| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জইন
আমি একজন ঋষি,এই অভিমত আমার মার. কিন্তু মা জানেন না ... ঋষিদের চরিত্র অতটা ভাল না। সুন্দরীদের দেখে পাগল হওয়া ... কাউকে অভিশাপ দিতে তারা ওস্তাদ। যদিও আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার নিজেকে কবি বলতে ভালবাসি ... আবৃত্তি আমার শখ,কথা বলা আমার নেশা, ভালবাসার ক্ষমতায় নিজেই বিস্মিত। রান্না বান্নায় সিদ্ধোহস্ত।নিজের কাজ নিজে করতে ভালবাসি।
ব্লগে আমার প্রিয় মানুষদের মধ্যে অন্যতম রোমাস ভাই।
যদিও পুরানো ক্যাচাল...... তবুও সময়ের প্রয়োজনে আমাকে নতুন করে শুরু করতে হয় ই-রাজাকারদের লিস্ট...... আমার আগের ৪৫টা পোস্ট মুছে দিছি,তাই লিংক দেয়া গেল না .... রোমাস ভাইয়ের একটা পোস্ট আছে এ ব্যাপারে।
আমি আমার অতীতের একটা পোস্টে লিখেছিলাম....... লেখাটা নিম্নেঃ
দু:খের ব্যাপার SomeWhereIn নামক আমাদের মুক্ত চিন্তার স্থল আজ স্বাধীনতার ৩৮ বছর পর আবার রাজাকার দ্বারা আক্রান্ত। ব্লগের এই দূর দিনে সকল ব্লগারকে এক হয়ে এ সব নব্য eরাজাকার (e for electronic) দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে .... এজন্য প্রথমেই আমাদের এই SomeWhereIn ব্লগে যে সব eরাজাকার আছে তাদের চিহ্নিত করতে হবে।
কারা বা কিভাবে চেনা যাবে এসব eরাজাকারদের: ওদের পোস্ট দেখবেন, বিভিন্ন পোস্টে ওদের মন্তব্য দেখবেন, ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির পক্ষে কথা বলে, সেই সব আত্ম স্বীকৃত রাজাকারদের এবং ওদের নব্য রাজাকার বানানোর আর এক সংগঠন শিবিরের সাফাই গাবে,আতেল আতেল ভাব করবে।আর সেহেতু এরা electronic মিডিয়াতে রাজাকারি করে বেড়ায় (ব্লগ,ফেসবুক,টিভি) তাই এই সব বেজন্মারাই eরাজাকার। SomeWhereIn ব্লগে অনেক eরাজাকার। আসুন ওদের চিনে রাখি, ব্লক করে দিন ওদের আপনার ব্লগে আর
তার পর আমরা এক যোগে তাদের পোষ্টে হামলে পড়ব, আমরা প্রত্যেকে প্রতিদিন একজন eরাজাকারকে নিয়ে পোষ্ট করব ... যা পড়ে ওরা যাতে এক সময় ব্লগ থেকেই পালিয়ে যায়,তাই করতে হবে।
এভাবে শুরু করা হয়েছিল,পুরানো একটা কার্যক্রম নতুনভাবে।
অনেক সমালোচনা সত্ত্বেও এগিয়ে যাই কিন্তু ব্লগের পরিবেশ রক্ষার্থে(?) থামতে হয়।
রোমাস ভাই পোস্টের লিংক দিয়ে পোস্ট দেন...... আরো অনেক ব্লগার ভাইয়েরা নাম দিয়ে লিংক দিয়ে সাহায্য করে যান...... রোহান ভাই, জেনন ভাই, সিউল ভাই, আই লাভ ব্লগিং, কাগু,কায়েস ভাই, যুথি,পান্না ভাই,মেঘ,কাকশালিখচড়াইগাঙচিল,সময়ের সাথে সবসময়,হাসান মাহবুব ভাই,শাফ্ক্বাত আপা,মুহাম্মদ ফয়সল,মুক্ত বয়ান, চাচামিঞা,মিছে মন্ডল,আকাশ_পাগলা,ব্ল্যাক মামবা,আনন্দ-উল্লাস,শূন্য আরণ্যক, ফারহানা আহমেদ,ভ্রুক্ষেপিত জ্ঞান,ওমর হাসান আল জাহিদ,সত্যান্বেষী,এলোমেলো মন,পাগলা আইজু,বরুড়া,মাহমুদুল হাসান রুবেল,কেল্টু দা,আমার জন্য লেখা.......আরো আরো.....নিক নাম ধারী নাম দেন ছাগুদের........ কিন্তু লাভ হয় না...... কুমির কুমির বলে দৌড়াদৌড়ি করি .. কিন্তু হায় আমরা যে সেই জলেই বাস করি.......একমাস ব্লগিং করতে পারি নাই ... কিন্তু সবার ভালবাসায় আমি সিক্ত..... ব্লগ একটা নেশা,একটা পরিবার ...... তাই পরিবারের সদস্যদের কাছেও আমাদের চাওয়া পাওয়া অনেক......
