নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

TANJIM's Dairy

তানজিম-উল-ইসলাম

তানজিম-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

MRP পাসপোর্ট এর ব্যাপার এ সাহায্য চাই!

২০ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

আমার নরমাল পাসপোর্ট (মেশিন রিডেবেল নয়) এর মেয়াদ শেষ হবে ২০১৪ এর মার্চে। আমি সামনে মাস্টার্স এর জন্য দেশের বাইরে যেতে আগ্রহি। IELTS এক্সাম দেওয়ার প্লান করছি তাড়াতাড়ি। এই কারণে আমার পাসপোর্টটা MRP করাতে চাই যত তাড়াতাড়ি সম্ভভ। এখন কি করা লাগবে কিছুই বুজতে পারছি না। কেউ জানলে আমাকে একটু জানালে খুব উপকৃত হব।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

ফেরদাউস আল আমিন বলেছেন: কিছু না, নতুন করে আবেদন করুন, সকল কাগজপত্র সহ, পেয়ে যাবেন।
তবে কোথায় থাকেন, চট্টগ্রামে থাকলে পুলিশ ও আনসারের সদস্যরা ঘুষ নেয়ার দালালের কাজ করে। আমাকে ১৩০০টাকা ঘুষ দিতে হয়েছে।
ঢাকায় করা নাকি সহজ(শুনেছি)

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬

তানজিম-উল-ইসলাম বলেছেন: আমার আগের পাসপোর্ট কি সাথে অ্যাটাচ করবে?

২| ২১ শে মে, ২০১৩ রাত ১২:০২

আলোর পাখি বলেছেন: http://www.dip.gov.bd/?q=node/47
click this link

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬

তানজিম-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ লিঙ্কটির জন্য :)

৩| ২১ শে মে, ২০১৩ রাত ১২:০৬

জহীরুল ইসলাম বলেছেন: উত্তরা বা এর আসেপাশে থাকলে ১২ং সেক্টর পাসপোর্ট অফিসে এসে পড়ুন, আশা করি কোন ঘুষ বানিজ্যের মুখুমুখি হতে হবে না।

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৭

তানজিম-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ সাহায্যর জন্য। আমি চট্রগ্রাম থাকি।

৪| ২১ শে মে, ২০১৩ রাত ১২:০৬

নাহিদ তামিম বলেছেন: আগের পার্সপোর্ট থাকলে ওটার রেফারেন্স দিবেন আর ফটোকপি, তাহলে ভেরিফিকেসন ও লাগবেনা এবং দ্রুত পেয়ে যাবেন।

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮

তানজিম-উল-ইসলাম বলেছেন: কত দিন লাগতে পারে ভাই?

৫| ২১ শে মে, ২০১৩ রাত ১২:১২

শান্ত কুটির বলেছেন: এটা দেখতে পারেন

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮

তানজিম-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে মে, ২০১৩ ভোর ৪:০৮

উপহারবিডি বলেছেন: পুরাতন পাসপোর্ট ভ্যালিড থাকতে আপনার কিছু সুবিধা হবে কিন্তু নতুন এপ্লিকেশন করতেই হবে। বার্থ সার্টিফিকেট কি তোলা আছে? না থাকলে সেটা আগে তুলুন। তারপর এই লিংক থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করুন। কোন পাসপোর্ট অফিস-এ এপ্লিকেশন করতে হবে তা নির্ভর করবে আপনার ঠিকানার উপর, যেমন আপনার বাসা ধানমন্ডি, মিরপুর এলাকায় হলে আগারগাঁও পাসপোর্ট অফিস এ এপ্লিকেশন করতে হবে। আগারগাঁও পাসপোর্ট অফিস এ চলে যান, গেট এর লোক জন ভালো ইনফরমেশন দিতে পারবে।

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৫১

তানজিম-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ। আমার আগের পাসপোর্ট এ ইউরোপ এর ভিসা সহ বেস কিছু ভিসা আছে। আমি একদম ক্লিন/ ফ্রেশ পাসপোর্ট চাচ্ছি না। আমি আমার আগেরটা ও সাথে অ্যাটাচ করতে চাচ্ছি।

৭| ২১ শে মে, ২০১৩ ভোর ৫:২৩

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: আপনি কোথায় ?যশোর হলে অনলাইনে পূরণ করেন আর হাতে লিখে পূরণ করেন আপনাকে লাইনে দাড়াতে হবে ।যদি এডিকে কিছু টাকা দিয়ে বলেন সাহায্য করতে তাহলে শুধু ব্যাংকের রশিদ হলেই ওকে,ফরম এডি লিখে দেবে ।

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৫২

তানজিম-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ। আমি চট্রগ্রাম থাকি ভাই :(

৮| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কিছু বুঝতে না পারার কি আছে? অনলাইনে আবেদন করেন, প্রিন্ট-আউট নিয়ে তাতে ছবি লাগান, সত্যায়িত করে আনুন, এক কপি ফর্ম হলেই চলবে যেহেতু আপনার পাসপোর্ট আছে। ফরমের সাথে পুরানো পাসপোর্টের সত্যায়িত ফটোকপি দিন, তাহলে আর পুলিশ ভেরিফিকেশন লাগবেনা। ন্যাশনাল আইডির সত্যায়িত ফটোকপিও দেবেন। বার্থ সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। সকাল সকাল পাসপোর্ট অফিসে চলে যাবেন, ব্যাংকে টাকা জমা দিয়ে জমার রশিদ আঠা দিয়ে ফরমের উপরে লাগাবেন। এরপর ফরম ঠিক আছে কিনা চেক করিয়ে ছবি তোলার লাইনে দাড়াবেন। এসব পাসপোর্ট অফিসে গেলেই সবাই দেখিয়ে দেবে কি করতে হবে।

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৫২

তানজিম-উল-ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.