নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ ভুল মানুষ

আমার আকাশ শুধুই আমার।

সাধারণ ভুল মানুষ › বিস্তারিত পোস্টঃ

আপনার মনে তবুও হতাশা....

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭

প্রতিদিন ওভারব্রিজ পার হওয়ার সময় অদ্ভুত ধৈর্যশীল কিছু মানুষ চোখে পরে । এদের কেউ শিশু, কেউ ছেলে, কেউ বুড়ো.....
এদের কারো হাত নেই, কারো পা নেই, কেউ চোখ দেখে না, কেউ বা কুষ্ঠ রোগী....
.
.
এবার নিজের দিকে তাকান ।

আপনার হাত দিয়ে আপনি আপনার এন্ড্রয়েডে স্ট্যাটাস লিখেন, তাতে হাজার হাজার লাইক পেয়ে চোখ জুড়িয়ে যায়, চাইলেই আপনি হেটে যেতে পারেন বহুদুর, গায়ে জড়াতে পারেন দামী কোন পোষাক বা গয়না ।

অথচ আপনার মনে তবুও হতাশা, হাহাকার কারণ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার বন্ধু আপনার চেয়ে দামী ব্র‌্যান্ড ব্যাবহার করে, আপনি বাসে করে ক্যাম্পাসে আসেন আর আপনার ক্লাসমেট বাইকে আসে, আপনার গাড়িটি প্রতিবেশির গাড়ীর চেয়ে কম দামী, আপনি প্রতি মাসে শপিং করেন কিন্তু আপনার বান্ধবি প্রতি সপ্তাহে শপিং করে, আপনার বন্ধু বিদেশে পড়তে যাচ্ছে কিন্তু আপনি বুয়েটে পড়ছেন......
তাহলে আপনিই পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ । সরি টু সে, আপনার সুস্থভাবে বাঁচার অধিকারও নেই ।

(পোস্ট টা বিশেষ কাওকে উদ্দেশ্য করে দেয়া । কথাগুলো কিছু ক্ষেত্রে আমার নিজের জন্যেও প্রযোজ্য!!
। আর কারো গায়ে লাগলে নিজে দায়িত্বে লাগান)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১

মোঃ হৃদয় শেখ বলেছেন: আমরা এমনি অপদার্থ যে সবার আগে আমরা নিজেকে সবার চেয়ে ছোট মনে করে থাকি। আবার যখন কেউ আমাদের ছোট বলে আক্ষেপ করে তখন মনে চায় তার গলা টিপে দরি। যদি নিজেই নিজেকে ছোট মনে করি অন্যেরা তো করবেই। নিজেকে কখনো নিজে ছোট মনে করা ঠিক না। আমার কাছে যা আছে আমার জন্য অনেক।

আমি সকাল ঘুম থেকে উঠি আবার ঘরের বেড থেকে রাস্তার কোন কিনারে পাটি বিছিয়ে নয়। যে সারারাত রাস্তার উপর ফুট পাতে শুয়ে ছিল তার জীবনে একটা হতাশ হয়না যতটা আমরা হয়ে থাকি।

রাস্তার পাশে বসে থাকা ছোট শিশুটি যখন ভাত খাওয়ার জন্য দুটি টাকা ভিক্ষে করছে আপনি তখন আপনার বাসার আলিশান ঘরে বসে মুরগীর পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আর আপনি হতাশ।

আসলে আমাদের যাকে আল্লাহ তায়ালা যা দিয়েছেন তাই নি সন্তুষ্ট থাকা দরকার ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: কেউ কি কখনো সুস্থভাবে বাঁচতে পেরেছে.... :(

শুভ ব্লগিং........ !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.