| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একলা দুপুর হতে চাইনাগো,
চাইনা নিশুতি রাত;
সন্ধ্যা হয়ে রাতে জড়াবো,
ভোর হয়ে দুপুরে;
একলা আর চাইনাগো থাকতে
এই মিছেমিছির শহরে।
পান্তাই রুচবে মরিচ ডলে,
শুধু ভাগ বসাতে দিও তোমার পাতে।
চাইনা রঙিন হাওয়াই ঘুড়ি, মিঠাই, ফানুস,
কসম খোদার আর যাবোনা হাটে।
কতকাল আর, বাইবো দার
এই ক্লান্ত নদীর ঘাটে?
আঁচলে বেধে চলোনা এবার,
নিয়ে তোমার বাটে ।
©somewhere in net ltd.