| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট মাথার দুষ্ট বালিকা...
আমার সম্পর্কে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কথা হলো আমি ঠিক সময়ে ঠিক কথা বলতে পারিনা। এই কারণে কী লেখা যায় এই নিয়ে এখন আমি বিরাট বিপদে আছি!! দ্বিতীয় কথা এই যে, আমি লিখার তেমন কিছুই পাইতেসিনা।[কি বিরাট আফসোস!!!] বহুউউউতকাল আগে যখন বাংলা রচনা লিখতাম, তখন আহা! আমি যে কি সৌন্দর্য লিখতাম যে বলার বাইরে...তখন কেউ বুঝতেই পারতো না আমার প্রশ্ন কমন পড়ে নাই...(হে হে)... (এ প্লাস অবশ্য পাই নাই!!!) আজকাল অবশ্য, আমি আর কিছুই পারি না। কারও কারও মনে হতে পারে যে আমি কথা সামান্য বেশী বলি। এইটা একদমই সত্য না। কতক্ষণ বকবক করেই আমার কথা শেষ হয়ে যায়। যদি বিশ্বাস না করেন তো আমার কিছুই করার নাই। দেখেন, আমি আর কিছুই লিখলাম না….(এখন??? বিশ্বাস হইসে???)
স্টিভ হ্যাঙ্কস বর্তমান সময়ের সবচেয়ে সম্মানীত জলরং শিল্পীদের মাঝে একজন। তার কাজের আবেদন তার বাস্তবতা আর নিখুঁত ছবির জন্যই। যেটা জলরং শিল্পীদের জন্য ফুটিঁয়ে তোলা বেশ কঠিন। তার প্রতিটি কাজ অসাধাররকম নিখুঁত, একটা বাচ্চার মুখের ভাব, বা কাপড়ের ভাঁজ, অথবা বাতাসে চুলের উড়াউড়ি হ্যাঙ্ক যেভাবে ফুটিয়ে তুলেছেন তেমনটা আর কেউ পারেনি।
![]()
স্টিভ হ্যাঙ্কস এর জন্ম ১৯৪৯ সালে সান ডিয়েগোতে একটি মিলিটারী পরিবারে। তার বাবা ছিলেন একজন নেভী কর্মকর্তা। হ্যাঙ্কস বেড়ে উঠেন টেনিস আর সার্ফিং নিয়ে দক্ষিন ক্যালিফোর্ণিয়ার সমুদ্রসৈকতে। যে জন্য তার ছবির একটা বড় অংশ সাগর নিয়ে।
তা ব্যাপারে জানতে চাইলেই ইন্টারনেটে অনেক তথ্য পাবেন। আসুন আর সময় নষ্ট না করে তার কিছু ছবি দেখি।
আগেই বলে নিয়েছি আবারও বলছি, এখানে বেশ কিছু ন্যুড ছবি আছে, যাদের শিল্প বোঝার মন ও মানসিকতা নেই তারা দয়া করে এটুকু পড়ার পর বাকিটুকু না দেখলেও পারেন।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...সবচেয়ে...
২|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৬
অনন্ত দিগন্ত বলেছেন: ২ নং ছবিটার মাঝে যেন হারিয়ে গিয়েছি নিজেদের কৈশরে .... আর বাবুগুলো যেভাবে মায়ের সাথে মিশে আছে ... বিশেষ করে মায়ের পিঠের উপরে নিশ্চিন্তে শুয়ে থাকা বাবুটা , ওগুলো খুব ভাল লেগেছে ...
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...মা আর বাচ্চার ছবি সবসময় সুন্দর...![]()
৩|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩০
সেতূ বলেছেন: জলরং চিত্র না ফোটোগ্রাফী ...
সত্যই অসাধারন +++
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ভাই এগুলো জলরং এ আঁকা...
৪|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৫
লুলুপাগলা বলেছেন: ডিএসএন হীরা তুমি কোতায়? দেইখ্যা যাও, দিনে-দুপুরে দুষ্টু বালিকায় মাথানষ্টের কাম করছে ![]()
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ... ... ...
৫|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৭
সীমন্ত ইসলাম বলেছেন: চমৎকার কিছু ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
লুভর মিউজিয়ামে কিছু মূর্তি দেখেছিলাম, সেগুলোর কথা মনে পড়লো। এতো নিখুতভাবে কেমন করে তা তৈরী করা হয়েছে চিন্তাও করতে পারি না।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: দেখার জন্য আপনাকেও ধন্যবাদ...
হুমমম...কথা সত্য...
৬|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৩
মৃদুভাষী বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আগের গুলোর চেয়ে এগুলো বেশী ভাল হয়েছে। আর্টফুল।
ছবি গুলো কোথা থেকে নিয়েছেন ?
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ।
সব ছবি ইন্টারনেট থেকে নেয়া...চিত্রকরের নাম দিয়ে খুঁজে দেখুন, পেয়ে যাবেন...
৭|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৮
লাল পাখা বলেছেন:
জলরং !!!!!!!!!!!???????????
আপনি শিওর?
অসম্ভব
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: অসম্ভব বলে কিছু আছে এই বিষয়ে আমি ঠিক নিশ্চিত না...তবে জলরং এটা নিশ্চিত!
৮|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৩
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন: সভ্য মানুষদের নিয়ে এই এক সমস্যা। নুড ছবিকে 'প্রাপ্ত বয়ষ্কদের জন্য' বা '১৮+' বলে দিলেই মনে করে একটা ওয়াজীব পালন করল। ন্যাংটা ছবিগুলি প্রদর্শন করানো হয়েছে অথচ প্রত্যেকে প্রশংসা করই যাচ্ছে। আহা, যেন নুড কিছু চোখেই দেখতে পারছেন না কেউ। শুধু আর্ট আর আর্টের ছড়াছড়ি। হায়রে মানুষ! অথচ এই ছবিগুলি যদি ইসলাম সংক্রান্ত কোন পোষ্টে দিয়ে বলা হতো।
কেউ কি ভেবে দেখেছেন যে, এটা পাবলিকলি ভিউএবল? যে কোন বয়সের কেউ এটি দেখে ফেলতে পারে।
প্লীজ এই সব প্রদর্শন বন্ধ করুন।
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ভাই, ব্যাপারটা খুব হাস্যকর হয়ে গেলনা? ইসলাম এর কথাটা ঠিক কোন প্রেক্ষিতে এল বলতে পারেন?
