| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাযাবর রাসেল
নিজের ভেতর অলিতে গলিতে ঘুরে নিজেকেও চেনা যায়নি সমান ভাবে, অসমান বুকের উঁচু নিচু গর্তে ফাটল ধরেছে জলের অভাবে...।।
আমার অনেক কষ্টে জমিয়ে রাখা টাকাগুলো
নিয়ে যায় ফ্লেক্সিলোডের দোকান মালিকেরা
দিন রাতের প্রায় সবটাই কেটে যায়
কি করে করব ফোন সে কথাটি ভেবে
আমি অভাবী ভেবে ভেবে
হয়তো আমার জীবন কেটে যাবে ।
সাহসের পাহাড়ে চরে
তোমাকে ফোন করে
হ্যালো বলতেই
ওপাশ থেকে ভেসে আসে অন্য কণ্ঠ
শোনা যায় খুবই সাধারন ছোট্ট একটি প্রশ্ন
কাকে চাই ?
আমি বলতে পারিনি, আমি বলতে পারিনি
আমার সাধের জীবন বন্ধক রেখে হলেও আমি
আমৃত্যু তোমাকে চাই
তোমাকে চাই...।
যেখানে তোমাকে ভেবেই ফুরিয়ে যায়
আমার অনেক কষ্টে জমিয়ে রাখা মূল্যহীন সময়
সেখানে হয়তো তুমিও ভাবো
হয়তো আমাকে ভাবো
রাস্তার কোন বেওয়ারিশ কুকুর
যে কোন সময় মারা পড়তে পারি
পৌরসভার কুকুর নিধন অভিযানে
হয়তো আরও অনেক কিছু ভাবো...।
তোমার চারপাশে পড়ে আছে
বিভিন্ন ধরণের নানা আকারের ভালোবাসার প্যাকেজ
তোমার মনের গলিতে লেগেছে
অভিজ্ঞ আর ঘাঘু প্রেমিকদের ভালোবাসার জ্যাম,
সে তুলনায় আমার তো বড্ড কাঁচা প্রেম...!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
যাযাবর রাসেল বলেছেন: সব কিছুকে সব কিছু বানাতে নেই
তবে পড়তে পড়তে নিজেই কবি হয়ে গেছে এমন অনেক নমুনা আছে
তাই চিন্তার কিছু নাই বড় ভাই
![]()
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
হাঁসি মুখ বলেছেন: ্পাকনা পীরিত কোনটা ব্র?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
যাযাবর রাসেল বলেছেন: যে পীরিতি গুলায় জ্যাম লাগাইছে ওরা হইলো পাকনা
![]()
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
ইখতামিন বলেছেন: তোমার চারপাশে পড়ে আছে
বিভিন্ন ধরণের নানা আকারের ভালোবাসার প্যাকেজ
তোমার মনের গলিতে লেগেছে
অভিজ্ঞ আর ঘাঘু প্রেমিকদের ভালোবাসার জ্যাম,
সে তুলনায় আমার তো বড্ড কাঁচা প্রেম...!!!
প্রথম ভালো লাগা.
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
যাযাবর রাসেল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
পুরোনো পাপী বলেছেন: কবিতা ভালা না খারাপ বুঝি না
আসলে চেষ্টা করিনাই কখনো। জানি না কিল্লিগা। তয়, এইডারে গান বানান, হুনুম সিওর।