| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে দুপুরে রান্নার জন্য কিছু ছিলো না । মেসের একটু সামনের রাস্তার দোকান থেকে চাল আর এক হালি ডিম কিনে ফিরছিলাম । হটাৎ দেখি ৫/৬ জন ছেলে চাপাতি গোছের (খুব সম্ভবত দা) কি জানি নিয়ে আমার দিকে তেরে আসছে । প্রথমে তো আমি দাড়িয়ে থাকলাম কিন্তু অন্য সবার দৌড় দেখে আমিও দৌড় লাগালাম । একটু জোরে দৌড়াতে গিয়ে আমার হাত থেকে ডিমের প্যাকেট টা পরে যায় । ওটা তুলতে গিয়ে খেয়াল করলাম ঐ ছেলেগুলো আমার পাশ কাটিয়ে চলে গেল । হয়ত তাদের মক্কেল অন্যজন ছিলো । খুব ভয় পাওয়ার পর হটাৎ মনে হল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ । যদি তারা আমাকে তাদের মক্কেল ভেবে...ব্যাপারটা ভাবতেই গা ঝির ঝির করছে ।
২|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
আবির্ভাব২০১২ বলেছেন: আপনে দৌড়াইলেন ক্যান । আপনে না যোদ্ধা
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
তুষার ২১ শে নভেম্বর বলেছেন: দৌড় দিয়ে তো অর্ধেক কাজ করে ফেলেছিলেন
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সত্যচারী বলেছেন: