| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জঙ্গল হিমু [!]
→ আমি অতি মাত্রায় স্বকিয় । তার মানে এই নয় আমি অপরিবর্তনীয় । আমি সেটাই গ্রহণ করি যেটা ভালো লাগে , যেটা সত্যই ভালো → আবেগ দ্বারা পরিচালিত হই কিন্তু প্রয়োজনে আবেগকে নিয়ন্ত্রণ করি । → আমি আমার ভালবাসা ভাললাগাকে কোন বাহ্যিক আচরণে প্রকাশ করতে পারি না । → মনের কথাগুলো ঠিকভাবে সবাইকে বুঝাতেও পারি না । → দেশটাকে হয়তো কিছুটা ভালবাসি । দেশ নিয়ে বাজে মন্তব্য কোনভাবেই মানতে পারি না
অর্নিবাণ ভাইয়ের স্ট্যাটাসে পুরো জাতীয় সঙ্গীতটা দেখে স্কুলের স্মৃতিগুলো মনে পড়ে গেল । ![]()
![]()
মোটামুটি লম্বা থাকায় সবসময় পিছনে দাঁড়াতে হত আমাকে । পিছে দাঁড়ানো মানেই বাঁদরামি । সেই বাঁদারামি থেকে বাদ যেত না জাতীয় সঙ্গীত । জাতীয় সঙ্গীত হয়ে যেত প্যারোডী সঙ্গীত ।আমাদের গাওয়া প্যারোডী গানের চোটে হাসির রোল পড়ত প্যারেডে । ফলাফল : শরীরচর্চা শিক্ষকের হাতে বেদম প্রহার খেত ছাত্ররা । কিন্তু পালের গোদারা ধরা না খাওয়ায় প্রতিদিন চলত প্যারোডী সঙ্গীত ,কখনও চলত উদ্ভট ভাষায় ,কখনও কিঞ্চিত্ অশ্লীল ।। ![]()
![]()
প্যারেড নিয়ে আরেকটা স্মৃতি মনে পড়ে । তখন ক্লাস ওয়ানে পড়ি । স্কুলটা ছিল কমবাইন্ড ।
বেশ শীত পড়েছে তখন । মাথায় মাফলারটা ঘোমটার মতো করে কান ঢেকে স্কুলে পাঠিয়েছে আম্মু । ছোটবেলাতে আমি দেখতে কিছুটা সুন্দর ছিলাম । [নিজের প্রশংসা করছি না । গোপন একটা কথাও বলি ![]()
, ছোটবেলায় আম্মু আমাকে বাচ্চা মেয়েদের নিমা পড়িয়ে রাখত] তো প্যারেডে যথারীতি সামনে দাঁড়িয়েছি । হঠাত্ এক বড় আপু এসে আমাকে বলল আপু তুমি ছেলেদের লাইনে ক্যানো ? ছোট হৈলেও মনের ভিতর আত্মসম্মান মাথাচাড়া দিয়ে উঠল । বললাম আপু আমি তো ঠিক লাইনে দাঁড়িয়েছি , আমি তো ছেলে
। আমার কথা
শুনে কিছুক্ষণ বোকার মত তাকিয়ে থেকে ভুলটা বুঝে দ্রুত বিদায় নিলেন । আমি এখনও ভাবি আমার পড়নে ছিলো ফুল প্যান্ট আর শোয়েটার । সেটা দেখেও কেনো তিনি বুঝতে পারে নাই আমি ছেলে ? এরপর অনেক দিন আমি মাফলার পড়তাম না । এরপর পড়া শুরু করলেও মাথায় দিয়ে কান ঢাকি না । কানটুপি আনিনি অথচ ভীষণ ঠান্ডা বাতাস [আমার হালকা ঠান্ডা বাতাসে কান ব্যাথা করে তখন কিছুই শুনতে পাই না] তবুও মাফলার মাথায় পেঁচাই না ।![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
অনির্বাণ রায়। বলেছেন: