| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাযাবর রাসেল
নিজের ভেতর অলিতে গলিতে ঘুরে নিজেকেও চেনা যায়নি সমান ভাবে, অসমান বুকের উঁচু নিচু গর্তে ফাটল ধরেছে জলের অভাবে...।।
ভুত এফএম ব্যাপারটা তেমন ভয়ঙ্কর না হলেও আমার জন্য ভীতিকর হইয়া দেখা দিয়াছে । সেখানেও রাসেল নামে একজন আরজে বিদ্যমান । যথারীতি তিনি অনেক পপুলার । আউলা হইল নাম বিভ্রাট । হঠাৎ কোন সুন্দরী বা সুন্দর (মানে নর) ফোন করিয়া জিজ্ঞেস করে আমি রাসেল কিনা । এরপর আমি আরজে রাসেল কিনা । এরপর আর কিছু জিজ্ঞেস না করিয়াই গুলির চেয়ে একটু বেশি স্পীডে কথা বলতে থাকে । বেশ কিছু গুলি আমার কানের পাশ দিয়ে চলে যাওয়ার পর আমি বুঝতে পারি ইহা সেই রাসেল ভাইয়ের ফোন এই রাসেলের নহে । তো সেই রাসেল মনে করিয়া যাহারাই ফোন করিয়াছি তাদের আমি অত্যন্ত আন্তরিক ভাবে বলিয়াছি ভাই আমি সেই আরজে রাসেল নই । আমিও একই কাজ করিয়া থাকি । তবে উনি অনেক গুণী, জনপ্রিয় একজন মানুষ । আমি ক্ষুদ্র সাধারন একজন মানুষ । একটা অনলাইন রেডিও তে একটু আধটু কাজ করি । কে শুনে কার কথা । ওগুলো নাকি আমার বিনয় । তাহারা তাহাদের কথা বলিয়াই যাইতে থাকে । যদি এইটুকু বুঝানোর অসাধ্য সাধন করিয়া ফেলি যে আমি সে নই তখন খুবই আন্তরিক গলায় জিজ্ঞেস করে ভাইয়া ঐ রাসেল ভাইয়ের নাম্বারটা একটু দেয়া যাবে ? আমি তাকে ময়মনসিংহের বাসায় হুংকার দিয়ে যদি বলি যে ভাই উনার নাম্বার নাই তবুও লাভ হইবেনা । চেষ্টা আগেও বিফলে গেছে । একবার বললাম আপু কারো নাম্বার তার অনুমতি ছাড়া অন্য কে দেয়াটা অপরাধ । মেয়ে বলল, ভাইয়া সুন্দরী একটা মেয়ের জন্য একটু অপরাধ করা যায় । আমি তাহার কথা মত তাহার জন্যই তাহার সাথেই একটু অপরাধ করিতে পারিতাম । কিন্তু করিলাম না । বলিলাম আপনার ভয়েস শুনিয়া আমি অনুমান করিবার চেষ্টা করিতেছি যে আপনি কতটা সুন্দরী । আপনি আমাকে কাল ফোন দিন । এরপর নাম্বারটা ''শিকারি'' লিখে সেভ করে রাখলাম । বেশির ভাগ সময় মোবাইল নাম্বার সংরক্ষন করিতে হয় ফোন না ধরিবার জন্য । এসব ক্ষেত্রে কাউকে বিশ্বাস করানোর চেয়ে নিজের নাম বদলে রাখা সহজ । কয়েকবার তো বহুল স্মার্ট কয়েকটা সুন্দরী ললনার হৃদয় আমার ফোনের মধ্যেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল । নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল । এক ছেলে টানা একমাস ফোন করেছে । শেষে তাকে আমার রেডিও লিঙ্ক দিয়ে আমার শো শুনিয়ে আমার ফেসবুক দেখিয়ে আমি সেই রাসেল না এই রাসেল বলে তার কাছে নিজেকে প্রমান করতে সমর্থ হয়েছি । শুকুর আলহামদুলিল্লাহ । তো শেষ পযর্ন্ত এমন কয়েকজন আমার অতি বিনয় এবং ভদ্রতা এবং আরও কিছু মানবিক গুন দেখিয়া আমার ভক্তে পরিণত হইয়াছে । আমি তাহাদের এখনও ধিক্কার দিয়ে মনে করাইয়া দেই তোমরা আমার সিনিয়র এবং আমার চেয়ে অনেক