নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসুন নিজেকে এবং আশেপাশের সবাইকে!

লিখতে পারিনা কিছুই :(

জনি ইয়াহইয়া

আমি অতি সাধারন একটা ছেলে তবে এস.এস.সি আর এইচ.এস.সি দুইটাতেই এ+! :P :P

জনি ইয়াহইয়া › বিস্তারিত পোস্টঃ

আমার মা!

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫১

মানুষ হিসেবে আমার মা অন্য আর দশজনের মায়ের মতই।ছোটবেলা আমাকে খাইয়ে দিতেন,গোসল করিয়ে দিতেন,কাপড় পড়িয়ে দিতেন,ঘুমও পাড়িয়ে দিতেন।এখন অনেক বড় হয়ে গেছি এই সকল কাজ এখন নিজে নিজেই করতে পারি।ছোটবেলা যেসকল কাজ মাকে ছাড়া করাটা অসম্ভব ছিল এগুলো এখন কত সহজেই না করে ফেলি মাকে ছাড়া।আসলে এই দুনিয়ায় সব কিছুই বদলে যায় সময়ের সাথে সাথে কিন্তু মা কখনো বদলেন না।মা সব সময়ই মাই থাকেন।আমি আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যাবহার করেছি।মাকে নানাভাবে ইচছায় অনিচ্ছায় অনেক কষ্ট দিয়েছি কিন্তু কখনো সেগুলোর জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে পারি নি।মায়ের হয়তো মনে নেই কিন্তু আমার সব কিছুই মনে আছে।মা কখনো তার সন্তানের দেওয়া কষ্টগুলা মনে রাখে না।আমার মনে আছে একবার আমি আমার ছোটবোনের সাথে ঝগড়া করেছিলাম তখন মা এসে আমাকে একটা চড় মেরেছিলেন।আমি রাগ করে তখন ঘর থেকে বের হয়ে যাই।রাত তখন ১২টা হবে।আমি তখন রাগে প্রায় অন্ধ।আমি রাস্তা দিয়ে হাটছি পিছনে আমার মা আমার নাম ধরে ডাকতে ডাকতে আমাকে ধরার জন্য ছোটে চলেছেন।আমার সঙ্গে হাটায় উনি পেরে উঠছিলেন না দেখে একটা রিক্সা ডেকে আমার পিছু পিছু চললেন।একসময় আমার কাছে নিয়ে গিয়ে রিক্সা থামালেন।রিক্সা থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে উনি রিক্সা থেকে উলটে পড়ে যান রিক্সার ড্রাইভার এবং আশেপাশের কিছু মানুশ আমার মাকে রাস্তা থেকে টেনে তুলে।কিন্তু আমি ছেলে হয়ে তখন আমার মায়ের কাছে যেতে পারি নি।মাকে হাত ধরে টেনে তুলে জিজ্ঞেস করিনি মা তুমি ব্যাথা পেয়েছ কিনা!আমি তখন চেয়ে চেয়ে সবকিছুই দেখেছিলাম।এখনো যখন মায়ের সেই রিক্সা থেকে পড়ে যাওয়ার দৃশ্যটা আমার মনে হয় তখন বুকটা ছ্যাত করে উঠে।আমি জানিনা এই ঘটনার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা।কিন্তু আমি জানি আমার মা আমাকে ঠিকই ক্ষমা করেছেন কারন মায়েরা কখনো সন্তানদের দেওয়া কষ্টগুলো মনে রাখেন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯

জিরো ডাইমেনশন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা মায়ের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.