যেকোন বয়েসের কেউ যদি ইন্টারনেট ব্যাবহার করার সুযোগ পায় তাহলে কতকি দেখে ফেলতে পারে তা কি আপনি জানেন না? এই ছবিগুলোয় নগ্নতা আছে তা ঠিক, কিন্তু কুরুচির চিহ্নটা আমাকে দয়া করে খুজে বের করে দেখান ...
ভাই, নিজের দৃষ্টিভঙ্গীটা একটু বদলান, নিজের চোখে পর্দা না থাকলে পাবলিকলি ভিউয়েবল অনেক কিছুও আপনার কাছে বিশ্রী লাগবে...
আপনাকে আঘাত করার জন্য কিছু বলিনি... যারা সারাক্ষন জাত গেল, মান গেল, ইজ্জত গেল এই সব নিয়ে মাতামাতি করে তাদের আসলে সেসব থাকারও দরকার নাই...
৯|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৭
ফালতু মিয়া বলেছেন: শিল্প কলা! আহা কলা!
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ... ... ... ... ...
১০|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:০০
কাঙাল মামা বলেছেন: ছবি গুলো ভালো। আমি এরকম আরটিস্টিক ছবির ভক্ত। ছবিগুলা দেখে মায়ের আদর খুব মিস করতেছি। বড় হয়ে যাওয়াটাও দোষের!!!!
** পারলে ৪ নামবার আর শেষেরটা সরিয়ে দেন। ক্যাচাল হইতে পারে। সব ছবি সব জায়গায় শেয়ার করা যায় না। ![]()
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...সরিয়ে দিলাম...
১১|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:০২
মৃদুভাষী বলেছেন: বালিকা, আপনি এখানে দিতে না চাইলে পাঠাতে পারেন, সংগ্রহে রেখে দেব।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আপনি ইন্টারনেটেই সব ছবি পেয়ে যাবেন, খুজে দেখুন...
ধন্যবাদ...
১২|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:১৯
এম এস জুলহাস বলেছেন: ভেবে পাইনা এগুলো জল রঙের হয় কী করে ?
শিল্পকর্মগুলো চিন্তার খোরাক যোগায় বৈকি !
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...![]()
১৩|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এগুলো আঁকা ছবি? কিভাবে সম্ভব!
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কিভাবে জানিনা, তবে হাতে আঁকাই...
১৪|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৮
জীবলু বলেছেন: মায়ের কোলে শিশুর নিরাপদ আশ্রায়, অপৃর্ব শেয়ার করার জন্য ধন্যবাদ ।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: দেখার জন্য আপনাকেও ধন্যবাদ...
১৫|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫১
মানুষ বলেছেন: সবগুলো ছবিই সুন্দর।
কিছু কিছু ছবি এই ব্লগে প্রকাশ করার উপযোগী কিনা সেটা ভেবে দেখার জন্য অনুরোধ রইল।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ।
বিবেচনা করা হল...এবার কি মনে হয়?
১৬|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৩
অপরিচিত_আবির বলেছেন: ৩,৭ আর শেষেরটা বেশি দারুণ।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম, মা ও শিশুর সবগুলো ছবিই মারাত্মক...
১৭|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৫
জটিল বলেছেন: কার্ভস গুলা দেখছস !! মারাত্মক হইসে রে , আমি স্কেচে দেখি কি করা যায় ...
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হ! দেইখাইতো আউলা হইয়া গেলাম, এত কনফিডেন্ট ব্রাশ ওয়ার্ক!... প্রতিটা ভাঁজ বাস্তব... আমার স্কেচবুকের পাতা শেষ, এ৪ এ আঁকতাম ছাইনা...![]()
১৮|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৩
'লেনিন' বলেছেন: অনবদ্য +
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...
১৯|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এরম একটা পোস্ট দিয়া মিশু একবার ধরা খাইছিলো
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আশা করছি আমি খাবনা...আর খেলেই বা কি?...কি আছে জীবনে?
২০|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৫
অন্যরকম বলেছেন: হুমম...!
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...
২১|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৫
ভাইরাস! বলেছেন: মানুষ বলেছেন: সবগুলো ছবিই সুন্দর।
কিছু কিছু ছবি এই ব্লগে প্রকাশ করার উপযোগী কিনা সেটা ভেবে দেখার জন্য অনুরোধ রইল।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...
অনুরোধ রক্ষা করা হল...
২২|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:২০
মারুফ ব্লগ বলেছেন: ছবিগুলো জলরঙ নয়। জল রঙে এমন হোয়াইট ব্যবহার হয় না। তাতে জলরঙের পিওরিটি নষ্ট হয় বলে ধরা হয়। আর কালার ও শেডের থিকনেস দেখেই বোঝা যায় এগুলো অয়েল পেইন্টিং। চুলের লাইটিং আনার জন্য যে ওয়াশ ব্যবহার করা হয়েছে তা জলরঙে সম্ভব না।
ধন্যবাদ।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: এ বিষয়ে আমি আসলেই তেমন কিছু জানিনা, আপনি চিত্রকরের সাইটে যান, সেখানে উনাকে জলরং শিল্পী বলেই পরিচিত করানো হয়েছে...
আপনাকেও ধন্যবাদ...
২৩|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: তাইলে ঠিকাছে ![]()
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
...হাহাহা
২৪|
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
এন এইচ আর বলেছেন: মাথাটা আউলায়া গেল...........।
সব গুলো ছবিই অনেক সুন্দর তবে শেষের ছবিটা প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেছে................।
অসাধারণ...............
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৩৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...অনেক ধন্যবাদ...
২৫|
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আমার কালেকশনে একজন ইটালিয়ানের হাতে আঁকা ছবি ছিল, নাম ভুলে গেছি। এখানে শেয়ার করছি। সম্ভবত তেলরঙে আঁকা। এগুলো-ও তেল রং হবে, ছবিগুলোর নিখুঁত হওয়াটা আসলেই অবাক করে!!!
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৪০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম, এজন্য গতকাল মেইল পাবার পরে আমি চেক করেছিলাম নেটে আর তখনই বাকি ৭৫টা ছবি পেলাম, ওখানে জলরং ই লেখা আছে...
