| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহের ওয়াসিম
পৃথিবীর সকল মানুষের পাওয়া না-পাওয়ার যোগফল সমান ও ধ্রুবক। সুতরাং কি পেলাম আর কি পেলাম না - তা নিয়ে না ভাবাই ভালো
একসময় সামহোয়ারে দিনে আট-দশবার না ঢুকলে খাবার হজম হতোনা। কিন্তু কিছু কারনে ইদানীং ব্লগে ঢুকতে ইচ্ছা করেনা। সমস্যাগুলো হয়তো একান্ত আমারই হয়। কিংবা অনেকেরই হতে পারে।
১. ব্লগের কালার পরিবর্তন। আগের সেই কালারটা খুব মিস করি। যেইটা ট্যাব এ এখনো দেখা যায়। এখনকার নীলটা খুব চোখে লাগে। বেশি প্রফেশনাল ভাব আনতে গিয়ে কেমন যেন জৌলুসহীন হয়ে গেছে।
২. সবসময়ই কিছু স্টিকি পোস্ট থাকে। যার জন্য মূল লেখায় যেতে হলে কিছুটা স্ক্রল ডাউন করতে হয়। খুবই বিরক্তিকর। লেখার খাতার চেয়ে সামু এখন বিভিন্ন আন্দোলন, দাবি-দাবা পেশে বেশি সক্রিয়।
৩. নির্বাচিত পোস্ট ট্যাবটা পেইনফুল হইছে। মূল লেখা পড়ার ছন্দটা নষ্ট হইছে। ব্লগের হোমোজেনাস বা ইউনিফর্ম ভাবটা আর নাই।
৪. আগের মত ভালো লেখা ব্লগে এখন আর দেখিনা। বেশিরভাগ লেখারই ডেপথ নাই। সময় নিয়ে কেউ খুব একটা লেখেনা।
৫. আগের মত আড্ডা পোস্টও ইদানীং তেমন আসেনা।
মোটকথা ব্লগের জমজমাট ভাবটা নষ্ট হয়ে গেছে। ব্লগের লেআঊটের পরিবর্তনটা এখনো চোখে লাগে।
২|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
লজিক মানুষ বলেছেন: সমমত। যে অগ্রহ নিয়ে সামু ভিজিট করা শুরু করেছিলাম এখন আর সেটা নেয়। অনেকেই সামু কে তার ফেসবুকের প্রফাইল মনে করে। সকাল বিকাল স্টাটাস আপডেট করে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
কবি মনির বলেছেন: সহমত । তবে আমি রেজিস্ট্রেশন করেছি সম্প্রতি।