নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপলক চোখে চেয়ে থাকি অজানা ঘোরের মাঝে

্নিজাম জয়

আশাবাদী

্নিজাম জয় › বিস্তারিত পোস্টঃ

ড্রিংকস নয় কোল্ড ড্রিংকস :P

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

সরস্বতী পূজা তে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বেশ বড়সড়ভাবে পূজার আয়োজন করা হয়।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ মাঠের চারদিকে আলাদাভাবে মন্ডপ ও প্রতিমা তৈরী করে এবং নিজেদের মত করে সাজায়।যারা পূজা দেখতে আসে তারা সবাই ঘুরে ঘুরে দেখে কোনটা কেমন হল।মূলত সবটুকু কাজই করে ছাত্ররা,ফান্ড সংগ্রহ করা শুরু থেকে একদম শেষ পর্যন্ত।উতসবটি মুলত সনাতন ধর্মাম্বলীদের হলেও আমরা প্রায় সবাই এতে অংশগ্রহণ করে থাকি,বিশেষ করে এবারের পুজ়ায় ইসলামের ইতিহাস বিভাগ পর্যন্ত তাদের মন্ডপ নিয়ে এসেছিল।



যাইহোক এবারের পূজা শুক্রবারে হওয়ায় আমি যাই দুপুরের পরে।তার অনেক আগেই বানী-অর্চণা শেষ এবং বিকালের পরই ভীড় বাড়তে থাকে।ভিতরে প্রসাদ বিতরণের জন্য খাবার দাবারে ভর্তি(কৃ্তজ্ঞতা সকল বড় ভাইদের যারা হাত খুলে ফান্ডিং করেছেন এবং যারা সবকিছুর জন্য দৌড়াদৌড়ি-কষ্ট করেছেন!!!)।



খিচূড়ি-পাকড়া-আপেল-কমলা-বড়ই-মিষ্টি কোল্ড ড্রিংকস কি নেই সেখানে।সব কিছুই বেশ ভালোপরিমাণে ছিল,বিশেষ করে আপেলটা।তো আমরা কেউ কেউ প্যাকেট করছি কেউ সামনে অতিথিদের সময় দিচ্ছেন আবার কেউ বা প্রসাদ বিতরণ করছেন আবার অনেকে গল্প-গুজবে ব্যস্ত।সবাইকে খাবার দাবার দেবার এক পর্যায়ে দেখা গেলো মোজোর শর্টেজ পড়েছে।এরমধ্যে অনেক বড়ভাই তখনো আসেননি যারা পূজার জন্য ডোনেট করেছিলেন,তাই তাদের জন্য কোল্ড-ড্রিংকস দরকার।তাই এক ভাই আমাকে আর উত্তমকে বললেন যে পাপনদার রুম থেকে ড্রিংকস নিয়ে আসতে,অনেক বড় ভাইরা আসা শুরু করসে তাদের তো ড্রিংকস দেয়া লাগবে।আমি আর উত্তম পাপনদার রুমে গিয়ে মোজো খুজতে লাগলাম কিন্তু পাচ্ছিলাম না তখন উত্তম পাপনদার এক রুমমেট কে বলল “আচ্ছা ভাইয়া ড্রিংকস এর বোতলগুলা কোথায় বলতে পারেন?” তখন ওই ভাইও খোজা শুরু করল তারপর সে একটা কেরুর রামের খালি বোতল নিয়ে এসে বলল “ভিতরে নাই কিছু,খালি বোতলটাই শুধু পাইলাম”



বন্ধু উত্তম তো আসল ড্রিংকসের বোতল দেখে অবাক হয়ে কোনরকমে বলল “না ভাই এই ড্রিংকস না আমরা আসলে কোল্ড ড্রিংকস মানে মোজো খুজতেছিলাম”,শুনে ভাই হেসে উঠল তারপর আমরাও মুচকি হাসি দিয়ে বের হয়ে পড়লাম রুম থেকে।

পরে বুঝলাম ভুল আমাদেরই হয়েছে…হলের মধ্যে ড্রিংকস ড্রিংকস করলে তো সবাই কেরুর বোতলই দেখাবে :P:P:P

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

সাদা রং- বলেছেন: প্রতি বছরই যাই পূজা দেখতে, এবারের প্যান্ডেলগুলো অনেক সুন্দর হয়েছে। কোন বারই খিচুড়ি, আপেল, বরই, ডিংস পাওয়া হয়নি, ভিড়ের কারণে।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

্নিজাম জয় বলেছেন: বিকালের আগে গেলে অবশ্যই পেতেন কারণ বিকালের পরই ভীড় অনেক বাড়তে থাকে।তবে পূজার আসল সৌন্দর্য্য উপভোগ করতে চাইলে সন্ধার দিকে যাওয়াই ভালো।
আশা করি আগামীবারও আসবেন :)

২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

মিত্রাক্ষর বলেছেন: খেক বেশ ভাল লাগসে :D

আচ্ছা মনোবিজ্ঞানের উত্তম নাকি???

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

্নিজাম জয় বলেছেন: :D :D :D
না মনোবিজ্ঞানের না আইএসআরটির।
ভালো থাকবেন।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

অনবদ্য অনিন্দ্য বলেছেন: valo to!! ami to ei kahini age shuni nai

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

্নিজাম জয় বলেছেন: বলা হয় নাই কারণ তখন সময় পাই নাই।তারপর আবার ড্রিঙ্কস(মোজো!) কেনার জন্য দৌড় :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.