নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social, I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে হয়েছিলো, দেশের অস্তিত্ব আজ হুমকির মুখে- দেশ বিরোধী এই চক্রটি যদি ক্ষমতায় আসতে পারতো তাহলে বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে লিখতে হতো, মুক্তিযুদ্ধারা হয়ে যেতো সন্ত্রাসী আর রাজাকারেরা খেতাব পেতো বীর বিক্রমের। শেষ পর্যন্ত দেশের জনগণ সঠিক সিদ্ধান্তই নিয়েছে।

যদিও আমি জামাতকেই ক্ষমতায় দেখতে চেয়েছিলাম কারণ আমি নতুনত্ব পছন্দ করি এবং নতুন কিছু দেখতে চাই তা যতই ভয়ঙ্কর হউক। তাছাড়া সব খারাপের মধ্যেও কিন্তু ভালো কিছু থাকে যেমন- চারিদিকে রব উঠেছিলো জামাত ক্ষমাতায় আসলে দূর্ণীতি নির্মূল হবে, পেশী শক্তির রাজনীতি বিলিন হবে - এটা কতটুকু সত্য তা প্রমাণ করার জন্য হলেও জামাতকে একবার ক্ষমতায় বসানোর সুযোগ দেয়া উচিৎ ছিলো, কিন্তু দেশের জনগণ যেহেতু তাদের সে সুযোগ দেয়নি তাই আমি মনে করি তারা (জামাত) আর কোন দিন সে সুযোগ (ক্ষমতায় বসার সুযোগ) পাবে না, কারণ এটাই ছিলো তাদের শেষ সুযোগ। ৭১ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার এত বড় সুযোগ জামাত কখনো পায়নি- আওয়ামীলীগের অপকর্মের সুযোগকে কাজে লাগিয়ে তারা দেশের এক বিরাট জনসংখ্যাকে (বিশেষ করে নতুন প্রজন্মকে) দেশ বিরোধী বয়ান এবং সাম্প্রদায়িক চিন্তাধারায় খুব ভালো মতোই ব্রেইন ওয়াশ করতে সক্ষম হয়েছিলো যা ছিলো সত্যিই খুব ভয়ঙ্কর।

জামাত ক্ষমতায় আসলে দেশের জনগণের রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি আরও কিছুটা পাঁকাপোক্ত হতো- মানে তাদের রাজনৈতিক প্রাজ্ঞা কিছুটা হলেও বৃদ্ধি পেতো- তারা বুঝতে পারতো লেবাস ধারী ধর্মভিত্তিক রাজনীতি কতটা ভয়ঙ্কর- মধ্যযুগীয় মতবাদের, সাম্প্রদায়িক চিন্তাধারার রাজনীতি একটা দেশের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে তা বুঝার জন্য হলেও তাদের (জামাতের) একবার ক্ষমতায় আসার সুযোগ দেয়া উচিৎ।

পরিশেষে- প্রথাগত রাজনৈতিক দল বিএনপির এই ভুমিধ্বস বিজয়ে তাদের জন্য রইলো ভুঁড়ি ভুঁড়ি শুভেচ্ছা, আশা করি তারা অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে দেশকে সঠিক পথেই পরিচালিত করবে।

জ্যাক স্মিথ- শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ





মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৯

নিমো বলেছেন: ব্লগের জনৈক লন্ডনি বিড়াল, সিংহপুরি ইঁদুর সহ লুঙ্গির তলে থাকা জা-শিরা বোধহয় গত দেড় বছর অনলাইন যুদ্ধের ক্লান্তিতে ভোট দিতে না পারায় জামায়াত ক্ষমতায় আসতে পারলো না। =p~

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: সবচেয়ে বড় কথা হলো জামাত ভার্চুয়াল নেটওয়ার্ক পুরোটাই দখলে নিয়ে নিয়েছিলো। তারা দেশের এক বিরাট জনসংখ্যাকে (বিশেষ করে নতুন প্রজন্মকে) দেশ বিরোধী বয়ান এবং সাম্প্রদায়িক চিন্তাধারায় খুব ভালো মতোই ব্রেইন ওয়াশ করতে সক্ষম হয়েছিলো যা ছিলো সত্যিই খুব ভয়ঙ্কর।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪১

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত ইতিহাসের সবচেয়ে ভালো ফলাফল করেছে ; তাদের আর কোনো বিদেশি শাখা এত আসন জেতেনি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫১