বড় একজন মানুষের ভক্ত হইতে আসিয়া এই কি ভুল সম্পাদন করিয়াছ । তারা এরপরও আমাকে ছাড়িয়া যাই নাই ,অতঃপর ধরিয়া নিলাম সেই ভাইয়াকে পায়নাই তাই যায় নাই। ছোট রেডিও ছোট মানুষ ছোট কাজ এবং যথেষ্ট পরিমানে অযোগ্য হওয়ার পরেও সেই রাসেল ভাইয়ের কারণ ছাড়াও অসংখ্য মজার দুখের সুখের স্মৃতি, প্রাপ্তি সমাপ্তির হাজারো চিত্র বিচিত্র ঘটনা ঘটিয়া গেছে এই কাজকারবারের জীবনে । যারা রেডিওতে অনেকদিন থেকে কাজ করে । তারা দুই তিনজন এক সাথে হলে এখনও দীর্ঘশ্বাস ফেলিয়া যে কথাটি বলে তাহা হইল ‘’রেডিওর সেই দিন আর নাই’’ । ঘটনা সত্ম
ঘটনা সত্য ।
যে সময় প্রথম আরজে হিসেবে কাজ শুরু করি তখন পযর্ন্ত সুদিন বা দুর্দিন জানিনে তবে আরজে দেখিলে বা কারো সম্মুখে রেডিওতে কাজ করি বলিলে চোখ বড় বড় করিয়া ভিন গ্রহের প্রাণীদের মত করিয়াই দেখিত । মানে আরজে নিয়ে ভয়ানক এক টানা হেঁচড়া কাড়াকাড়ি অবস্থা ছিল । এরপর এমন দিনও দেখিয়াছি আরজে পরিচয় দিতে ভয়,লজ্জা,শঙ্কা সহ আরও অনেক কিছু ভাবিতে হইয়াছে । ইহা এমন এক কাজ না চাইলেও ভালবাসার সাথে মাঝে মাঝেই ঘৃণা মিক্সড হইয়া যায় । অতএব শুধু একটা পাইবার উপায় নাই । পাইলে দুইটাই পাইতে হইবে না হইলে রসগোল্লা । আরেকটা ঘটনা বলিয়া শেষ করিব । তখন আরজে নিয়ে মানুষের মাথা কিছুটা এলোমেলো । আমি ভদ্র মানুষ সারারাত জাগি দিনের বেলা ঘুমাই । আমার অফিস শুরু হয় দুপুরে লাঞ্চিত হইবার পর থেকে । কোন একটা ইভেন্টে নিয়ে খুব ব্যাস্ত আর কঠিন সময় কাটিয়ে ঘুমাতে গেছি প্রায় তিনদিন পরে তাও ভোর রাত ৩ টার দিকে । সাড়ে ৩ টার দিকে মধুর সুরে মোবাইল রিংটোন বেজে উঠল । এখানে বলে রাখি আমি তখন সেই পরিমান অকাজের সাথে জড়িত তাই চাইলেও মোবাইল নিরব করিয়া রাখিবার উপায় ছিলনা । প্রিয় গানের রিংটোনে রিং শুনিয়ে মনে হইল কানে কেউ গরম শিসা ঢালিয়া দিয়াছে । প্রয়োজনীয় ভাবিয়াই রিসিভ করিলাম । ইহার পর যাহা ঘটিল সেটা অন্য সময় হলে হয়ত হতোনা । সুন্দরী ললনা কল্পনায় দেখিয়া হালকা চালে আমিও হয়ত গদগদ হয়ে অথবা নিদেন পক্ষে ভদ্র করিয়া কিছু একটা বলিতাম । কিন্তু এত ক্লান্তি নিয়া যখন এত সাধনার পর নিদ্রাদেবীর কোলে মাথা ঠেকাইয়াছি ঠিক তখনই এরকম অনিষ্ঠে বিরক্তির মাত্রা রিক্টার স্কেল অতিক্রম করিয়া রাস্তা অব্দি চলিয়া গেল ।
মতামত জানাইতে সমালোচনা করিতে অথবা প্রেম ভালবাসা যাহাই নিবেদন করুক অন্তত অপরিচিত কাউকে প্রথম ফোন করিবার কোন সুস্থ সময় রাত ৩ টা নয় ।
এক সুমিষ্ট কণ্ঠ আমাকে শুধাইলো । হ্যালো , আমি মনে মনে কহিলাম আর কত হেলিব রীতিমত শুতিয়াই আছি আমি ।
প্রশ্নঃ আপনিই কি রেডিও সার্কেলের আরজে রাসেল ?
এই মধুর আনকমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনিয়া আমার সকল বাঁধ ভাঙ্গিয়া গেল । আমি আবেগে আপ্লুত হইয়া দুঃখ কষ্ট এবং কান্না চাপিয়া পিউর অসহায় মানব শিশুর মত বলিলাম ।
