নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু।

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

উম্মু আবদুল্লাহ

তোমরা মুসলিম হয়ে আমাকে ধন্য করেছ, তা মনে করো না। বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। (হুজুরাত:১৭)

উম্মু আবদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

১২ই অক্টোবর: কলম্বাস ডে, যেভাবে আমেরিকা আবিষ্কৃত হল

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০৩







১৪৯২ সাল।



সময়টা ক্যাথলিকদের জন্য অত্যন্ত শুভ। গ্রানাডা বিজয়ের আনন্দে মাতোয়ারা তারা তখন স্পেনে। রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিনান্ডের নেতৃত্বে ক্যাথলিকরা অবশেষে পরাভূত করতে পেরেছে মুসলিমদের। মুসলিমদের যে অযোগ্য নেতৃত্ব গ্রানাডাতে টিম টিম করে জ্বলছিল, তা সম্পূর্ন নির্বাপিত হয়ে স্পেনে আলোকিত হয়েছে ক্যাথলিকদের বিজয় মশাল।



এই শুভ ক্ষনে একজন ক্যাথলিক নাবিক কলম্বাস দেখা করতে চাইলেন রানী ইসাবেলার সাথে। রানীর সাথে কয়েক বছর আগেও তিনি দেখা করেছিলেন। কিন্তু সেবার রানীকে রাজী করাতে পারেন নি। কিন্তু এখনকার কথা তো আলাদা। এখন তো আমরা বিজয়ী। এখন নিশ্চয়ই রানী রাজী হবেন।



রানী সত্যিই রাজী হলেন কলম্বাসের কথায়। কলম্বাস তাকে আশা দিলেন পশ্চিমের নূতন গতিপথ দিয়ে ভারত আবিষ্কার করতে পারলে প্রচুর সম্পদ পৌছে যাবে রানীর কাছে। পশ্চিমের এ পথ হবে পূবের জ্ঞাত পথের চেয়ে সহজতর। এতে করে ক্যাথলিজম আরো কয়েক গুন বেশী প্রসারিত হবে। রানী যেন এ যাত্রায় সম্মতি দেন। তার যাত্রা পথের খরচ বহন করেন। রানীর পৃষ্ঠপোষকতার যে বড়ই প্রয়োজন।



রানী রাজি হলেন জাহাজের খরচ দিতে। প্রস্তুতি শেষ হল সান্তা মারিয়া, পিন্টা ও নিনার এবং সাথে সাথে সহযাত্রী ৮৭ জন নাবিকের। শুরু হল তাদের যাত্রা। আটলান্টিকের অসীম জলরাশি তাদের স্বাগত জানাল। কিন্তু হায়। যাত্রাপথের প্রতিকূলতা নাবিকদের সম্পূর্ন হতাশ করে দেয়। চারিদিকে শুধু পানি আর পানি। কোথাও স্থলভাগের চিহ্ন পর্যন্ত নেই। কলম্বাস দুটো লগ বুক রাখতেন। গুপ্ত লগবুকে সত্যিকারের দূরত্ব লিপিবদ্ধ করতেন। আর প্রকাশ্য লগবুকে অনেক কম দূরত্ব দেখানো হত। কিন্তু এভাবে করে নাবিকদের খুব বেশী দিন ফাকি দেয়া গেল না। ১০শই অক্টোবর নাবিকেরা বিদ্রোহ করে বসল। কলম্বাস বিদ্রোহী নাবিকদের কথা দিলেন দুই দিনের মধ্যে ডাংগা দেখা না গেলে তিনি ফিরে যাবেন।









অক্টোবরের ১১ তারিখ।



সেদিন ছিল বৃহস্পতিবার। আগের চেয়েও আরো বেশী পানি, চারিদিকে পানি, শুধু পানি। হঠাৎ একজন নাবিক দেখল পানিতে গাছের ডাল ভেসে আসছে। ডালে একদম সরস বেরী। ডাংগা!! খুব কাছে কোথাও রয়েছে ডাংগা!! তাদের হতাশ মনে আবারও জেগে উঠল আশা। কলম্বাস ঘোষনা দিলেন যে প্রথমে ডাংগা দেখবে, সেই লাভ করবে মূল্যবান উপহার সামগ্রী। সবাই অধীর হয়ে আছে ডাংগার জন্যে।





