নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

মন শুধু ছুটে যায় দুরে কোথাও ... ... ...

রাজিব শাহরিয়ার

আমি রাজিব ভ্রমন, ছবি তোলা আর ক্রিকেট - আমার প্রিয়

রাজিব শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

মুন্সীগঞ্জ ভ্রমন .... - পর্ব - ১

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৮



যাকে জিজ্ঞেস করি সেই বলে মুন্সীগঞ্জে নাকি ঘোরার তেমন কোনো জায়গা নেই। তাই ইন্টারনেটে সার্চ দিয়ে যা যা পেলাম, তাই প্রিন্ট করে বন্ধু নাজিরকে নিয়ে শুক্রবার সকালে রওনা দিলাম মুন্সীগঞ্জের উদ্দেশ্যে।



গুলিস্থানের শেষমাথায় নয়ন পরিবহনের বাসে উঠলাম, ভাড়া ৩৫ টাকা। বাসটি ঢাকার পোস্তগোলা দিয়ে নারায়নগঞ্জের ফতুল্লা - পঞ্চবটি হয়ে যায়। তারপর .... ধলেশ্বরীর উপরের নতুন ব্রীজ দিয়ে মুক্তারপুর হয়ে মুন্সীগঞ্জ সদরে পৌছলাম।







সেখান থেকে হেটে গেলাম ইদ্রাকপুর দূর্গে। ১৬৬০ সালের তৈরী দূর্গ। চারপাশের জায়গাটা বেশ দারুন, পরিস্কার পরিচ্ছন্ন। ভেতরে আর বাইরে দুটি পুকুর রয়েছে। চারপাশটা ঘুরে যখন ভেতরে ঢুকলাম, তখন দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গেল। বাংলাদেশের এরকম ঐতিহ্যমন্ডিত একটা জায়গা, অথচ দূর্গের ভেতরটা যথেষ্টই অবহেলিত।

















যাইহোক, চারপাশটা ঘুরে দূর্গ থেকে বের হয়ে কয়েকজনকে জিজ্ঞেস করলাম (ইন্টারনেটে পাওয়া) জায়গাগুলোতে কিভাবে যেতে হবে। অনেককেই দেখলাম বেশ অবাক হল ঢাকা থেকে আসছি মুন্সীগঞ্জে ঘুরতে।



তারপর হেটে কোটকাছারী পার হয়ে গেলাম ফিশারী বা মৎস্যখামারে। কিন্তু দূর্ভাগ্য, শুক্রবার বলে সেটা বন্ধ। আশেপাশে বেশ কয়েকটা পুকুর।





রিক্সা নিলাম, রামপাল হয়ে বজ্রযোগীনি যাব। আকাবাকা চিকন পথ দিয়ে রিক্সা চলতে লাগল। রাস্তার দু'পাশ গাছ আর গাছ। অনেকটা জঙ্গলের মত। আরেকটা ব্যপার হল, সারা মুন্সীগঞ্জ জুড়েই কেবল পুকুর আর পুকুর, এত পুকুর বাংলাদেশের আর কোথাও আছে বলে মনে হয়না। কিছুদুর পরপরই কালভার্ট। রামপাল হয়ে সিপাহীপাড়া দিয়ে পৌছলাম বল্লালবাড়ী। ইন্টারনেটে পেয়েছিলাম রাজা বল্লালসেনের বাড়ী আছে। কিন্তু স্থানীয় লোকেদের কাছে শুনলাম, একসময় থাকলেও এখন তা আর নেই। সব লুপ্ত হয়ে গেছে। কেবল তাদের স্মৃতি বলতে একটা পুকুর রয়ে গেছে। বর্তমানে ওই জায়গার নামই হয়ে গেছে বল্লালবাড়ী।









আবার রিক্সায় যাত্রা শুরু করলাম। এবারে আসলাম রিকাবীবাজারের দরগাহবাড়ীতে, যেখানে রয়েছে ঐতিহাসিক বাবা আদমের মসজিদ ও মাজার।







রিক্সায় যাত্রা শুরু হল আবার ...

পরের পর্ব ..... ( Click This Link )

মন্তব্য ১৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৩

রোহান বলেছেন: প্রিয়তে রেখে দিলাম, মুন্সিগন্জে গেলে কাজে লাগবে।

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭

রাজিব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ ... :)

২| ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩

এন এইচ আর বলেছেন: আমার এলাকায় গেলেন আর আমার কলেজটাতে গেলেনা তা কিরে হয়..........


শত বছরের ঐতিহ্য মুন্সিগন্জ সরকারী হরগন্গা কলেজ....................

