নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূষর আকাশে সূর্যের ঝলক

ই্শতিয়াক

মানব সম্পদ ব্যাবস্থাপক হিসাবে কাজ করছি । পছন্দ করি ইন্টারনেটে সময় কাটাতে । বাংলায় ব্লগ পড়া একটি অন্যতম শখ । গান শোনার ক্ষেত্রে আমার প্রধান পছন্দ হচ্ছে সুর, ভাষা গান শোনার জন্য কখোনো বাঁধা হতে পারেনি । ক্রিকেট আমার প্রথম পছন্দ ।

ই্শতিয়াক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি পারবে আর একটি গিনেস বুক ওয়ার্লড রেকর্ড করতে ?

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

পারবে কি আরেকটি রেকর্ড করতে বাংলাদেশ ? আর একটি বিজয় দিবসে ? গতকাল ১৬ই ডিসেম্বর ২০১৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে ৩০০ ফিট রাস্তায় ১২০০ সাইক্লিষ্ট নিয়ে বাংলাদেশের সবচাইতে বড় সাইক্লিং গ্রুপ "বিডি সাইক্লিষ্ট" গিনেস বুক এর দীর্ঘতম একক লাইনে চলমান সাইকেল এর বিশ্বরেকর্ড গড়ার সাহস নেয় । এর আগে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র এই রেকর্ডটি প্রথম করে ৯০৮ জন সাইক্লিষ্ট নিয়ে। ২০১৫ সালে একটি সাইক্লিং প্রতিযোগিতার সময় ৭টি দেশের সাইক্লিষ্টরা মিলে যুক্তরাষ্ট্রের ঐ রেকর্ডটি ভাংগে বজনিয়া হার্জেগভিনা তে। এরপরও কয়েকবার এ্যাটেম্ট হলেও রেকর্ডটি আর কেউ ভাংতে পারেনি । বর্তমান রেকর্ডটি ৯৮৪জন সাইক্লিষ্টকে নিয়ে ।

গিনেসের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট দূরুত্বে সারি বেধে একভাবে শুরু করে কোনরকম পা না ফেলে ৫ কিমি দূরুত্ব পর্যন্ত যেয়ে আবার শুরুর যায়গায় ফিরে আসতে হবে । ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হলেও যারা অংশ নিয়েছে শুধু তারাই বলতে পারবে কতটা জটিল এবং কষ্টসাধ্য কাজ এটি। এই জটিল এবং অসম্ভব কষ্টদায়ক কাজটি করতে সক্ষম হয় সকল সাইক্লিস্ট রা। ১১৮৬ জন শেষ পর্যন্ত টিকে থাকে শেষ পর্যন্ত। গিনেস এর নিয়ম অনুযায়ী যারা স্টুয়ার্ড, অবজার্ভার এবং উইটনেস হিসাবে ছিলেন তারা আনঅফিসিয়াললি ঘোষণা দিয়েছেন যে রেকর্ডটি ব্রেক হয়ে নতুন রেকর্ড হয়েছে। নিয়ম অনুযায়ী ভিডিও ফুটেজ , ষ্টীল ফটোগ্রাফ , স্টুয়ার্ড দের রিপোর্ট, উইটনেস রিপোর্ট গুলি জমা দিতে হবে গিনেস অথরিটি র কাছে। তারপর আসবে অফিসিয়াল ঘোষণা গিনেস থেকে। সম্পূর্ণ প্রসেসটি শেষ হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।

আমার মনে পড়ে পুরোনো বিমান বন্দরে গতবছর একসাথে সবাই মিলে সবচেয়ে বড় জাতীয় পতাকা র গিনেস রেকর্ড ভঙ্গ করে বাংলাদেশ। কোটি টাকা খরচ হয় রেকর্ড টি করতে। বাংলাদেশের একটি মোবাইল ফোন কোম্পানি স্পনসর করে অনুষ্ঠানটির। গিনেস এর জাজ দের নিয়ে আসতে পারলে রেকর্ড এর ঘোষণা সাথে সাথেই দিয়ে দেয়। বিডিসাইক্লিস্ট এই আয়োজনটি কারো স্পনসরশিপ ছাড়াই শুধু নিজেদের উদ্যোগে করে বিধায় জজদের নিয়ে আসার জন্য ৬৫০০ পাউন্ড এবং তাদের থাকা খাওয়ার খরচ বাঁচাতে জাজ দের না এনে এভিডেন্স এর উপর নির্ভর করে য়্যাম্পট টা নেয়। বিডিসির কথা ছিলো , দেশের মুখ উজ্জ্বল করবো আমরা আর তার অর্ধেকটা দিতে হবে চানাচুর আর কোমল পানিও কোম্পানিকে ?? মোটেও না। সকল সাইক্লিস্ট এক হয়ে শুধু মাত্র বিডিসির এক্টিভিটিস , মডারেটর রা মিলেই ঘটিয়ে ফেললো এত্তবড় একটা ঘটনা। তবে ধন্যবাদ দিতে হবে মিডিয়া কে , শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পেরেছিলো কি হতে যাচ্ছে ১৬ই ডিসেম্বর এ। সবচেয়ে বড় ধন্যবাদটা দিতে হয় ফুয়াদ আহসান চৌধুরী কে , যার অকক্লান্ত পরিশ্রমে এতবড় একটা আয়োজন সম্ভব হয়।

শুধুমাত্র লিখে সম্পূর্ণ ঘটনাটি মোটেও বোঝানো যাবে না , তাই এই লিংক এ ক্লিক করে দেখুন কি ছিলো সেই এটেমটি - https://youtu.be/u7quEpdNYVs . আমি গর্বিত একজন পার্টিসিপেন্ট হতে পেরে। রেকর্ড হোক না হোক , মনে হচ্ছিলো দেশের মুখ উজ্জ্বল করার চেয়ে এই দুনিয়াতে আর মনে হয় কিছু নাই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



কাজ না থাকলে কাজ বের করা, ভালো

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭

ই্শতিয়াক বলেছেন: আপনার মস্তিষ্কের না বোধক অংশটা বেশি কাজ করে বোঝা যায়। অসুবিধা নাই , মন্তব্য করা আপনার অধিকার।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: আপনার মস্তিষ্কের না বোধক অংশটা বেশি কাজ করে বোঝা যায়। অসুবিধা নাই , মন্তব্য করা আপনার অধিকার। "

- প্রপিকের ছবিটা আপনার হলে খুশী হবো, সুন্দর দেখাচ্ছে, এবং মাথাও একটা দেখা যাচ্ছে, ভালো

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

ডার্ক ম্যান বলেছেন: আশা করি বিশ্ব রেকর্ড হয়ে যাবে

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লাভ কি? পরে হয়তো অন্য কোন দেশ ভেঙে দিবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.