নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social, I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর দেশের জনগণ ইলিশ খেতে পারেনি উচ্চ দামের কারণে- বিজ্ঞ রাজনীতিবীদেরা গলা ফাঁটিয়ে, চোখ-মুখ লাল করে আমাদের বুঝালো শেখ হাসিনা টনের পর টন ইলিশ ভারতে পাচার করে দিচ্ছে সুতরাং আমাদের ভোট দাও আমরা তোমাদের কম দামে ইলিশ খাওয়াবো; ইলিশ খাওয়ার লোভে আমরা সবাই মিলে তারেক জিয়াকে দিলাম ভোট, তিনিই এখন আমাদের যোগ্য নেতা কিন্তু এই যোগ্য নেতা এখনো আমাদের কম দামে ইলিশ খাওয়াতে পারছে না, তাহলে কি তারেক জিয়াও........ :-<

মাছে ভাতে বাঙালী সেই মাছই যদি না খেতে পারি তাহলে তারেক জিয়াকে ভোট দিয়ে লাভ হলো কি? তারচেয়ে বরং পাঁচশত টাকার বিনিময়ে অন্য কোন দলকে ভোট দিলে অন্তত কিছুদিন বিড়ি কিনে খেতে পারতাম। মাছ না খাওয়ার চাইতে বিড়ি খাওয়া উত্তম। এখন থেকে আমি আর রাজনীতিবিদের মিষ্টি কথায় ভুলবো না, নগদ চাই বাকিতে কাম নাই- তাই যে দল আমাকে কয়েক প্যাঁকেট বিড়ি অথবা পাঁচশত টাকা দিবে আমি তাকেই ভোট দিবো, বাকির নাম ফাঁকি আর বাকিতে কাউকেই ভোট দিবো না, আমার ভোট এত সস্তা না। :-B

-বিশিষ্ট এক বাঙালী ভোটার। ;)

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত কে ভোট দিলে সকাল বিকাল ইলিশ মাছ খেতে পারতাম ... =p~

১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: ইলিশ খাওয়ার সাধ আমার মিটে গেছে- আমাকে যে দল কয় প্যাকেট বিড়ি কিনে দিবে আমি তাকেই ভোট দিবো, আমি নগদে বিশ্বাসী মানুষ।

২| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাকির নাম ফাঁকি আর বাকিতে কাউকেই ভোট দিবো না,
আমার ভোট এত সস্তা না।

.............................................................................
এদেশে এক কাপ চা ফ্রীতে খাওয়ালে ভোট মেলে ।
বোকা বাঙাল যতদিন না বুদ্ধিমান হবে ততদিন এমন খেলা
চলতেই থাকবে ।

১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৪২

জ্যাক স্মিথ বলেছেন: এদেশে এক কাপ চা ফ্রীতে খাওয়ালে ভোট মেলে ।
বোকা বাঙাল যতদিন না বুদ্ধিমান হবে ততদিন এমন খেলা
চলতেই থাকবে ।
- একদম তাই।

৩| ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: ইলিশের দাম সিন্ডিকেটের কারনেই কমে না।

দেশের বাজারের সিন্ডিকেটের সাথে সম্ভবত কোন সরকারই পেরে উঠবেনা।

অবশ্য সব ব্যবসায়ীরাই বিভিন্ন দলের সাথে যুক্ত তাই ক্ষমতাশীনরাই বাজারের সিন্ডিকেট চালায়।

দেশের বাইরে অনেক সময় দেশের চেয়েও সস্তায় ইলিশ পাওয়া যায়।

১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫১

জ্যাক স্মিথ বলেছেন: বিজ্ঞ ইউটিউব রাজনৈতিক বিশেষজ্ঞরা এতদিন আমারে বুঝাইছে- শুধু আওয়ামী পন্থী ব্যবসায়ীরাই শেখ হাসিনার নির্দেশে সিন্ডকেট বাণিজ্য করে, খাদ্যে ভেজাল মিশায়, নকল পণ্য উদপাদন করে, ভারতে ইলিশ পাচার করে ইত্যাদি। আর অন্য সকল ব্যবসায়ীরা ফেরেশতার লাহান নির্দোষ এদের দ্বারা সিন্ডকেট বাণিজ্য, খাদ্যে ভেজাল মিশানো ভারতে ইলিশ পাচার অসম্ভব। :-B

আমাকে আরও ব্রেইন ওয়াশ করা হয়েছিলো এই বলে-
শুধু ইলিশ নয়, শেখ হাসিনা ভারতে বিদ্যুৎ পাচার, ইন্টারনেট পাচার করে ইত্যাদি.. অথচ গত ৬ মাসে দেশে বিদ্যুৎ এর ভয়াবহ অবস্থা, ইন্টারনেটের দাম আকাশ চুম্বী।

৪| ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০০

নতুন বলেছেন: ভারত আর পাকিস্তানের জুজু একটা রাজনিতিক কার্ড।

জামাতীরা ভারত বিরোধীতা করবে, কারন তাদের বাবাদের পুুটুর ব্যাথা এখনো জাসির ছানাপোনারা অনুভব করে।

আর আয়ামীলীগের সূর্যসন্তানেরা পাকি জুজু দেখাইয়া মুক্তিযুদ্ধের চেতানা বিক্রি করে।

পাদা আর ভাদারা ক্ষমতায় এসে লাভে থাকে।

দিনের শেষে জনগন সব কিছুর জন্য বেশি দাম দেয়। :|

১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: আজকাল আবার শুরু হয়ছে জুলাই চেতনা ব্যবসা।



বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দেশে চেতনা ব্যবসা চলবে।

এই দেশের জনগণকে গিনিপিগ মনে করে রাজনীতিবিদেরা।

৫| ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

নতুন বলেছেন: ডিভাইড এর রুল।

দেশের জনগনকে বিভিন্ন চেতনায় বিভক্ত না করতে পারলে নেতারা কি করে খাবে???

১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৬

জ্যাক স্মিথ বলেছেন: এই কারণে নেতাদের বলা হয় বুদ্ধিমান আর সাধারণ জগণকে বলা হয় বোকা কারন- বুদ্ধিমানেরা করে রাজনীতি মানে নেতা হয় আর বোকারা তাদের (রাজনীতি) নিয়ে সারাদিন চর্চা করে।

যে ব্যক্তি অন্যের রাজনীতি নিয়ে যতবেশী চর্চা করবে সে তত বড় বোকা লোক। এই যেমন আমি এই পোস্টে তারেক আর হাসিনার রাজনীতি নিয়ে চর্চা করছি, আপনি আবার সেই পোস্টে এসে কমেন্ট করছেন, সেই হিসেবে আমি আর আপনি দুজনেই বোকা। =p~

৬| ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯

কিরকুট বলেছেন: মাছ আপনার খাবে কোলকাতার মানুষ , এইটাই আইন ;)

১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৯

জ্যাক স্মিথ বলেছেন: সব শেখ হাসিনার দুস- তিনি ভারতে বসে বসে অনলাইনে অর্ডার করে বাংলাদেশ থেকে সব ইলিশ ভারতে নিয়ে যাচ্ছে।
তো বিষয়টা নিয়ে হয়ে যাক শাহবাকে এক তুমুল আন্দোলন।

৭| ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২৩

নতুন বলেছেন: যে ব্যক্তি অন্যের রাজনীতি নিয়ে যতবেশী চর্চা করবে সে তত বড় বোকা লোক। এই যেমন আমি এই পোস্টে তারেক আর হাসিনার রাজনীতি নিয়ে চর্চা করছি, আপনি আবার সেই পোস্টে এসে কমেন্ট করছেন, সেই হিসেবে আমি আর আপনি দুজনেই বোকা। =p~


অবস্যই আমারা কাম কাজ রেখে রাজনিতিক প্যাচাল করছি। B-)

এতে রাজনিতিকদের ালটাও ছেড়া যাবেনা। =p~ =p~

এরা বরং কোথায় কোন ধান্দা করা যায় সেই ধান্দায় আছে B-)

১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: আমি একটি বিষয় গভীরভাবে লক্ষ্য করেছি- রাজনীতি নিয়ে যে বা যারাই চর্চা করে তাদের অধিকাংশ এসব করে মূলত অলস সময় পার করে আর কেউ কেউ মনের আবেগ ঢালে- পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে রাজনৈতিক আলোচনা খুব কম মানুষই করে।

৮| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭

নিমো বলেছেন: সব নূতন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দোষ। শালার পুত বরিশালে যেয়ে তথ্যমন্ত্রীর দাওয়াতে ইলিশ খেয়ে সব ইলিশ মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: তো এই হুজুগে হয়ে যাক শাহাবাগে দেশ স্বাধীন করার এক দূর্বার আন্দোলন। এইবার আমেরিকার হাত থেকে দেশ স্বাধীন করতে হবে।

৯| ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আজ হাদি ভাই বেঁচে থাকলে খা পো দের শা মা ছিঁড়ে ফেলত আর আমরা ইলিশ খেতে পারতাম।

১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: শামা হাদি বেঁচে থাকলে আমরা আজ কম দরে ইলিশ মাছ খেতে পারতাম।

১০| ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:২৪

ডঃ এম এ আলী বলেছেন:




ভাল একটি বিষয তুলে ধরে ছেন । দেশে ইলিশ আছে ইলিশ নেই এ কথাই শুনে আসছি ।
বিদেশে কত ইলিশ বেরিয়ে যাচ্ছে? এখানে সংখ্যাগুলো খুবই revealing।
২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছিল প্রায় ৬৬৫ টন।
অন্যদিকে বাংলাদেশের মোট ইলিশ উৎপাদন ছিল ৫২৯,০০০ টন।
অর্থাৎ শুধু ভারতীয় রপ্তানির পরিমাণ মোট উৎপাদনের প্রায় ০.১৩%।
এটি এতই ছোট যে ভারতে বৈধ রপ্তানি একাই বাংলাদেশের বাজারে ইলিশের বড় ঘাটতি সৃষ্টি করেছে
এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।

