নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

... তবুও স্বপ্ন...স্বপ্নবাজ!

চলে যাওয়া মানে প্রস্হান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা কোন আর্দ্র রজনী। চলে গেলে, আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে....

জুনাইদ কবীর তন্ময়

আমি এক স্বপ্নবাজ যাযাবর; স্বপ্ন বুকে নিয়ে পৃথিবীর পথে হেঁটে বেড়াই মহাকালে মিলিয়ে যাবার প্রতীক্ষায়। স্বপ্নগুলো হ্য়তো বেওয়ারিশ হয়ে রয়ে যাবে তখনো বিষন্ন মৃত আত্নার মতো.. পরিচয়হীন... গন্তব্যহীন

জুনাইদ কবীর তন্ময় › বিস্তারিত পোস্টঃ

চলে যাওয়া মানে...

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

অনেকদিন ধরে সামুতে আমার আসা যাওয়া কমে গেছে। ছাত্র জীবনের শেষভাগে ব্লগের সাথে পরিচয় হওয়ার পর খুচরা ৪-৫ টা পোস্ট ছাড়া নিজের বলে বিশেষ কিছু নেই। তারপরও ব্লগে যাওয়া আসা ছিলো কিছু পিছুটানে। কিছু গল্প, কবিতা, বন্ধু ব্লগারের পোস্টের টানে প্রতিদিন একবার করে অন্তত ঘুরে যেতাম। পরে চাকুরীর ব্যস্ততায় কমে গেলো তাও।

গতকাল রাতে শেষ ব্লগে এলাম, চোখ বুলালাম ২/৪ টা পোস্টে। আমার এরকম ঝটিকা ব্লগ সফর যত সংক্ষিপ্তই হোক না কেন "অনুসারিত ব্লগ" ট্যাবে একজনের লেখা কখনো আমার চোখ এড়াতো না। তিনি ছিলেন ইমন ভাই। কাল রাতেও তার শেষ পোস্টটা অনেকক্ষন ধরে খোলা ছিলো আমার ব্রাউজারে, কিন্তু পড়ে শেষ করতে পারিনি অন্য কাজের চাপে। আজ সকালে দেরী করে উঠে নাস্তা করতে করতে ফেসবুকে চোখ বুলাচ্ছিলাম হঠাৎ আরিফ জেবতিক ভাইয়ের স্ট্যাটাসে চোখ আটকে গেলো।



বাংলা ব্লগের এই কিংবদন্তি বড় অবেলায় আমাদের কষ্ট দিয়ে চলে গেলেন।



আল্লাহ আপনার বেহেশত নসিব করুক ইমন ভাই।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.