নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সেই মেয়েটিকে খোঁজ....

০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ বাক্যটি ব্যবহার করেছিলেন। এর অন্তর্নিহিত ভাবটা বেশ মজার! তিনি বিশ্বাস করতেন- কোনো পুরুষের জীবনে অস্বাভাবিক দুর্ঘটনা, অপরাধ, জটিলতা কিংবা রহস্যময় আচরণের নেপথ্যে কোনো না কোনো নারীর সংশ্লিষ্টতা থাকে। তাই রহস্যের জট খুলতে হলে প্রথমেই খুঁজে বের করতে হবে- সেই মেয়েটি কে?

পরবর্তীতে এটি একটি বহুল পরিচিত ক্লিশে বা রহস্য উদঘাটনের ব্যঙ্গাত্মক নীতিবাক্যে পরিণত হয়।
বিষয়টি ফরাসি প্রেক্ষাপটে জন্ম নিলেও এর প্রয়োগ যে বিশ্বজনীন, তা অস্বীকার করার উপায় নেই। অন্তত আমাদের চারপাশের বহু আলোচিত ঘটনার দিকে তাকালে তেমনটাই মনে হয়!

আরও একটি প্রচলিত পর্যবেক্ষণে অনেক ঘটনার নেপথ্যে কাজ করে ‘থ্রি ডব্লিউ’- Woman, Wealth এবং Wine।
অর্থাৎ নারী, অর্থ ও মাদকাসক্তি কিংবা বিলাসী জীবনযাপন। এই তিনের কোনো একটির, কখনো একাধিকটির সংশ্লিষ্টতায় কত রহস্য, কেলেঙ্কারি আর বিপর্যয়ের জন্ম হয়!

বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত ঘটনাটিও বোধহয় শেষ পর্যন্ত সেই সূত্রেই এগোচ্ছে।
‘থ্রি ডব্লিউ’-এর মধ্যে ‘টু ডব্লিউ’ ইতোমধ্যে শনাক্ত হয়েছে বলে মনে হচ্ছে। বাকি রহস্য উদঘাটনে এখন শুধু সময়ের অপেক্ষা!

আপাতত আমার অনুসন্ধানী পরামর্শ একটাই-
Cherchez la femme!
সেই মেয়েটিকে খুঁজুন!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ‘থ্রি ডব্লিউ’- Woman, Wealth এবং Wine।
........................................................................
বিষয়টি আমরা ছোট বেলায় খুঁজেছি আর মেয়েদেরকে
সন্দেহ ভাজন রহস্যময়ী, মায়াময়ীবা ছলনাকারী বানায়েছি ।
জামানা এখন আর নাই , নারী এখন পুরুষ শিকার করে ।
তারা ছোট ছোট জামা পড়ে পুরূষকে প্রলুব্ধ করে , কিছু বলতে গেলে
অনাধিকার চর্চ্চা হয়ে যায় ।

........................................................................................
বেটার '০০০ ' তিন শুণ্য নিয়ে আলোচনা করুন, বলা যায়না
ফিট হলে তো হিট হয়ে যাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.