নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠাসা মানুষের সারাদিন

joos

অনুভূতির চূড়ান্ত সীমায় না পৌঁছালে কিছু লিখতে পারিনা

joos › বিস্তারিত পোস্টঃ

যেসব কারণে সামহোয়ার প্রকৃত ব্লগারদের কাছে তার আবেদন হারাচ্ছে এবং আমার কিছু প্রস্তাবিত সমাধান

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৭

আমি ভালভাবেই জানি আমার মত একজন নন-সিন্ডীকেটিং এবং তুচ্ছ মানুষের কাছে সামু তার আবেদন হারালে সামু’র মত এতবড় ব্লগের কিছুই আসবে যাবে না। কিন্তু আমার মত আরও অনেকের কাছেই (যারা নিরপেক্ষ অবস্থানে আছে কোন এজেন্ডা ছাড়া এবং ব্লগের সিংহভাগ ব্লগার) যে ব্লগ তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে সেইটাই চিন্তার বিষয়। সে কারণেই লিখছি সামু’র প্রতি একসময় যে ভালবাসাটা ছিল, তার দায়িত্ববোধ থেকে। কারণ একসময় সামুই আমাকে শিখিয়েছিল কিভাবে নিজের মনের কথাটা গুছিয়ে প্রকাশ করা যায়, কিভাবে মনের ভাবনাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে কোন অন্যায়ের তীব্র প্রতিবাদ করা যায়। ২০০৮ সাল থেকে ফেসবুক ব্যবহার করেও আমি যা পাইনি তা পেয়েছি গত ২ বছর সামুতে থেকে। সেই পাওয়ার প্রতিদান হিসেবেই এই পোস্টটি লেখার তাগিদ অনুভব করেছি।



২০১০ এর শেষে অথবা ২০১১ এর শুরুতে সামুতে রেজিস্ট্রেশন করে ব্লগিং শুরু হয় আমার। সেই সময়টাকে ধরা হয় সামু’র অবক্ষয়ের সূচনাকাল হিসাবে। যার ফলাফল ইদানীং হাতেনাতে দেখতে পাচ্ছি। রেজিস্ট্রেশনের ৩-৪মাস আগে থেকেই ব্লগে ঢুকতাম ভিজিটর হিসেবে। অনেক বিজ্ঞানভিত্তিক পোস্ট আসতো সে সময়, অনেক নতুন কিছু জানা যেত। সেই পোস্টগুলো পড়ে প্রায়ই অনেক প্রশ্ন আসত মাথায়, কিন্তু নিজের নিক না থাকায় কখনো সেসব পোস্টে কমেন্ট করতে পারতাম না। তাই বলা যায় জানার আগ্রহ থেকেই সামুতে রেজিস্ট্রেশন করেছিলাম। বলে রাখা ভাল, আমার নিজের প্রথম পোস্টটিও পদার্থবিজ্ঞান নিয়ে লেখা, যা অর্ধেক লিখেই শেষ করেছিলাম একটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে, যার উত্তর কেউ দেয়নাই বলে আমি আর সেই পোস্ট সম্পূর্ণ করিনি।







আমার মতে সামুর বড় সমস্যাগুলোঃ



১) বিজ্ঞানভিত্তিক পোস্টের আকালঃ

ব্লগে এখন জ্ঞান-বিজ্ঞানের চর্চা হয়না বললেই চলে। প্রতিদিন যত পোস্ট হয় সামুতে তার মেরেকেটে ১% পোস্টও বিজ্ঞানভিত্তিক হয় কিনা সন্দেহ। অনেক পুরনো ব্লগারই আগে বিজ্ঞানভিত্তিক পোস্ট লিখতেন নিয়মিত। তারাও এখন লিখেন না। লিখবেনই বা কেন? এরকম পোস্ট পড়ার মানুষ আছে নাকি এখন ব্লগে? অথচ এই পোস্টগুলো লিখতেই সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয় এবং মাথা খাটাতে হয়। একজন ব্লগার ৩-৪দিন চিন্তাভাবনা করে টানা ২-৩ঘন্টা টাইপ করে যখন দেখবেন পোস্ট করার ১০মিনিটের মাথায় পোস্ট প্রথম পাতা থেকে নেমে গেছে আর সারাদিনে সাকুল্যে পোস্টটা খুব বেশি হলে ৬০-৭০জন দেখেছেন, তখন আর পরবর্তীতে এত পরিশ্রম করে পোস্ট লিখার ইচ্ছা চলে যায়। এই জাতীয় পোস্ট না আসার আরেকটা বড় কারণ হিসেবে আমি মনে করি আস্তিক-নাস্তিক ক্যাচাল। একটা সময় দেখেছি বিবর্তনবাদ নিয়ে কোন পোস্ট আসলেই (যদিও এই ব্যাপারে আমি নিরপেক্ষ এবং ক্যাচালের কারণে পরবর্তীতে এই জাতীয় পোস্ট এড়িয়ে চলেছি) সেইখানে অটোমেটিক ক্যাচাল লেগে যেত। ঘুরেফিরে পক্ষে-বিপক্ষে ৫-৬জন ব্লগারই কমেন্টের পর কমেন্ট করে পোস্টে শতাধিক কমেন্ট জমা হতো। যেটাকে পরে হিট-সিকিং টপিক হিসেবে কাজে লাগিয়ে অনেকেই হিট কামিয়ে নিয়েছেন এবং আস্তিক/নাস্তিক মহলে নিজের অবস্থান পোক্ত করেছেন। অথচ এখন পর্যন্ত অন্য কোন বিজ্ঞানভিত্তিক পোস্টে গঠনমূলক আলোচনা দেখিনাই যাতে তালগাছ নিয়ে কাড়াকাড়ি না করে সবাই উপকৃত হতে পারত।