হ ! আমিই সেই অপরাধী, আমারে মাফ কইরা দেওন যায়না আফা ??!!!
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
যাযাবর রাসেল বলেছেন: ভাই মাফ করার আগেই ঘুম আমারে ক্ষমা করে দিছে ...!!! আর জ্বালাতনকারী নয় শুধু জ্বালাতন টুকু পাঠিয়ে দিলে হবেনা ???
![]()
২|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
ইখতামিন বলেছেন: ৫১ বার পঠিত.
মন্তব্য ১টি.
লাইক রেটিং- ১টি.
আশ্চর্য
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
যাযাবর রাসেল বলেছেন: ভাই এখানে আশ্চর্য কোনটা ??? কমেন্ট কম এটা নাকি অন্য কিছু ? !!! বুঝিনাই ![]()
৩|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
অবুঝ_বালক বলেছেন: দারুন সুন্দর
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই
৪|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
বইয়ের পোকা বলেছেন: ২টাই পাঠায়ে দিয়েন। কোনো সমস্যা নাই। ভাই হয়ে ভাইয়ের জন্য একটু কষ্ট নাহয় করলামই
তয় খালি সুন্দরী, সুন্দরদেরকে পাঠায়েন না
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
যাযাবর রাসেল বলেছেন: হাহাহাহা
অবশেষে ভাগ করে বলে দিলেন । ওকে যান সময় সুযোগ করে কষ্ট পাঠিয়ে দিব নে । ভাই বলেছেন যখন তখন কিছু তো করতেই হয়
৫|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
শুঁটকি মাছ বলেছেন: ভাল্লাগছে+++++++++++++++++++
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ
। আমার ও ভাল্লাগছে
৬|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
রীতিমত লিয়া বলেছেন: হাহাহা। খুব মজা পেলাম আপনার বক্তব্যে।
তবে এটা সত্যি যে আগে রেডিও যেভাবে শুনতাম এখন আর শুনিই না বলতে গেলে।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
যাযাবর রাসেল বলেছেন:
ধন্যবাদ । মজা পেয়েছেন জেনে আমি আনন্দিত
। আসলেই রেডিওর বাজার খারাপ । আর আমরা এই সংক্রান্ত আলোচনাও করিয়া থাকি ![]()
৭|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
মনে নাই বলেছেন: বাহ মজাদার কাহিনী, মানুষ কতটা ডেসপারেট হলে রাত ৩ টার পরে ফোন দিতে পারে তাই ভাবছি। এই সুন্দরী ললনারা যখন প্রতারিত হয়ে মিডিয়া নিউজ হবে তখন আমরা সবাই মিলে আরজে-দেরকে গালাগালি করে পোষ্ট দেব।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
যাযাবর রাসেল বলেছেন: জি ভাই দিয়েন । আমার লেখাতে সেসবের কথাও বলেছি । এড়িয়ে যাইনি । আমি শুধু এখানে বিড়ম্বনার আর মজার কিছু কথা লিখেছি। তবে গালাগালি ছাড়াই যেন আমরা শুধরে নিতে পারি নিজেদের সেই চেষ্টা করাতেই আমি বিশ্বাসী বেশি । গালি খুব বেশি বদলে দিতে পারেনা
তবে আমি খারাপ আরেকজন খারাপ। কিন্তু সবাই এখনও খারাপ নয় । ভালোরা বাকীদের ভালো করে দেবে