ঝড়, তোমার এই ছবিগুলা আছে আমার কাছে, এরকম আরও অনেকগুলো, তোমারও নিশ্চই আছে সবগুলো...মায়াময় প্রতিটা ছবি...
২৬|
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
কাঙাল মামা বলেছেন: হুমম, এবারের গুলাও ভালো লাগলো। আরো দিতে থাকেন
@ ঊশৃংখল ঝড়কন্যা : আসলেই অবাক হইলাম!! ![]()
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৪২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ, বাকিগুলোর মাঝে আর ১৫-২০টা বোধহয় দেয়া যাবে। সবগুলো অনেকের ভাষায় ঠিক পাবলিকলি ভিউয়েবল না...
২৭|
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
তানহা তাবাসসুম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৪৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...
২৮|
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
আকাশ_পাগলা বলেছেন: বাহ।
এরকম ছবি না এঁকে ক্যামেরা নিয়ে ঘুরলেও হয়।
ফটোগ্রাফি আর আর্টের পার্থক্য রইল কী?
এখনও বিশ্বাস হছে না এসব জল রঙ। মানে, অসাধারণ। মানে, আসলেই অসাধারণ।
২০ শে জুন, ২০০৯ রাত ১০:০০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...অসাধারনতো বটেই...
২৯|
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৩৩
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: কি খবর হ্যাংকস য়ের ছবি দেখে মাথা আরো খারাপ হয়ে গেল নাকি?![]()
হিংসা করো না য়েকদিন তোমারো হবে (অটোরিক্সার পিছনে লেখা থাকে রিক্সাওয়ালার উদ্দেশ্য)
২০ শে জুন, ২০০৯ রাত ১০:০৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ... ... ...
... ... ... [কি হবে?]
৩০|
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৪৬
পান্থজন বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে।
২০ শে জুন, ২০০৯ রাত ১০:০৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...
৩১|
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৫৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: বেশ ভাল
২০ শে জুন, ২০০৯ রাত ১০:০৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ... ডিপার্চার নামাতে দিব আজ রাতেই...![]()
৩২|
২০ শে জুন, ২০০৯ রাত ১০:০০
অন্যরকম বলেছেন: + দিলাম! চমৎকার!
২০ শে জুন, ২০০৯ রাত ১০:০৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...
৩৩|
২০ শে জুন, ২০০৯ রাত ১০:১৩
কাক ভুষুন্ডি বলেছেন: প্রাপ্তবয়স্ক আর প্রাপ্তমনস্কের ভিতর যোজন যোজন দুরত্ব ![]()
ছবিগুলা আসলেই দারুন।
২০ শে জুন, ২০০৯ রাত ১০:২৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: এজন্যই ৩টি ছবি পালটে দিয়েছি...
ধন্যবাদ...
৩৪|
২০ শে জুন, ২০০৯ রাত ১০:২২
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন: তা ছবিগুলি পাল্টে ফেললেন কেন? ওগুলিতে নাকি আর্ট ছিলো। এতো প্রসংশা পাবার পরও এখন দেখছি অধিক ন্যাংটা ছবিগুলি সরিয়েছেন। আর এখন কিনা আমাকে বলছেন আমার দৃষ্টিভংগি পাল্টাতে। তো আপনার আর্ট আলা ছবিগুলি চেঞ্চ করলেন কেন বলবেন কি (মানে আপনার দৃষ্টিভংগি কেন পাল্টালন)?
যখন পর্যন্ত আপনার এই পোষ্টে আরো অধিক ন্যাংটা ছবিগুলি ছিল তখনও একজন মন্তব্য করেছিল যে, এই ছবিগুলি দেখে নাকি তার মায়ের আদরের কথা মনে পড়ছে।
প্লীজ দয়া করে বলুন, কেন আপনি আরো ন্যাংটা ছবিগুলি সরালেন (প্রায় ৩-৪টা মতো) এবং তার পরিবর্তে পোষাক পরিহিত ছবিগুলি দিলেন?
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৩৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমি ৩টা ছবি মুছে দিয়ে আরও বেশ কিছু ছবি দিয়েছি। সেটা আপনার মন্তব্যের জন্য নয়, কাঙ্গাল মামার কথায়। আপনাদের মত মানুষের কথায় আমি নাচিনা। আর নগ্নতার কথা বলছেন? ছবিগুলো নিশ্চয়ই আপনার পিসিতে সংরক্ষিত আছে, দেখে বলুনতো সেগুলোতে যা ছিল তার মাঝে কতখানি নগ্নতা আছে যা আপনাকে উত্তেজিত করতে পারে? আপনাকে এখনও বলছি, জ্বী জনাব, আপনার দৃষ্টিভঙ্গীটাই পাল্টান, শুধু মাংস হিসেবে না দেখে রুচিসম্মত দৃষ্টিতে বিচার করতে শিখুন। আমার দৃষ্টিভঙ্গী যা ছিল তাইই আছে, ফালতু কথা যেন বেশি বলতে না হয় তাই মামার অনুরোধ শুনেছি...
হায়রে মানুষ, আবার কষ্ট করে উপরে গিয়ে ছবিগুলো দেখে আসুন, মায়ের আদরের ছবি একটা নয়, তারপরে বলুন...
আগেও বলেছি, আপনাদের মত যারা ইন্টারনেটে জাত মান খোয়ানোর ভয়ে কাঁটা হয়ে থাকেন তাদের অতি ভঙ্গুর জাত মান বাঁচানোর জন্য আর অহেতুক ক্যাচালে না যেতে আমি কিছু অনুরোধে কান দিয়েছি...
চিলে কান নিল শুনেই দৌড়াবেন না যেন, আগে কানের জায়গায় তা আছে কিনা দেখে নিন...
৩৫|
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৪৭
আমিনুল ইসলাম বলেছেন: প্রাপ্ত বয়স্কের তো কিছু দেখলাম না : - /
২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ক্যাচাল এড়াতে তিনটি ছবি আমি বদলে দিয়েছিরে ভাইয়া...
৩৬|
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৫৫
এম এস জুলহাস বলেছেন: ওরকম না,
আমি আমার মতো করেই আঁকতে চাই।
ঠিক এরকম. . .
Click This Link
২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...ভাইয়া আপনি বরং আপনার মত করেই আঁকুন...ছবিগুলো খুব সুন্দর হয়েছে... ধন্যবাদ মন্তব্যের জন্য...
