| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোকা তুই কেমন অাছিস...
তাং ১১.০৫.১৪
জানিস, উনি যখন ওপারে, তখন তুই ৪১ দিনে, অামি ২১ এ।
তোকে বুকে অাগলিয়ে তোর বাবার ভালবাসার তপ্ত ওমে শামলিয়েছি নিজের ও পরের ঝড়।
সকল সময় তুই অামার বেঁচে থাকার ঢাল।
অাজ অামি দুর্বল তোর ৫১ দিনের মেয়েটার মত। ওর সাথে খুব খেলতে ইচ্ছে করে রে। রাফিকে গোপনে বলিস দিদা ভাল অাছে।
খোকা, তুই কি কাঠাল মাংসের রান্না এবার খেয়েছিস।
ওটা তোর খুব প্রিয় ছিল রে। এখন বোধ করি প্রিয় নেই ?
গত সপ্তাহে তোর বাবাকে স্বপ্নে দেখলাম। সেই হাসি খুশি মুখ, অামাকে বলে সরিষা ইলিশ খাবে।
বাবা, তোর বাবার জন্য দুটি ফকির খাওয়াতে পারবি ?
অাশ্রমে তো সবাই ফকির এখানে সম্ভব নয়। উনি খুব কষ্ট পাবেন।
তোর গায়ের গন্ধটা ভুলে গেছি, এখন অার অাগের মত মনে থাকেনা বাপ। অনেক স্মৃতিও মনে নেই। হয়তো সে কারনেই বেঁচে অাছি।
" তোর মা "
০৭ ই মে, ২০১৫ ভোর ৪:৫৬
যোবায়ে৫ বলেছেন: মানুষের যখন প্রয়জন থাকে,, তখন আবেগে ঐ প্রয়জনিয় জিনিস নিয়ে অনেক কথা বলে,,,,এমনকি নিজের চাহিদাকে ও বিসর্জন দিবে বলে মনে হয়,,,
তবে কেন এমন নিষ্ঠুর বাস্তবতা? ======
======
কিন্তূ কে জানতো বিতরের আবেগ কে ও শকুনে গিলেছে,,♣♣
২|
১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৫১
রাতুলবিডি৪ বলেছেন: বাবা মারা গেছেন মার্চের ১৮ তে, এবছরই ।
আপনার পোষ্ট টা কেন যেন বাবার কথা মনে করিয়ে দেয় ...
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৫ সকাল ১০:০২
রাতুলবিডি৪ বলেছেন: বাবা কত দিন দেখি না তোমায় ..
৪০ -৫০ দিন হয়ে গেলো -
একদিন কি ভুলে যাব তোমায় ?