নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগল ছানা

আমি এখানে নেই

ছাগল ছানা › বিস্তারিত পোস্টঃ

কান্দা শালিক

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৬

আমারে তুমি বলছিলা-না!
মনে রাইখো-
রাখছিলাম তো।
মনের মধ্যে বন্দিখানায়- রাখছিলাম তো।
বন্ধ ঘরের খোলা জানালায়-
আকাশ দেখতা না তুমি!
দেখাইতাম তো আকাশ-
সাদা নীল কত রঙের আকাশ-
ছিলো আমার।
তুমি কালো শালিক দেখতা - একটা।
আহা রে সে কি আফসোস-
তাহারো লাইগা তোমার মনের কি কান্না!
মনে মনে ভাবলাম শালিক হবো- কোনও একদিন।
আমার লাইগা কানবা-
আমি উইড়া বেড়াবো।
আমি শালিক হইলাম-
নিজের শালিক হইলাম না
হইলাম তোমার শালিক।
আমার উইড়া খাওয়া
ডাকাডাকির শালিক না-
তোমার রাইখা যাওয়া সেই শালিক।
একলা কান্দা টানা শালিক।
আহারে তোমারে ছাড়া-
তোমার মনের শালিক-হইয়া উঠার শালিক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহারে তোমারে ছাড়া-
তোমার মনের শালিক-হইয়া উঠার শালিক।

......................................................................
জোড়া শালিক শুভ লক্ষন !
ছোট বেলায় মানতাম
ক্ষনে ক্ষণ !!

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: "একলা কান্দা টানা শালিক" - আহারে!
বেশ কয়েকদিন ধরে পাখির প্রসঙ্গটা, বিশেষ করে একলা পাখির, আমার ভাবনায় বারে বারে ফিরে ফিরে আসছে। আমার শেষ কবিতাটাও একলা পাখি আর একলা মানুষ নিয়ে রচিত। ভাবনায় নতুন যোগ হলো আপনার এ কবিতাটা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০০

শায়মা বলেছেন: পাখিরা কি একলা থাকে?
কয়েকদিন পরেই নিশ্চয় খুঁজে নেয় দোকলা ...... :)

হা হা :P

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.