নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জঙ্গল হিমু [!]

→ আমি অতি মাত্রায় স্বকিয় । তার মানে এই নয় আমি অপরিবর্তনীয় । আমি সেটাই গ্রহণ করি যেটা ভালো লাগে , যেটা সত্যই ভালো → আবেগ দ্বারা পরিচালিত হই কিন্তু প্রয়োজনে আবেগকে নিয়ন্ত্রণ করি । → আমি আমার ভালবাসা ভাললাগাকে কোন বাহ্যিক আচরণে প্রকাশ করতে পারি না । → মনের কথাগুলো ঠিকভাবে সবাইকে বুঝাতেও পারি না । → দেশটাকে হয়তো কিছুটা ভালবাসি । দেশ নিয়ে বাজে মন্তব্য কোনভাবেই মানতে পারি না

জঙ্গল হিমু [!] › বিস্তারিত পোস্টঃ

শিবির নাকি ?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

একটু আগে একটা জনপ্রিয় পেজের স্টাটাস পড়লাম । এডমিনের ভাষ্য অনুযায়ী সেটি ছিলো সত্য ঘটনা । স্টাটাসের সারসংক্ষেপ এমনঃ

জাফর ইকবাল স্যার একদিন কোন একটা ক্যাফেতে বসেছিলেন ,তখন এক শিবিরকর্মী তার সাথে কথা বলতে চাইলে স্যার তাকে বলেন , আমি রাজাকারদের সাথে কথা বলি না । স্যারের মতে নাকি ইসলাম মানেই রাজাকার !

অতঃপর শিবির ছাত্রটি স্যারকে থাপ্পর দিয়ে বলে , আমার বাবা মুক্তিযোদ্ধা । তুই ইন্ডিয়ার দালাল , নাস্তিক ,ধর্ষকদের উত্‍সাহদাতা ।

সেখানে আমি দুটো কমেন্ট করেছিলাম ,

১। মিথ্যে বানোয়াট কাহিনী না দিয়ে এর সত্যতা প্রমাণ করুন । একজন মুক্তিযোদ্ধা সন্তানের দেহে রক্ত থাকা পর্যন্ত কখনই জামাতশিবির করতে পারে না । যদি করেও তবে পিতা পুত্রকে ত্যাজ্য করবে বলে আমি মনে করি ।

২। জাফর স্যার নাস্তিক হতে পারে কিন্তু অবিবেচক নন । তিনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেখানেও শিবিরের ছাত্র আছে । স্যার যদি এমন বদমেজাজী হতেন তো ক্লাসেই শিবিরকর্মী ছাত্রদের ধুনোতুলো করতেন ।

___________________________________

বলাই বাহুল্য একটিরও উত্তর পাইনি । তার উপর প্রথম কমেন্টটা ডিলেটই করে দিয়েছে । দ্বিতীয় কমেন্টের উত্তরে আমাকে নাস্তিক বলে আখ্যায়িত করেছেন ।

হাহাহাহা ! নাস্তিকদের সাথে আমি আমার ধর্ম নিয়ে বিতর্ক করি এই কথা শোনার জন্য ?

এর আগে এক শিবির কর্মী আমাকে বলেছিল ছাত্রশিবিররাই নাকি সত্যিকারের দেশপ্রেমিক । সে দেশপ্রেমিকের সংজ্ঞাটাই দিতে পারে নি । আমার মতে যারা দেশকে ভালবাসে , দেশের জন্য নিজের জীবন দিতে পারে , দেশের আইনকানুন এবং সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করেই দেশপ্রেমিক । আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমরা ধর্মনিরপেক্ষ জাতি । কিন্তু শিবির তথা জামাত চায় এদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে । এর পক্ষে তারা ধর্মীয় ব্যাখ্যাও দাঁড় করিয়েছে । এরা ক্ষমতায় গেলে জোর করেই সবাইকে ইসলামী অনুসারী বানাবে (আমার কথা নয় ,এটা ঐ শিবিরকর্মীর কথা) । আর সংবিধান পরিবর্তন করে ইসলামী রাষ্ট্র ঘোষণার মাধ্যমে তাদের অত্যাচার নির্যাতনকে হালাল বানাবে । এখানে শিবিরের অত্যাচারের উদাহরণ না টানাই শ্রেয় । এরা কিভাবে নিজেদের দেশপ্রেমিক দাবি করে আমি জানি না । আমাদের ধর্মেই আছে কারও ওপর জোর করে ইসলাম চাপিয়ে দেয়া যাবে না । ইসলাম স্বমহিমায় উদ্ভাসিত । আমি বুঝি না ,এরা আসলে কার বাণী অনুসরণ করে ?



সতর্কতা বাণীঃ

আমি আজ যে পেজটার কথা বললাম সেই পেজের লাইকার ২৩ হাজারের কাছাকাছি । এর আগেও দেখছি শিবিরদের ৮ হাজার ১০ হাজার লাইকের পেজও আছে । এরা প্রথম প্রথম সুন্দর সুন্দর ইসলামী ছবি দিয়ে আপনাকে আকৃষ্ট করবে । তারপর ধীরে ধীরে আপনার হৃদয়ে প্রবেশ করাবে জামাতশিবিরের মাদক । সুতরাং সাবধান , এদেরকে এখনি প্রতিরোধ করতে হবে । না হলে এদের করাল গ্রাস হতে কেউ রেহাই পাবে না ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: সচেতনতামূলক পোষ্ট। প্লাস ++++++++++++++++

ছাগুরা গল্প বানাইতে ওস্তাদ। যদিও সব বোঝা যায়। আমরা বুঝতে পারি। কিন্তু দেশের বেশিরভাগ মানুষ সচেতন নয়, তারা বুঝতে পারে না। তাদের সচেতন হওয়ার সোর্সের অভাব আছে। এটাই চিন্তার বিষয়।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

বাদল দিনের গান বলেছেন: জামাত, শিবির, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ও ভাই তুই কেরে ?
আমার তো সন্দেহ হৈতাছে তুই আমি নাতো ?
নিজের উপ্রেই তো বিশ্বাস হাড়ায়া ফেলতেছি । সেইরাম পোষ্ট ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

অনির্বাণ রায়। বলেছেন: ৩০ হাজার লাইক এর পেজো আছে

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

জঙ্গল হিমু [!] বলেছেন: দুঃচিন্তার বিষয় । কৌশলে এরা ছড়িয়ে যেতে চাইছে জনগণের মাঝে @ দ্বায়িত্ববান নাগরিক

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

জঙ্গল হিমু [!] বলেছেন: আপনার আশাই যেন সত্য হয় । আমীন @ বাদল দিনের গান

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

জঙ্গল হিমু [!] বলেছেন: যারা সাম্প্রদায়িকতা মুক্ত চায় তারা একই আত্মায় ভিন্ন দেহ । সুতরাং আমি আপনি আমরা সবাই এক :) @ নিয়েল ( হিমু )

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

জঙ্গল হিমু [!] বলেছেন: থাকতেই পারে । এদের নেটওয়ার্ক সম্পর্কে আমি থোড়াই জানি @ অনিদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.