| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতঃপর, রোধ;
কয়েকটি বুলেটের তীব্র বেগ,
মুহূর্তেই বুকে রক্তফোয়ারা,
উদগীরিত শত আবেগ।
রক্তাক্ত প্ল্যাকার্ড,নিথর কিছু শরীর,
দৃষ্টিনন্দন দৃশ্যে পৃিথ্বীদৃষ্টি স্থবির;
হুজুগেই কি, এমন নজির?
কি এমন ভালোবাসা?
শিহরণে মৃত্যুনেশা;
কি এমন জৌলুস?
উড়ায় আবেগের ফানুস;
শুধু একটি স্বচ্ছ রহস্য;
অদৃশ্য,অব্যক্ত,অস্পৃশ্য,
অনুভূতির হীরে জহরতে ঠাসা;
নাড়ীর টানের ভাষা;
মায়ের কায়া,
মাতৃভাষার মায়া।
©somewhere in net ltd.