| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও সামনে সুন্দর সুন্দর মাছ গুলো পানির মধ্যে মাঝে মাঝে নড়ছে। আর ওই দূরে বক এর দল ঊড়ে যাচ্ছে। তবে এই গুলো আমাকে আজ তেমন আকর্ষিত করছে না।
কারণ আজ আমার সাথে বৃষ্টি আছে ( কাল্পনিক এক নাম, কাল্পনিক এক চরিত্র। বেশি মাথা ঘামানোর দরকার নেই চুল পড়ে যাবে) । আমি তাকে নিয়ে আজ ব্যস্ত। সে আমার বুকে মাথা দিয়ে পা রেখেছে পানির মধ্যে আর পাগুলো কে মাঝে মাঝে দাপাচ্ছে। আজ ও খুব খুশি। কারণ আজ প্রায় ৫ মাস পর আমি আর ও এই জায়গায়। ওর পছন্দের জায়গায়।
আজ আমরা দুইজনই আমাদের সেই পুরাতন স্মৃতির পাতা গুলো কে উল্টাচ্ছি।
ওই শুরু করল এই তোমার মনে পড়ে সেই দিনের কথা যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা। আরে আমি তা কিভাবে ভুলতে পারি. ওই দিন ওই কোচিং এর লিফট টা নষ্ট না হলে মনে হয় আমি আজ তোমাকে পেতাম না।
আমি তো নিচে যাব ওপরে যাবার কোন দরকার ঈ নেই। কিন্তু লিফট টার সিস্টেম এর ভুলের কারণে ওটা ওপরে ঊঠতে শুরু করে। আমি ছিলাম লিফটে একা। ও তারপরেই তুমি আসলে, আমি আজও মনে হয় দেখতে পায় তোমার চোখের কোণে সেই ভয়ের চাপ। তুমি হলুদ রং এর জামা পরে ছিলে।।
হুট ভয় পাব না কেন তোমার চোখে সানগ্লাস। তুমি তোমার মনের আনন্দে ফোন চাপছ। এই বলেই সে আমার সানগ্লাস টা নিয়ে চোখে পড়ল।
হুম তুমি তো জান যে আমার জীবনে দুইটা ঈ শখ এক সানগ্লাস আর এক টাই।
ফোনটা ছেড়ে যেই তোমার দিকে তাকায়েছি আর আমি চোখ নামাতে পারিনি। বিশ্বাস কর আমি তোমার চোখকেই প্রথম দেখাতে ভালবেসে ফেলি।
তারপর বহু দিন তোমার আর কোন খোজ পায় না। টানা ৫ দিন ৪ শিফটেই ক্লাস করেছি তাও তোমাকে পায় না। হতাশ হয়ে গেলাম আমি, হাল ছেড়ে দিলাম, ঠিক সেই সময় এক দিনে ক্লাসের গেট দিয়ে ঢুকতেই আরে এতো সেই চোখ। তারপর আর কি?? প্রতিদিন এক সাথে ক্লাস করতে করতে চোখ চোখ পরতে পরতে আজ আমরা এখানে, গাজীপুর এ।।।
©somewhere in net ltd.