৮|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
কালো ঘোড়ার আরোহী বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
যাযাবর রাসেল বলেছেন:
![]()
৯|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
বইয়ের পোকা বলেছেন: আপনার জন্য আজকেই এক ট্রাক ধইন্যা পাতা পাঠায়া দিচ্ছি
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
যাযাবর রাসেল বলেছেন: ওরে ভাই হৃদয়তো এখনই ভরে গেল
আর কি লাগে ?
১০|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
আকিব হোসেন বলেছেন: আমি আগে ফুর ফুর ফূর্তির অনেক বর ভক্ত ছিলাম।
এরপর শুনতাম শব্দ,গল্প,দ্রুম।
এখন শুধু ভূত এফএম শুনি।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
যাযাবর রাসেল বলেছেন: জী ভাই
এখনও অনেক ভক্ত আছে আর থাকবে সব সময় । ভালো কিছু জিনিস সব সময়ে বেঁচে থাকে
১১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
ইখতামিন বলেছেন: কমেন্ট অল্প ছিলো
তা-ও এমন একটা টপিকে
সে জন্যে আশ্চর্য হয়েছিলাম.
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
যাযাবর রাসেল বলেছেন: ভাই কেন জানি মানুষ আমারে কমেন্ট দেয়না
ব্যাপারটা আমাকেও বেশ অবাক করিয়াছে । তবে আপনি দিলেন তাতে ধন্যবাদ
১২|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দরকে আমার কাছে পাঠান, দুই ট্রাক ধইন্যা পাতা পাঠামু
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
যাযাবর রাসেল বলেছেন: ওরে
সুন্দর এবং সুন্দরী ভাগাভাগি করিবার সৌভাগ্য সকলের হয়না
এই যাত্রা এই সকল বস্তুর সমবণ্টন করিয়াই বড় লোক হইব
![]()
১৩|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
শাকিল ১৭০৫ বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
যাযাবর রাসেল বলেছেন:
![]()
১৪|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
স্বপ্নের মানুষ বলেছেন: অনেক ভাল লাগল++++++
বাংলাদেশের ব্লগি ং জগতে নতুন মাত্রা
http://banglafamily.com/
https://www.facebook.com/BanglaFamily
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ
১৫|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
বইয়ের পোকা বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাকে সুন্দর, আর আমার কাছে সুন্দরীদের। বাহ!!! ভাগ বাটোয়ারা শেষ। রাসেল ভাই, আপনার কাধ থেকেতো পুরা মাউন্ট এভারেস্ট নামায়া দিলাম।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
যাযাবর রাসেল বলেছেন: হাহাহা । ভাই দোয়া করেন এইবার আমি হিট
খালি খেয়াল কইরেন আমি যেন আবার নাইমা না যাই
![]()
১৬|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
নীল কষ্ট বলেছেন: ওরে এইখানে কি বিরাট কারবার চলিতেছে
সুন্দর আর সুন্দরী ভাগাভাগি
আর বাকিরা কি করবে হে অভাগা???????????
