নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেঁতসেঁতেই ভালো, ব্যাঙের ছাতার জন্য

ইকবালসইনফো

গড়পরতায় একজন গোবেচারা টাইপ মানুষ

ইকবালসইনফো › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেগুলো মনের ভেতর ছটফট করে

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

দাড়িয়ে ছিলাম গ্রীল ধরে,
বাইরে সকালের কুয়াশাটা একটু যেনো ঝাপসা।
খুব ইচ্ছে করছে বাইরেটা ছুতে,
খুব অবাক করা ইচ্ছেগুলো মনের ভেতর ছটফট করে।
মনে হয়, যদি জানালায় গ্রীল না থাকতো,
তবে হয়তো বাইরেটা আরো ভালো দেখাতো।
যদি জানালার পর বারান্দা না থাকতো তবে....
যদি, যদি, যদি.......
এমন অসংখ্য যদি পেরিয়ে আর বাইরেটা দেখা হয়ে উঠেনা।

গতকাল এক সজ্জন তার জীবনের প্রথম জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে এক পর্যায়ে তার সকল দায়িত্ব বুকে চেপে ধরে ডুকরে কেদে উঠে বলেছিলো-
আজকের দিনে তোমরা আমাকে একটা সুন্দর দায়িত্ব পালনের স্মৃতি দাও যার গৌরব নিয়ে আমি বেচে থাকতে পারি।
অথচ কেউ কথা রাখেনি।

আমাদের চারিদিকের গ্রীল গুলো এখন খুবই শক্ত আর নোংরা। ভাংগাও যায়না ছুতেও ঘেন্না লাগে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন: ইচ্ছেদের বের হতে দিন.....

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

ইকবালসইনফো বলেছেন: কিভাবে ভাই?
অক্সি-হাইড্রোজেন শিখায় গ্রীলের সবগুলো জোড়া শক্ত ভাবে আটকানো।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

হাবিব বলেছেন: শুধু হাইড্রোজেন লাগবে এই জোড়া খুলতে........

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

ইকবালসইনফো বলেছেন: তাওতো রাশিয়ার কাছ থেকে ধার করতে হবে।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর সাজানো গোছানো লেখা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

পবিত্র হোসাইন বলেছেন: অনেক ভালো হয়েছে। ভাবুক টাইপ ।
শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.