>> সমাধানঃ প্রথম পাতায় ঢালাওভাবে সব পোস্ট না দেখিয়ে প্রতিটি পোস্টে ট্যাগিং বাধ্যতামূলক করে বিজ্ঞান-রাজনীতি-সাহিত্য-শিল্প-ইতিহাস-মানবাধিকার ইত্যাদি আলাদা ক্যাটেগরিতে পোস্টগুলো ভাগ করে দেখালেই মনেহয় এই ঝামেলা মিটে যায়। তাহলে সবাই নিজের পছন্দমত ক্যাটেগরিতে ঢুকে নিজের ইচ্ছামত পোস্টগুলো দেখে নিতে পারে।







২) হুজুগে ব্লগিংঃ

সাম্প্রতিক কোন চাঞ্চল্যকর ঘটনা নিয়ে ব্লগিং করাটা স্বাভাবিক। এটা নাগরিক সাংবাদিকতারই একটা অংশ। কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক রকমের বিরক্তিকর হয়ে উঠে তখনই যখন প্রথম পেইজের ৮-৯টা পোস্টই থাকে একই টপিক নিয়ে। ঘুরে-ফিরে সবগুলোতে একই লেখা অথবা একই বিষয়ের পক্ষে-বিপক্ষে দুই ধরণের মতামত।



>> সমাধানঃ সামু’র ‘নির্বাচিত পোস্ট’ আইডিয়াটা ইতিমধ্যেই যথেষ্ট দুর্নাম ও সমালোচনা কুড়িয়েছে। এই সিস্টেমটা তুলে দিয়ে তার বদলে একই বিষয়ের উপর পোস্টগুলোকে ‘ট্রেন্ডিং টপিক’ নামে আলাদা একটা সেকশনে ফেলে দিলে আর এই ঝামেলা থাকেনা। আর ট্যাগিং সিস্টেমের যথাযথ প্রয়োগ হলে এই কাজটাও মডুদের জন্য অনেক সহজ হয়ে যায়।







৩) বিরক্তিকর মাইক্রোব্লগিংঃ

দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে সামু’র অন্তত ৪০শতাংশ ব্লগারই ব্লগপোস্ট আর টুইট/ ফেসবুক স্ট্যাটাসের পার্থক্য বুঝেনা। তারা নামে ব্লগার হলেও তাদেরকে আমি নিজে কখনোই ব্লগার বলে গণ্য করিনা। তাদের এক-দুই লাইনের পোস্টের জন্য ভাল এবং তথ্যবহুল পোস্টগুলো খুব তাড়াতাড়িই প্রথম পাতা থেকে হারিয়ে যায়, যা খুবই হতাশাজনক।



>> সমাধানঃ মাইক্রব্লগারদের ২-১বার সতর্ক করে পরে ব্যান না দিলে এই প্রবণতা কমবে না। নির্দিষ্ট সংখ্যক শব্দের কম ব্যাপ্তির (ন্যুনতম ১৫০-২০০ শব্দ) পোস্ট করলে পোস্ট প্রকাশ করা হবেনা- এই ভাবে ফিলটার করেও মাইক্রোব্লগিং কমানো যায়। এতে ১৮+ এবং প্রমোশনাল পোস্টের দৌরাত্ম্যও কমবে। সামু একটা পূর্নাঙ্গ ব্লগসাইট, এটা টুইটার না। এরকম পদক্ষেপ নেওয়ায় যদি সামুতে ব্লগারের সংখ্যা কমেও যায় আমার মনে হয়না খুব একটা সমস্যা হবে। কারণ এতে ভাল লেখা এবং প্রকৃত ব্লগারদের কদর বাড়বে এবং স্বাভাবিকভাবেই ভিজিটর হিটও বাড়বে ওয়েবসাইটের।







৪) সিন্ডিকেটঃ

এই জিনিস সামুর জন্মলগ্ন থেকেই সম্ভবত ছিল, এবং আমি যতদিন ব্লগে আছি, ততদিনই ব্যাপারটা দেখেছি। এইটার কোন সমাধান আছে নাকি জানি না। তবে সাম্প্রতিক সময়ে ২-১টা চিহ্নিত সিন্ডিকেট (এর মধ্যে ছাগু সিন্ডিকেটও রয়েছে) বাদে বাকিগুলো বেশ ভালভাবেই ট্যাকেল করেছে বলে আমার মনে হয়। সেজন্য সামু’কে ধন্যবাদ।



>> সমাধানঃ আগেই বলেছি এ ব্যাপারে আমার কোন সমাধান নেই। বাঙ্গালী মাত্রই জোট পাকাতে সিদ্ধহস্ত। সিন্ডিকেট ভাঙতে হলে সামুকে বাঙ্গালীমুক্ত করতে হবে যা সম্ভব না।







৫) রাজনৈতিক পোস্টের ছড়াছড়িঃ

সত্যি কথা বলতে আমার সামু-বিতৃষ্ণার সবচেয়ে বড় কারণ এটাই। একটা মানুষ ঘুম থেকে উঠেই পত্রিকায় রাজনৈতিক ক্যাচালের খবর পড়ে দিন শুরু করে। এরপর সারাদিন কর্মক্ষেত্রে অফিস-পলিটিক্সের শিকার হয়ে অথবা হাড়ভাঙ্গা খাটুনি শেষে বাসায় ফিরে যখন চায়ের কাপ হাতে নিয়ে সামু খুলে বসে তখন আবার এই রাজনৈতিক হাউ-কাউ জিনিসটা ঠিক সহ্য করা সম্ভব হয়ে উঠেনা। আর কারো কথা জানি না, অন্তত আমি নিজে এই ব্যাপারটা সহ্য করতে পারিনা যদিও আমি নিজেই অনেকগুলো পলিটিকাল পোস্ট প্রসব করেছি এবং বুঝতে পারছি সামুকে রাজনৈতিক খোঁয়াড়ে পরিণত করার পিছনে আমারও কিছুটা হাত আছে, তারপরও নিজের অপরাধবোধ থেকে হোক অথবা সামুর প্রতি শুভকামনা থেকেই হোক, এই ব্যাপারটা নিয়ন্ত্রণে আনা উচিৎ বলে আমি মনে করি।



