| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের মত এবারও আর্জেন্টিনা অপরাজিত চ্যম্পিয়ন হতে যাচ্ছে, আর্জেন্টিনাকে থামানোর সাধ্য নেই কারো আর তাই এবারের বিশ্বকাপের ট্রফিটাও আর্জেন্টিনার ঘরেই উঠবে✌️।
আজ ভোরে অপ্রতিরোধ্য কেপ ভার্দে'কে ৩/২ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়াটার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে, লক্ষ্য এখন শুধুই সেমি-ফাইনাল আর ফাইনালের । এই কেপ ভার্দে নতুন দল হলেও ভয়ঙ্কর একটি টিম- এই বিশ্বকাপের কোন ম্যাচেই কেউ যাদের হারাতে পারেনি তাদের হারিয়েছে আর্জেন্টিনা আর এ থেকেই প্রমাণ হয় এবারের বিশ্বকাপের সেরা দল আর্জেন্টিনাই
। কেপ ভার্দেকে মোটেও দূর্বল টিম ভাবার কোন সুযোগ নেই বন্ধুগণ, এরা গত ২৭ টি ম্যাচের মধ্যে মাত্র ৯ টি ম্যাচ হেরেছে এ থেকেই বুঝা যায় এরা কতটা শক্তিশালী টিম, যদিও আর্জেন্টিনার কাছে তারা কোন পাত্তা পায় না।
আমি একজন নিরপেক্ষ দর্শক আমি কোন দলেরই সাপোর্ট করি না তাবে আমার ব্যক্তিগত গবেষণায় বলে- গতবারের মত এবারও ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে- সেই সাথে আগামীকাল ব্রা-জিল নরওয়ের কাছে ২/১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এই ব্রা-জিল নিয়ে বেশী কথা বলে লাভ নেই এরা গত ২৪ বছরেও বিশ্বকাপ জিততে পারেনি আর কোনদিন পারবেও না
। ব্রা-জিলের অনেক সমর্থক রয়েছে যারা জন্মের পর কোন দিন ব্রাজিলকে কাপ নিতে দেখেনি, কোন দুঃখে এরা এই দলের সাপোর্ট করে তা আমি বুঝি না
- তাছাড়া যে দলে নেইমারের মত অভিনেতা থাকে তাদের আর বিশ্বকাপ খেলে লাভ নেই, তারা বরং টিকটক করতে পারে ভালো ভিউ হবে
।
বাই দ্যা ওয়ে- ঘানার এক কানা ওঝা কুফুরী কালাম (কালা জাদু) পড়ে ভবিষ্যত বাণী করেছিলেন আজকের মাচে নাকি কেপ ভার্দের কাছে আর্জেন্টিনা হেরে যাবে অথচ হয়েছে তার উল্টোটা
- ২০১৪ বিশ্বকাপেও ব্রা-জিলের হাজার হাজার তান্ত্রকিগুরুরা জার্মানির বিরুদ্ধে কালা জাদু করেছিলো যার ফলাফল জার্মানি তাদের সেভন আপ উপহার দিয়েছিলো
। এইসব ভুই ফোঁড় যাদু বিশেজ্ঞরা ঝড়ে বক মারতে খুবই উস্তাদ, এদের হাত থেকে সাবধান
। আর্জেন্টিনা হেরে গেলে যতটা না কষ্ট পেতাম তারচেয়ে ঢের বেশী কষ্ট পেতাম এই সব ওঝাদের ফাও মার্কেটিং হয়ে যতো দেখে, ইহাতে হাজার হাজার অন্ধ-বিশ্বাসী মানুষ এইসব গার্বেজের প্রতি আকৃষ্ট হয়ে পরতো, যার সূদুর প্রসারী ফলাফল অত্যান্ত ভয়ানক।
২০২৬ বিশ্বকাপ বিজয়ের জন্য আর্জেন্টিনাকে অগ্রীম শুভেচ্ছা, এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে- যে দলে মেসি থাকে সেই দল বিশ্বকাপ যেতে।
উৎসর্গ- যারা ২৪ বছর ধরে বিশ্বকাপের মুখ দেখে না সেই সকল ব্রা-জিল সমর্থকদের
।
©somewhere in net ltd.