অক্টোবরের ১২ তারিখ।



শুক্রবার ভোর দুইটা। রডরিগোয়েজ নামের নাবিকটি প্রথম ডাংগা দেখেন। কলম্বাস তার দলবল নিয়ে সেখানে অবতরন করে দ্বীপটির নামকরন করেন সান সালভাডোর দ্বীপ। এটি আজকের বাহামা দ্বীপপুন্জ্ঞের একটি। কলম্বাস ভাবলেন তিনি ভারতের কোথাও অবতরন করেছেন। কিন্তু এই ভারতীয়দের গায়ের রং যেন আলাদা - লাল বর্নের। তাই এদের ডাকলেন রেড ইন্ডিয়ানস। আমেরিকার আদিমতম অধিবাসীরা এভাবেই রেড ইন্ডিয়ান নামটি পেল।



দ্বীপের অধিবাসীরা নাবিকদের বেশ সম্মান জানালেন। কলম্বাস তার ডায়েরীতে লিখেছিলেন, "দ্বীপের অধিবাসীদের কোন ধর্ম নেই বলে মনে হচ্ছে, তাই তাদের খুব সহজে খ্রীষ্টান করা যাবে। আমি এখান থেকে ছয়জনকে নিয়ে যেতে চাই।"



কলম্বাস যখন পৌছুলেন স্পেনে তার দলবল, রেড ইন্ডিয়ান এবং সেখান থেকে নেয়া দ্রব্যাদি নিয়ে, ইসবেলা এবং ফার্ডিনান্ড তাদের আনন্দ চিত্তে বরন করলেন। এভাবে আবিষ্কৃত হল পশ্চিমের আরেকটি মহাদেশ, যোগসূত্র স্থাপিত হল ইউরোপের সাথে।



দুটি ভুলের কারনেই কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে পেরেছিলেন। এক, তিনি ভেবেছিলেন পশ্চিম পথে ভারতের দূরত্বে পূর্ব পথে ভারতের দূরত্বের চেয়ে কম। দ্বিতীয়ত: তিনি ভাবতে পারেন নি পশ্চিমে আটলান্টিকের পরে আরেকটি মহাসাগর অপেক্ষা করছে। প্যাসিফিক পাড়ি দিয়ে ভারতে যেতে হবে। তাই তিনি যার দূরত্ব ৩০০০ মাইল ভেবেছিলেন, তা আসলে ১০০০০ মাইল।



ইন্ডিয়ানদের উদ্দেশ্যে দেয়া কলম্বাসের বক্তিতার অংশ:



"ইয়োর হাইনেস, যারা স্ক্রীশ্চানিজমকে ভালবাসেন, এবং তাকে বিস্তৃত দেখতে চান, যারা মোহাম্মদীয় বিশ্বাস এবং মূর্তিপূজার শত্রু, তারা আমাকে পাঠিয়েছেন ভারতের এই প্রান্তে, যাতে করে আমাদের পবিত্র বিশ্বাসে অধিবাসীরা ধর্মান্তরিত হতে পারে। আমাকে আদেশ দেয়া হয়েছে যাতে আমি পূবে না যাই, যা প্রচলিত এবং জ্ঞাত একটি পথ। আমি যাতে পশ্চিম ধরে এগোই, যা আজ পর্যন্ত হয়ে রয়েছে অজানা, যে পথে আমার আগে কেউ ভ্রমন করেনি।"



কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন ১২ই অক্টোবর। এই দিনটিকে প্রথম স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট। যা আমেরিকাতে কলম্বাস ডে নামে পরিচিত। এই দিনটি নিয়ে অবশ্য বিতর্কও উঠেছে। অনেকে দাবী করেছেন এরিক লীফ নামে অন্য একজন সত্যিকারের আবিষ্কারক। যাক, সে বিতর্কে আজ না হয় নাই গেলাম।





বইয়ের লিংক:

Click This Link

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-৩

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১১

মেহরাব শাহরিয়ার বলেছেন: ঘটনাটা জানতাম , আরেকটু ইলাবোরেট করলে ভাল হত । প্রাসংগিক অন্য কোন বিষয় , যেটা নিয়ে খুব বেশি আলোকপাত করা হয়নি , এমন কিছু নিয়ে একটা লেখা দেবার অনুরোধ রেখে গেলাম