জ্যাক স্মিথ বলেছেন: এটাই হয়তো জামাতের ইতিহাসে সর্বোচ্চ ফলাফল হিসেবে রেকর্ড হয়ে থাকবে, ভবিষ্যতে জামাত বিলিন হয়ে যাবে।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নতুন প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করছি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন সবকিছু।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৩

অর্ক বলেছেন: আরে মাথা মোটা বাঙ্গু জামাত ক্ষমতায় আসলে জ্যাক স্মিথ নাম নিয়ে ব্লগ লিখতে পারবি? জ্যাক স্মিথ নাম রাখতে পারবি? "শালা মোসলমানের পয়দা জাকির আলি নাম পরিবর্তন করে জ্যাক স্মিথ নামে নাস্তিক মুর্তাদ ইসলাম বিদ্বেষী ব্লগে লেখা, দে শালার পাছায় পাছায় সবাই মিলে লাথি দে"। টু শব্দ করলে কোনও ল্যাম্পপোস্টে লাল পাছা নিয়ে উল্টা হয়ে ঝুলবি। অবশ্য ভিতরে ভিতরে তুই যে ছুপা জঙ্গি তা জানার আর বাকি নেই। আমার আগের লেখায় জামাত জিহাদিলদের পক্ষ তুই বহুত লাফাইছিলি, তোর সব জানি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: যারা না বুঝে উগ্রতা ছড়ায় তারাই তো প্রকৃত জঙ্গি।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অর্ক বলেছেন: আরে মাথা মোটা বাঙ্গু জামাত ক্ষমতায় আসলে জ্যাক স্মিথ নাম নিয়ে ব্লগ লিখতে পারবি? জ্যাক স্মিথ নাম রাখতে পারবি? "শালা মোসলমানের পয়দা জাকির আলি নাম পরিবর্তন করে জ্যাক স্মিথ নামে নাস্তিক মুর্তাদ ইসলাম বিদ্বেষী ব্লগে লেখা, দে শালার পাছায় পাছায় সবাই মিলে লাথি দে"। টু শব্দ করলে কোনও ল্যাম্পপোস্টে লাল পাছা নিয়ে উল্টা হয়ে ঝুলবি। অবশ্য ভিতরে ভিতরে তুই যে ছুপা জঙ্গি তা জানার আর বাকি নেই। আমার আগের লেখায় জামাত জিহাদিলদের পক্ষ তুই বহুত লাফাইছিলি, তোর সব জানি।

কুল ডাউন ম্যান। জামায়তিকে ক্ষমতায় আনতে চাওয়া এক ধরনের সার্কাজম। চোরের ভয়ে মনের দুঃখে মাটিতে ভাত খাওয়ার মতো। মূলত আওয়ামী লীগ-বিএনপির ব্যর্থতাই এর জন্য দায়ী।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৪

জ্যাক স্মিথ বলেছেন: জামাত হেরে যাওয়াতে উহার (অর্কের) মাথায় সমস্যা দেখা দিয়েছে মনে হয়। উনি মূলত জামাতের কাফের শাখার আমির আমার কাছে তথ্য রয়েছে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপি আপাতত কিনারা থেকে দেশ বাঁচাল। এখন চাঁদাবাজি, গুণ্ডামি আর দুর্নীতি না করলেই হয়। বাংলাদেশ আর টানা চতুর্থবার দুর্নীতি চ্যাম্পিয়ন হতে চায় না, ২১ আগস্টের সাক্ষী হতে চায় না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৮

জ্যাক স্মিথ বলেছেন: এখন চাঁদাবাজি, গুণ্ডামি আর দুর্নীতি না করলেই হয়। - :-< তারচেয়ে বলতেন আকাশের চাঁদ আপনার হাতের মুঠোয় এনে দিতে হবে, সেটা হয়তো সম্ভব হবে কিন্তু চাঁদাবাজি, গুণ্ডামি আর দুর্নীতি ছাড়া এই দেশে রাজনীতি কিভাবে সম্ভব????

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২১

কিরকুট বলেছেন: বিদেশে বসে নতুনত্ব দেখা আর দেশে বসে সেই নতুন্বের ঝোলে সিদ্ধ হওয়ায় ব্যাপক পার্থক্য আছে জনাব৷

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৩

জ্যাক স্মিথ বলেছেন: দেশ বিদেশ সবই আমার কাছে সমান।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

নতুন বলেছেন: অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো।

জামাতের ভোট বেড়েছে ৪০০%

বিএনপি যত বেশি ভুল করবে জামাতের ভোটার তত বাড়বে।

দেশে ধমান্ধতার আবাদ হচ্ছে পুরা দমে, এটা কমাতে না পারলে মধ্যবর্তি নিবার্চন দিয়ে জামাত ক্ষমতায় আসতে পারে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৮

জ্যাক স্মিথ বলেছেন: জামাত যদি ধর্মভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসেত পারে তাহলে একদিন তারা সরকার গঠন করবে, তা না হলে তারা বিলিন হয়ে যাবে, এবারই ছিলো তাদের সবচেয়ে বড় সুযোগ তাই কিছুটা ভোট বেশী পেয়েছে।

দেশের জনগণ ধর্মান্ধ হলেও, ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ জনসমাগম হলেও ভোটের ক্ষেত্রে তারা হুজুদের খুব একটা পছন্দ করে না।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১

শ্রাবণধারা বলেছেন: এ যাত্রায় জাতি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। এখন বিএনপির প্রথম দায়িত্ব হলো প্রমাণ করা যে তারা কোনো নতুন অত্যাচারী শক্তি নয়, এবং ক্ষমতায় যাওয়া মানে তাদের নেতাদের জন্য ডাকাতি ও লুটপাটের লাইসেন্স নয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫১

জ্যাক স্মিথ বলেছেন: তারেক জিয়া এখন অনেক পরিণত তার উপর আস্থা রাখা যেতে পারে। তাছাড়া ৫ ই আগষ্টের ঘটনার পর এখন আর কেউ'ই ফ্রী স্ট্যাইলে বড় ধরণের দূর্ণীতি করার সাহস পাবে না। তবে প্রান্তিক পর্যায়ে বিএনপির প্রচুর ছ্যাছড়া নেতাকর্মী রয়েছে যারা চাঁদাবাজির মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীর জীবন বিষিয়ে তুলতে পারে যা একসময় বিএনপির জন্য বিষফোঁড়ায় রুপান্তর হতে পারে, এদের নিয়ন্ত্রণ করতে না পারলে সময়ের সাথে সাথে বিএনপির উপর মানুষের আস্থা হারাবে সেক্ষেত্রে জামাতের সম্ভবনা তৈরী হবে।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:১২

কাঁউটাল বলেছেন: লাইলাতুল কট পরবর্তি একদিনের মধ্যে মুখোস খসে পড়ায় জামাতিদের সর্বনাশ হয়েছে। আলহামদুলিল্লাহ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: আলহামদুলিল্লাহ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২০

অর্ক বলেছেন: আমার আগের কিছু লেখাতে এরকম ফান করে বিভিন্ন কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। একজন শহীদ পরিবারের সদস্যকে বলেছিলেন বাঁচতে চাইলে পাকিস্তান জিন্দাবাদ বলুন। দাঁড়িপাল্লা জিন্দাবাদ বলুন। এরকম বেশ কিছু মন্তব্য। তখনও এখানেওখানে লেখা মন্তব্যে বলে বেড়াচ্ছিলেন যে জামাতকে ক্ষমতায় দেখতে চাই। মুক্তিযুদ্ধ নিয়ে আমার গভীর অধ্যায়ন, গবেষণা এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানার সুযোগ হয়েছে, পাকিস্তানিরা শুধু গুলি করেছে। মেইন কালপ্রিট কসাই কাদের, দেইল্লা রাজাকার, বাচ্চু রাজাকার, হামিদ মওলানার মতো জামাতি রাজাকারেরাই। এরাই তর্জনী উঁচিয়ে দেখিয়ে দিয়েছে ওখানে হিন্দু, ওখানে, মুক্তিযোদ্ধা, ওখানে আওয়ামী লীগ, মুজিবকে ভোট দিছে অমুক তমুক। ত্রিশ লাখ শহীদের হত্যাকারী এই জামাতি রাজাকারেরাই। ত্রিশ লাখ শহীদ, আড়াই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই বাংলার বুকে জামাতের জিজয় উল্লাসের খায়েশ আপনার ইয়ার্কি ফাজলামির বিষয় হতে পারে না বলে মনে করি। সরি ভাই মন্তব্যে একটু ভাষা খারাপ হয়ে গেছে। ভালো থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৪