>> সমাধানঃ ট্যাগিং সিস্টেমের ব্যবহারই এর একমাত্র সমাধান। তাহলে রাজনৈতিক ট্যাগের পোস্টগুলো অটোমেটিক নিজস্ব ক্যাটেগরিতে জমা হবে। যার রাজনৈতিক পোস্ট পরার ইচ্ছা, সে ওই ক্যাটেগরিতে ঢুকে সবগুলো রাজনৈতিক পোস্ট দেখে নিবে।







৬) ছাগ-বান্ধব পরিবেশঃ

গত ২-১মাস ধরে সামুতে ছাগলের বিচরণ যে আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপারটা যে কেউ স্বীকার করতে বাধ্য। এই সময়টাতে ছাগলের বিচরণ বেড়ে যাওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে যা আমরা সবাইই জানি। কিন্তু সামু আর সোনাব্লগ যে এক না, এই বিষয়টা কি মডুদের বুঝা উচিৎ না? ধুমধাম নতুন নিক খুলে (যার বেশিরভাগই মাল্টিনিক) জেনারেল/ সেফ হয়ে ছাগলগুলো লেদানো শুরু করে আর তাদের ম্যাৎকারে ব্লগের আকাশে-বাতাসে এক পাশবিক পরিবেশের অবতারণা হয়, এটা কি ঠিক? ল্যাদাইতে হইলে সোনাব্লগ আদর্শ জায়গা, সামু না- এই পলিসি মেইন্টেইন করতে না পারলে অচিরেই সামু যে সোনাব্লগের সিস্টার কনসার্ণে পরিণত হচ্ছে এইটা আমার চেয়ে মডুরা ভাল বুঝে, তারপরও কেন এই নীরবতা?



>> সমাধানঃ নগদে ব্যান ছাড়া এর কোন বিকল্প নেই। যদিও এইটা ‘বাকস্বাধীনতা’র বিরোধী, কিন্তু সামু এর মধ্যেই যেহেতু অসংখ্যবার ব্লগারদের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে সেহেতু এইবারও হস্তক্ষেপ করাটা আমি ন্যায়সঙ্গত বলেই মনে করি। তারপরও যদি তাদের কথাবার্তা যুক্তিসঙ্গত হতো তাও নাহয় মেনে নেওয়া যেত। একই ঘ্যানর-ঘ্যানর তারা সারাদিনই করে, গ্রহণযোগ্য কিংবা গঠনমূলক কোন যুক্তি বা আলোচনা তাদের মধ্যে নাই। ইদানীং নিজেদের পোস্টে নিজেদের সিন্ডিকেটের কয়েকজনই একতরফা আলোচনা চালিয়ে কিংবা বিরোধী মতবাদের কেউ ঢুকলে সবাই মিলে গালাগাল করেই তাদের পোস্টের হিট বাড়ায়। এরকম সস্তা ব্লগিং এর জন্য ব্লগের মূল্যবান প্রথম পাতা নষ্ট করার মানে হয় না। আর যে ব্যাক্তি বাকস্বাধীনতা পেয়ে তার মর্যাদা রাখতে পারেনা, বাকস্বাধীনতা তার জন্য না। তার চেয়েও বড় কথা, ছাগুদের ম্যাতকারের একমাত্র টপিক এখন যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। তারা ঘুরেফিরে একই কথা বারবার বলবে যা শুনতে শুনতে আমাদের কানের পোকা মরে গেছে। তারা সকালে জনগণের ভোগান্তি বাড়ীয়ে হরতাল-অবরোধ-গাড়ি পুড়িয়ে সন্ধ্যায় বাসায় বসে ‘জনগণের স্বার্থরক্ষা’র নাম নিয়ে তাদের রাজাকার বাপদের বাঁচানোর জন্য কান্নাকাটি করবে, তা মেনে নেওয়া যায় না।







৭) কমপ্লেইনের প্রতি উদাসীনতাঃ

আমি গত প্রায় ৪-৫মাস ধরে ব্লগে ঢুকতে পারছিলাম না। আমার পাসওয়ার্ড সামু একসেপ্ট করছিলোনা এবং নতুন পাসওয়ার্ডও প্রবেশ করাতে দিচ্ছিল না। ভেরিফিকেশন কোড আদৌ কোন কাজ করে কিনা কে জানে?! এর মধ্যে আমি ৩-৪বার কমপ্লেন করার পরও আমাকে একটা টিকেট ধরিয়ে দেওয়া হয় যা কখনোই আমি ইউজ করতে পারিনাই আমার মেইল আইডি থেকে। পরে বাধ্য হয়ে আমি ‘অকর্মণ্য’ নামে আরেকটা নিক খুলতে বাধ্য হই।

** বিঃদ্রঃ ‘অকর্মণ্য’ যে ‘joos’ এরই মাল্টিনিক তা ঐ ব্লগের উপরেই লেখা আছে। এবং একটু পরই ৬ এবং ৭নম্বর পয়েন্টকে পুঁজি করে আমার মাল্টিনিক আছে এই আওয়াজ তুলে আমারে বাটে ফেলার চেষ্টা যারা করবেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি আমার মাল্টি থাকলেও আমি কখনো এগুলো কাজে লাগাই নাই। দরকার হলে চেক করে দেখতে পারেন এই দুইটি নিকের মধ্যে কখনো মন্তব্য বিনিময় হয়নাই।



>> সমাধানঃ মডারেশন প্যানেলের পরিধি বাড়ান, প্রয়োজনে বেতনভুক্ত কর্মচারী রাখুন এই সমস্যাগুলো ট্যাকেল করার জন্য। সামু অনেক বড় প্লাটফর্ম। দয়া করে ব্লগারদের সুবিধা-অসুবিধাগুলোর দিকে নজর দিন।