হুম! এক সময় শুনতাম রেডিও, ১ম/২য় ইয়ারে থাকতে। এখন আর সেই সময় মুড কিছুই নাই।
আমার পছন্দের একমাত্র আরজে--রাজু( সিলেটের)।দারুন সুন্দর কন্ঠ।
আরজে কিবরিয়াকে প্রথম প্রথম ভালো লাগত, পরে মনে হলো অনেকটা ইচ্ছে করেই গলা এমন ভারী করে রাখে।
আর কারো কথা বিশেষভাবে বলতে পারলাম না ।
আর ভাই আপনের কিংবা সেই রাসেল কাউকেই চিনতে পারলাম না। আপনারা কবে থেকে বকবক পেশায় নিবেদিত ভাই?
মানুষের মন ভাঙ্গা ভালো নাহ!
গুনাহ হপে!!
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
যাযাবর রাসেল বলেছেন: ভাই সেই রাসেল কে চেনা উচিত ছিল । উনি ভূত এফএমের রাসেল ভাই । আর আমাকে চেনার কথা না এবং দরকার ও নাই ভাই
আমি এইতো কথা বলার চেষ্টা করি আর কি । দোয়া করবেন যেন পাপ না করে ভালো কিছু শিখতে পারি
![]()
১৭|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
বইয়ের পোকা বলেছেন: কোনো চিন্তা করবেন না। নাইমা গেলেই মাউন্ট এভারেস্ট আবার আপনার কাধে উঠায়া দিবো
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
যাযাবর রাসেল বলেছেন: হাহাহা । দেন ভাই আরও দেন
![]()
১৮|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
সজিব তৌহিদ বলেছেন: লেখাটি ভালো লাগলো । রেডিওর বাজার খারাপ এই কথাটায় পুরো পুরি একমত হতে পারলাম না।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
যাযাবর রাসেল বলেছেন: আমি ঠিক সেই অর্থে বাজার খারাপ বলিনি । আমি শুধু প্রথম সময়ে মানুষের রেডিও নিয়ে পাগলামি গুলোর কথা মনে করে লিখেছি । সেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে । যে কোন মিডিয়া সব সময়ই আলোচনা সমালোচনার মাধ্যম হবে । জনপ্রিয় ও থাকবে । কিন্তু সেটা এফএম রেডিওর ক্ষেত্রে প্রথম অবস্থায় একটু বেশি পরিমানেই ছিল । ধন্যবাদ
১৯|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
শান্তা273 বলেছেন: ভালো লাগলো লেখাটি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ ![]()
২০|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
রুরালমারকেিটং বলেছেন: বেশী ভাগ সুন্দরীদের কাম-কাজ কম থাকে,আমি ছাড়া.................হেহেহেহহেহেহ
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
যাযাবর রাসেল বলেছেন: এতো ব্যাস্ত হয়েও মন্তব্য করাতে যারপর নাই আনন্দিত
![]()
২১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
নোমান নমি বলেছেন: দ্রুত নম্বরগুলো আমারে ইনবক্স করেনতো। আজকেই আপনার পেইন শেষ। কে আপনারে পেইন দিবে দেখে নিবো।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
যাযাবর রাসেল বলেছেন: ভাই আপনার জন্য শুধু নাম্বার কেন ? লাগলে যে কয়টারে সামনে থেকে চিনি ওদের ধরে নিয়ে আপার কাছে দিয়ে আসব । এরপর পাগল হলে আমার কোন দোষ নাই
![]()
২২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
ভুল-বালক বলেছেন: রাসেল ভাইইয়ায়া। আমি ভুত এফ এম আর আপনার বিশাল ফ্যান। আপনার নাম্বারটা একটু দিবেন?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
যাযাবর রাসেল বলেছেন: আমার নাম্বার টা আমি হারিয়ে ফেলেছি ভাইয়া
এরপরও অনেক ধন্যবাদ , এই শীতের দিনে পাঙ্খা হবার জন্য
২৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
বিল্লা বাবা বলেছেন: জোশ হইসে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
যাযাবর রাসেল বলেছেন:
২৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
দেবদাস. বলেছেন: হা হা হা বেশ মজা পেলাম.
