নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Faruk

মোহাম্মদ ফারুক

মোহাম্মদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

জনতার ডাক

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

জনতার ডাক

- মোহাম্মদ ফারুক



চল শাহবাগে,

সারা দেশের বৃদ্ধ তরুণ

মিলে মিশে একাকার ।

৭১ এর কুত্তাদের ফাসির দাবিতে

কন্ঠ মিলাব আরেকবার ।



আমি ৭১ দেখিনি ,

যতটুকু গল্প শুনছি দাদুর মুখে

ধিক্কার আর ঘৃনা ভরা চোখে

শাহবাগ যেতে চাই।

স্লোগানে স্লোগানে মুখরিত হবে

ফাসি চাই ফাসি চাই ।



চল প্রজন্ম চত্তরে,

আমার অগ্নি ভরা চোখ খুঁজে ফিরে

সেই নর পশুদের দল,

প্রজন্মের সাক্ষী হব আজ

আমার সঙ্গে তোরা শাহবাগে চল ।



চল রাজপথের ডাকে,

মুক্তির প্রেরণা যেন জেগেছে সবার প্রাণে

রাজপথ মুখরিত আজ প্রতিবাদী সব গানে।

সাধীনতার সম্মান রাখতে রক্ত যদি যায় যাক,

বিচার তাদের হবে হবে জনতা দিয়েছে ডাক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.