সামুতে যে আর কোন সমস্যা নাই, তা না। তবে এই সমস্যাগুলোই সবচেয়ে বেশি পীড়া দেয় বলে সামুর প্রতি আগের সেই টানটা আর অনুভব করিনা। ব্লগিং জীবন শুরু হয়েছে সামু দিয়ে, সে কারণেই সামু’কে কেউ গালাগাল করলে সেটা অনেকটা নিজের গায়ে এসেই পড়ে। অনেক সময় আর সুযোগ নষ্ট করেছে সামু, অনেক গুণী ব্লগার হারিয়েছে। কিন্তু এখনো অনেক সময় আছে সবকিছু শুধরানোর। ভাল পোস্টগুলোকে মর্যাদা দিন, অনেক পুরনো ব্লগার ফিরে আসবে। সামু আবার আগের গ্রহণযোগ্যতা ফিরে পাবে। জানি আমার সাজেস্ট করা সমাধানগুলো মুখে বলা সোজা, কিন্তু ওয়েবসাইটের কোডিং চেঞ্জ করে বাস্তবায়ন করা কঠিন, তাও সাজেশনগুলো দিলাম সামু’কে বাঁচানোর জন্য, সামু’কে তার পুরনো জৌলুসময় রূপে দেখার আশায়।

মন্তব্য ৮২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৪

বিপ্লব06 বলেছেন: আমার মনের কথাগুলো বলেছেন।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৩

joos বলেছেন: শুধু আপনার বা আমার না, বেশিরভাগ আমব্লগারের কথাগুলোই তুলে ধরলাম।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: সমস্যা হল, এই প্রস্তাবগুলোর কিছুই বাস্তবায়ন হবে না। কেন যেন সামু কারো প্রস্তাবে কান দেয় না।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫

joos বলেছেন: শামীম ভাই, আপনি এই ব্লগে ৫বছরেরও বেশি সময় ধরে আছেন, আমিও আছি ২বছর। এর মধ্যে আমরা দুইজনই দেখেছি সামুর প্রতি এইসব দাবী বারবার উত্থাপন করা হলেও তারা জনপ্রিয়তার কথা না ভেবে হয়তো ব্যাবসায়িক চিন্তাভাবনা থেকেই এসব দাবী এড়িয়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১

নিশ্চুপ শরিফ বলেছেন: পোস্ট মডারেসন করার টাইম এসে গেছে আমার মনে হয়। আর না হয় অন্তত এত শব্দের কম পোস্ট করা যাবে না এরকম নিয়ম করা উচিত । সামুতে এত বেশি এত বেশি পোস্ট আসে যে ব্লগারদের নজরে আশার আগেই টা ৩-৪ পাতায় চলে যায়। তার ফলে হিট কিছু ব্লগার ছাড়া কারো লেখা বেশি হিট হয় না।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৯

joos বলেছেন: ব্লগারের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় মডারেশনের কাজটাও দুঃসাধ্য হয়ে পড়ছে। তাও যদি ব্লগার ফিল্টারিং করে প্রকৃত ব্লগারদের বেছে বাকীদের ছেতে ফেলা না হয় এবং মাল্টিনিকগুলোকে আইপি এড্রেস চেক করে ছেটে না ফেলা হয় তাহলে সমস্যা বাড়তেই থাকবে। ন্যুনতম শব্দের লিমিটেশনটা একটু আগেই আমার সমাধানে যোগ করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫

মামুন রশিদ বলেছেন: ভালো প্রস্তাব ।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০

joos বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো গুছিয়ে লিখেছেন। প্রতিটি পয়েন্টের সাথে একমত।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৩

joos বলেছেন: শুধু আপনার বা আমার না, বেশিরভাগ আমব্লগারের কথাগুলোই তুলে ধরলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো বলেছেন

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪

joos বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৮

এবং ব্রুটাস বলেছেন: দরকারী কথা বলেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০১

joos বলেছেন: এই দরকারী কথা শুনার মানুষ নাই

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০

joos বলেছেন: আমার এই পোস্টটি ১১:২৭ এ পোস্ট করা হয়েছিল এবং এখন ১১:৪৯ বাজে। এরই মধ্যে মাত্র ২২মিনিটের মাথায় আমার পোস্ট প্রথম পাতা থেকে নেমে ২য় পাতায় স্থান নিয়েছে এবং প্রথম পাতায় একটা পোস্ট ঝুলছে "জিলেট ফিউশন ব্লেডের দাম" জানতে চেয়ে। আমার দেড় ঘণ্টা ধরে লেখা পোস্ট মাত্র ২২মিনিটের মাথায় তার গুরুত্ব হারাল এবং রানা নামে আরেকজন অতিমাত্রায় অলস ব্যক্তি (আমি আগেই বলেছি মাইক্রোব্লগারদের আমি ব্লগার বলিনা) বাসার সামনে দোকানে গিয়ে দাম জানতে ইচ্ছা করছে না দেখে ব্লগে দাম জানতে চেয়ে পোস্ট দিয়েছেন যেইটা প্রথম পাতায় আছে। আগেও দেখেছিলাম একজন পোস্ট দিয়েছিল কাকরাইল মোড় থেকে নীলক্ষেতের রিকশাভাড়া জানতে চেয়ে, আরেকজনের পোস্ট ছিল ক্রোকোডাইল ব্র্যান্ডের আন্ডারওয়ারের দাম জানতে চেয়ে। এরপরও আমি কি কারণে সামুতে ব্লগিং করার কোন যুক্তিযুক্ত কারণ দেখছি না।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: মামুন৬৫৩ বলেছেন: ভালো প্রস্তাব ।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২

joos বলেছেন: ধন্যবাদ।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: +++++

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২

joos বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৮

rakibmbstu বলেছেন: :-B :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪

joos বলেছেন: হাসেন কেন?!?!

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯

দি সুফি বলেছেন: একমত।
তবে এটাও মানি, এগুলোর কোনোটাই কার্যকর হবে না। এতে করে সামুর ওভারঅল ভিজিটর (বলেতো হিট) কমে যাবে!