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: চেয়েছিলাম। কিন্তু সময় নেই বলে ইলাবোরেট করা গেল না। কলম্বাসের পুরো বক্তিতাটা কিংবা পেড্রো নামক নাবিকের জার্নাল - এই সবই অনুবাদ করতে চেয়েছিলাম। কিন্তু ব্যস্ত যাচ্ছে দিনকাল।

যা হোক, অনুরোধ মনে থাকবে। কখনও যদি পারি।

ধন্যবাদ।

২| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৩

লিপিকার বলেছেন: ভালো লেখা.........বইয়ের লিংকের জন্য অনেক ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ। বইটা থেকে অবশ্য কলম্বাসের বক্তিতার অংশটুকু নেয়া। বাকীগুলো অন্যান্য উৎস থেকে।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৩

ব্যতিক্রমী বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/elf_fire/28928030কলম্বাস নয়, আমেরিকার আবিষ্কারক লাইফ এরিকসন -১ম পর্ব]

কলম্বাস নয়, আমেরিকার আবিষ্কারক লাইফ এরিকসন -২য় এবং শেষ পর্ব

বিষয়টা কি রকম লাগলো?

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৩৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: কিছুই লাগে নি। আমি আমার মতামত সামনে দিচ্ছি। এখন ঘুমুতে যাই বরং।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: অধিকাংশ ইতিহাস বেত্তা নাকি লীফের অবতরনের বিষয়টিকে মেনে নেন নি। তিনি সমুদ্রপথে এসেছিলেন, তবে অবতরন করেছিলেন কিনা তা প্রতিষ্ঠিত হয় নি।

আসল কথা হচ্ছে লীফের অবতরনের উপর ক্লিয়ার কাট ডকুমেন্টস না থাকায় এটি এখনও সংখ্যা লঘু মত। প্রেসিডেন্ট জিমি কার্টারও এজন্য সমালোচিত কারন তিনি এই ইতিহাসকে প্রমোট করতে চেয়েছিলেন।

৪| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৫

ব্যতিক্রমী বলেছেন: কলম্বাস কলম্বাস নয়, আমেরিকার আবিষ্কারক লাইফ এরিকসন পর্ব-১

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার লেখা দুটো পড়লাম। প্রকৃতপক্ষে উপরে যে বইয়ের লিংক দিয়েছি তাতে লীফের উপরে অনেক তথ্য রয়েছে। প্রেসিডেন্ট জিমি কার্টার লীফের অবতরন দিন ৯ই অক্টোবর ধরে সে দিনটিকে উদযাপনের প্রস্তুতি নেন। কিন্তু তা ইটালিয়ান আমেরিকানরা ভালভাবে নেয় না। তারা যুক্তি তোলে লীফের ভিনল্যান্ড অবতরনের কোন দৃঢ় ডকুমেন্টস নেই, যা রয়েছে কলম্বাসের ক্ষেত্রে। লীফ কবে এসেছিলেন, তাও সঠিক ভাবে জানা যায় না। অন্যদিকে কলম্বাস ইউরোপে এই রুটকে পরিচিত করান, রুটের পুংখানিপুংখ ডকুমেন্ট রাখেন। পূর্বের পথের নিয়ন্ত্রন আরবদের হাতে থাকায় পশ্চিমের পথ আবিষ্কার খুব তাৎপর্যপূন ছিল। কলম্বাস সেই কাজটিই করেন।

তাই রিডিসকভারি হলেও কলম্বাসের আবিষ্কার অনেক বেশী তাৎপর্যপূর্ন।

৫| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪

লুকার বলেছেন:

