| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনি ইয়াহইয়া
আমি অতি সাধারন একটা ছেলে তবে এস.এস.সি আর এইচ.এস.সি দুইটাতেই এ+! :P :P
তিন গোয়েন্দা!নামটা শুনলেই মনে পড়ে যায় পুরানো দিনের অনেক কথা।রকিব হাসানের সেই তিন গোয়েন্দা এখনো আমার মনের ঠিক মাঝখানে বাস করে
।কিন্তু আগের মত এখন আর তিন গোয়েন্দা পড়িনা।শামসুদ্দিন নওয়াব এসে আমার ছোটবেলার সেই তিন গোয়েন্দাকে মেরে ফেলেছে।আমি যখন ক্লাস ফোরে পড়ি তখনই প্রথম তিন গোয়েন্দা পড়ার হাতেখড়ি।এর আগে তেমন একটা গল্পের বই পড়তাম না।আমার বড় ভাই যখন ভলিউম ৭৩ বইটি বাড়িতে নিয়ে আসল তখন ভলিউমের শেষ গল্প ভুতুরে ঘড়ি দেখে আগ্রহ হয়েছিল।এইটা যে গোয়েন্দা বই সেটা প্রথমে বোঝতে পারিনি ভেবেছিলাম কোন ভুতুরে গল্প।বেশ মন দিয়ে গল্পটি পড়লাম।পড়েই প্রেমে পড়লাম কিশোর,মুসা আর রবিনের।একে একে শেষ করলাম সব কয়টি গল্প।তার পর থেকেই শুরু আমার তিন গোয়েন্দা পড়া।পাঠ্য বইয়ের ভিতরে ঢুকিয়ে পড়তে গিয়ে অনেক বার ধরা পড়েছি বাব মায়ের কাছে।একবার বাবা আমার প্রায় ১০ টা বই পুড়িয়ে ফেলেছিল
। লুকিয়ে খুব কেদেছিলাম।পরে আবার মা আরো কয়েকটা বই ছিড়ে ফেলেছিলেন।তার পরেও বাদ দেইনি।আমার এলাকার প্রায় সব কয়টি লাইব্রেরিতে গিয়েছিলাম তিন গোয়েন্দার খোজে কিন্তু কোন লাইব্রেরি তখন এসব বই বিক্রি করত না।শেষ পর্যন্ত একটা লাইব্রেরি পেয়েছিলাম তারা ছিল সেবা প্রকাশনির এজেন্ট।প্রায় প্রতিদিন গিয়ে খোজ করতাম নতুন কোন বই এল কিনা।এখনো মাঝে মাঝে সেই লাইব্রেরিতে যাই কিন্তু তিন গোয়েন্দা কিনিনা।তিন গোয়েন্দার প্রায় ১০০টি বই আমার সংগ্রহে আছে আর এজন্য আমি খুব গরবিত
।
তিন গোয়েন্দার পুরাতন বইয়ের ইবুক লিঙ্ক থাকলে প্লিজ আমার সাথে শেয়ার করবেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
জনি ইয়াহইয়া বলেছেন: ঠিকই বলেছেন ভাই।তিন গোয়েন্দা আর আগের মত নাই ![]()
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি কি শুধু তিন গুয়েন্দা পড়েন? মাসুদ রানা সিরিজের ই-বুকের লিঙ্ক দিয়েছেন ব্লগার অপুর্ন। দেখতে পারেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
জনি ইয়াহইয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।আগে শুধু তিগো পড়তাম এখন সব কিছুই পড়ি।
৩|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
কালোপরী বলেছেন: +++++++++++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
জনি ইয়াহইয়া বলেছেন: ধন্যবাদ ![]()
৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
গোলাম রব্বানী রাব্বি বলেছেন: আপনার পোস্টটি পড়ে নস্টালজিয়ায় ভুগছি। এক সময় ঘুমের ঘোরে স্বপ্ন দেখতাম যে তিন গোয়েন্দার সাথে অভিযানে বেরিয়েছি। আমিও অনেক ছোটবেলা থেকেই তিন গোয়েন্দা পড়তাম। যখন ফোর ফাইভে পড়তাম, মনে করতাম তিন গোয়েন্দা সত্যি সত্যিই আছে। কিন্তু একটু বড় হওয়ার পর বুঝলাম সবই আসলে কাল্পনিক, তখন খুবই খারাপ লাগত যে কিশোর, মুসা, রবিনের কোনো শারীরিক অস্তিত্বই নেই।কিন্তু নতুন কোনো বই পেলেই গোগ্রাসে গিলে ফেলতাম। ছোটবেলার ফ্যান্টাসি আর কি.............
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
জনি ইয়াহইয়া বলেছেন: আমারও একই অবস্তা ছিল।যখন জানলাম রকি বিচ বলে আসলে কোন শহরই নেই খুব কষ্ট পেয়েছিলাম তখন।
৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
বিডি আইডল বলেছেন: এই ধরণের গল্পের বই ছেলে মেয়েরা পড়লে নষ্ট হয়ে যাবে....বাংলাদেশী মা-বাবারা এই ধারণা থেকে বের হবে কবে??
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
জনি ইয়াহইয়া বলেছেন: জানিনা রে ভাই।আমার মা-বাবা তো আগে পাঠ্যবই ছাড়া কিছু পড়তেই দিত না ![]()
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
জনি ইয়াহইয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।এই লিঙ্কের সব বই তিগো পড়ে ফেলছি ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
শাকিল ১৭০৫ বলেছেন: ভাই এখন আর আগের মত ভালো লাগেনা
এখন সব ভূতুড়ে গল্প করে ফেলছে