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৬

joos বলেছেন: সামুর রেগুলার ভিজিটরের সংখ্যা অনেক বেড়েছে। এখন যদি একটা স্ট্যান্ডার্ড মেনে চলা হয় তাহলে ব্লগের গ্রগণযোগ্যতা বাড়বে এবং ওভারঅল ভিজিটর বাড়বে বৈ কমবে না।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনার চিন্তাধারা ভালো লেগেছে।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮

joos বলেছেন: কিন্তু এই চিন্তাধারা কি সামু পোষণ করে? করলে তো এত সমস্যার উদ্ভব হয় না আর আমাকেও কষ্ট করে এতকিছু লিখতে হয় না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯

wrongbaaz বলেছেন: এ ক ম ত পোষন করছি। মাল্টিনিক ধারী সিন্ডিকেট ব্যান করতঃ ট্যাগ ভিত্তিক ব্লগিংয়ের বাস্তবায়ন ও ধর্মীয় ক্যাচাল মূলক পোষ্ট বন্ধ করতে হবে। পত্রিকার খবরের কপি পেষ্ট বন্ধ করতে হবে।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪

joos বলেছেন: সামু কিন্তু ব্যক্তিগত ক্যাচালমূলক সিন্ডিকেট ভালভাবেই অফ করেছে। সেই তুলনায় ধর্মীয় ক্যাচালমূলক সিন্ডিকেট অফ করা কিন্তু অনেক সহজ। ট্যাগভিত্তিক ক্যাটেগরি বাস্তবায়ন না করলে আর ৬মাসের মাথায় সামু ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। পোস্ট প্রকাশের ৫মিনিটের মাথায় পোস্ট পরের পেজে চলে যাবে, কেউ আর ভাল পোস্ট লেখার আগ্রহ পাবেনা। কপি-পেস্ট আর এজেন্ডাভিত্তিক ব্লগাররাই তখন সামু চালাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯

তামিম ইবনে আমান বলেছেন:
সহমত

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৫

joos বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২০

joos বলেছেন: ১ ঘণ্টা ৩মিনিটের মাথায় পোস্ট ৩য় পাতায় চলে গেছে এবং মোবাইল ফরমেটে সম্ভবত ৪র্থ/৫ম পাতায় X( X(( X( X((

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২১

সিলেটি জামান বলেছেন: কর্তৃপক্ষ প্রস্তাবনা গুলো ভেবে দেখতে পারে :) :) পোস্টে +++

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮

joos বলেছেন: কর্তৃপক্ষ কখনোই এগুলো ভেবে দেখবে না। এমনকি এই পোস্ট কখনো নির্বাচিত পোস্টেও স্থান পাবেনা। এর আগেও এরচেয়ে আরো ভাল সাজেশন দিয়ে/সংস্কার চেয়ে পোস্ট করেছে অনেকেই। এর খুব কমই বাস্তবায়িত হয়েছে।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২২

লোনলিফাইটার বলেছেন: ধুমধাম নতুন নিক খুলে (যার বেশিরভাগই মাল্টিনিক) জেনারেল/ সেফ হয়ে ছাগলগুলো লেদানো শুরু করে আর তাদের ম্যাৎকারে ব্লগের আকাশে-বাতাসে এক পাশবিক পরিবেশের অবতারণা হয়, এটা কি ঠিক? ল্যাদাইতে হইলে সোনাব্লগ আদর্শ জায়গা, সামু না- এই পলিসি মেইন্টেইন করতে না পারলে অচিরেই সামু যে সোনাব্লগের সিস্টার কনসার্ণে পরিণত হচ্ছে এইটা আমার চেয়ে মডুরা ভাল বুঝে, তারপরও কেন এই নীরবতা?

X(

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

joos বলেছেন: কোন সমস্যা? আপনি মাত্র ২সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করেছেন। আপনি কি মাল্টি? :P :P :P

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অনেক অনুসন্ধানী পোস্ট। আপনার সমাধান গুলোর সাথে একমত। পোস্টে প্লাস+++

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩

joos বলেছেন: অনুসন্ধানী পোস্ট না। গত ২বছরে সামু পর্যবেক্ষণ থেকে লিখেছি। আর আমার আশেপাশে এবং বন্ধুমহলে অনেক ব্লগারই আছেন যারা শিল্প-সাহিত্য-বিজ্ঞান নিয়ে বেশ ভাল ভাল পোস্ট লিখেছেন এবং সিন্ডিকেট ছাড়া ব্লগিং করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। এদের মধ্যে এমন ব্লগারও ছিল যারা ২-৩সপ্তাহ পড়াশুনা করে পোস্ট দিতেন। কিন্তু সামু'র বর্তমান অবস্থা তাদের অনেককেই সামু-বিমুখ হতে বাধ্য করেছে।

মন্তব্যের জন্য এবং + এর জন্য ধন্যবাদ।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: প্রত্যেকটা পয়েন্ট সত্যি
২ এবং ৬ বেশি বিরক্তিকর।
৩ এর ব্যাপারে বলা যায় কিছু কিছু পোস্ট হয়ত ফানি হয়, কমেন্ট গুলো মজার হয় কিন্তু এধরনের পোস্ট কে ভাল বা ইনফরমেটিভ বলা যাবে না ,এসব পোস্টের জন্য প্রথম পাতায় পোস্ট কম থাকে ।
৫ নং তো ব্লগে আসবেই তবে বিরক্তিকর।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২২

joos বলেছেন: ২ এর উৎপাত ২০১১ এর মাঝামাঝি থেকে খুব বেশি বেড়ে গেছে, ওই সময়টা থেকেই ব্লগ লেখা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সামুতে একটা একাউন্ট না থাকলে যেন স্মার্ট হওয়া যায় না-এরকম একটা ভাব কলেজ-ভার্সিটির ছেলেপুলেদের মধ্যে। কিন্তু কিভাবে ব্লগ লিখতে হয় অথবা ব্লগ পোস্ট আর ফেবু স্ট্যাটাসের মধ্যে পার্থক্যটা কি তা না বুঝেই সবাই ইচ্ছামত লিখে ব্লগটা নষ্ট করা শুরু করল। এর পিছনে সিনিয়র ব্লগারদের নিস্পৃহতাকেও আমি দায়ী করব।

৬ নাম্বার তো অনেক পুরনো সমস্যা।

৫ব্লগে আসা স্বাভাবিক। আর রাজনৈতিক পোস্ট থেকেই বুঝা যায় আমাদের প্রজন্ম রাজনীতির ব্যাপারে সচেতন হচ্ছে। কিন্তু তাই বলে কোনকিছুর আধিক্যই কিন্তু ভাল না।

