| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী বললেন টকশোতে কথা না বলে সাভারে উদ্বার কাজে অংশগ্রহন করার জন্য। টকশোতে শুধুই সমালোচনা করা হচ্ছে। কিন্ত প্রধানমন্ত্রীর নিকট আমার জানতে ইচ্ছে করে, সাভার বিপর্যয়ের দিনে তিনি কিভাবে হাস্যজ্জোল মুখে ডেমু ট্রেনের উদ্বোদন করলেন? এই উদ্বোদন কি স্থগিত করা যেতনা? একই দিনে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহন করেন। শপথ কার্যক্রম কি ওই দিনের জন্য স্থগিত রাখা যেতনা?
তারা শুধু অন্যের দোষ-ত্রুটি খুঁজে বেড়ান কিন্তু নিজদের কর্মকান্ডগুলো একবারো অবলোকন করেন না। তারা মনে করেন, তারা যা কিছু করেন সেটাই সঠিক আর বাকিদের সব কিছুই ভুল। আর স্বরাষ্ট্রমন্রী তো বলেই দিলেন বিরোধীদলের কর্মীদের নাড়ানাড়ির কারনেই ভবন ধ্বসে পড়েছে! একজন মানুষ কতটুকু বিকারগ্রস্থ হলে এমন মন্তব্য করতে পারে সেটা আমার বোধগম্য নয়।
রানা প্লাজার মালিক যুবলীগ নেতা রানা সেটা এখন সবাই জানে কিন্তূ যুবলীগ নেতারা এখন সেটা অস্বীকার করছে। তারা বলতে চায় যুবলীগ নেতা রানা আর ভবন মালিক রানা এক ব্যক্তি নয়। অথচ এটি সুস্পষ্টভাবে প্রমাণীত যে, যুবলীগ নেতা রানা আর ভবন মালিক রানা একই ব্যক্তি। প্রমান দেখুন এখানে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
বোকা_ছেলে বলেছেন: যারা টক সু করছে তারা আম্লিগের কেও না