৩| ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩

রাজিব শাহরিয়ার বলেছেন: ওরে .. ভাইরে ...বিশাল ভুল হইয়া গেছে..... :P
এখনও তো সিরাজদিখান আর টংগীবাড়ি, বাকি, যখন যাবো ..অবশ্যই
হরগন্গা কলেজ-এ দর্শন দিব...ও.কে. .. :)

৪| ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

একজন সৈকত বলেছেন: জেলা মুন্সীগঞ্জ আমার পিতৃপুরুষের জন্মভূমি। ঐতিহাসিক এ জেলা শহরে গ্রাজুয়েশনের পর গিয়েছিলাম।দারুন লেগেছিলো। তবে এর সাথে অনেক ছায়ময় এই শহরের ইদ্রাকপুর দূর্গ সহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলোর প্রতি প্রশাসন ও স্থানীয়দের অবহেলা দেখে কষ্টও পেয়েছি।
পোস্টের জন্য +++।

২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮

রাজিব শাহরিয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
আসলেই .... অনেক ঐতিহাসিক স্থাপনা থাকা সত্বেও ...
কেন যে সবাই অবহেলায় রাখে বুঝতে পারিনা....
শহরটা আমারও অসম্ভব ভালো লেগেছে।

৫| ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৩

যীশূ বলেছেন: আমার এক বন্ধুর বাড়ি মুন্সীগঞ্জ, ওর সাথে একবার গিয়েছিলাম ওদের বাড়িতে, গ্রামে। তাই আর শহর যাওয়া হয়নি। সামনে কখনো যাওয়া হলে এই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবো। :)

২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৫

রাজিব শাহরিয়ার বলেছেন: তাই নাকি.....
অবশ্যই যাবেন।
আমার ধারনা খুব ভালো লাগবে। :)

৬| ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৯

সুবিদ্ বলেছেন: ব্যতিক্রমী ভ্রমণ বৃত্তান্ত.......চালিয়ে যান

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

রাজিব শাহরিয়ার বলেছেন: ব্যতিক্রমী নাকি ভাই.....???
জানিনা .... কেন বললেন .....
বাংলাদেশের অনেক জায়গা আছে ... পর্যটন বা ভ্রমনের জন্য দারুন আকর্ষর্নীয়.... কিন্তু অনেকে তাতে ফিরেও তাকায় না...
আমি আসলে সে জায়গাগুলোতেই যাওয়ার চেষ্টা চালাচ্ছি!
.....
অনেক ধন্যবাদ ... আপনাকে..

৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭

রেজোওয়ানা বলেছেন: আনেক লেট করে দেখলাম, ভাল লাঘে আপনার ভ্রমন বৃতান্ত আর ছবি দেখে।

নারায়নগঞ্জে আর একটা জলদূর্গ আছে সোনাকান্দা নামে, ওটা দেখেছেন?

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫২

রাজিব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ...
হুমম.. সোনাকান্দা দূর্গ কিছুদিন আগেই দেখেছি ....
লিঙ্ক - Click This Link

৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০১

রেজোওয়ানা বলেছেন: ওহ সরি, আপনি তো দেখছি সবই দেখে ফেলেছেন!!

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৫

রাজিব শাহরিয়ার বলেছেন: হাঃহাঃহাঃ
সব দেখলাম কোথায়... এখনো আরো কত কিছু বাকি রয়ে গেছে ..আমার দেশটা দেখার....

৯| ১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯

রাজিববাবা বলেছেন: মুন্সিগন্জ সরকারী হরগন্গা কলেজে গেলে original মোসলিন দেখতে পেতেন। সুখ নিবাস পুর খুব সুন্দর। বারো আঊলিয়া র মাজার মিস করছেন। সব চেয়ে বড় মিস কারো বাসায় না গিয়ে। এই অন্চল এর অতিথি পরায়নতা জগৎ বিক্ষাত। এর পর এলে আমার বাড়ি দাওয়াত। আশা করি আপনাকে ব্যতিকম কিছু দেখাতে পারব। tips ১ মাটির ৩ স্বাদ। challenge এটা শুধু মুন্সিগন্জে পাবেন

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৪

রাজিব শাহরিয়ার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ...... রাজিবভাই
(আপনার নামের সাথে দেখি আমার নাম মিলে গেছে :-0 )
আমি আর আমার বন্ধু নাজির একটু অন্যরকম ভাবেই ঘুরাঘুরি করি... ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে নিজের দেশটা দেখার চেষ্টা করি, যার কারনে অনেক জায়গায় গিয়ে দেখার মত জায়গা থাকা সত্ত্বেও না দেখে ফিরে আসতে হয়...
আপনার মুন্সিগঞ্জ আমার অসম্ভব ভালো লেগেছে.... জানি, এখনো অনেক কিছু দেখার বাকি আছে, আপনার দাওয়াত কবুল করলাম, মুন্সিগঞ্জ গেলে অবশ্যই আপনার সাথে দেখা হবে, ইনশাল্লাহ্

১০| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৮

রাজিববাবা বলেছেন: ভাই আপনার কথা শুনে ভালো লাগলো।আমি ও ভ্রমন প্রেমিক। তবে আমি কোথাও গেলে sight visit করার চেয়ে সাধারন মানুষ এর সাথে মিসতে পছন্দ করি।

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭

রাজিব শাহরিয়ার বলেছেন: হুমম... আপনার কথা শুনে আমারো ভালো লাগল
ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.