নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কথা বলা হয়না...!!!

গান বাঁধার চেষ্টা করি আর ঘুরে বেড়াই...

যাযাবর রাসেল

নিজের ভেতর অলিতে গলিতে ঘুরে নিজেকেও চেনা যায়নি সমান ভাবে, অসমান বুকের উঁচু নিচু গর্তে ফাটল ধরেছে জলের অভাবে...।।

যাযাবর রাসেল › বিস্তারিত পোস্টঃ

ইহা বানোয়াট, ইহা কপাল পোড়াদের জন্য ষড়যন্ত্রের নীল নকশা...!!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

একখানা লাইন আছে । কেউ গায় । কেউ স্ট্যাটাস দেয় । কেউ বা নানা আচরনে হাসিয়া লুটাইয়া পরিতে পরিতে বিভিন্ন আনন্দ সূচক শব্দ করিয়া প্রকাশ করিয়া থাকে ।



''আহা কি আনন্দ আকাশে বাতাশে''



ইহাই সেই লাইন । হতাশাগ্রস্থ দুখী মানুষের হৃদয়ে নতুন করিয়া জ্বালাও পুড়াও টাইপ কষ্টের উদয় ঘটাইয়া দেয় । আর সুখী মানুষের কোলে উঠিয়া দাঁত কেলাইয়া হাসে । বিগত বেশ কিছুদিন ধরিয়া আমি এই লাইন খানা যখনি শুনিয়াছি বা দেখিয়াছি তখনই ছুটিয়া স্টুডিও অথবা শয়নকক্ষ থেকে বাহির হইয়াছি । ভাবিয়াছি বাতাস দেখিতে পাই না পাই আকাশ তো অবশ্যই দেখিব । গিয়াই বুঝি দেখিব আকাশের গায়ে মেঘের বদলে কিছু আনন্দ ঝুলিতেছে । ছোট বেলার আম পাড়িবার জন্য ঢিল মারিবার দক্ষতা কাজে লাগাইয়া দু চার খানা আনন্দ পাড়িয়া উপরে উল্লেখিত লাইন খানি গুন গুন করিতে করিতে ঘরে ফিরিব ।



এক দুইবার উপর থেকে ধুলা বালু ঝড়িয়া পড়িয়াছে নতুবা কাক পক্ষী তো আছেই ।

অতঃপর এই লাইন খানাকেও বেইমান না বলিয়া পারিতেছিনা । ইহা বানোয়াট, ইহা কপাল পোড়াদের জন্য ষড়যন্ত্রের নীল নকশা ।

মাঝে মাঝে ইহাও মনে হয় এত শত লোক তো আর মিথ্যে বলিবেনা । কিইবা ক্ষতি করিয়াছি আমি তাদের । হয়ত সবাই আসলেই আকাশে বাতাসে আনন্দ দেখিয়া ঢিল মারিয়া পাড়িয়া লইতাছে । কিন্তু এই দুখের সিজনে আকাশ বৃক্ষে কি করিয়া আনন্দের ফল পাইল তাহারা আমি বুঝিয়া উঠিতে পারিনা...!!! হতাশা...!!!



কিন্তু হতাশ মানুষের আশা বেশি বলিয়াই আমার ধারনা । মিথ্যা ভাবিয়াও অদ্য লাইন শুনিয়া এখনও আমি...

ভাবিতে বসি - আনন্দ আসলে দেখিতে কেমন ?!!!

এখনও আকাশের গায়ে আনন্দ খুজিয়া বেড়াই,

বাতাস দেখিবার চেষ্টায় রত হই ।

আর ফিরতি পথে যেতে যেতে ভাবি,

আমার চোখটা বুঝি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে ।

যেদিন আনন্দ আসলেই আকাশে ভাসবে সেই অব্দি আমার চোখটা বাঁচবে তো...???!!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

বোকামন বলেছেন: :||

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

যাযাবর রাসেল বলেছেন: ভাই গো কি হইসে ???!!!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

প্রজাপতীমন বলেছেন: আমরা কিন্তু দিনের মধ্যে বেশির ভাগ সময় আনন্দেই থাকি। একবার ভেবে দেখেন সারা দিনে আমরা কত বার কেঁদেছি বা মন খারাপ করেছি? আমার মনে হয় আনন্দের চেয়ে কম হবে এইটা.।
আসলে আমরা একটু খারাপ থাকলেই মনে করি আমার কত দুঃখ , এইটাই মনে ধরে রাখি। কিন্তু ভাল লাগাগুলো বেমালুম ভুলে যাই । এটা তো ঠিক না .

আমি বাপু সবসময় ভাল থাকি ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

যাযাবর রাসেল বলেছেন: বাহ আপনি তো আসলেই ভালো মন্তব্য করা শিখে গেছেন :D :P
যা মুখে বলা হয় তাই কি সব সময় সত্যি ? এর বাইরেও কিছু কথা কিছু অনুভূতি বাদ থেকে যায়না ? :)

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

প্রজাপতীমন বলেছেন: ami age thekei valo comment kori X(

ha eita ekta kotha koichen...apnara obosso mukhe ek kotha kon r baire arek, ami bade... :P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

যাযাবর রাসেল বলেছেন: হুম শুধু ভালো মন্তব্য নয় ভালো লিখেন । এটা বুঝতে পেরেছি আমি :) গুণী মানুষ মন্তব্য করলে সেগুলো পড়তেও ভালো লাগে :)

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

দি সুফি বলেছেন: ঝেরে ফেলুন হতাশা। সবকিছুতেই আনন্দ পাবেন। এমনকি কষ্টের মাঝেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.