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
যাযাবর রাসেল বলেছেন: হাহাহা ভাই মজা দিয়ে ভাল্লাগসে
২৫|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: লেখা ভালো হইছে,মজা পাইছি । তবে লিখার মাঝখানে একটু স্পেস রাখলে, অর্থাৎ প্যারা প্যারা করে লিখলে পড়তে সুবিধা হতো ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
যাযাবর রাসেল বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । এরপর থেকে মাথায় রাখবো
২৬|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
তন্ময় ফেরদৌস বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
যাযাবর রাসেল বলেছেন:
![]()
২৭|
২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১
আবু মান্নাফ খান বলেছেন: অসাধারন লেখার হাত আপনার। খুব ভালো লাগলো। আপনার রেডিও লিঙ্ক টা একু শেয়ার করুন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
যাযাবর রাসেল বলেছেন: অনেক ধন্যবাদ
আমি আমার রেডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনার জন্য
http://www.radiocirclebd.com
২৮|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
রুরালমারকেিটং বলেছেন: নোমান নমি বলেছেন: দ্রুত নম্বরগুলো আমারে ইনবক্স করেনতো। আজকেই আপনার পেইন শেষ। কে আপনারে পেইন দিবে দেখে নিবো।
vai ai khane inbox kora jai??
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
যাযাবর রাসেল বলেছেন: উনি বলেছেন কারন এই ব্যাক্তি আমার সাথে ফেবুতে সংযুক্ত আছেন, তাও বহুকাল আগে থেকে
আর এখানের ইনবক্সটা আমি বহুদিন ধরিয়া খুজিতেছি । মাগার পাইনা
নোমান নমি ভাইয়ের হাত ধরে তার পরামর্শ নিয়েই আমার এই জগতে আসা
২৯|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
ইখতামিন বলেছেন: হ ! আমিই সেই অপরাধী, আমারে মাফ কইরা দেওন যায়না আফা ??!!!
৩০|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
ইখতামিন বলেছেন: আপনার ফেবু আইডি তো ফেইক.
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
যাযাবর রাসেল বলেছেন: ভাই কেডা কারে কি কইতাসে আউলা লাগাইয়া দিসি
আমার আইডি ফেক ? নাকি অন্য কাউকে বলেছেন ?
৩১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
রুরালমারকেিটং বলেছেন: আপনি আমার আইডি কই পাইলেন?
৩২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: মজার অভিজ্ঞতা ![]()
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
যাযাবর রাসেল বলেছেন: হ ভা
৩৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
লিন্কিন পার্ক বলেছেন:
এখন আর তেমন রেডিও শোনা হয় নাহ
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
যাযাবর রাসেল বলেছেন: শুনবেন এখনও অনেক রেডিওতে লিন্কিন পার্কের গান বাজান হয়ে থাকে
৩৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজার
||
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই
![]()
৩৫|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
ডাস্টবিনের ময়লা বলেছেন: আমার কাছে রাসেল ভাইয়ের নম্বর আছে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
যাযাবর রাসেল বলেছেন: ভাই দিয়েন না কাউরে
![]()
৩৬|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
প্রজাপতীমন বলেছেন: ভাইয়া আমি হাসতে হাসতে শেষ । আপনি এত সুন্দর করে লিখেছেন যে মনে হল আরও একটু লিখতেন ... পড়তে ভাল লাগছিল । দারুন
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ
দোয়া করবেন যেন আরও একটু হাসি বা ভালো লাগার মত কিছু লিখতে পারি । শুভ কামনা আপনার জন্য
৩৭|
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
প্রজাপতীমন বলেছেন: হাহাহা . কেন নয়? অবশ্যই দোয়া থাকবে, যদিও আমার দোয়া কাজে আসে না
ভাল থাকবেন
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
যাযাবর রাসেল বলেছেন: দোয়ার ব্যপারে সবাই এটাই বলে । আসলে কাহিনী কিন্তু মিথ্যা । যার জন্য দোয়া করা হয় সেই কেবল বলতে পারে কাজে লাগবে কি লাগবেনা । তবে কি আপনার মনে হয় যে আপনার দোয়া পাওয়ার পরও কোন ভাবেই আমার পক্ষে ভালো লেখা সম্ভব নয় ?
![]()
৩৮|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: জীবন থেকে নেয়া
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
যাযাবর রাসেল বলেছেন: জি ভাই জীবন থেকে লেখা
৩৯|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
ইখতামিন বলেছেন: আপনাকে বলেছি-
আপনার ফেবু ফেইক
@রুরালমারকেিটং স্যরি আমি দুঃখিত. আমি আপনাকে বলিনি।
বলেছি রাসেল ভাইকে.
@রাসেল ভাই. প্লীজ. আপনি নিজ দায়িত্বে তাকে তার ব্লগে গিয়ে বোঝান।
নইলে কিন্তু আমি আপনাকেই ফেইক বানিয়ে দিব।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
যাযাবর রাসেল বলেছেন: ভাই আমার ফেসবুক আইডি ফেক হইলে আমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়
আপনি কোন লিঙ্কে ক্লিক করছেন আল্লায় জানে
আমার মনে হয় ভুল হচ্ছে কোথাও আপনার ।
৪০|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
প্রজাপতীমন বলেছেন: আপনি তো খুব প্যাঁচের মানুষ ?
আপনার লেখা দেখলেই বোঝা যায় আপনার লেখার হাত ভাল এখানে আমি দোয়া করলেই কি না করলেই বা কি । আপনি ভাল লিখবেন । বুজেছেন ?
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
যাযাবর রাসেল বলেছেন: এবার তো মনে হচ্ছে না বুঝলে বিপদই হবে । হাহাহাহাহা । প্যাঁচে ফেলার ইচ্ছে ছিলনা । মজা করছিলাম আমি । আমারও মনে হচ্ছে আপনি অদূর ভবিষ্যতে আমার চেয়ে ভাল মন্তব্য করবেন
৪১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
প্রজাপতীমন বলেছেন: তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? এখন আমি আপনার থেকে ভাল মন্তব্য করি না?
আমি কিন্তু রেগে গেছি.। শোনেন আপনি আমার থেকে কয়েকশ গুন বেশি ভাল লেখেন এইটা ঠিক হইলেও আমার থেকে ভাল মন্তব্য করেন এইটা ভুল .।
।আমি কি আবার আপনাকে বুঝাইতে পারছি ?
২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
যাযাবর রাসেল বলেছেন: রেগে কোথাও যাওয়ার চেয়ে যার দিকে রেগে গেছেন তার উপর সেটা ঝেড়ে দেয়াই ভালো
আর বুঝাবুঝির জগতটা বড় অদ্ভুত
৪২|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
নীল-দর্পণ বলেছেন: আমি আবেগে আপ্লুত হইয়া দুঃখ কষ্ট এবং কান্না চাপিয়া পিউর অসহায় মানব শিশুর মত বলিলাম
২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭
যাযাবর রাসেল বলেছেন: আসলেই পিউর অসহায় লাগছিল । অসহায়ত্বের মাঝে কোন দুই নম্বরি ব্যপার সেপার ছিলনা
![]()
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
বইয়ের পোকা বলেছেন: আফায় কি মাফ করছিলো??
আমার নাম্বারে ফরওয়ার্ড করে দিয়েন সুন্দরী জ্বালাতনকারীদের।