৩৭|
২০ শে জুন, ২০০৯ রাত ১১:১১
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন: ![]()
আমার রুচি সম্মত কথাগুলি আমারই হজম হচ্ছিল না। আমি হেরে গেলাম। আপনি জিতেছেন। পারলাম না রুচিসম্মত হতে।
২২ শে জুন, ২০০৯ ভোর ৪:২৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আপনার প্রথম প্যারায় যুক্তিটা ঠিক কোন লাইনে আমাকে আরেকবার স্ক্রীণশট নিয়ে আন্ডারলাইন করে দেখাবেন কি?...
আপনাকে আমি কসম কেটে কিছু বলতে বলিনি...ঐযে কথায় আছেনা চোরের মন পুলিশ পুলিশ...হয়তোবা তারই প্রভাবে...
আর থাক...না পারলে আর কি করা...তবে পরিণত হন...বয়েসের সাথে সাথে মন মানসিকতায়...তাহলেই বোধহয় চলবে...
৩৮|
২০ শে জুন, ২০০৯ রাত ১১:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: এ্যাডাল্ট দেইখা আইলাম।
আমি বড়ই হতাশ হইলাম। এমুন হতাশ আমি থার্ড সেমিস্টারের সোশিওলজীর প্রশ্নপত্র দেইখাও হই নাই। মাত্র ৫ টা কুশ্চেন পড়ছিলাম। আল্লায় দিলে একখানও আসে নাই। তয় কেমনে জানি বি+ পাই গেছিলাম চাপাবাজীর বদৌলতে!
হতাশ হইয়া ডুইবা গেলাম!
২১ শে জুন, ২০০৯ রাত ৯:২২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কই ডুবলেন?
৩৯|
২০ শে জুন, ২০০৯ রাত ১১:১৪
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন: @আমিনুল ইসলাম বলেছেন: প্রাপ্ত বয়স্কের তো কিছু দেখলাম না : - /
যেগুলি দেখতে পারছেন না সেগুলি মুছে ফেলা হয়েছে এখন। ভালই হয়েছে…
২১ শে জুন, ২০০৯ রাত ৯:২৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ভালই হয়েছে?...তাহলে এখানে এখনও বসে আছেন কেন?
৪০|
২১ শে জুন, ২০০৯ রাত ১২:০৭
কাঙাল মামা বলেছেন: @ লেখক : আপনার লেখাগুলা ভালো লাগে। এর আগে কে জানি এরকম ছবি দিছিলো, এরপর তাকে অনেক হ্যানেস্তা করা হইছে ব্লগে। ভাবলাম আপনার সাথেও কেউ এরকম করতে পারে। হ্যানেস্তার পর জেনারেল/ওয়াচ পর্যন্ত গড়াতে পারে। তাই আপনাকে "অনুরোধ" করেছিলাম ছবিগুলো সরিয়ে ভেজালমুক্ত থাকতে। বলাই বাহুল্য, এইসব হ্যানেস্তা যারা করে তারা দিনরাত মেয়েদের শরীরের ভাজ দেখে আর ব্লগে নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে গীত গেয়ে যায়। এরা সবই বুঝে তাই এদের এভয়েড করাই ভালো। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, বাকিগুলোর মাঝে আর ১৫-২০টা বোধহয় দেয়া যাবে। সবগুলো অনেকের ভাষায় ঠিক পাবলিকলি ভিউয়েবল না...
>>> হাহাহাহা!!! ভালো বলছেন!!! পারলে আমাকে ওয়েব লিংকটা দেন। না হলে আমার জিমেইলে মেইল করতে পারেন। যেইটা সুবিধা মনে হয়।আপনি কি এগুলা চেইন মেইলের মাধ্যমে পান?
২১ শে জুন, ২০০৯ রাত ৯:১৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: মামা নিচে একজন যে লিঙ্কটা দিয়েছে আমি ছবিগুলো সেখান থেকেই পেয়েছি...
আর এগুলো চেইন মেইল থেকে না, ফেসবুকে এক বন্ধুর কাছে এর নাম শুনে নিজে বের করেছি নেট থেকে...
আর আপনাকে আবারও অনেক ধন্যবাদ ...
৪১|
২১ শে জুন, ২০০৯ রাত ১২:১৬
টিনটিন` বলেছেন: ফাটাফাটি। আপনার নিশ্চয় পিচ্চি গুলোর ছবি বেশী পছন্দ? ![]()
২১ শে জুন, ২০০৯ রাত ৯:১৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...সে আর বলতে...![]()
৪২|
২১ শে জুন, ২০০৯ রাত ১২:৩০
পান্থজন বলেছেন: যারা শিল্পকর্মকে ন্যাংটা আর পোষাক পরিহিতা হিসাবে ভাগ করেন, খুব জানতে ইচ্ছা করে হিন্দুদের দেবী মা কালীকে দেখলে উনাদের কি অনুভুতি হবে!!!
হায়রে, সব ন্যাংটাই যদি অশালীন হয়, তবে তো অশ্লীলতার সংজ্ঞা অনেক সহজ......
২১ শে জুন, ২০০৯ রাত ৮:৪৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কি আর বলব ভাইয়া, এদের মগজ দেহের কোন অঙ্গে বা প্রত্যংগে তা আল্লাহই জানেন...
৪৩|
২১ শে জুন, ২০০৯ রাত ১২:৫৩
অপ্রিয় সত্য বলেছেন:
আস্তাগফিরুল্লাহ-নাউজু বিল্লাহ-( উপরের দিকে তাকিয়ে)-"হেতারে হেদায়েত করো"-
ইতি-জৈনেক মৌলবাদী
"সাম-তাম-পাপাম" "সাম-তাম-পাপাম" (দুই গালে ৪ চড় খেতে খেতে)
ইতি-জৈনেক....
"আচ্ছাং সারানাং গাচ্ছা মি"
নষ্ট মাথার, অশ্লীল থুক্কু শ্রেষ্ট বালিকা,
আরে কি বলি?
আমিও তোমার মতো
মন্তব্য করবো না' তো,
উপরে বলেছি যত
ঐগুলো কি আমার "নামের মতো"?
কিছু মনে করলে না;তো?
বুঝিনা অত শত,
তবে- নাম'টা আমার পাল্টে করেছি
"ক্ষত হ্রদয়ের নষ্ট বালক"
খুশী হয়েছ কি?
