নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল সময়

মন্দটাই মনে রাখে মানুষ। ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায়

কাব্য রহমান

একটা মোমবাতি থেকে হাজারটা মোমবাতি জ্বালানো যায়, এর আলো কখনো শেষ হয়ে যায় না, ঠিক সেভাবে আপনার জ্ঞান এবং আনন্দ সবার সাথে Share করলে তা কখনো কমে যাবে না বরং বাড়বে।

কাব্য রহমান › বিস্তারিত পোস্টঃ

আপনি যে টুথব্রাশ টি ব্যবহার করছেন, আপনি কি জানেন এর মজার ইতিহাস??

০২ রা মে, ২০১২ রাত ৮:০৬











২০০৩ সালে আমেরিকানরা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে মনোনয়ন দিয়েছেন টুথব্রাশকেই তাহলে বু্ঝেন টুথব্রাশ কোন সহজ আবিষ্কার ছিলনা এই মানব সভ্যতার জন্য এখন যদি আমি আপনাকে বলতে বলি পৃথিবীর সবচেয়ে পুরোনো টুথব্রাশ কোনটা ছিল বলুন তো??যদি আপনার না মনে থাকে তাহলে উত্তরটা আমি বলব লেখার একদম শেষে।



টুথব্রাশ প্রথম আবিষ্কার হয় চীনে। ১২ শতকের দিকে চিনে এক ধরনের টুথব্রাশ ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। এই ব্রাশগুলো আবার খুবই মজার। ঘোড়ার লেজের পশম হাড়ের সঙ্গে গেঁথে এই ব্রাশগুলো বানানো হতো! এগুলোকে বলে ব্রিসল টুথব্রাশ। আসলে, টুথব্রাশের সামনের দিকে যে পশমের মতো জিনিসগুলি লাগানো থাকে, সেগুলোকে বলে ব্রিসল। আর এই ব্রাশেই প্রথম ব্রিসল ব্যবহার করা হয়েছিল বলেই এই টুথব্রাশের নাম ব্রিসল টুথব্রাশ। এই ব্রিসল টুথব্রাশই কিন্তু আজকের টুথব্রাশের জনক। এই টুথব্রাশগুলো চিন থেকে কোনো একভাবে ইউরোপে যায়, আর সেখানে গিয়েই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।



কিন্তু টুথব্রাশগুলো আজকের মতো কিভাবে হলো জানেন? সে এক মজার গল্প। ইংল্যান্ডে উইলিয়াম এডিস নামে এক লোক থাকতো। ১৭৭০ সালের দিকে রায়ট করার অপরাধে তাকে জেলে পাঠানো হলো। ওখানে তো তার কোনো কাজই নেই। বসে থাকতে থাকতে তার মাথায় ব্রিসল টুথব্রাশকে আরো উন্নত করার বুদ্ধি আসলো। সে একটা হাড় জোগাড় করে তাতে অনেকগুলো ফুঁটো করলো। এবার জেলখানার প্রহরীদের কাছ থেকে কয়েকটা ব্রিসল টুথব্রাশ জোগাড় করলো। তারপর সেই ফুঁটোগুলো দিয়ে ব্রিসলগুলো ঢুকিয়ে ঢুকিয়ে আঠা দিয়ে আটকে দিলো। ব্যস, তৈরি হয়ে গেলো একটা সুন্দর টুথব্রাশ। আর জেল থেকে বের হওয়ার পর, ১৭৮০ সালে সে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই টুথব্রাশগুলো বাজারে ছাড়লো। আর মানুষও সেটা এতোই পছন্দ করলো, টুথব্রাশ বিক্রি করেই সে বড়লোক হয়ে গেলো! তার সেই টুথব্রাশ কোম্পানিটা এখনো আছে, নাম- উইজডম টুথব্রাশেস।



তবে কোনোকিছু আবিষ্কার করে বসে থাকলে কিন্তু সেটা নিজের আবিষ্কার বলে পরে কেউ স্বীকারই করবে না। তা্ই আবিষ্কার করে পেটেন্ট করিয়ে নিতে হবে। সবচেয়ে বড়ো কথা, নিজরে নামে পেটেন্ট করিয়ে নিলে দুষ্টুলোক আর আপনার আবিষ্কার নিয়ে দুই নম্বরী ব্যবসা করতে পারবে না। তো, টুথব্রাশের প্রথম পেটেন্ট কে করান, জানেন? আমেরিকার এইচ এন ওয়াডসওয়ার্থ, ১৮৫৭ সালে। তিনি অবশ্য টুথব্রাশে ব্রিসল হিসেবে ব্যবহার করেছিলেন বরাহের পশম। তবে আমেরিকাতে বাণিজ্যিকভাবে টুথব্রাশ বিক্রি করা শুরু হয় আরো অনেক পরে, ১৮৮৫ সালে।