দেখেন ভাই, ইউরোপিয়ান ডাকাতগো (আক্ষ্রিক অর্থেই তারা সারা দুনিয়ায় ডাকাতি কইরা বেড়াইত) রচিত ইতাহাস আওড়ানোর আগে একটু চিন্তা করেন। আমেরিকা আবিষ্কার হইল কিভাবে? ঐখানে তো একগাদা মানুষ অনেক আগে থেইকাই থাকত, তাই না? তাগোরে মাইরা কাইটা তাগো দেশ দখল কইরা সেইটারে ক্য় আবিষ্কার? এইডা কইতে পারে যে আগে স্প্যানিশরা বা ইউরোপিয়ানরা আমেরিকার অস্তিত্ব সম্পর্কে জানতো না। কিন্তু কলম্বাসের আগেও আরো ইউরোপিয়ানরা ঐখানে গেছে, যেমন আমেরিগো ভেস্পুচি, লাইফ এরিক্সন। কলম্বাসের নাবিকেরা আসলে ছিল দাগী আসামী, রাণী এই রিস্কি অভিযানে ভদ্রলোক কাউরে যাইতে দেয় নাই। কলম্বাসের মত অতি দক্ষ নাবিক কিনা আমেরিকারে ইন্ডিয়া বইলা ভুল করছে। আরে বেটা, আমেরিকা কোনদিকে আর ভারত কোনদিকে? আলেক্সান্ডারও তো সেই গ্রীস থেইকা ভারত পর্যন্ত আইছিল, চেঙ্গিস খান এশিয়া পার হইয়া গেছিল পাহাড় পর্বত ডিংগাইয়া কোন যান্ত্রীক যানবাহন ছাড়াই।জিপিএস, নেভিগেশনাল যন্ত্রপাতি বা ক্ম্পাস আবিষ্কারের আগেও আকাশের তারা দেইখা সেই প্রাচীন কাল থেইকাই নৌকায় মানুষ সমুদ্র পাড়ি দিছে, কলম্বাসের মত আহম্মকি করে নাই।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:১০

উম্মু আবদুল্লাহ বলেছেন: আবিষ্কার কি সেইটাই আসলে আগে সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন।

তবে কলম্বাস দাগী আসামী ছিলেন না। ছিলেন একজন নাবিক। তিনি বিশ্বাস করতেন পৃথিবী গোল। যেজন্যই পূবে এগোলে যদি ভারত পাওয়া যায়, তবে পশ্চিমে গেলেও ভারত পাওয়া যাবে।

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: লুকার, আপনার কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ন।

অনেকেই একই প্রশ্ন করছে। আগে থেকে কোন জনবসতি থেকে থাকলে সেটা আবার আবিষ্কার হয় কি করে?



"You don't hear people using the world 'discovery' anymore like they used to. 'Columbus discovers America.' Because how could he discover America if there were already people living here?"

দেখুন ভিন্নমত:

Click This Link


৬| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৩৬

বিডি আইডল বলেছেন: কলম্বাস রাণী ইসাবেলাকে রাজী করানোর জন্য নাকি দাবা খেলায় হারিয়েছিল! দাবার কোন একটা বইতে এটা পড়েছিলাম..

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:২৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: খুব অবাক করা তথ্য। রানী ইসাবেলা এরকম ভাবে সিদ্ধান্ত নেবেন তা ভাবাই যায় না।

৭| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০০

নাহিদ মাহমুদ বলেছেন: ইদানিং কি যে হয়েছে!! কঠিন ব্যাপারগুলো মাথায় ঢুকতে চায়না। ৭২ এর সংবিধান নিয়ে একটা ক্যাচালীয় পোস্ট দেয়ার চেষ্টায় চেষ্টিত কয়েকদিন ধরে। বাট রেজাল্ট আপাতত "আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন" এর তালে তালেই এগুচ্ছে।

তার উপর আপনার এই পোস্ট দেইখা আরেকবার নিজেরে থাবড়াইতে মন চাইতাছে।

দুয়া কইরেন আফা।

আম্রিকা যাইতে মন চায়।

(সুন্দর অনুবাদ। প্লাস না দিলে অপরাধবোধে ভুগুম)।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: ছোট ভাই, প্লাস তো দেও নাই। কি আর করা।

আম্রিকা যাইতে কার মন না চায়। কলম্বাস সেই কত কত বছর ধরে প্রানপন অধ্যাবসায়ের ফলে শেষ পর্যন্ত আমেরিকায় পা রাখতে পেরেছিলেন। লেগে থাক ভাই, একদিন কলম্বাসের মত তুমিও সফল হবে।

দোয়া সব সময়েই থাকে। ব্যক্তই হোক, আর অব্যক্তই হোক।

৮| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৫

নাহিদ মাহমুদ বলেছেন: মনের ভুলে মিসটেক করে ফেলছি। তুমারে রিপ্লাইয়াই আরেক জায়গায় গিছিলাম আগুন জ্বালাইতে। বাট পোলায় ফান্দে পড়তে চায়না। পিছলাইছে মনে হইতাসে। বাট আমি ছাই নিয়া বইসা আছি।

