নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপচাপ

ঝুমকু

ভুল ঠিকানায় ভুল সময়ে ভুল করে হাজির হওয়া আমি এক ভুল মানুষ

ঝুমকু › বিস্তারিত পোস্টঃ

হুম';তোমার জন্যই

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মনে পড়ে তোমার?

একটি মেয়ে আছে,

হ্যাঁ ,এই পৃথিবীতেই আছে।

এখনো সে যায়নি ওপারে-

এখনো তার আসেনিকো ডাক

তাইতো সে এখনও ভাবে তোমারি কথা

খুব গোপনে যতনে রাখে তোমরি দেয়া ব্যাথা



কাজের ভীড়ে ভুলেই যাও কেউ যে আছে

তোমার জন্য ভীষন রকম ভাবছে বসে।

বুঝবে তুমি যখন সে ভাববে না আর

তোমার জন্য অপেক্ষাতে থাকবে না আর

কেমন হবে,যখন সে অনেক দুরে

অন্য কোন পৃথিবীতে থাকবে যখন

তখন তারে খুঁজবে কি তুমি ভীষনরকম?



তুমিও একটা ভীষন পাজি,

জান তুমি ডাকলেই সে আসবে ছুটে

যেখানেই যাক ,যেমনই হোক অভিমানী

তাইতো তোমার সাহস এত বেজায় বেশী

অবহেলায় ঠেলো তারে হাজারবারে

সত্যিই দেখো একদিন তোমায় জব্দ করে

চলে যাবে ,চলেই যাবে অনেক দূরে

পারলে তারে সেদিন রেখো এমনি ধরে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.