তবে আমরা যে টুথব্রাশগুলো ব্যবহার করি, তাতে কিন্তু কোন পশুর পশমই ব্যবহার করা হয় না। তার বদলে ব্যবহার করা হয় সিনথেটিক ব্রিসল, যেমন ধরো নাইলনের ব্রিসল। এই সিনথেটিক ব্রিসলের টুথব্রাশ কে আবিষ্কার করেন জানো? দ্যুপন্ট দ্য নেমোয়াঁ, ১৯৩৮ সালে।



প্রথমে আপনাদের কে একটা প্রশ্ন কারা হয়েছিল সেইটার উত্তর হল:





হ্যাঁ, দাঁতন। নিম গাছের ডাল বা এইরকম অন্য কোন গাছের ডাল ভেঙ্গে আগাটা কামড়িয়ে বা চেছে টুথব্রাশ হিসেবে ব্যবহার করলে সেটাকে বলে দাঁতন। পৃথিবীতে এই দাঁতন ব্যবহারের প্রচলন কবে শুরু হয়েছিল বললে বিশ্বাস করবে না, খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে, মানে যিশুখিষ্টের জন্মেরও প্রায় ৩০০০ বছর আগে!





তথ্য : কিডজ, গুগুল।

মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১২ রাত ৮:১৬

আজমান আন্দালিব বলেছেন: নতুন কিছু তথ্য জানা হলো। ভালো লেগেছে।

০২ রা মে, ২০১২ রাত ১১:৩৫

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা মে, ২০১২ রাত ৮:২৭

বে এম ভে বলেছেন: ভালো লাগলো।

০২ রা মে, ২০১২ রাত ১১:৩৫

কাব্য রহমান বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ ।

৩| ০২ রা মে, ২০১২ রাত ৮:২৭

শান্তির দেবদূত বলেছেন: বাহ! মজার ইনফোরমেশন জানলাম। থ্যাংক্স।

০২ রা মে, ২০১২ রাত ১১:৩৪

কাব্য রহমান বলেছেন: আপনাকে পড়ার জন্য থ্যাংক্স।

৪| ০২ রা মে, ২০১২ রাত ৮:৩৩

ওয়ারলর্ড বলেছেন: অনেক তথ্য জানা হল।

০২ রা মে, ২০১২ রাত ১১:৩৩

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা মে, ২০১২ রাত ৮:৪৫

নাম দেবো না বলেছেন: পেষ্ট হিসেবে কি ব্যবহার করত?

০২ রা মে, ২০১২ রাত ১১:৪৮

কাব্য রহমান বলেছেন: খ্রিষ্টপূর্ব ৫০০ সালে চীন ও ভারতে টুথ পাউডার আবিস্কার হয়। আর আধুনিক দাঁতের মাজন আবিস্কার হয় ১৮শতকে আমেরিকায়।

৬| ০২ রা মে, ২০১২ রাত ৮:৫১

জলঝিরি বলেছেন: মজা তো :) :)

০২ রা মে, ২০১২ রাত ১১:৩৩

কাব্য রহমান বলেছেন: মজা পাইলে আরো নতুন কিছু জানার চেষ্টা করুন ।

৭| ০২ রা মে, ২০১২ রাত ৮:৫৬

~মাইনাচ~ বলেছেন: দারুনতো


নতুন কিছু জানলাম :)

০২ রা মে, ২০১২ রাত ১১:৩১

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা মে, ২০১২ রাত ৯:০২

মো: আবু জাফর বলেছেন: ভাই আম্রিকা আর ইউরোপ কোন কিছু করলেই সেটাই বঢ় কিছু আর আমাদের আদিম সমাজের দিকেই দেখেন তাদের জীবন মান কত উন্নত ছিলো তার কোন প্রচার নাই

০২ রা মে, ২০১২ রাত ১১:৩০

কাব্য রহমান বলেছেন: কথা সত্য।

৯| ০২ রা মে, ২০১২ রাত ৯:১২

উলাম বলেছেন: আম্রিকানরা চোর, অন্যের জিনিস নকল করে আগেই পেটেন্ট করিয়ে নিল।

০২ রা মে, ২০১২ রাত ১১:৫৪

কাব্য রহমান বলেছেন: অন্যের জিনিস নিজের করার জন্যই তো পেটেন্ট আ্ইন করছে আমেরিকা।

১০| ০২ রা মে, ২০১২ রাত ৯:১৪

ভাইয়া বলেছেন: নাম দেবো না বলেছেন: পেষ্ট হিসেবে কি ব্যবহার করত?