একবার আমি আর শামীম ভাই ব্লগীয় নাস্তিকগনের অপেক্ষায় ওপেন পোস্ট দিয়া সারা রাত ধইরা ওয়েট কইরাও কোনো রিপ্লাই পাইনি তাগো। আইজকাও এক পুস্টে রিপ্লাই দিয়া ওয়োটং। বাট পাখি উধাও। আমি শূন্য খাঁচা পর্যবেক্ষনরত।
যাহা হউক, তখন পিলাচ বইলাও না দেয়ার মিসটেকটা মাফিকরন সহকারে দেইখো গো বইন।

:)

০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: প্লাস ধন্যবাদের সাথে গৃহীত হইল।

৯| ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০০

জামীর রাসেল বলেছেন: আপনার যে কাহিনী বলেছেন সেটা ঠিক আছে, আমি নিজেও পড়েছি। কিন্তু, কলম্বাসের ভ্রমনের ক্ষেত্ত্রে ধর্ম মুখ্য বিষয় ছিল না। ছিল উপনিবেশ বিস্তার করা। যে কারণে, পরবর্তীতে উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারাবিয় দ্বীপপুঞ্জে স্প্যানিস সাম্রাজ্যের বিস্তার ঘটে। খেয়াল রাখবেন, কলম্বাস উত্তর আমেরিকার প্রথম যে দেশে নামে তা হচ্ছে হন্ডুরাস। পরবর্তীতে হন্ডুরাস স্পেনের উপনিবেশে পরিণত হয়েছিল। শুধু হন্ডুরাস নয়, কিউবা, ভেনিজুয়েলা, পেরু বা আরো অনেক দেশে স্প্যানিশ শোষণ চলে ব্যাপকভাবে। ল্যাটিন আমেরিকায় স্পেনের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করে সাইমন বলিভার। কিন্তু, এখানে প্রায় সব জাতিগোষ্ঠীই ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। ফলে কলম্বাসদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্ত্রে ধর্ম কোনভাবেই মুখ্য উদ্দেশ্য ছিল না। স্প্যানিশ শোষণের বিরুদ্ধে রক্তপাত হয়েছে অজস্র। যদি আঘাত মুসলমানদের উপর আসত, তাহলে তারা কোনভাবেই খ্রিস্টান ধর্মাবলম্বী এসব রাজ্য দখল করত না। ফলে এখানে দ্বন্দ্ব ধর্মের বিরুদ্ধে নয়, মূল লড়াই হচ্ছে পুঁজি লুন্ঠন নিয়ে। যা হোক, কলম্বাসকে ইতিহাস জলদসু্ হিসেবে চিহ্নিত করে।

২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: কলম্বাস পেশায় নাবিক ছিলেন। তিনি যাদের কাছ থেকে ভ্রমনের ফান্ড পেয়েছিলেন তাদের প্রতি বিশ্বস্ত থাকাটাই স্বাভাবিক।

তিনি জলদস্যু ছিলেন - এ বিষয়ে কোন লিংক কি দেয়া যাবে? আমি এটা কোথাও পাই নি। জলদস্যু হলে কেন তিনি ফান্ডের জন্য দ্বারে দ্বারে ঘুরবেন?

