নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজও নীহারিকার অপেক্ষায়

বোঝে না সে ভালবাসার, ভালবাসি যাকে।

আলোক​বর্ষ

আলোক​বর্ষ › বিস্তারিত পোস্টঃ

আলোকবর্ষের যাত্রা শুরু

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

"জন্ম হোক যথা-তথা, কর্ম হোক ভাল।"



শুরুটা যাচ্ছেতাই ভাবে হলেও শেষটা ভাল হোক​, সেটাই সবসময় প্রত্যাশা করি। প্রত্যাশাটা নিশ্চ​য়ই খুব বেশি নয়। তারপরও সেই বিখ্যাত প্রবাদ বলে কথা, First impression is the best impression, তাই শুরুটা যেমন তেমন ভাবে করাটাও বোকামি। এখন মাথায় তেমন কিছু আসছে না বলে কী-বোর্ড যেভাবে চলছে, সেভাবেই লিখে যাচ্ছি। অখাদ্য মনে হলে ক্ষমা করবেন। চাইলে কটু কথাও শোনাতে পারেন, তবুও দ​য়া করে ভুলটা ধরিয়ে দেবেন প্লিজ। নয়তো ভুলে ভরা জীবনটাতে ভুল শুধরে নিব কি করে? :)



তা যাই হোক, শুরু হোক আর শেষই হোক​, তা হোক সবার অগোচরে অথবা সম্মানের সাথে। বাঁচলে বীরের মত বাঁচো, নয়তো মরো। এখানে যেহেতু লুকিয়ে লুকিয়ে কোন নিক খোলা সম্ভব নয়, আর মডারেশনের বিবেচনার পরই যেহেতু নিকটা খুলবে, তাই মডারেটরদের সদ​য় বিবেচনার পানে পথ চেয়ে আছি দুহাত বাড়িয়ে। এই সময়টায় মন্তব্য করতে পারছি না বিধায় এলোপাথাড়ি সবার দরজায় গিয়ে একটু করে টোকা দিয়ে আসছি, দেখি কে কে আমার দরজায় এসে একবার ঢু মেরে যায়। :)



প্রথম পোস্ট বলে কি বেশি কিছু বলবো না, তা কি হয়? তাই একটা ছোট্ট জোকস দিয়ে শুরু করি।---



এক ব্যাক্তির মনে খুব দুঃখ এই নিয়ে যে তার কোন গার্লফ্রেন্ড নেই। সবার গার্লফ্রেন্ড আছে, সবাই প্রেম করে, জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায়। কিন্তু এত বছর জীবনে বন্ধুমহলে তার একারই শুধু গার্লফ্রেন্ড নেই। এই শোক ঘোচাতে উনি এবার বনবাসে গেলেন​। সেখানে গিয়ে দেখলেন, গহীন বনে সাতজন বনবাসী দরবেশ বসে চোখ বুঝে ধ্যান করছেন। সেখানে সবচেয়ে বয়োঃজ্যেষ্ঠ যে দরবেশবাবা ধ্যানমগ্ন ছিলেন, তার কাছে গিয়ে এবার উনি ডাকলেন, "বাবা।"

> "বলে ফেল ব​ৎস, কি তোর মনের কথা?"

> "বাবা, আমার কোন বান্ধবী নাই। কিভাবে বান্ধবী জুটাতে পারব, তার একটা মন্ত্র-তন্ত্র শিখিয়ে দিন, বাবা।" :(



কথা শুনে এবার এক চোখ খুলে একটু আঁড়চোখে দেখলেন প্রশ্নকারীকে। তারপর আবারও চোখ বন্ধ করে সবচেয়ে কনিষ্ঠ দরবেশকে আদেশ করলেন, "ছোটু, আরেকটা পাটি বিছা।"



:P :P :P :P :P :P :P



বন্ধুপ্রতীম সবাইকে আমার ঘরে স্বাগতম... :)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: welcome and happy blogging ....

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

আলোক​বর্ষ বলেছেন: আমার পোস্টে প্রথম মন্তব্যকারী :)

ধন্যবাদ @তোমার গল্পের মৃত রাজকন্যা :)

আপনার ব্লগিং নিক-টা সত্যি চম​ৎকার, কিন্তু প্রশ্ন হচ্ছে "মৃত" কেন?

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

প্রতীতি বলেছেন: অনেক শুভ কামনা রইল। আমিও এখনও প্রথম পাতায় যেতে পারিনি :(
ভাল থাকবেন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

আলোক​বর্ষ বলেছেন: অতি শীঘ্রই আমি-আপনি (আমরা নতুন ব্লগারেরা) প্রথম পাতায় লেখার সুবিধা পাব, সেই প্রত্যাশায়-

শুভ ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.