নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়ীতা_জয়া

জয়ীতা_জয়া › বিস্তারিত পোস্টঃ

Skin Care before wedding

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

প্রতিটা মেয়ের জীবনেই বিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ যাত্রা। যাত্রা নতুন জীবনের পথে। এই সময় একটা মেয়ের মানসিক এবং শারীরিক বেশ কিছু প্রস্তুতি নিতে হয়। আগের যুগে মা-খালা-নানি রা খাঁটি প্রাকৃতিক উপায়ে মাসব্যাপী বিয়ের কন্যার যত্ন নিতেন। উপদেশ দিতেন। শঙ্খের গুঁড়ো, মুলতানি মাটি, উপটান, রিঠা, শিকাকাই এসবই থাকত রুপচর্চার উপকরনের তালিকায়।
কিন্তু সেই সময় আর নেই। ব্যাস্ত জীবনে, বিয়েটাও যেন কোন কর্পোরেট ইভেন্টের মত হুড়মুড় করে চলে আসে। আমার জীবনেও তাই হয়েছিল। চাকরি নিয়ে ভীষণ ব্যাস্ত, তার মধ্যেই বিয়েটা ঠিক হল। মনে একইসাথে ভয় আর আনন্দের মিশ্র অনুভূতি কাজ করছিল। নিজেরও কিছু প্রস্তুতি থাকে। তারই অংশ হল, নিজের, বিশেষ করে ত্বকের দিকে একটু যত্নশীল দৃষ্টি তে তাকানো। তাকিয়ে যা দেখলাম, তা হল ত্বক কেমন যেন মলিন হয়ে গেছে। এম্নিতে আমার সেনসিটিভ স্কিন, তাই আমি প্রসাধন খুব কম ব্যাবহার করি। তবে, যেহেতু বিশেষ উপলক্ষ্য, বিশেষ কিছুও প্রয়োজন ছিল। কিন্তু প্রডাক্ট সিলেকশন নিয়ে খুবই দ্বিধায় ছিলাম কারণ প্রধান চিন্তা ছিল, আমার স্কিনে স্যুট করবে কি না। তা না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। অফিসে আমার সবচেয়ে সৌন্দর্য সচেতন কলিগ(বান্ধবীও বটে) সুস্মিতা তখন আমার চিন্তা দূর করতে এগিয়ে এল। ওর উপর অবশ্য এসব বিষয়ে ভরসা করা যায়। মেকাপ, স্কিনকেয়ার বিষয়ে রীতিমত PHD করে ফেলেছে!
ও আমাকে বলল, স্কিনের কম্বিনেশন বুঝে নিয়ে, নিয়ম মেনে ভাল ব্র্যান্ডের কসমেটিকস ব্যাবহার করে যত্ন করলে ত্বকের জেল্লা ফিরতে বাধ্য। তার সাথে খাওয়া দাওয়া তেও অনেক বিধি নিষেধ দেখিয়ে দিল। সবই বুঝলাম। ও অনলাইনে যে শপ থেকে অর্ডার করে, আমাকেও দেখাল। ব্র্যান্ডের নাম ASTALIF. সুস্মিতা গ্যারান্টি দিল কোয়ালিটির দিক থেকে এটাই বেস্ট। দামেও কিছুটা ছাড় পাব, যেহেতু স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিগনেচার ক্রেডিট কার্ড থাকায় ১৫% ডিসকাউন্ট পাওয়া যায়। অগত্যা দিলাম একটা স্টার্টার প্যাকেজের অর্ডার। ফেসিয়াল ফোম, ময়েশ্চারাইজার, টোনার, স্ক্রাবার, হ্যান্ড-ফুট ক্রিম সবই নিয়ম করে ব্যাবহার করলাম। আর হ্যাঁ খাবারের তালিকায় ফল সবজি এগুলো বেশি রাখতে হয়, আর পানি পান করতে হয় প্রচুর। সত্যি বলতে, আমি অনেক বেশি পার্থক্য দেখলাম। স্কিনে একটা গ্লো এসে গেল। ব্যাপারটা ধৈর্য্য নিয়ে করতে পারলেই হল।
বিয়ের দিনটায় কে না নিজেকে সুন্দর দেখাতে চায়। আমিও তেমনই চেয়েছিলাম। আর সফলও হয়েছি। তবে এখন নিজের এই যত্নগুলো নিয়মিতই করি। এতে একটা আত্মবিশ্বাস চলে আসে নিজের মধ্যে। আর সুন্দর থাকাটা অন্য কারও জন্যে নয়, নিজের জন্যই বেশি প্রয়োজন। দরকার শুধু, ইচ্ছা আর ধৈর্য্যের।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: পাঁচ শতাধিক হিট! মন্তব্যবিহীন এখনো! এইটা কিছু হইলো! আপনি মন খারাপ করবেন না। সব কিপ্টা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.