১০| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৫

জামীর রাসেল বলেছেন: ভারতবর্ষে ইংরেজদের ২০০ বছরের শোষণ কেন চলেছিল?নি:সন্দেহে সম্পদ লুন্ঠনের জন্য। তাহলে আপনি ইংরেজদের কী বলবেন?আপনি বা আমিসহ আমাদের সবার বলা উচিৎ, তারা ছিল লুটপাটকারী এবং ডাকাত। আপনি যদি একটু কষ্ট করে নেট সার্চ দেন, তাহলে দেখবেন যে দেশে কলম্বাস নেমেছে সেখানেই সে স্পেনের পতাকা উত্তোলন করেছে। দাবি করেছে, ওই দেশ নাকি স্পেনের করায়ত্তে। সে ফান্ড নিয়েছিল স্পেনের রানী ইসাবেলা থেকে। কেন তাকে ফান্ড দিয়েছিল? দেওয়ার কারণ হচ্ছে, সে যা আবিষ্কার করবে, ওখানেই স্প্যানিশরা সম্পদ লুন্ঠন করবে। অর্থাৎ লুন্ঠনের পথকে প্রসারিত করার জন্যই তার এ উদ্যোগ। পরবর্তীতে হয়েছিলোও তাই। হন্ডুরাস বা কিউবা যেখানেই সে অবতরণ করেছে, সেখানেই সে স্প্যানিশ পতাকা উত্তোলন করেছে। আপনার কথার সূত্ত্র ধরেই বলা যায়, ধরুন আপনাকে কেউ লাখ খানেক টাকা দিয়ে যদি বলে ওমুককে খুন করুন। তাহলে বলতে হয়, আপনাকে অবশ্যই খুন করতে হবে। কারণ, আপনাকে বিশ্বস্থ থাকতে হবে না!!!!!যা হোক আপনি অবশ্যই তা করবেন না। ফলে আজকের ল্যাটিন আমেরিকা বা ক্যারাবিয় দ্বীপপুঞ্জের জনগণের কাছে কলম্বাস নিকৃষ্ট ডাকাতের টচয়েও অধম। আপনি জাস্ট নেটে কিউবা, হন্ডুরাস বা ওই অঞ্চলের যে কোন দেশে সার্চ দেন কাহিনী বের হয়ে আসবে। এত বেশি লিংক, সেজন্য নির্দিষ্ট করে দিলাম না।

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

দ্বিমত রয়েছে। তা হল, কলম্বাস সঠিক ভাবে ইউরোপ থেকে আমেরিকার রুটটি পৃথিবীকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন। একে স্বীকৃতি দিতে চাই।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: আস্তাগফিরুল্লাহ, ইহুদি নাছাড়াদের সাহায্য কারী, ফিলিস্তিনিদের লুটপাট কারী ইসলামের শত্রূ আমেরিকারে নিয়া এমন রাজাকারী পুচ্টরে মাইনাস!

০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১১:১৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ। ইতিহাস তার নিজস্ব শক্তিতে চলে, এখানে আমার কিছু করার নেই।

১২| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৪২

মোসারাফ বলেছেন: দ্বীপের অধিবাসীরা নাবিকদের বেশ সম্মান জানালেন। কলম্বাস তার ডায়েরীতে লিখেছিলেন, "দ্বীপের অধিবাসীদের কোন ধর্ম নেই বলে মনে হচ্ছে, তাই তাদের খুব সহজে খ্রীষ্টান করা যাবে। আমি এখান থেকে ছয়জনকে নিয়ে যেতে চাই।"
কিন্তু আমি একটা প্যারাগ্রাফে পড়েছিলাম রেড ইন্ডিয়ানরা কলম্বাসদের খাদ্য না দেওয়ায় অভিযাত্রীরা খুব অসুবিধার সম্মুখীন হয়েছিল। পরে অভিযাত্রীরা গননা করে জানতে পারে য়ে পরেরদিন সুর্য়গ্রহন হবে। পরে কলম্বাস গিয়ে আদিবাসী সর্দার কে বলে যদি আমাদের খাদ্য না দাও তবে আমরা সুর্যটাকে ঢেকে দিব। তারপরও সর্দার রাজী না হলে কলম্বাস জাহাজে ফেরত আসে। পরের দিন সুর্য় গ্রহন শুরু হলে সর্দার ভয় পেয়ে অভিযাত্রীদের খাদ্য দেয়।

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: হতেও পারে। এই মুহুর্তে টাটকা পড়া নেই।

আপনার বর্ননা আর আমার বর্ননা পরষ্পর বিরোধী মনে হচ্ছে না।

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: কলম্বাসের ডায়েরীর একটা লিংক পেলাম। এখানে দেখুন:

Click This Link

"They should be good and intelligent servants, for I see that they say very quickly everything that is said to them; and I believe that they would become Christians very easily, for it seemed to me that they had no religion. Our Lord pleasing, at the time of my departure I will take six of them from here to Your Highnesses in order that they may learn to speak..."

১৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: জানলাম, থ্যাংকস্

২৪ শে মে, ২০১৩ সকাল ৭:০৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.