| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করপোরেট ও ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড বিশ্বের শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় সপ্তম স্থান অর্জন করেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ২০১৩ সালে এর অবস্থান ছিল আট নম্বরে।
২০০০ সাল থেকে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর তালিকা করে আসছে বিশ্বের অন্যতম বৃহত্ বিজ্ঞাপন সংস্থা অমনিকমের মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড। মূলত; ইন্টারব্র্যান্ড কনসালটেন্সি তিনটি শর্ত সামনে রেখে এ র্যাঙ্কিং করেছে। ব্র্যান্ডের আর্থিক কর্মক্ষমতা ছাড়াও ভোক্তার পছন্দে প্রভাব বিস্তার এবং পণ্যের দাম বাড়াতে পারে কিনা, তাও বিবেচনা করা হয়। এইসব দিকে লক্ষ্য রেখে দক্ষিণ কোরীয় টেক জায়ান্টের অবস্থানের খুব দ্রুত উন্নতি খুব সহজেই নজর কেড়েছে সবার। তালিকা শুরুর পর থেকে ধীরে ধীরে এই অবস্থান অর্জন করেছে স্যামসাং।
এ ব্যাপারে ইন্টারব্র্যান্ডের ধারণা, আরো বেশি উদ্ভাবনী না হলে শিগগিরই স্মার্টফোন খাতে প্রথম স্থান অধিকারী অ্যাপলকে টপকে যাবে স্যামসাং। এক বিবৃতিতে ইন্টারব্র্যান্ড জানায়, আগামী বছরও শীর্ষস্থান ধরে রাখতে হলে মোবাইল বাজারে স্যামসাংকে রুখে দেয়ার পরিকল্পনা নিতে হবে অ্যাপলকে। কোম্পানিটিকে সবসময় প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভালো পণ্য উপহার দেয়ার চেষ্টা করতে হবে তাদের নিজস্ব ‘থিংক ডিফারেন্ট’ কৌশলের মাধ্যমে। যেদিক থেকে স্যামসাং অনেক বেশিই এগিয়ে, এবং খুব দ্রুততার সাথে ভোক্তার চাহিদা পূরণেও স্যামসাং যথেষ্ট সচেষ্ট।
বলাবাহুল্য,স্যামসাং গত দু বছর ধরে স্মার্টফোন মার্কেটে প্রথম স্থানটি ধরে রেখেছ। মেমোরি বিজনেসেও গত একুশ বছর ধরে এক নম্বর স্থানটি স্যামসাং এর। খুব দ্রুওতার সাথে স্যামসাং এর এহেন উন্নতি বাকি টেক দুনিয়াতে সাড়া ফেলছে সেভাবে।
©somewhere in net ltd.