| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩০ বছর লেগেছে বুঝতে আমি কি নই, কি হতে পারবো না ! আরো কিছুদিন সময় পেলেই হয়তো এটাও জেনে যাব আমি কে, আমি কি ! আপাতত একটা অনলাইন মুদি দোকান (www.iFeri.com) দাঁড় করাবার চেষ্টা করছি । দাঁড়িয়ে গেলেই বেরিয়ে পড়ব দিগ্বিজয়ে !
(২৭ জানুয়ারি পর্যন্ত আপডেট নিচে দেখুন । সিঙ্গাপুর প্রবাসী আজাদ ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ তার অভাবনীয় সহায়তার প্রতিশ্রুতির জন্য । আর মাত্র ২ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে আমার মনে হয় ।)
ভোর ৫.৩০ এ একটা এসএমএস পেলাম, 'দুই চোখে ঘুম নাই । ভাবছি, কেন ফিরে আসলাম জীবন নিয়ে ? বারডেমে মারা গেলেই বোধহয় ভালো হত । সামনের মাস থেকে ওষুধ বন্ধ হয়ে যাবে, জানি না কি করব । কোন টাকা নাই । নিজের ওষুধ, মায়ের ওষুধ, বৌয়ের ওষুধ কোত্থেকে আসবে জানি না । আপনারা কেন এত কষ্ট করে আমাকে সুস্থ করলেন ? কোন মানে হয় এতো কষ্ট করার?'
মোহাম্মদ সাব্বির রাহমান, বয়স ৩৪, পেশায় সহকারী শিক্ষক, রাজশাহী মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুছিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন । তাঁর সাথে কথা বললেই টের পাওয়া যায় তিনি ঠিক আর দশটা সাধারণ মানুষের মত বেঁচে থাকতে চান না । ছোট্ট এক কামরার সংসার অথচ ঘরের একদিকের প্রায় পুরো দেয়াল জুড়ে বইয়ের ভাণ্ডার ! দুর্দান্ত সংগ্রহ ! আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, প্রতিদিন বাস করছেন বেঁচে থাকার অনিশ্চয়তা মাথায় নিয়ে তবুও জীবন নিয়ে কত কত স্বপ্ন দেখে চলেছেন । তাঁর ৩ বছরের পরির মত ছোট্ট মেয়েটার দুষ্টুমিতে বিব্রত আবার মুগ্ধও ! এধরনের মানুষকে দয়া দেখানো যায় না । তাঁকে একটু সহায়তা করেছি বলে বিনিময়ে কিছু করার আপ্রাণ চেষ্টা । গত আমের মৌসুমে প্রায় পুরোটা সময় তাঁর অশক্ত শরীর নিয়ে আমাদেরকে সাহায্য করে গেছেন রাসায়নিকমুক্ত ভালো আম সংগ্রহ করবার কাজে । বুঝতে পারছিলাম তিনি তুমুল চেষ্টা করে যাচ্ছেন যেন আমাদের জন্য কিছু করতে পারেন । একজন শিক্ষক হয়ে অন্যের অনুগ্রহ হাত পেতে নেওয়ার মানসিকতা তাঁর ছিল না !
সেই সাব্বির ভাই আজকে সকালে এই মেসেজটা পাঠালেন ! ২০১১ সালের অগাস্টে ঢাকার বারডেমে কিডনি প্রতিস্থাপিত হয়েছিল তাঁর । সেই টাকার প্রায় পুরোটাই এসেছিল এই ব্লগ আর ব্লগের বাইরে কিছু দরদি মানুষের সৌজন্যে । আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সহব্রগার রোখসানা তাজিন এর এই ব্লগ একজন শিক্ষকের জন্য হাত পাতছি পড়েই সবাই জানতে পারেন সাব্বির ভাইয়ের কথা । তারপর রূঢ় বাস্তবতার বিরুদ্ধে লড়াই আর তাতে জিতে যাওয়ার আখ্যান ।
আমরা অবশ্য জানতাম এই লড়াই এত সহজে শেষ হবে না । Post transplant treatment খুবই ব্যয় এবং সময়সাপেক্ষ একটা ব্যাপার । সেখানেও ভাগ্যজোরে পাশে পেয়ে যাই চট্টগ্রামের A. K. Khan Foundation-কে । গত প্রায় এক বছর তাঁরা সাব্বির ভাইকে চিকিৎসা খরচ বাবদ মাসিক ২৫ হাজার টাকা করে দিয়ে এসেছেন। জাতিসঙ্ঘে কর্মরত পপি নাম্নী একজন নিউজিল্যান্ড প্রবাসী চেক-আপ বাবদ ১০ হাজার টাকা পাঠিয়ে গেছেন নিয়মিত । নিজের ও মায়ের প্রতিমাসের ওষুধ খরচের বাকি টাকাটা সাব্বির ভাই তাঁর স্কুলের সামান্য বেতন দিয়ে যেভাবে পেরেছেন চালিয়ে নিয়েছেন । আসছে মাস থেকে শেষ হচ্ছে এই পড়ে পাওয়া অনুদানও । এরপর ?