হওনি!!!?
তবে এই নাও..........
"ইস্ লিবে ডিস"
যারা বুঝার বুঝে নিস্
না বুঝলে প্রশ্ন করিস্ ,
তবে আস্তে বলিস্
আর বুঝলে চুপ থাকিস্
"মামা ওটা আদুরে"
এইবার বুঝছিস্???
২১ শে জুন, ২০০৯ রাত ৮:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: জার্মান ভাষা কিছুটা জানা আছে আমারও...কিন্তু ব্যাবহার করলাম না...নাবোধক কিছু বুঝে নিয়েন...আর আপনার বানান ভুল হয়েছে...ইস কিংবা ডিস হবেনা হনে ইখ আর ডিশ...
৪৪|
২১ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৭
আহাসান বলেছেন: ছবিগুলো সত্যিই অসাধারণ, আঁকা বলেই মনে হয়না। মনে হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা...
২১ শে জুন, ২০০৯ রাত ৮:১৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...হঠাৎ দেখলে তাইই মনে হয়...
৪৫|
২১ শে জুন, ২০০৯ সকাল ১১:০৪
খোলা_আকাশ বলেছেন: নগ্নতার মাঝে শিল্প খুঁজতে চাই না।
২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ঠিকাছে...
৪৬|
২১ শে জুন, ২০০৯ সকাল ১১:০৮
ভাঙ্গন বলেছেন: ভাল!
২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...
৪৭|
২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
এন এইচ আর বলেছেন: হায় এখানেও প্রাপ্ত বয়স্করা আইয়া পড়ছে........।
২১ শে জুন, ২০০৯ রাত ৮:২২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কি আর করার আছে...
৪৮|
২১ শে জুন, ২০০৯ রাত ৮:৪৫
অন্য কেউ বলেছেন: অসাধারণ কাজ। শেয়ার করায় ধন্যবাদ। +
২১ শে জুন, ২০০৯ রাত ৯:০৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
৪৯|
২১ শে জুন, ২০০৯ রাত ৯:০৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: স্টিভ হ্যাংকস এর আঁকা ছবি দেখেছিলাম আগেই। কে যেন চাইলেন লিংক। কমপ্লিট আর্টওয়ার্ক আছে এখানে।
http://www.stevehanksartwork.com/
এগুলো হাতে আঁকা, কোনই সন্দেহ নেই। পেইন্টিং এই ধারাটি, মানে রিয়েলিস্টিক পেইন্টিং এখন খুব জনপ্রিয়। কিছু ছবি দেখেছিলাম হাওয়ার্ড জনসনের এ ধরনের রিয়েলিস্টিক পেইন্টিং। এতে জলরং মাধ্যম ব্যবহার করা যায়। তবে এক্রিলিক বা ওয়েল ও সাথে প্রয়োজন হয়।
আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে। আপনি ছবি আঁকেন বুঝতে পারছি। কোন মাধ্যমে বেশি আঁকেন? আমিও এক সময় আঁকাআঁকি করতাম। এখন তুলি-ব্রাশ তুলে রেখেছি।
২১ শে জুন, ২০০৯ রাত ৯:১২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...তার কমপ্লীট আর্টওয়ার্ক থেকেই ছবিগুলো নেয়া...
আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য...আমি পেন্সিল/পেন স্কেচ আর জলরং এ আঁকার চেষ্টা করি...সম্প্রতি কাপড়েও আঁকছি...![]()
৫০|
২১ শে জুন, ২০০৯ রাত ৯:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: শিল্প সাহিত্য আমার মাথায় ঢুকে না। জীবনে দুইটা জিনিস শিখছি এই ব্যাপারে পিকাসোর কিউবিজম আর সুলতানের মাচোয়িজম (মানে মাসল)। এইসব দেইখাও বুঝি না এর মধ্যে কি মাহাত্ন্য লুকায় আছে তয় যারা আকছে মনে হয় তারা বড় ভাবের পাবলিক। ইদানিং আমার ভাব তেমন আসে না, তাই কবিতাগুলান উড়াল দিছে।
রিসেন্টলি আমি জীবনের একটা বড় মানে বুঝছি, সেইটা বুঝনের পর থিকাই জীবন থিকা ছন্দ উধাও। আমার কাছে ফিজিক্স আর ম্যাথস আর লজিকস ছাড়া তেমন কিছু নাই।
তবে ছবি গুলান দেইখা মনে হইলো এমুন সুন্দরি আকুনি যদি আকলামই তাইলে বিমূর্ততার কি মানে?
কুশ্চেনটা অবশ্য আমার না, আমার এক বখাটে বন্ধুর। বলা হতো ছোটকালে তার ব্যাপারে সে নাকি অংকের ধাধায় ওস্তাদ হবে। টাকা পয়সার অভাবে ম্যাট্রিক পাস করে নাই মাঝখানে রিক্সা চালানোর পর এখন করে ফেন্সিডিলের ব্যাবসা। ঢাকায় এলে আমি ওকে কি কারনে যেনো চারুকলায় নিয়া গেছিলাম। তখন ও একটা ছবি দেইখা এই প্রশ্ন করে। আমি বুঝি নাই, ডাইল খোরের প্রশ্নের উত্তর আমরা থোড়াই কেয়ার করি!
২২ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম... এতবড় প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতা আমার আছে বলে আমি মনে করিনা [অতটা জ্ঞ্যান বুদ্ধি এখনও ঘটে ধারন করিনি...]
আমার কথা হল, ছবিগুলো পেয়ে ভাল লাগল তাই আপনাদের কে দেখালাম, আপনাদের ভাল লাগলে আমি খুশি, না লাগলে সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত...এই আর কি!
ভাল থাকুন...
৫১|
২১ শে জুন, ২০০৯ রাত ৯:৩৩
সিনথিয়া জামান বলেছেন: তার সবগুলো পেইর্ন্টিংসকেই কৃত্রিমভাবে সেট সাজিয়ে ক্যামেরায় তোলা সম্ভব। (এবং সেগুলোকে এডিট করে আর্টিস্টিক ইফেক্টও দেয়া যায়)। কষ্ট করে যখন সে ছবিই আকঁল, তাহলে এমন ছবিই কি আকাঁ বুদ্ধিসম্মত নয় যে ছবি চাইলেই যে কেউ যেমন ইচ্ছে সেট সাজিয়ে ধারন করতে পারবে না? যেমনঃ মৎসকন্যা, স্বর্গ-নরকের ছবি, ড্রাগন ইত্যাদি। বাস্তবে এগুলোর কোন অস্তিত্ব নেই। কেউ কোন দিন দেখেওনি। স্টিভেন যদি সেগুলো নিয়ে তার সুপার রিয়েলিস্টিক তুলি দিয়ে ছবি আকঁতেন, তাহলে সেটা কি আরও চমকপ্রদ হতো না?
২২ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: তাইই কি? আপনার কি মায়ের কোলে বাচ্চাটার ছবি চমকপ্রদ লাগছেনা?...চিন্তার অতীত কিছুই কেন আপনার কাছে চমকপ্রদ মনে হল এটা ভেবে পাচ্ছিনা...ফটোশপ এ কি কি করা যায় তা সম্পর্কে সম্যক ধারনা আমার আছে, আমি ভুল করে থাকলেও থাকতে পারি...দুনিয়া শুদ্ধু মানুষও কি আমার মতই বোকা?
আর সুপার রিয়েলিস্টিক তুলির ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কি?
৫২|
২১ শে জুন, ২০০৯ রাত ১১:২৪
কাঙাল মামা বলেছেন: সাদাতের লিংকের জন্য অনেক ধন্যবাদ ![]()
ভুলে ২বার পোস্ট হয়েছে তাই উপরে আমার শেষ কমেন্টটা মুছে দিলেও পারেন ![]()
২২ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...
আচ্ছা মামা দিচ্ছি...![]()
৫৩|
২১ শে জুন, ২০০৯ রাত ১১:৪৮
সীমন্ত ইসলাম বলেছেন: বালিকা হয়ে প্রাপ্ত বয়স্ক পোস্ট দিলেন, কাজটা কি ঠিক হলো?
২২ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: বালিকা আমার নিক, আদতে আমি কোন বয়েসের তা কি আপনি জানেন?...আমার এক মামীর নাম খুকি...উনার দুবছরের একটা নাতিও আছে, উনার কি উনার নামের জন্যে ঘুরতে যাবার জন্য ফ্যান্টাসী কিংডম বেছে নেয়া উচিৎ?
৫৪|
২২ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৬
অ্যামাটার বলেছেন: আসলেই দারুন!
ওয়াটার কালারে আমার চিরদিনের অস্বস্তি (পেন্সিল স্কেচের পাবলিক কি-না), তাই স্টিভ হ্যাঙ্কস্ কে প্লাস দেওয়া যায় কি-না, ভাবছি![]()
অফটপিক: নাউজুবিল্লাহ্ ![]()
২২ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ,...
অটঃ ভাই অ্যামা...![]()
৫৫|
২২ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৬
রুমমা বলেছেন: দারুন সব ছবি,এজন্য মনে হয় সারাদিনই ছবি নামাই নেট থেকে....।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১:০১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...
৫৬|
২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৩
অচেনা সৈকত বলেছেন: সাইকা@ কিছু মন্তব্য পড়ে আমি হতভম্ব। সিম্পলি কিছুই বলার নাই। দেশটা কি এইভাবেই মধ্যযুগে ফিরে যাচ্ছে???
২২ শে জুন, ২০০৯ দুপুর ১:০২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: না ভাইয়া, পুরো দেশ না...কিছু মানুষ...তাদের ঠেকায়, কার সাধ্য...
৫৭|
২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৮
জইন বলেছেন: অনেকদিন ছবি আঁকি না.......... আহারে আহারে আহারে ....... কি সুন্দর ছবি...... আহারে...... আপনাকে ধন্যবাদ শেয়ারের জন্য।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১:১৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আপনাকেও ধন্যবাদ দেখার জন্য...
৫৮|
২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩২
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আপনি পোস্ট করার সাথে সাথে ছবিগুলু দেখছিলাম..ভাল লেগেছিল বলে প্লাস দিয়ে গেছিলাম পরে কমেন্ট করছি আজকে য়েকজনের ব্লগে জানলাম যে আপনি নাকি য়েখান থেকে নগ্ন ছবি ডিলিট করেছেন?!!!
য়েকজনের ভাল লাগলো না আর আপনি ডিলিট করে দিলেন?!!
২২ শে জুন, ২০০৯ দুপুর ১:২৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ৩টা ছবি বদলে দিয়েছি... একজনের ভাল লাগল কি না লাগল তা ব্যাপার না... সামুতে আমি অন্তত ক্যাচাল চাইনা, কিছু কমেন্টের উত্তরে আমার গালি দিতে ইচ্ছা করছিল...সেটা না করে কিছু ছবি সরিয়ে দিয়েছি... আজাইরা তর্কের কি দরকার বলেন?
৫৯|
২২ শে জুন, ২০০৯ দুপুর ১:০৭
শাওন৩৫০৪ বলেছেন: সুন্দর ছবি....দ্যাখলেই ভ্যাবাচ্যাকা খাওয়া লাগে, মনে হয় ফটোগ্রাফী...মাইনষের প্রতিভার কোনো সীমা নাই...শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১:২৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আসলেই মানুষ যে কত কিছু পারে... ভ্যাবাচ্যাকা খাওয়াটাই স্বাভাবিক...
৬০|
২২ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আমিও সেটা বলছিলাম।
আজাইরা তর্ক করার দরকার নাই...
কিন্তু তাই বলে আজাইরা পেচাল বাদ দিতে গিয়ে য়েই রখম তিনটা চিত্র বাদ দিয়া দিলেন সেটা কেমন জানি লাগল/লাগছে।
তারপরও আপনার ব্লগ আপনার রাইট আছে।
২২ শে জুন, ২০০৯ রাত ১১:০২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: বুঝতে পারছি... দুঃখিত ভাইয়া...
৬১|
২২ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
অলস ছেলে বলেছেন: শিল্প খুব ভালা পাই। আরো বেশি বেশি দেন। ছবি মুছার তীব্র প্রতিবাদ। চার নাম্বার ছবির আপুর বিষয়টা নিয়ে খুব শিল্পিতভাবে চিন্তিত হলাম।
২২ শে জুন, ২০০৯ রাত ১০:৫৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...
৬২|
২২ শে জুন, ২০০৯ রাত ৮:০৮
স্পাইডার বলেছেন: একটু চিত্রকলা পোষ্ট হইবো তাতেও এত ক্যাচাল!!
২২ শে জুন, ২০০৯ রাত ১০:৫৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম... কেউ কেউ থাকেই কেচালের চিন্তায়...
৬৩|
২২ শে জুন, ২০০৯ রাত ১১:০৬
অরণ্যচারী বলেছেন: ছবিগুলো ভালো লেগেছে। +
মাঝে মাঝে মনে হয় ব্লগ লেখার সময় পিঠে একটা ভার্চুয়াল ছালা বেঁধে নেয়া উচিত। কমেন্টগুলোর রিপ্লাইয়ে আপনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন।
সবচেয়ে হাস্যকর ব্যাপার হল এখানে যারা লাফালাফি করল কেউই তাদের আসল নিকে আসে নি।
২২ শে জুন, ২০০৯ রাত ১১:৪৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...
চেষ্টা করেছি... পেরেছি কিনা জানিনা...
সবার সাহস থাকেনা...
ভাল থাকুন...
৬৪|
২৩ শে জুন, ২০০৯ সকাল ১০:১৭
খোলা_আকাশ বলেছেন: আপনি আমার পোষ্টে মন্তব্য করেছেন, "ভাই, আপনার বোন যখন তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, ভুলেও বাড়িতেই থাকবেন না...কারন সেটা নগ্নতা, যা পবিত্র নয়, যাতে কোনও শিল্প নেই...
দুঃখিত, আঘাত করার জন্য বলিনি...কিন্তু আপনার সমস্যাটা বুঝলাম না... সমস্যা কি আমি মেয়ে বলে?... নাকি ছবিতে নগ্নতা আছে বলে... আমার যতদূর মনে হয় পোস্টের নামে ও ভিতরে দু'বার বলা ছিল যে তা প্রাপ্ত বয়স্কদের জন্য...ভাল না লাগলে চলে যান...নিজের ইচ্ছায় দেখেছেন, সেখানে শিল্প পান নি তো তাতে আমার কি করার আছে? মাইনাস দিয়েছেন ঠিকাছে, এত কেচালের দরকার কি?"
আমার উত্তর...
ন্যুড ছবিগুলোতে যে শিল্প নেই তা বলিনি। প্যারিস, রোমে নর-নারীর ন্যুড মুর্তি দেখা যায়। সেটা শিল্পই বটে। কিন্তু বাংলাদেশে পাবলিক প্লেসে এরকম মুর্তি দেখিনি।
আর বোন, আমার বোন যখন তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে তখন আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে কেন? সে কি তার কাপড় চোপড় খুলে বাচ্চাকে দুধ খাওয়াবে নাকি?
আর আপনি যদি এতই শৈল্পিক মনের অধিকারী হয়ে থাকেন তবে ষ্টিভ হ্যান্কস যদি আপনাকে আপনার ন্যুড ছবি একে দেওয়ার অফার করে তবে কি আপনি রাজী হবেন? অথবা কোনো নামকরা ফটোগ্রাফার যদি আপনার ন্যুড ছবি তুলতে চায় তবে কি আপনি রাজী হবেন? আপনার খুব কাছের মানুষের ক্ষেত্রে যদি এমনটা ঘটে তবে কি আপনি রাজী থাকবেন?
আশা করি উত্তর পাব।
২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: বাংলাদেশে এইরকম ন্যুড আছে কিনা আমার জানা নেই তবে যতদূর আমি জানি এই উপমহাদেশে বিভিন্ন সময়ের বিভিন্ন সভ্যতার মৈথুনরত বেশ কিছু মূর্তি কিন্তু আছে... বাংলাদেশের প্রত্নতত্ব সম্বন্ধে তেমন জ্ঞ্যান আমার নেই...তবে কোনারকের নাম নিশ্ছই শুনেছেন...সেখানকার সূর্যমন্দিরের ছবি দেখেছেন কি?...ভারত কিন্তু আমাদের উপমহাদেশেই পড়ে, এখন কি ধর্ম নিয়ে কথা বল্বেন?...কে জানে...বলতেও পারেন...
আপনার বোনের কথা জানিনা তবের বাচ্চাকে বুকের দুঢ খাওয়াতে কাপড় খোলার প্রয়োজন আছে কিনা সেটা মেয়ে হয়ে আমার জানা আছে, আমার প্রশ্ন হল তখন কি আপনার তার সামনে থাকতে অন্যরকম কোনও উত্তেজনার স্বীকার হতে হবে কিনা...
এখন আসি আমার প্রসঙ্গে...স্টিভ হ্যাঙ্কস যদি আমার ছবি একে দিতে চায় তাহলে আমার কি উত্তর হবে সেটা আমি আপনাকে কেন বলব?...আপনি কি স্টিভ হ্যাঙ্কস?... আমার স্বাধীনতা আছে নিজের সিদ্ধান্ত নেবার, আর আমি পলায়ন্মুখ নই যে যে সিদ্ধান্ত নেব তাকে ডিফেন্ডও করতে পারব।
ভাল থাকবেন।
৬৫|
২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৭
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: @খোলা আকাশ ও লেখক:
য়েত কথারতো দরকার নাই ভাই...
পোস্টে বলা হইছে প্রাপ্ত বয়স্কদের জন্যে....
য়েখন প্রাপ্ত বয়স্ক কেউ যদি চিত্র গুলু পছন্দ না করে সেটা তার বিষয়।
তা নিয়া চিল্লা-পাল্লা করার তো কিছু নাই...
ভাই-বোন-বোনের বাচ্ছার কথা টানারও দরকার নাই...
সিম্পলি শিল্পির ছবি মানুষ হিসেবে দেখলেই হয়....
সেই ছবি যডি বিচারের দরকার পড়ে তাইলে অবশ্যই শিল্পের মাপকাঠি দিয়ে বিচার করতে হবে....য়েখানে ধর্ম,অন্ছল য়েসবইবা কেন আসবে??
২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: সব কথা সবাই ন বুঝলে আমি আপনি কিইবা করতে পারি...?
৬৬|
২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৬
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: কেউ না বুঝে চিল্লালে আপনিও চিল্লাবেন নাকি??
আপনি য়েকবার য়েন্সার দিছেন ব্যাস....চুপমাইরা যান।
২৪ শে জুন, ২০০৯ রাত ১:০২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ... ... ... হুমমম... বিরক্তিরও সীমা আছে...