জ্যাক স্মিথ বলেছেন: প্রথমত- খুব সম্ভবত আপনি অন্য কারো নিকের সাথে আমার নিক গুলিয়ে ফেলেছেন, জঙ্গী-জিহাদীদের পক্ষ নিয়ে আমি আপনার পোস্টে তর্ক করেছি ইহা হতেই পারে না। তবে মাঝে মাঝে কারো কারো পোস্টে আমি সারকাজম করি এবং যাদের সাথে করি তারা কিন্তু ঠিকই ধরতে পারে।

কিছু বিশেষ পরিস্থিতে কোথাও কোথাও- "জামায়াতে ইসলাম জিন্দাবাদ, এই দেশে দরকার ইসলামী সরকার" - ইত্যাদি টাইপ মন্তব্য করে থাকতে পারি, কিন্তু ইহা নিতান্ত্যই হতাশার বহিঃপ্রকাশ মাত্র।

দ্বিতীয়ত- যদি সিরিয়াসলি বলি তাহলে আমার এখনো মনে হয় এই জাতির জন্য জামায়াতে ইসলামী যুতসই সরকার হতে পারে, এমন ধর্মান্ধ এক জাতির জন্য জামায়েতের চেয়ে শ্রেষ্ঠ দল আর কি হতে পারে? এই দেশে কেন এখন পর্যন্ত খেলাফত কায়েম হয়নি তা আমার কাছে এক বিরাট রহস্য।

তৃতীয়ত- জঙ্গি হোউক আর জিহাদী হোউক, কারো পোস্টে যদি ওভাবে (প্রথম কমেন্টের মত) প্রতিক্রিয়া দেখান তাহলে ইহা আপনার নিজের জন্যই ক্ষতি, তাতে আপনার নিজেরই অবমুল্যায়ন হয়।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩২

অর্ক বলেছেন: কাউটাল, ভাই আপনাকে তো জামাতি, হেফাজতি রাজাকারের অনুসারী ভেবেছিলাম। আপনি তাহলে দূর্নীতির বরপুত্র, ইন্টারন্যাশনাল মাফিয়া, মহডাকাত, মি. টেন পারসেন্ট খাম্বা তারেকের অনুসারী। আর চিন্তা নাই ভাই। সামনে শুভদিন। বিদ্যুৎহীন খাম্বায় ভরবে দেশ। হে হে হে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০

জ্যাক স্মিথ বলেছেন: দেশে এখন গণতন্ত্র কায়েম হয়ে গেছে- এখন দেশে আর চাঁদাবাজি, দূর্ণীতি, চুরি ছিনতাই এগুলো কিছুই হবে না, গণতান্ত্রিক সরকার দেশটাকে সোনার বাংলায় রুপান্তর করিবে। আগামী পাঁচ বছরে দেশটা থ্যাইল্যান্ড, সিঙ্গাপুর, মালশিয়ার চাইতেও উন্নত রাষ্ট্রে পরিণত হবে, ইহাই গণতন্ত্রের সুফল। ;)

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: জামাত শিবিরকে চূড়ান্ত ভাবে থামাতে পারলেই দেশ লজ্জার হাত থেকে বাচবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৩

জ্যাক স্মিথ বলেছেন: সামনে দুটি মাত্র পথ- হয় জামায়েতে ইসলামী বিলিন হয়ে যাবে না হয় তারা সরকার গঠান করবে, মাঝামাঝি থকার আর কোন সুযাগ নেই।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৬

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: জামায়াত হারাতে সবাই দেখি খুশি। ভাবতেছি এদের ভোট দিল কেডা? চুমা বাবা ঢাকার যে আসনে জিতসে সে আসনে এনসিপি-জামায়াত মিলে ২০ % ভোট খুজে পাওয়া মুশকিল। তাই ব্লগার নিমোর মতে - 'আসন ভাগাভাগির ' বিষয়টা ভেবে দেখার মতোই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: আসন ভাগাভাগি হয়েছে এটা এখন পরিষ্কার- ইহাই গণতন্ত্র।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১২

কাঁউটাল বলেছেন: @অর্ক, হাউয়ামী লীগ দেশের বিদ্যূৎ ব্যবস্থার সর্বনাশ করে গেছে। আদানির সাথে এমন চুক্তি করেছে যে বছরে আধা বিলিয়ন ডলার অতিরিক্ত পে করতে হয়।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সংবাদসম্মেলনে হবু প্রধানমন্ত্রীর স্মার্টনেস প্রকাশিত হয়নি।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.