একমাত্র মিরাকলই এখন পারে সাব্বির ভাইকে তাঁর বেঁচে থাকার আশা ফিরিয়ে দিতে ।
মিরাকল কিন্তু হয়, আগেও হয়েছে ! তাজিন আপুর সাথে দেখা হওয়ার আগে সাব্বির ভাই কিন্তু মেনেই নিয়েছিলেন তাঁর জীবন এখন শুধুই মৃত্যুর প্রতীক্ষায় কাটবে ! বারডেমে যখন তাঁকে প্রথম আনা হল ডাক্তার তাঁর প্রথম রিপোর্ট দেখে প্রথমেই বলেছিলেন, এই পেশেন্টের তো বেঁচে থাকার কথা না, it's a miracle ! সাব্বির ভাইয়ের জন্য কিছুতেই কিডনি যোগাড় করা যাচ্ছিল না আমাদের ক্ষুদ্র বাজেটে, অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে ডাক্তার সম্মত হয়েছিলেন তাঁর মায়ের কিডনি গ্রহণ করতে । এই এত এত মিরাকল নিয়ে এসে যদি এখন হেরে যাই, সেই ক্ষোভ আর হতাশা তো সাব্বির ভাইয়ের একার না আমাদেরও ! কি দরকার ছিল খামোকা তাঁকে আশার আলো দেখানোর !
এখন আমাদের পরিকল্পনা সাব্বির ভাইকে একটা মোটামুটি স্থায়ী বন্দোবস্ত করে দেবার । একটা ছোট ফার্মেসি, স্কুল থেকে ফিরে যেটার দেখভাল তিনি নিজেই করতে পারবেন । দোকানের পজেশান-মালপত্র সব মিলিয়ে এজন্য দরকার ৩-৪ লক্ষ টাকা । কম না জানি, কিন্তু আমরাই তো বছর দেড়েক আগে তাঁর জন্য ১০ লক্ষেরও বেশি টাকা যোগাড় করতে সক্ষম হয়েছিলাম, পেরেছিলাম সব প্রতিকূলতাকে জয় করে তাঁকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে । আমরা কি পারব না আবার সবাই এক হয়ে শেষ একটা যুদ্ধে সাবির ভাইকে জিতিয়ে দিতে ?
আর কিছু না হোক সাব্বির ভাইয়ের সাথে কথা বলে তাঁকে সাহস যোগান, তাঁর মোবাইল নাম্বার ০১৭১৯৯৩৩০৯৬ । সাব্বির ভাইকে টাকা পাঠাতে পারেন তাঁর ব্যাংক অ্যাকাউন্টেঃ নামঃ সাব্বির রহমান, সঞ্চয়ী হিসাব নং ১১২২১০৮০০১৪৪১৩, প্রাইম ব্যাংক, রাজশাহী ।
রাজশাহী প্রাইম ব্যাংকের SWIFT code:
PRBLBDDH009
(RAJSHAHI BRANCH)
138/144, SHAHEB BAZAR,
RAJSHAHI
BANGLADESH
আপডেটঃ ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
ডাচ-বাংলা ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খোলা হলঃ
নামঃ সাব্বির রহমান,
অ্যাকাউন্ট নম্বরঃ ১৩৫.১০১.২৬৭৬৮১
২৭ জানুয়ারিঃ সিঙ্গাপুর প্রবাসী আজাদ ভাই ফোন করেছিলেন সাব্বির ভাইকে । তিনি দুয়েকদিনের মধ্যেই ২ লক্ষ টাকা পাঠিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন । এর আগে আজাদ ভাইয়ের স্ত্রীর বড় ভাই (রাজশাহীর স্থানীয়) যোগাযোগ করেছিলেন সাব্বির ভাইয়ের সাথে তাদের খবর নেয়ার জন্য । আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ । এখন প্রয়োজন আর ২ লক্ষ টাকা ।
২৬ জানুয়ারিