নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জায়েদ আল মামুন

A Student of Jagannath University Dhaka.→www.facebook.com/jayedal

জায়েদ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

এই পথ যদি না শেষ হয়

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

এই পথ যদি না শেষ হয়
—————————————————
প্লেন জার্নি কখনোই পছন্দের না স্বপ্নীলের । বরং ভীষণ অস্বস্তিকরও।

আজ খুব সকালেই স্বপ্নীলের আব্বুর ফোন। স্বপ্নীলের ঘুম ভাঙে দেরীতে। আব্বুর ফোন পেয়ে তড়িঘড়ি বিছানা থেকে লাফিয়ে উঠে স্বপ্নীল। আব্বুকে খুব ভয় পায় সে।
ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে তার আব্বুর সেই রাগী কন্ঠস্বর। ১০টার ফ্লাইটেই স্বপ্নীলকে আমেরিকা যেতে হবে তাদের পারিবারিক ব্যবসার কাজে। আবারও সে-ই বোরিং জার্নির কথা ভেবেই তার দম বন্ধ হবার উপদ্রব ।
কিন্তু, কি আর করা ¿ বাবার ভয়ে বাঁধ্য হয়েই তাকে চটজলদি ছুটে যেতে হয় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে ।

একটু পরই তার ফ্লাইট। বিমানে উঠেই সে দেখতে পায়, তার বসার সিট দখল হয়ে গেছে। আর তা দখল করেছে কোন এক অপরূপ সুন্দরী । স্বপ্নীল কিছু বলার আগেই মেয়েটি তাকে টানা বলতে থাকে,“সে খুব কাছ থেকে সে মেঘ দেখতে ভালবাসে,তাই সে স্বপ্নীলের সিটটা দখল করেছে। প্লিজ যেন তাকে বসতে দেয় । ব্লা ব্লা ব্লা ।"
একটু বিরক্ত হলেও মেয়েটার অনুরোধ অগ্রাহ্য করতে পারেনা স্বপ্নীল । পাশেই মেয়েটার সিটে বসে সে। কিছুক্ষণ পরই প্লেন ছেড়ে দেয় আমেরিকার উদ্দেশ্যে । স্বপ্নীল হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে তার পছন্দের পুরোনো দিনের গান শুনতে থাকে। হঠাৎ সে তার হাতে কারো হাতের ধাক্কা অনুভব করে। চোখ মেলে দ্যাখে, মেয়েটা তাকে ডাকছে। মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বললো,“আমি সিনড্রেলা। নিউ ইয়র্কে স্যাটেল্ড। দাদুর বাড়িতে বেড়াতে এসেছিলাম।এটসেক্ট্রা,এটসেক্ট্রা,এটসেক্ট্রা ।" এবার রাগ একটু বেশি হলেও ভদ্রতার খাতিরে নিজের পরিচয় দিলো স্বপ্নীল। পরিচয় দিয়েই আবার চুপ। কিন্তু সিনড্রেলা তো চুপ থাকতে পারেনা। তাই সে একের পর এক কথার ফুলঝুরি ঝড়িয়েই চলছে। বাঁধ্য হয়ে স্বপ্নীলকেও শুনতে হচ্ছে।

আমেরিকা পৌছাতে আর মাত্র ঘন্টাখানেক লাগবে। কথার মালা গাঁথতে গাঁথতে নিজের অজান্তেই ঘুমিয়ে গেছে সিনড্রেলা। সিনড্রেলার দিকে তাকিয়ে তার নিষ্পাপ মুখ থেকে চোখ ফেরাতে পারছেনা স্বপ্নীল। হঠাৎই সে অনুভব কনতে থাকে, সে যেন অন্য কোন সিনড্রেলাকে দেখছে। যার রূপের আগুনে পুড়ে খাঁক হবার জন্যই তার জন্ম । সে ছাড়া তার জন্ম মিথ্যে, তার বেঁচে থাকা অর্থহীন। এমন সময় হঠাৎ ঘুম ভেঙে যায় সিনড্রেলার। ঘুম ভেঙেই নিজের চন্দ্রবদনের অস্তিত্ব খুঁজে পায় স্বপ্নীলের চোখে। একটু অবাক হয় সে। কিন্তু, একটু তাকিয়েই সিনড্রেলাও হারিয়ে যায় স্বপ্নীলের মায়াভরা চোখে। এমনসময় তারা প্লেনে ঝাঁকুনি অনুভব করে। প্লেন এখনই ল্যান্ড করবে। দুজনই ফিরে আসে নির্মম বাস্তবতায় । সিনড্রেলা তার স্বভাবজাতভাবে কথার মালা গাঁথতে থাকে। আর, স্বপ্নীলের কানে তখন বাঁজতে থাকে,“এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত তুমি বলতো?!যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হত তুমি বলতো"......

#jayedal

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.