০২ রা মে, ২০১২ রাত ১১:৫৫

কাব্য রহমান বলেছেন: খ্রিষ্টপূর্ব ৫০০ সালে চীন ও ভারতে টুথ পাউডার আবিস্কার হয়।

১১| ০২ রা মে, ২০১২ রাত ৯:২৬

পাতালপুরের জাহাজ চালক বলেছেন: ভাল পোস্ট। নতুন কিছু জানলাম :)

০২ রা মে, ২০১২ রাত ১১:২৯

কাব্য রহমান বলেছেন: নতুন কিছু জানার জন্য ধন্যবাদ ।

১২| ০২ রা মে, ২০১২ রাত ৯:৩৭

নাম দেবো না বলেছেন: ভাইয়া বলেছেন: নাম দেবো না বলেছেন: পেষ্ট হিসেবে কি ব্যবহার করত?


লেখক কিছু বলেন না কেন?

০২ রা মে, ২০১২ রাত ১১:৫৫

কাব্য রহমান বলেছেন: খ্রিষ্টপূর্ব ৫০০ সালে চীন ও ভারতে টুথ পাউডার আবিস্কার হয়।

১৩| ০২ রা মে, ২০১২ রাত ৯:৫৫

ঈষাম বলেছেন: জানলাম!

০২ রা মে, ২০১২ রাত ১১:২৭

কাব্য রহমান বলেছেন: জানা ভাল জানার কোন শেষ নাই।

১৪| ০২ রা মে, ২০১২ রাত ১০:২৬

জেমস বন্ড বলেছেন: দারুন তথ্য বহুল পোস্ট , আমি তো কখন ও ভাবিই নাই যে টুথব্রাশ নিয়া আহারে কপাল :( :(

০২ রা মে, ২০১২ রাত ১১:২৬

কাব্য রহমান বলেছেন: এই পৃথিবীতে সমস্ত আবিষ্কারের পিছনে কোন না কোন ঘটনা জড়িত।

১৫| ০২ রা মে, ২০১২ রাত ১০:৩৮

রকিবুল আলম বলেছেন: দারুন তথ্য বহুল পোস্ট

০২ রা মে, ২০১২ রাত ১১:২২

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ

১৬| ০২ রা মে, ২০১২ রাত ১০:৫৫

বড় বিলাই বলেছেন: অনেক তথ্য জানলাম। আমি কিন্তু প্রশ্নের উত্তরটা পেরেছিলাম। :)

০২ রা মে, ২০১২ রাত ১১:১৮

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে উত্তরটা প্রথমে পরার জন্য।

১৭| ০২ রা মে, ২০১২ রাত ১১:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর পোস্ট।ভালো থাকুন।

০২ রা মে, ২০১২ রাত ১১:৪৯

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ আপনিও ভাল খাকুন ।

১৮| ০৩ রা মে, ২০১২ রাত ১২:০৭

রিফাত হোসেন বলেছেন: ৯+++

০৩ রা মে, ২০১২ রাত ১:৪৪

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ

১৯| ০৩ রা মে, ২০১২ রাত ১:৩৩

প িথক বলেছেন: জানার শেষ নাই।++++

০৩ রা মে, ২০১২ রাত ১:৪৩

কাব্য রহমান বলেছেন: কথা সত্য, আপনাকে ধন্যবাদ

২০| ০৩ রা মে, ২০১২ রাত ১:৪৭

আমি তুমি আমরা বলেছেন: Chomotkar post. Valo laglo. :)

০৩ রা মে, ২০১২ রাত ২:৩২

কাব্য রহমান বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য।

২১| ০৩ রা মে, ২০১২ রাত ১:৪৯

রাতুল_শাহ বলেছেন: বাহ চমৎকার একটা পোষ্ট পড়লাম।


শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা মে, ২০১২ রাত ২:৩৩

কাব্য রহমান বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

২২| ০৪ ঠা মে, ২০১২ বিকাল ৫:১২

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.