নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরারী রাইন

এই আমি রাইন

ফেরারী রাইন › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয় বীর ঘোষনা করা হোক

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

শিশু দুটিকে কে বোঝাবে তাদের বাবা আর নেই! আর আদর পাওয়া হবে না, বলা হবে না প্রিয় শব্দ ‘বাবা’। বিদ্যুতের ট্রান্সফর্মার চোর ধরতে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় চোরদের হামলায় নিহত গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলামের দুই মেয়ে এখনো জানে তাদের বাবা ডিউটিতে আছেন। সময় হলেই ফিরবেন বাসায়। নিহত শরীফুলের দুই মেয়ে সফিন ইসলাম নোভা (৮) ও হুমাইরা ইসলাম সাজিন (৬)। নোভা রাজধানীর গোড়ান ‘সাউথ পয়েন্ট’ স্কুলের প্রথম শ্রেণি আর সাজিন পড়ে নার্সারিতে। শরিফুলের স্ত্রী জেসমিন আক্তার, স্বামী হারানোর কষ্ট আর দুই সন্তানের অনাগত ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন জেসমিনের মুখাবয়বে উৎকণ্ঠা, সন্তানদের কাছে তাদের বাবার হারিয়ে যাওয়া নিয়ে কী উত্তর দেবেন? তিনি বলছিলেন “আমার বাবার (শরিফুলের শ্বশুর) যা আছে তা দিয়ে আমি বাকি জীবন কাটাতো পারবো। কিন্তু আমার দুই বাচ্চার কী হবে?” কথাগুলো যখন বলছিলেন, মায়ের মমতার দৃষ্টি তখনো সদ্য বাবা হারানো অবুঝ দুই সন্তানের দিকে। নোভা ও সাজিনের কাছে বাবা কোথায় জানতে চাইলে তারা এক সঙ্গে বলে উঠে- বাবা ‘ডিউটিতে’ অবুঝ শিশুরা এখনও জানেনা তাদের প্রিয় বাবা আর ফিরে আসবেনা, চলে গেছে ফিরে না আশার দেশে। মরহুম শরীফ কবিতা এবং একাধিক বই লিখে গেছেন। তার লেখা ২০১০ সালের বই মেলায় তার লেখা সত্য ধ্রুব প্রতিভা, ফাল্গুনের বিকেল, ২০১১ সালে ছোটদের জন্য লেখা ভুতবন্ধু, ছন্দে ভরা মিষ্টি ছড়া বই প্রকাশিত হয়েছে। আমরা এই মেধাবী পুলিশ অফিসারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, মহান আল্লাহ-তায়ালা নিশ্চয় উনাকে বেহেস্ত নসিব করবেন। আমরা আশ্চর্য্যরে সাথে লক্ষ্য করলাম এই মেধাবী পুলিশ অফিসারের কর্তব্যরত অবস্থায় নিহত হওয়ার পর দেশের কোন সংগঠন বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো কোন শোক প্রকাশ করল না। আমাদের মনে রাখা উচিত পুলিশের খারাপ কাজে সমালোচনার পাশাপাশি জীবন বাজি রাখার মত কাজকে শ্রদ্ধা জানাব। আমরা চাই সরকার নিহত গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলামকে জীবন বাজি রেখে কর্তব্যপালন করার জন্য রাষ্ট্রীয় বীর ঘোষনা করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.