নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কথা বলা হয়না...!!!

গান বাঁধার চেষ্টা করি আর ঘুরে বেড়াই...

যাযাবর রাসেল

নিজের ভেতর অলিতে গলিতে ঘুরে নিজেকেও চেনা যায়নি সমান ভাবে, অসমান বুকের উঁচু নিচু গর্তে ফাটল ধরেছে জলের অভাবে...।।

যাযাবর রাসেল › বিস্তারিত পোস্টঃ

তৃষ্ণা..!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

যখন আমি ভীষণ অসুস্থ । জ্বরের ঘোরে প্রলাপ বকি । আগুনের মত লাল হয়ে থাকে আমার চোখ । জ্বরে আমার ভেতর বাহির পুড়ে যায় । হঠাৎ করেই প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে । এমন জ্বর নিয়ে কয়েকদিন কাজ করলাম । রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম । ঠিক মারা যাবার আগ মুহূর্তে হাসপাতালে আসলাম । ডাক্তাররা জ্বর দেখে ভয় পেয়ে গেল, আমি অজ্ঞান ছিলাম অনেকক্ষণ । দুই দিন একবারও জ্বর ১০৪ এর নিচে নামেনি । বারবার শুকিয়ে যেত গলা প্রচণ্ড তৃষ্ণায়, তারচেয়ে বেশি তৃষ্ণা ছিল তোমাকে দেখার । কিন্তু কোথায় তুমি আর কোথায় আমি । বন্ধুদের বললাম যেন একবার তোমাকে খবর দেয়, তোমার ফোন বন্ধ, তোমার বাসা আরব্য রজনীর দুর্গ, তোমার পরিবারের সবাই জলদস্যু সুতরাং সবাই সব চেষ্টা করে ব্যর্থ । একদিন এরকম জ্বর নিয়ে ডাক্তারের চোখ ফাঁকি দিয়ে আমিই বেরুলাম তোমাকে দেখতে । জ্বরের কারণে প্রায় জ্বলন্ত আগুন হয়ে তোমার বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ । চাইলেই তো আর চাঁদ উঠেনা তাই তোমার দেখা পেলাম না । অনেক চেষ্টার পর অনেক কাঠখড় পুড়িয়ে তোমাকে খবর দেয়া সম্ভব হয়েছে । আজ তোমার আসার কথা ছিল । অপেক্ষা করতে করতে অসুস্থ আমি ঘুমিয়ে পরেছিলাম । খাবার বা ঔষধ কিছুই খাওয়া হয়নি । না খেয়েই বসে থাকলাম, তখনও তোমার আসার সময় পেড়িয়ে যায়নি ।

এখন হাসপাতালের বারান্দায় বসে যখন এই লেখাটা লিখছি তখন সূর্যটা ডুবে যাওয়ার আগে শেষ আলোটুকু দিয়ে যাচ্ছে । সেই আলোটা বলে গেল তুমি আসলেনা । নিজেকে শান্তনা দিয়ে অবোধ মন কে বোঝানোর জন্য আমি মাঝে মাঝে লিখি আজ কোন ভাষা খুঁজে পাচ্ছিনা । এখন আজান হবে । প্রভু কে খুশি করতে যারা রোজা রেখেছিল তাঁদের তৃষ্ণা এখন পানি পান করে মিটে যাবে । শুধু আমি তৃষ্ণার্ত থেকে যাবো । তোমাকে দেখার তৃষ্ণা আমার মিটলনা...।





এটা ডায়রির পাতা থেকে উঠে আসা পুরনো আধ ছেঁড়া পাতা । যে সময় লিখা হয়েছে তখন মাহে রমজানের মাস ছিল । আর লেখক ভয়াবহ টাইফয়েডে ভুগছিল প্রায় ২৮ দিন :D :P । এটা কোন সাহিত্য নয় দুঃখ কষ্ট পেয়ে মানুষ কাগজ কলম পেলে যেসব হাবিজাবি লিখে এটা ঐ টাইপ কিছু একটা :D :P

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

রিওমারে বলেছেন: চর্চা করে যান, পারবেন।।সবাই পারে না।। কেউ কেউ-----হারে না।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই :) চেষ্টাতেই আছি ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

আইয়ুব রিয়ন বলেছেন: "তোমার বাসা আরব্য রজনীর দুর্গ"
"শুধু আমি তৃষ্ণার্ত থেকে যাবো । তোমাকে দেখার তৃষ্ণা আমার মিটলনা...।" :( :( :(

ভাল লাগলো লেখাটা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

পুরোনো পাপী বলেছেন: ভাল লিখছেন। :#)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.