| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা;
রবি,নজরুলের
দূর্বোধ্য শব্দের রাজত্ব,
না
খুকীর স্কুল ডায়েরীতে
নাই তাই যাই ছন্দ মেলানোর বীরত্ব ;
চৌদ্দতলার আলিসান ফ্ল্যাট এ বেনসন মুখে বিয়ার হাতে
লিখে যাওয়া চৌদ্দগ্রামের অসহায় বৃদ্ধার হাহাকার,
না
দুই ক্লাস পাশ বাচাল বুড়োটার আওড়ানো
চার লাইন নব্য সংস্করণ মহুয়ার;
প্রেমিকার
চুল, চোখ, ঠোট, বুকের বিশেষায়ণ,
না
ছেলেটির মাথায় ভীড় করা লাইনগুলোতে
মৃত বাবাকে মনে পড়ার কারণ;
হাস্যরসাত্মক ম্যাগাজিনে ছাপা
কাতুকুতু দেয়া শব্দের ফুলঝুরি,
না
ডায়েরীর পাতায় সমান্তরালে লিখে যাওয়া
বন্ধুর গোপন কষ্টের কাহিনী;
খুশি করতে চাওয়া
প্রেমিকার চোখের অশ্রু,
না
সম্পাদকের ছুড়ে ফেলা
পান্ডুলিপির উপর পড়ে থাকা কুঞ্চিত ভ্রু;
এটা
আইন কানুনের হাজার ধারার বাইরে,
মনের কথা
চোখের ফ্রেমে বাঁধিয়ে রাখার কেবল একটা ঠাইরে।
২|
১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
হাসান আল জাহিদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। নতুন হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
সুমন কর বলেছেন: প্রথম পাতায় একই ব্লগারের একাধিক পোস্ট, ভালো দেখায় না।