নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবিধ

আমি এক টেকনলজি প্রেমিক। কোথায় কি গেজেট বের হল, কি নূতন সফটওয়্যার বের হল... এগুলো নিয়ে একটু আগ্রহ বেশী। আমাকে একটু knock করবেন interesting কিছু পেলে।

মেগামেন

ভাল হতে চাই।

মেগামেন › বিস্তারিত পোস্টঃ

বিদেশে হালাল ও হারাম বিষয়ে আলোচনা...

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

আমাকে যখন দেখে মাংস খায় না খালি ভেজিটারিয়ান ডিস ওর্ডার দিই, স্বাভাবিক ভাবেই একটা প্রশ্নের সম্মুখিন হতে হয়। আর আমি যা বলি তা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হল। প্রশ্ন করার সুযোগ দিলেই কিন্তু দাওয়াতী কাজ শুরু করা যায়।



-- আপনি কি ভেজেটারিয়ান?



- না, আমি নন ভেজিটারিয়ান কিন্তু আমি মাংস খায় কিন্তু হালাল মাংস।



-- ও আচ্ছা হালাল, হারাম কি? অনেক শুনছি কিন্তু আমি ঠিক জানিনা।



-হারাম কি যদি আমি এক কথায় উত্তর দিতে চাই তাহলে এর উত্তর হবে, আমাদের শরীরের জন্য যাই খারাপ, ক্ষতিকর তাই হারাম আর সাথে সাথে যে সব পশু আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় তাও হারাম। শেষ এতটুকুই। যেমন পোর্ক, মদ এগুলো বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর।



আর একটা ইন্টারেস্টিং বিষয় হল আহলে কিতাব মানে খ্রিস্টিয়ান আর ইহুদীদের জবাহ করা মাংসও কিন্তু আমাদের জন্য হালাল।



-- ও তাই নাকি জানতাম না তো। তাহলে খাও না কেন? এইখানে তো সবাই খ্রিষ্টিয়ানরাই মাংস প্রসেস করে।



- তা ঠিক কিন্তু তারা তো জবাহ করে না তারা গুলি করা না হয় ঘাড় মটকে পশু মারে। এতে যা হয়, রক্ত প্রবাহিত হয় না আর রক্ত জমাট বেধে যায় মাংসে আর মানুষের জন্য তা ক্ষতিকর। আর ক্ষতিকর মানেই হারাম।



--হুম মেক সেন্স।



- আরেকটি বিষয় আছে, পোর্ক, মদ এইগুলো তো জেনেরালাইজ হারাম মানে সব মুসলিমদের জন্য হারাম আবার পার্সনালাইজ হারাম ও আছে।



--এইটা আবার কি?



- তা হল ডাক্তার যদি বলে আপনি গরুর মাংস খেতে পারবেন না তাহলে গরুর মাংস নির্দিষ্টভাবে আপনার জন্য হারাম হয়ে যাবে কারণ তা আপনার ক্ষতি করবে। একই ভাবে যেমন ডাইবেডিক্স রোগীর জন্য চিনি হারাম। মানে ডাক্তার আপনার শরীর পরীক্ষা করে যে খাবার গুলো ক্ষতিকর পাবে সেই খাবার গুলো আপনার জন্য হারাম হবে। ঐ মুল কথা একটাই যা আপনার ক্ষতি করবে তাই হারাম।



-- খুবই সুন্দর।

----------------------------------------------------------------------------------

Arabic studies



Arabic Studies

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

বলাক০৪ বলেছেন: It's a problem when you are abroad, specially in western countries, and they also use wine a lot for cooking too, problem for us.

২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯

সাইফ সানি বলেছেন: আমিও এইরকম সমস্যা প্রায়ই ফেস করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.