৩ এর ব্যাপারে আমার আপত্তি সবচেয়ে বেশি। এগুলো প্রথম পাতার জায়গা নষ্ট করা ছাড়া আর কোন কাজে আসে না। কমেন্টের মজা যদি পেতেই হয়, তাহলে নিজেদের বন্ধুদের মাঝে ফেবুতে খেজুরে আলাপ করাই ভাল, ব্লগে না। মাঝে তো নতুন উৎপাত ছিল "আসেন আড্ডা মারি" টাইপের বিরক্তিকর পোস্ট। আড্ডা দেওয়ার জায়গা ব্লগ না, এর জন্য সামু কর্তৃপক্ষেরই আলাদা প্লাটফর্ম আছে 'আওয়াজ' নামে, ওইখানে গিয়া গেজাইলেই হয়! ব্লগ অবশ্যই ইনফরমেটিভ হতে হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমি সামুতে আছি ৪ বছর ৮ মাস হলো। বিশ্বাস করেন এই সময়ে খুব কম দিন আছে আমি সামুতে ঢুকিনি।
আমি লিখি কম কিন্তু পড়ি বেশি। অনেক লেখা পড়ি।
লিখতে সময়ও যেমন পাই না--মাঝে মাঝে ভালও লাগে না। কিন্তু পড়তে ভাল লাগার কমতি নেই।

সামুর পরিবেশটা নষ্ট হয়ে গেছে--এখন আগ্রহ হারিয়ে ফেলেছি সামুর প্রতি। অনেকবার ভেবেছি আর আসব না--কিন্তু তাও আসি।

আপনার কথাগুলো শোনার মত সামুতে কতৃপক্ষের কেউ নেই। থাকলেও নীরব ভূমিকায়। তাই কিছুই পরিবর্তন হবে না।


১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৫

joos বলেছেন: সামুতে আসার পর আমারও এমন অনেক কম দিন আছে যে সামুতে ঢুকিনাই। সামু'র আকর্ষণটাই এরকম। গত ৫মাস পাসওয়ার্ড ঝামেলায় বিরক্ত হয়ে আমারব্লগে চলে গেছিলাম। কিন্তু তারপরও প্রতিদিন একবার করে চেষ্টা করতাম সামুতে লগইন করা যায় কিনা।

সামুতে যখন এসেছিলাম, তখন মজা পেতাম লেখার বিষয়বস্তুর বৈচিত্র্যে। একসাথে প্রথম পাতায় মোটামুটি সব বিষয়ে পোস্ট পাওয়া যেত, গল্প-কবিতা-রাজনীতি-ইতিহাস-গবেষণা-ধর্ম-দর্শন। কোন পোস্টই বাদ দেওয়ার মত না। আমার কবিতা পছন্দ না। প্রতি ১০টা পোস্টে ১টা কবিতা পোস্ট বাদ দিয়ে বাকিগুলো পড়ে শেষ করতে ১ঘন্তার বেশি লেগে যেত। আর প্রতিটা পোস্ট পড়েই আলাদা একটা ভাল লাগা কাজ করতো, মনে মনে ভাবতাম কবে ওদের মত ভাল লেখতে পারবো। কিন্তু সেইদিন আর নেই। পাতার পর পাতা খুঁজেও পড়ার মত কোন পোস্ট পাই না। সবই গৎবাঁধা রাজনীতি নাহলে ধর্মীয় ক্যাচাল নাহলে ছ্যাঁচড়া জোকস অথবা প্রমোশনাল পোস্ট।

যে কাজগুলো ফেসবুকেই করা যায় সেগুলো ব্লগে আনার কোন মানে হয়না।

কিন্তু ওইদিন হয়তো আর আসবে না। কিছুই পরিবর্তন হবে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪০

ইলুসন বলেছেন: চমৎকার কিছু কথা বলেছেন আপনি। সামুর মডুদের কাছে আশা করছি তারা এই পোষ্টটিকেও অন্যসব পোস্টের মত অরন্যে রোদন বানিয়ে ছাড়বেন না।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩১

joos বলেছেন: আমার কথাগুলো অতটা চমৎকার না। যে কাজগুলো আগেই করা দরকার ছিল এবং এখন না করলেই নয়- সেগুলোই বললাম। কিন্তু এই পোস্টটাও অরণ্যে রোদনই হতে যাচ্ছে। আমাদের কথা শুনার চেয়ে আরো জরুরী কাজ করার আছে মডূদের যা হয়তো এই ব্লগের ভবিষ্যতের চেয়েও জরুরী!!!

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৭

ইলেভেন্থ আওয়ার বলেছেন: কর্তপক্ষকে আরো ভেবে দেখা উচিত। আমি ভালো লিখতে জানি না। তাই ভাবছি আর পোস্ট দিবো না। শুধু পড়বো। কিন্তু বাজে লিখে প্রথম পাতার জায়গা নষ্ট করার কোন মানে হয় না।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৮

joos বলেছেন: কেউই ভাল লিখতে পারেনা শুরুতে। আমিও পারতাম না। আস্তে আস্তে লেখার মান বাড়তে থাকে। লিখতে থাকুন। ব্লগ কেউ না লিখলে পড়বে কে?

পুরনো ব্লগারদের পোস্ট পড়ুন। ওনাদের লেখার গভীরতা বুঝার চেষ্টা করুন, দেখবেন কিভাবে লেখার ধার বাড়াতে হয়। আমি কিছু পুরনো ব্লগারের লিঙ্ক দিচ্ছি। এর মধ্যে ইমন জুবায়ের ভাইয়ের লেখাগুলো অবশ্যই পড়ে দেখবেন। আমার সবচেয়ে প্রিয় ব্লগার। ভাল থাকবেন, ভাল লেখার চেষ্টা চালিয়ে যাবেন।

http://www.somewhereinblog.net/blog/benqt6
http://www.somewhereinblog.net/blog/sajibcep
Click This Link
Click This Link
http://www.somewhereinblog.net/blog/nvidia
Click This Link
http://www.somewhereinblog.net/blog/kak_no_799
Click This Link

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৪

লোনলিফাইটার বলেছেন: হুম আমি মাল্টি ;) B-))

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৬

joos বলেছেন: কার মাল্টি কইলেন না তো!!!

