| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাম নিবেন। আশাকরি আল্লাহর রহমতে আপনি ভাল আছেন। আপনার উদ্দেশ্যে কয়েকজন উচ্চ শিক্ষিত সাধারণ শিক্ষার্থীর কিছু আবেগতাড়িত কথা:
আরব বসন্তের কথা আমরা সবাই জানি যা তিউনিসিয়ায় শুরু হয়ে মিশর, লিবিয়া ও সিরিয়া আক্রান্ত হয়ে পুরো আরবের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। তিউনিসিয়ার এক যুবক নাম বুয়াজিজি। বিশ্ববিদ্যালয় পাশ করা উচ্চ শিক্ষিত এক তরুন। চাকরি না পেয়ে সংসার চালাতে ফুটপাতে সবজি ও ফুলের দোকান দিয়েছিল। একদিন পুলিশ এসে তার ফুলসবজির দোকানটি উচ্ছেদ করে দিল। ক্ষোভ ও ঘৃণায় জনতার সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহুতি দিল। পরের দিন পত্রিকাতে ঘটনাটি প্রকাশ হলো। তারপরের ইতিহাস আমাদের সবারই জানা। বেন আলী, হোসনি মোবারক, গাদ্দাফি আজ আর নেই। বাসারের অবস্থাও সংকটাপন্ন, সিরিয়া চার বছর ধরে জ্বলছে। মৃত বুয়াজিজি এতটা শক্তিশালী তা কারো কল্পনাতেও ছিল না। প্রসঙ্গটি অবতারণার কারণ আমরা ও আমাদের পরিবার খুব কষ্টে দিনযাপন করছি। শুধু একটা চাকরির জন্য কতইনা দিন রাত খেটে মরছি, বইয়ের পাতায় চোখ রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ছি। বয়স চলে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী চাকরির মাঠ একটা যুদ্ধ ক্ষেত্র।সুযোগের সমতা ছাড়া কিভাবে আমরা জয়ী হব। সরকারী চাকরিতে কোঁটা ব্যবস্থা আমাদের ও আমাদের পরিবারের জন্য এখন একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখন সময় হয়েছে এটা সংস্কারের।
মাননীয় প্রধানমন্ত্রী, একজন কোঁটাধারী চার পাঁচটা চাকরি পরিবর্তন করছে সেখানে একটা চাকরির জন্য সাধারণ শিক্ষার্থীর পড়তে পড়তে ভাইভা দিতে দিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই কোঁটাবৈষম্য আমাদের জন্য বিষকাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন পাকিস্থানী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর সরকারী চাকরিতে ৫৬% কোটা ও কোটা সংরক্ষণ ব্যবস্থা থাকত না। সরকারী চাকরিতে কোটা থাকবে এটা স্বাভাবিক, যা পৃথিবীর অনেক দেশেই আছে। কিন্তু তাই বলে ৫৬% কোঁটা!!! মরার উপর খাড়ার গা কোঁটা সংরক্ষণ নীতি। বঙ্গবন্ধু আজ নেই কিন্তু তার আদর্শতো মরে যায় নি। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কান্না, অনুভূতি অনুভব করতে পারতেন। আপনি বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতা রক্ষার ধারক ও বাহক। আপনি ছাড়া এই অসম বৈষম্য আর কে দূর করবে???
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট লক্ষ লক্ষ বেকার ও তাদের পরিবারের আকুল আবেদন এই কোঁটা পদ্ধতির সংস্কার করুন।।। আমাদেরকে যেন বুয়াজিজি হতে না হয়।।
২|
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২
ঢাকাবাসী বলেছেন: এরা সবাই নিজ দলীয় লোককেই নিতে আগ্রহী। কোটা তাদের রাখতেই হবে, তারা রাখবেই। ক্ষমতা বড় মধুর জিনিস!
৩|
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩১
হরিপদ কেরাণী বলেছেন: লাভ নাই। শান্তি কমিটির আদলে এলাকায় এলাকায় প্রতিরোধ বাহিনী গঠিত হচ্ছে। বরং ওইখানে নাম লেখান। চাকরি হইলেও হইতে পারে- আর না হইলেও পয়সার অভাব হবে না!
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
জিয়া মির্জা বলেছেন: দারুন বলেছেন ভাই।তবে বুক ফেটে যায় এসব দেখলে
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
জাহাঙ্গীর জান বলেছেন: কোটা পদ্ধতি বন্ধ হওয়া উচিত সাথে দলীয় নিয়োগ অর্থাৎ হাসিনাঃ বলেন আর খালেদাজিয়া বলেন তাঁরা যোগ্যতা যাচাই করে নিয়োগে বিশ্বাসী হবে বলে মনেহয় না দলীয় নিয়োগকে অগ্রধিকার বিবেচনা করে ।