| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিরপুর ১নং থেকে কাওরান বাজার আসতে হয় প্রায় প্রতিদিনই।
এই আসা যাওয়ার মাঝে প্রতিদিনই যে লেখাগুলোতে চোখ আটকে যায়, তা হচ্ছে, বিভিন্ন কার্যালয়ের বানান। কার্যালয়গুলো সাধারনত সরকারী অফিস। অথচ তাদের কার্যালয়গুলোর বেশির ভাগেরই বানান "কার্য্যালয়" লেখা।
কিন্তু কেন ???
হতে পারে
১. ঐ কার্যালয়ে এমন কেউ নেই যিনি কোন বানানটি সঠিক, এটা জানেন না।
২. ঐ কার্যালয়টি যে মন্ত্রনালয় বা অধিদপ্তরের অধীন, সেই মন্ত্রনালয় বা অধিদপ্তরের কারো নজরে কখনও এই ভুল বানানটি চোখে পড়েনি।
যদি কারণগুলো এরকম না হয়, তবে কি আমাদের ইচ্ছার অভাব। আমরা কি ইচ্ছা করে আমাদের মাতৃভাষাকে অপমান করছি?
২|
১১ ই মে, ২০১০ দুপুর ১:১৪
জাফর বায়েজীদ বলেছেন: যথার্থই বলেছেন
৩|
১১ ই মে, ২০১০ দুপুর ১:৩৩
বলাক০৪ বলেছেন: ও আমি তো ভেবেছিলাম ওটা পুরোনো ধাঁচের বানান!!
৪|
১১ ই মে, ২০১০ দুপুর ২:০৫
লেখাজোকা শামীম বলেছেন: বলাক০৪, আপনি ঠিকই ভেবেছেন
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১০ দুপুর ১:০৯
লেখাজোকা শামীম বলেছেন: ওটা তো আসলে কাইজ্জালয়, ভুল করে কার্য্যালয় লেখা হয়েছে।
ভাইরে, সঠিক বানান যে কার্যালয় সেটা তো জানতে হবে। বানানের এই নিয়ম কেবল বইপত্তরে পাওয়া যায়।
একটা তালিকা দিলাম । কিনে উনাদের কাইজ্জালয়ে দিয়ে আসেন।
শুদ্ধ বাংলা লেখা শেখার কয়েকটি বইয়ের তালিকা