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৯

সপ্নাতুর আহসান বলেছেন: ভাই আমি একজন সাধারণ ব্লগার। আপনার কিছু কমপ্লেইন আমার বিপক্ষেও যায়। তবে আজ অনেক কিছু শিখলাম। আশা করি নিজেকে শুধরে নিতে পারব। আপনার লেখাটির জন্য ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৯

joos বলেছেন: কেউই ভাল লিখতে পারেনা শুরুতে। আমিও পারতাম না। আস্তে আস্তে লেখার মান বাড়তে থাকে। লিখতে থাকুন। ব্লগ কেউ না লিখলে পড়বে কে?

পুরনো ব্লগারদের পোস্ট পড়ুন। ওনাদের লেখার গভীরতা বুঝার চেষ্টা করুন, দেখবেন কিভাবে লেখার ধার বাড়াতে হয়। আমি কিছু পুরনো ব্লগারের লিঙ্ক দিচ্ছি। এর মধ্যে ইমন জুবায়ের ভাইয়ের লেখাগুলো অবশ্যই পড়ে দেখবেন। আমার সবচেয়ে প্রিয় ব্লগার। ভাল থাকবেন, ভাল লেখার চেষ্টা চালিয়ে যাবেন।

http://www.somewhereinblog.net/blog/benqt6
http://www.somewhereinblog.net/blog/sajibcep
Click This Link
Click This Link
http://www.somewhereinblog.net/blog/nvidia
Click This Link
http://www.somewhereinblog.net/blog/kak_no_799
Click This Link

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

সপ্নাতুর আহসান বলেছেন: লিঙ্ক দেয়ার জন্য লেখককে ধন্যবাদ। তবে আমি মনে করি পুরনোদের নতুন ব্লগ এর লেখাগুলো পড়া উচিৎ, ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য। যাই হোক আমার বাড়িতে দাওয়াত থাকলো। ভুলগুলো ধরিয়ে দিলে উপকৃত হব।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৫

joos বলেছেন: সময় পেলেই আপনার ব্লগে ঘুরে আসবো। হুজুগে পোস্টে গা না ভাসিয়ে বৈচিত্র্যময় পোস্ট দিবেন, তাহলে দেখবেন ব্লগের মাথা-মাথা ব্লগাররাই আপনাকে অটোমেটিক খুঁজে নিয়েছেন।

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: সামুর ভাল চেয়ে শুধু শুধু মডুদের চক্ষুশূল হওয়ার সাধ জাগলো কেন ভাই?

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৭

joos বলেছেন: হা হা হা... ভাল কথা বলেছেন। আসলে যাকে ভালবাসি, তার গালি খেয়ে হলেও তার ভুল ধরিয়ে দিতে চাচ্ছি। কারণ এতে দু'জনেরই লাভ। সামু যেভাবে অধঃপতনে যাচ্ছে ব্যাপারটা আসলেই পীড়া দেয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে সামুর দুষ দেখি
আর আমরা যারা গুছিয়ে লিখার অভ্যাস নাই সে দুষ খুজিনা ।
জলবৎ তরনং ছমছং

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১

joos বলেছেন: ঘরে বেড়া না দিলে গরু-ছাগল ঢুকবেই। গরু-ছাগল কিংবা বাইরের কেউ এসে বেড়া বানিয়ে দিয়ে যাবে না। ঘরের মালিককেই বেড়া দিতে হবে। আশা করি উপমাটা ধরতে পেরেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৪

পাখিবৃক্ষনদীফুল বলেছেন: যদি কোন মডারেটর কবিতা আঁকে বা ছবিই লিখে, হোক সে মাইকেল মেহদি বা জমীদার রবীন্দ্রনাথ কিংবা পিকাসো, সারা রাত বা অঢেল দিনে নির্বাচিত ফাসিকাষ্ঠে তার প্রপাগান্ডা ঝুলে থাকা খুবই সমীচিন । আবার কোন কোন ঘটকের পোষ্ট বিয়া সংক্রান্ত না হলেও ঝুলে থাকুক নির্বাচিত ফাসিকাষ্ঠে । সারা রাত ধরে মুল্যবোধের ধর্সনে সায় দিয়ে সকাল বেলা লোকবলের অভাবের ওজরটা দিয়ে একটা কমেন্ট আসতেই পারে । রুটি আর রুজির ফিউশনের জন্য কারো কারো ব্লগিয়ের সংঙ্গা পালটে দেয়ার প্রচেষ্টা খুবই মানবিক । য়ারো আছে এরাম নির্বাচিত প্রহশন, কমু নাকি? না থাক অফ যাই ।


আর আপনার পোষ্ট, কোন টাইম আছে? ;)


(+)

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

joos বলেছেন: "নির্বাচিত ফাসিকাষ্ঠ"?!?!?!?

হাসতেই আছ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩১

সপ্নাতুর আহসান বলেছেন: ধন্যবাদ। আপনার লিখা আমার লিখা এবং চিন্তায় অনেক পরিবর্তন এনেছে

১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২২

joos বলেছেন: আমার ছোট্ট এ প্রয়াস যদি ব্লগের মঙ্গলে কাজে আসে তাহলেই লেখাটা সার্থক হবে।

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি চারমাস যাবত কোন পোষ্ট দিতে পারছিনা।
মডারেশন সেফই আছে। কিন্তু অজ্ঞাত কারনে আমার কোন পোষ্ট প্রথম পাতায় যাচ্ছেনা, ৪ মাস জাবত। মডুদের প্রায় ৫০বার জানিয়েছি, কোন লাভ হয় নাই।

১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৩

joos বলেছেন: কি বলেন ভাই? এটা তো মারাত্মক পেইন। আমি কি একটা সাময়িক পোস্ট দিয়ে প্রথম পাতায় এনে মডুদের দৃষ্টি আকর্ষন করবো?

৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৫৯

শের শায়রী বলেছেন: সামান্য কয়দিন ব্লগ এ আসছি এর দোষগুলো আস্তে আস্তে নজরে আসছিল আপনি চোখে আংগুল দিয়ে দেখাইয়ে দিলেন। সহমত

১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৮

joos বলেছেন: দোষগুলো খুব তাড়াতাড়িই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কাউকে না কাউকে দেখিয়ে দিতেই হতো। আমিই লিখলাম তাই। কিন্তু মডারেশন প্যানেল খুবই আশ্চর্যজনক ভাবে এসব ব্যাপারে নিস্পৃহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫০

সুদীপ্ত কর বলেছেন: এই পোষ্ট দেখার পর মডারেশনের সম্ভাব্য বক্তব্য :

"হেহ.. আইসে আরেক বলদ। যা ভাগ.."

পোষ্ট নির্মম সত্য।

২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

joos বলেছেন: চামে আমারে বলদ কইয়া দিলা?!?!? :-& :-/ /:) :( :((

৩৫| ২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৫

রাতুলবিডি২ বলেছেন: লেখক বলেছেন: শুধু আপনার বা আমার না, বেশিরভাগ আমব্লগারের কথাগুলোই তুলে ধরলাম। - একদম সত্যকথা । তবে এই পোষ্ট দেখার পর মডারেশনের সম্ভাব্য বক্তব্য : "হেহ.. আইসে আরেক বলদ। যা ভাগ.."

আর একটা প্রস্তাব আছে : সামুর আত্ম প্রচার একটু কমাতে হবে, এতে অনেকেই বেশ বিরক্ত, বিশেষত নির্বাচিত -তে কোন পোষ্ট খুজতে গিয়ে!
সামু কি বিটিভির মত আত্মপ্রচার যন্ত্র বা " সাহেব - বিবি - গোলাম" বাক্স হতে চলেছ?

২৫ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩২

joos বলেছেন: ধন্যবাদ।

আর সামু ইদানীং আসলেই খুব বিশ্রীভাবে আত্মপ্রচার করছে। আপনি ব্লগ ডে নিয়ে যে লেখাটা লিখেছেন, তার সাথে একমত। আমি ইচ্ছা করেই ব্লগ ডে'র অনুষ্ঠান এড়িয়ে গিয়েছি। কোন যৌক্তিক উদ্দেশ্যে ব্লগারদের এক হতে আহবান জানালে আমি অবশ্যই সাড়া দিবো। কিন্তু আজাইরা নাম ফাটানোর উদ্দেশ্যে অথবা খোশগল্পে মত্ত হওয়ার জন্য আমার সাড়ে ৬শো'র উপর ফেবু ফ্রেন্ডই এনাফ। নতুন করে অপরিচিতদের সাথে পরিচিত হওয়ার মানে হয়না।

৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৪

রুদ্র মানব বলেছেন: আপনার সবগুলো কথাই যুক্তিসঙ্গত । আপনার কথার সাথে সহমত ।

২৫ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৯

joos বলেছেন: ধন্যবাদ। আমি আগে ব্লগকে যে চেহারায় দেখেছি, আবার সেই চেহারায় দেখতে চাই।

৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৮

পালা গান বলেছেন: ব্লগ হওয়া উচিত অপার আনন্দের লীলাভূমী, নিজে মেলে ধরার সাদা ক্যানভাস।

আশাকরো সামু আমাদের নিরাশ করবে না।

শুভ ব্লগিং।

২৫ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪১

joos বলেছেন: নিজেকে মেলে ধরুন, তবে অবশ্যই ১-২লাইনের স্ট্যাটাস মার্কা পোস্ট দিয়ে প্রথম পাতার অতিদুর্লভ জায়গা নষ্ট করে নয়। নিজের মেধা খাটিয়ে, চিন্তা-চেতনা কাজে লাগিয়ে, প্রয়োজনে কিছু পড়াশুনা করে তারপর মানসম্পন্ন পোস্ট দিন।

হ্যাপি ব্লগিং।।

৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: প্রস্তাব গুলো মডারেটরদের ভেবে দেখা উচিৎ।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৬

joos বলেছেন: কিন্তু তারা ইচ্ছাকৃতভাবেই এগুলো এড়িয়ে যাবেন।

৩৯| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: প্রস্তাব গুলো মডারেটরদের ভেবে দেখা উচিৎ।

৪০| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১০

জাকারিয়া মুবিন বলেছেন: প্রস্তাব গুলো মডারেটরদের ভেবে দেখা উচিৎ।

৪১| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: সামু তার আপন গতিতেই চইলবো ;)

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৭

joos বলেছেন: সেটাই তো দুঃখের বিষয়।

৪২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৯

নিরপেক্ষ মানুষ বলেছেন: সহমত

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৮

joos বলেছেন: ধন্যবাদ।

৪৩| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৫

সুখী চোর বলেছেন: প্রস্তাবগুলা ভাবার জন্য জন্য সামুর মডারেটর রা সাড়ে তিন সদস্যের একটি গলগন্ড কমিটি গঠন করতেছে। :-< :-< :-<

উহারা ৪৮ ঘন্টার (কয় মিনিটে ১ ঘন্টা, এটা জানার জন্য আইনস্টাইনকে আবার জিন্দা করতে হবে) মধ্যে একটা রেজাল্ট দিবে।

সুতরং উই আরআসাম টু পানা :P :P

২৭ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৫:২৬

joos বলেছেন: হাহাহা, ভাল কইছেন

৪৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

জাওয়াদ তাহমিদ বলেছেন: আজব ব্যাপার!! মডুর কোন দেখাই নাই।

ভাই রিপোস্ট মারেন।
এই ধরনের চোখে আঙ্গুল দিয়ে দেখানো পোস্ট রিপোস্ট মারা জায়েজ আছে।




০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

joos বলেছেন: দুইবার রিপুষ্ট মাইচ্চিলাম। কয়েকডা কমেন্ট বাড়া ছাড়া কামের কাম কিচ্ছু হয় নাইক্কা.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.