মোটামুটি ব্লগে এখন আমরা খুব শান্তিতেই আছি মনে হয় .... তবু মাঝে মাঝে উদভট মডারেশনের জন্য অনেকেই রাগ অভিমানে চলে গেছে...... তাদের খুব মিস করি ...
এখন যেমন মিস করছি রোমাস ভাই কে এখন তিনি দেশে নাই শুনেই মনটা খারাপ ... রোমাস ভাই আমাকে ফোন নম্বর দিছেন.....কথা বলিনি.... ছবির হাটে ডেকেছেন .... যাইনি ... আশা করেছিলাম.... বর্ষণমুখর এক বিকেলে ওনাকে চমকে দিব..... আর দেয়া হল না..... উনি পরবাসে।আগে .... প্রায়ই রোমাস ভাই পোস্ট দিতেন কারা কারা ব্লগে আছেন,মজা লাগতো, সামুতে যতবারই লগইন করছি ওনাকে পাইছি.... আফসোস..।বেঁড়ার পাশে চশমা চোখে আকাশী জামার ছবিটা এভাবে আর দেখা হবে না। ব্যস্ততায় হয়তো সব সময় লগইনও করে থাকবেন না..... আর করলেও সময়ের পার্থক্যে দেখা হবে না...... তা হোক..... রোমাস ভাই পরবাসে সুখে থাকেন এই কামনা করি,..... আপনার জন্য শামসুর রাহমানের একটি কবিতার লাইন, "তোমার স্বদেশে প্রবাসি ছিলাম,ছিলাম উদাস কিছুটা ছন্ন ছাড়া,কেউ বলে এলে এতদিন পর কেউ বা ব্যাকুল সায়োনারা সায়োনারা........সায়োনারা।"
ভাল থাকুন আবদুর রহমান রোমাস ভাই।
১২ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৬
জইন বলেছেন:
২|
১২ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৩
শেরজা তপন বলেছেন: রোমাস ভাইয়ের প্রতি শুভকামনা
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৫
জইন বলেছেন: শুভকামনা
৩|
১২ ই জুলাই, ২০০৯ রাত ১০:১০
জয় সরকার বলেছেন: রোমাস ভাইয়ের প্রতি শুভকামনা থাকল।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৬
জইন বলেছেন: শুভকামনা
৪|
১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৭
একজন সুখীমানুষ বলেছেন:
ভাল থাকুন আবদুর রহমান রোমাস ভাই।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৮
জইন বলেছেন: শুভকামনা
৫|
১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৭
নাজমুল আহমেদ বলেছেন: উনার নাম রোমাস না, রেজিঃ করার সময় টাইপিং মিসটেকে রোমান না হয়ে রোমাস হয়েচেন।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:১০
জইন বলেছেন: হুমমমমমমমমমম.......যা হোক....শুভকামনা
৬|
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৫
নাজমুল আহমেদ বলেছেন: সম্ভবত উনার সাথে আমার দেখা হইতে পারে কারন উনি আমার এলাকাতেই এসেছেন বলে জেনেছি।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৪
জইন বলেছেন: আমার শুভ কামনা দিয়েন
৭|
২৩ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৪
আবদুর রহমান (রোমাস) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জইন ভাই...........মনে রাখার জন্য..!
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০০৯ রাত ৯:২০
মোতাব্বির কাগু বলেছেন: