| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকের ভাষায় বাটপার আর নিজের ভাষায় সহজ-সরল একটা মানুষ। এইতো..
একদিন ঘুম ভাঙতো ,চোখ খুলে দেখতাম আমি রাস্তায় থাকি। বালুময় কাথা বালিশ,নোংরা কাস্টে পরা জামা কাপড়ে নিজেকে আবিস্কার করতাম একটা মশারি সমান ঘরে। কালচে নখ,লালচে চুলে,দাড়ি গোঁফ থাকতো।
অথবা আরেকদিন ঘুম ভাঙতো,চোখ খুলে দেখতাম আমি ফিলিস্তিনে, রক্তাক্ত কাথা বালিশ,ধ্বংস হয়ে যাওয়া দেয়ালের ইট মাথার কাছে। লাশ হওয়ার অপেক্ষায় ভাঙ্গা সিলিং ফ্যান এর দিকে তাকিয়ে থাকতাম।তখন হয়তো মহাকর্তাকে প্রশ্ন করতে পারতাম,”আমাকে এমন জীবন কেন দিলেন?”
কিন্তু আমার প্রতিদিন ঘুম ভাঙগে আমার বিছানায়।
সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হওয়া ছাড়া কি কোন উপায় আছে!
আলহামদুলিল্লাহ।
©somewhere in net ltd.