২০২৫ সালের Durga Puja-তেও সরকার ১,২০০ টন export quota দিয়েছিল; কিন্তু বাস্তবে প্রায় ১৪৫ টন
ভারত গিয়েছিল।
আর ২০২১–২০২৪ সময়ে অনুমোদিত ১৩,৮৭০ টনের বিপরীতে বাস্তবে ভারতে পৌঁছেছিল মাত্র ৩,৬৬৪ টন।
এখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে ভারতে বৈধ রপ্তানি বাংলাদেশের ইলিশের ঘাটতির প্রধান
কারণ নয়।

বরং ২০২৫ সালের ঘটনা খুব গুরুত্বপূর্ণ।
২০২৫ সালে সরকার ভারতে export quota দিল ১,২০০ টন , কিন্তু বাস্তবে গেল মাত্র ১৪৫ টন , একই সময়ে
বাংলাদেশের বাজারে ইলিশের দাম ছিল অত্যন্ত বেশি , বড় ইলিশের সরবরাহও দুর্বল ছিল। অর্থাৎ বিদেশে রপ্তানি
প্রায় না হওয়ার পরও দেশের বাজারে দাম কমেনি। এটি শক্তিশালী evidence যে ইলিশের উচ্চমূল্যের মূল কারণ
শুধু export leakage নয়।

যদি সত্যিই ইলিশের কালোবাজার/কৃত্রিম সংকট ধরতে হয়, তাহলে সংবাদপত্রের বাজারদর দিয়ে নয় আমাদের
নিন্মোক্ত ৬ ডেটা অনুসরণ করতে হবে।
১. ২০২০–২০২৬: কোন কোন জেলায়/ঘাটে কত ইলিশ landing হয়েছে
২. বাংলাদেশের কতগুলো commercial fishing vessel/trawler বাস্তবে ইলিশ ধরে
৩. চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, বরিশাল, চাঁদপুর ইত্যাদি প্রধান ঘাট থেকে মাছের প্রবাহ
৪. cold-storage/freezing capacity ও কোথায় কত ইলিশ stock থাকে
৫. বাংলাদেশ → Myanmar → third-country trade-এর customs/HS-code evidence
৬. জেলে, আড়ত, পাইকার ও retail প্রতিটি স্তরে ১ কেজি ইলিশের দাম কীভাবে ৫০০/৮০০/১,২০০/২,০০০+
টাকায় পৌঁছায়।

বিশেষ করে ৫ নম্বরটি আমি আলাদা করে খুঁটিয়ে দেখার প্রয়োজন মনে করি । কারণ তৃতীয় দেশ মায়ানমারের
মাধ্যমে গভির সমুদ্র থেকেই ইলিশ হাত বদল হয়ে তৃতীয় দেশ মায়ানমারের মাধ্যমে কোন কুট কৌশলে বিদেশের
বাজারে পদ্যার ইলিশ নামে চালিয়ে দিচ্ছে কিনা সেই সন্দেহের সত্যতা যাচাই করার সবচেয়ে শক্তিশালী প্রমাণ
হবে Bangladesh export records বনাম Myanmar import/re-export records মিলিয়ে দেখা। এখন
পর্যন্ত পাওয়া তথ্য এটা প্রমাণ করে না, কিন্তু এটিই এমন একটি জায়গা যেখানে আরও গভীর customs-data
investigation করলে হয়তো পরিষ্কার উত্তর পাওয়া যাবে।

মুল্যবান পোস্ট টি দিয়ে আলোচনার সুযোগ তৈরী করে দেয়ার জন্য ধন্যবাদ ।

১২ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০০

জ্যাক স্মিথ বলেছেন: তথ্যসমৃদ্ধ মন্তব্য। এতবছর "ইলিশ সব ভারতে পাঠিয়ে দেওয়ে হয়েছে" এই গুজব তুলে যারা দেশের বারোটা বাজিয়ে দিয়েছে তাদের কি কোন বিচার হবে? তেল,গ্যাস, বিদ্যুৎ এসব নিয়েও এমন গুজব ডালপালা গজিয়েছিলো।

১১| ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৩৭

আলামিন১০৪ বলেছেন: আলী ভাইএর ব্যাখ্যায় সব গুড়ে বালি, ঘোলা পানিকে মাছ শিকারের ধান্দা আর কত?

তো আলী ভাই, এইবার ইলিশের আকালের কারণ কী? জাটকা নিধন রোধে কি কোন কমতি ছিল?

১২ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০২

জ্যাক স্মিথ বলেছেন: ইলিশ আকালারের মূল কারণ হচ্ছে- আওয়ামীলীগ আমলে যে গণহারে ইলিশ ভারতে পাঠানো হয়েছে তার রেশ এখনো রয়ে গেছে।

১২| ১২ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: ইলিশের দাম যারা বাড়াচ্ছে, এদের গ্রেফতার করা হোক।

১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:২২

জ্যাক স্মিথ বলেছেন: ‌এর জন্য দায়ী শেখ হাসিনা, তিনি ভারতে যাবার সময় ইলিশ মাছের কানে কানে বলে গিয়েছিলো- "যতদিন আমি দেশে না আসবো ততদিন তোমরা বাচ্চা ফোঁটাবে না।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.