নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.......

সাবিন

কম্পিউটার নিয়ে অনেক আগ্রহ আছে.।.।.।.।

সাবিন › বিস্তারিত পোস্টঃ

দেখে নিন আপনার পিসির জন্য কোনটি নিবেন? 32 না 64 বিট অপারেটিং সিস্টেম

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

1। 64 বিট হলো 32 বিটের তুলনায় অত্যধিক ওয়াইড এবং কার্যকরী। 32 বিট অপারেটিং সিস্টেম দিয়ে আপনি সব্বোচ্চ 4 গিগাবাইট র‌্যাম হ্যান্ডেল করাতে পারবেন। তবে কোন কোন সময় তিন, সাড়ে তিন গিগার বেশি র‌্যাম হ্যান্ডেল করানো যায় না। আর 64 বিট দিয়ে 128 গিগাবাইট র‌্যাম হ্যান্ডেল করানো যাবে যা এখনো প্রায় কল্পনার বাহিরে।



2। যেহেতু 32 বিট অপারেটিং সিস্টেমের ক্ষমতা 4 গিগাবাইটের ভেতরে সীমাবদ্ধ তাই এর পরিচালন ক্ষমতা ও অনেক কম। তাই আপনার পিসি যতই উন্নত কনফিগারেশনের হোক না কেন, বড় কোন প্রোগ্রাম যেমন ফটোশপ ও ভিডিও এডিটর এগুলো ভালভাবে কাজ করবে না এবং যখন তখন ক্রাশ হয়ে ও যেতে পারে।



3। 64 বিট অপারেটিং সিস্টেম 32 বিটের চেয়ে অধিক সুরক্ষিত এবং এতে কোন ড্রাইভার ইন্সটল করতে হলে মাইক্রোসফট এর দেয়া ডিজিটাল সাইন ব্যবহার করতে হয়। যদি ওই ড্রাইভারে ডিজিটাল সাইন না থাকে তাহলে ইন্সটল করার সময় ওয়ার্নিং দেখবে।



4। অধিক ওয়াইড হওয়ার কারণে 64 বিট অপারেটিং সিস্টেম ইচ্ছেমত বড় মনিটরে হাই রেজুলেশনে ব্যবহার করতে পারবেন কিন্তু 32 বিটে রেজুলেশন যতই বেশি হবে স্পীড তত কম হবে।



5। 64 বিট অত্যধিক ওয়াইড এজন্য এই অপারেটিং সিস্টেম কিংবা এর প্রোগ্রামগুলো খুব ফাস্ট এবং দ্রুততার সাথে কাজ করে। যেহেতু প্রতিটি প্রোগ্রাম ইচ্ছেমত সিপিইউ ও র‌্যাম ব্যবহার করার সুযোগ পায় তাই বড় ধরণের কোন কাজ করলেও প্রোগ্রাম ক্রাশ হবার সম্ভাবনা অনেক কম।



6। প্রতিটি সফটওয়্যার রান করাতে হলে দুটি জিনিষের প্রয়োজন হয়। প্রসেসর ও অপারেটিং সিস্টেম। প্রসেসর হলো মেশিন আর অপারেটিং সিস্টেম হল সেই মেশিনের অপারেটর। তাই এই মেশিন ও অপারেটর এর ক্ষমতার চেয়ে বড় কিছু তারা করতে পারবে না। তাই আপনি 64 বিট সফটওয়্যার 32 বিটের অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন না



আপনার র‌্যাম 8 গিগাবাইট এবং অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয় তাহলে আপনার 4 গিগাবাইটের বেশি র‌্যাম নিঃসন্দেহে অকার্যকর অবস্থায় পড়ে আছে। আপনি যত বড় এবং যত বেশি সফটওয়্যার একসাথে রান করান না কেন কোনভাইবেই বাকি 4 গিগাবাইট কার্যকর করতে পারবেন না 64 বিট ব্যবহার ছাড়া।



64 বিটের (মানে বড় ধরণের) কোন প্রোগ্রাম 32 বিট (সঙ্কীর্ণ ) অপারেটিং সিস্টেমে রান করাতে পারবেন না তাই Adobe Creative Suite CS6 Master Collection বা এ ধরণের প্রোগ্রামগুলো ব্যবহার করার ইচ্ছা আপনাকে বাতিল করতে হবে। কিন্তু 32 বিট প্রোগ্রামগুলো 64 বিটে ইচ্ছেমত রান করাতে পারবেন কোন সমস্যা ছাড়া। তাই বর্তমান সময়ের অধিকাংশ প্রোগ্রামগুলো 32 বিটের।



64 বিট অপারেটিং সিস্টেমের জন্য সর্বনিম্ন 1 গিগা মেমরি এবং 64 বিট প্রসেসর থাকতে হয় তাই 32 বিট প্রসেসর কিংবা 1 গিগাবাইট এর কম র‌্যম হলে 64 বিট ব্যবহার করতে পারবেন না।



আপনার কম্পিউটারটি যদি নেটবুক হয় তাহলে 32 বিটই ব্যবহার করুন। কারণ নেটবুকের মনিটর ছোট এবং এর হার্ডওয়্যারগুলোর ক্ষমতা অত্যন্ত কম। তাই 64 বিট ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়তে পারেন।



প্রসেসর যদি 64 বিট হয় তাহলে 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। কারণ যথেষ্ট ক্ষমতা আছে কিন্তু কেন কাজে লাগাতে যাবেন না।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট কাজের কথা

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

tanvir66955 বলেছেন: অনেক ভাল লাগলো

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




"64 বিট অত্যধিক ওয়াইড" -কথাটার মানে আরে একটু বিস্তারিত ভাবে জানতে চাই। এখানে "ওয়াইড" বলতে কি বুঝাইতে চাইলেন?? আশা করছি বিস্তারিত জানাবেন!!!



=============================================
3। 64 বিট অপারেটিং সিস্টেম 32 বিটের চেয়ে অধিক সুরক্ষিত এবং এতে কোন ড্রাইভার ইন্সটল করতে হলে মাইক্রোসফট এর দেয়া ডিজিটাল সাইন ব্যবহার করতে হয়। যদি ওই ড্রাইভারে ডিজিটাল সাইন না থাকে তাহলে ইন্সটল করার সময় ওয়ার্নিং দেখবে।


-----এই ওয়ার্নিং তো ৩২ বিটের ক্ষেত্রেও দেখায়!!!







4। অধিক ওয়াইড হওয়ার কারণে 64 বিট অপারেটিং সিস্টেম ইচ্ছেমত বড় মনিটরে হাই রেজুলেশনে ব্যবহার করতে পারবেন কিন্তু 32 বিটে রেজুলেশন যতই বেশি হবে স্পীড তত কম হবে।


------- মনিটরের রেজুলেশনের মেইন ইফেক্ট পড়বে গ্রাফিক্স কার্ডের মেমরীতে!!! এটা উইন্ডোজের উপর কিভাবে ইফেক্ট করবে?? আর এখানে স্পিড কম হওয়া বলতে কি বুঝাইতে চাইলেন?? একটু বিস্তারিত জানাবেন আশা করছি!!! :)


=============================================




একই ব্যাপার ঘুড়িয়ে পেঁচিয়ে লিখে পোষ্ট বড় করলে পাঠকের কাছে পোষ্টের গ্রহনযোগ্যতা কমে যায়!!! ধন্যবাদ। ভালো থাকবেন আশা করছি!!! :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




আর একটা কথা বলতে তো ভুলেই গেছি........ :)



এই পোষ্ট এর আগেও বিভিন্ন ব্লগে প্রকাশিত হয়েছিল। তাই সেগুলোর রেফারেন্স দেওয়াটা আপনার উচিত ছিল। হ্যাপি ব্লগিং!!!!!! :)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

মিনহাজুল হক শাওন বলেছেন: 64 বিট অত্যধিক ওয়াইড

কেও আমারে দড়ি দেন। বায়া উডি যাই! নূন্যতম ধারণাই নাই কোন ক্ষেত্রে ৩২-৬৪ বিটের পার্থক্য। মেমরি একসেস একটা ফ্যাক্ট ঠিক আছে। বাট এইটায় ওয়াইডনেসের কিছু নাই। মনিটর রেজুলশনও নির্ভর করেনা বিটের ওপর। বাই দা ওয়ে আপনি প্রথম প্যারা লিখলেই বেশী গ্রহণযোগ্য হইত। আর একটা জিনিস খেয়াল করেন, ৩২বিটে মেমরি লিমিট ৩ জিবি, সাড়ে তিন বা ৪ নয়। আর ৬৪বিটে ১২৮ জিবি নয়, 17179869184 গিগাবাইট একসেস করা যাবে। ১২৮ জিবি র‍্যাম এখন খুবই এভেইলেবল। বড়সড় সার্ভারে ইউজ করা হয়। ইউজার লেভেলেই এখন ৮-১৬ জিবি কোন ব্যপার না।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

মিনহাজুল হক শাওন বলেছেন: @আমি ভাই, ;) আমি আপনারে খিয়াল করিনাই। লেখা দেইখা আগ্রহী হয়ে ঢুকছিলাম ,দিয়া ওয়াইডনেস দেইখা টাশকিত হইছি।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




@শাওন ভাই, আপনি তো অনেকগুলা ব্যাপার ধরছেন যেগুলো আমার নজর এড়িয়ে গেছে। তবে মিয়া, আপনি মানুষটা ভালা না। ভাবী সহকারে কৈ উধাও হইলেন??!!! X( X( ফেবুতে কুনুই খোজখবর নাই ক্যান??!!! কিন্তু সামুতে আবার ঠিকি হাজিরা দিচ্ছেন!!! X( B-)

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

ভিটামিন সি বলেছেন: আমার জানার অনেক বাকি আছে।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

বেকায়দা লোক বলেছেন: যদি তাই হয় তাইলে আমার পিসিতে adobe cs6 master collection দিয়া photoshop, illustrator আর dreamweaver কেমতে ইন্সটল করলাম? আপনার জানায় ভুল রয়েছে। মাস্টার কালেকশন এর সব চলে কিন্তু এডোবি প্রিমিয়ার প্রো আর আরেকটা কি যেন আছে চলে না। ওইটা চালাইতে ৬৪ বিট লাগে। ওইগুলার দরকার হইলে আপনি পুরানো ভার্সন (সি এস ৪ পর্যন্ত) ইউজ করতে পারেন। সেগুলো চলবে।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

সাবিন বলেছেন: Photoshop Version Windows Version Maximum amount of RAM Photoshop can use
32 bit 32 bit 1.7 GB
32 bit 64 bit 3.2 GB
64 bit 64 bit as much RAM as you can fit into your computer

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

সাবিন বলেছেন: চেষ্টা করেছি ভালো করে লেখার । ভুল গুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

সাদা রং- বলেছেন: পরে দরকার হতে পারে, তাই প্রিয়েতে।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১১

কালীদাস বলেছেন: কই পাইছেন বিটের ওয়াইড থিওরী? বিট বাড়লে রেজ্যুলেশন বাড়ানো যায়??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.