৬৭|
২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৬
খোলা_আকাশ বলেছেন: উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। যদিও সুনির্দিষ্ট উত্তর পাইনি।
আর প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, এটা আমিও মানি।
২৪ শে জুন, ২০০৯ রাত ১:১৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ... !
৬৮|
২৫ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৫
বুলবুল আহমেদ পান্না বলেছেন: অসাধারন...................
লিংক থাকলে দিয়েন তো ভইন....
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধইন্যাপাতা...
এইযে লিঙ্কঃ http://www.stevehanksartwork.com/
৬৯|
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:০৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: লিংকের জন্য দিলাম-
![]()
![]()
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:১৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহাহা...
৭০|
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৬
ইচ্ছে বলেছেন: মাঝে মাঝে নিজের ওপর এত রাগ লাগে কেন আমি এই রকম আকতে পারবনা।
এই লিংকে রেজুলেশন আরেকটু ভালো।
Click This Link
ভাল লাগলো।+++
২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আরে! ধন্যবাদ...
৭১|
২৭ শে জুন, ২০০৯ রাত ২:০৯
সোনালীডানা বলেছেন: "মা" "শিশু" +
২৮ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...
৭২|
২৮ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৫
অন্ধ দাঁড়কাক বলেছেন: ছবিগুলা দেখে যতটুকু মুগ্ধ হয়েছি, ক্যাচাল দেখে ততটাই বিরক্ত।
২৮ শে জুন, ২০০৯ বিকাল ৩:২১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...
৭৩|
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৭
বাঙ্গাল বলেছেন: হুম
১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাম!
৭৪|
১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৬
লড়াকু বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে।
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ!
৭৫|
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৩
শফিক আসাদ বলেছেন: হাঃ হাঃ হাঃ
ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে আজকাল এতো কনফিউশান কেন আল্লাই জানে।
থ্যাংকস বালিকা, এক শিল্পীর সাথে পরিচয় করিয়ে দেবার জন্যে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্লগটা দেখার জন্যে।
৭৬|
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৩
মুরুববী বলেছেন: ছবি গুলা জটিল লাগসে। তবে এইখানেও দেখি মেলা কেচাল। যাই কই? যাগ ভালা লাগে নাই হেরা না দেখলেই ত হয়...
একখান কথা...
লেখক বলেছেন: আপনার বোনের কথা জানিনা তবের বাচ্চাকে বুকের দুঢ খাওয়াতে কাপড় খোলার প্রয়োজন আছে কিনা সেটা মেয়ে হয়ে আমার জানা আছে, আমার প্রশ্ন হল তখন কি আপনার তার সামনে থাকতে অন্যরকম কোনও উত্তেজনার স্বীকার হতে হবে কিনা...
এই বক্তব্ব আমার কাছে কিলিয়ার হইল না।
১। যদি নিজের বোন হয় তাইলে উত্তেজনা হইব না সত্য, কিন্তু বিব্রত লাগব, নিজের ও বোনের ও। তাই কোন বোন মনে হয় না ভাই এর সামনে বসে বসে দুধ খাওয়ায়।
২। যদি নিজের বোন না হয় তাইলে উত্তেজনা না হউনের কোন কারণ দেখি না। এইজন্নই ত পাব্লিক প্লেস এ মেয়ে রা দুধ খাওয়ায় না।
ভুল কইলাম নাকি? মাইন্ড খাইইয়েন না আবা. . .
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: নাহ! মাইন্ড খাইনাই, তবে এই বিষয়ে আর কথা না বলি ভাইয়া?... লেবু তিতা হয়ে গিয়েছে... আর ইচ্ছা করছেনা ওটা নিয়ে কিছু লিখতে।
৭৭|
১৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৯
ভূতুম প্যাঁচা বলেছেন: ঝাককাস,তবে মনেহয় না ওগুলো জলরং।তাও বলতে দোষ নেই, জলই হোক আর তেলই হোক ভালোতো ভালই । নিঃসন্দেহে বলা যায় যিনি একেছেন তিনি মনের মাধুরি মিশিয়েই একেছেন।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: উনার নাম দিয়ে গুগল করুন। তথ্য পাবেন!
৭৮|
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০০
শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ, শরৎ!
৭৯|
০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৮
মাহী ফ্লোরা বলেছেন: এত সুন্দর!এত জীবন্ত......
৮০|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৪১
তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: apu nice collection
৮১|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৩৯
যীশুমন বলেছেন: নি:সন্দেহে একটা ভালো পোষ্ট ।
আমিও ছবি আকি । ছবি গুলি আগে দেখেছি অনেকবার ।
ছবির গুনাগুন দেখেই বোঝা যায় শিল্পী কত দক্ষ ।
শিল্প সব সময়ই শিল্প , এখানে যারা যৌনতা দেখেন তাদের তাদের মন শিল্পী সুলভ নয়। সব জিনিষ সবার জন্য নয়। এটা যে যেমন লোক তাদের নিজেদের তেমনই বোঝা উচিত।
ধন্যবাদ আপনাকে বুদ্ধির দিয়ে বিতর্ক লড়ে গেছেন ।
ধন্যবাদ আপনাকে আবার নেটে ছবিগুলি দেখানোর জন্য ।
খুব ভালো থাকুন সবাই আপনারা ।
৮২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
শিশু বিড়াল বলেছেন: আমি ছবি আকি তবে মোটামুটি আকি, রং পেন্সিলের বাইরে আমার দৌড় নেই। তবে নগ্নতা আর অশ্লীলতা এক নয়, একজন শিল্পী এই দুই এর ফারাক ভাল করেই তৈরি করেন এটুক বুঝি। ছবির ভাব প্রকাশের তাগিদে নগ্নতা আসতেই পারে, তা নিয়ে শুধুশুধু ঝগড়া করার মানে নেই। ইশশ, আমিও যদি এমন আঁকতে পারতাম!
৮৩|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
আবদুল্লাহ িশবলী বলেছেন: চিন্তা করা যায়!!! সেই ২০০৯ সালে প্রিয়তে নিয়ে রেখেছিলাম কমেন্ট করবো বলে!!!
আজ সামুতে এসে মনে হল!!!
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২১
কমেন্টবাজ বলেছেন: মা আর বাবুর ছবিগুলা বেশি সুন্দর।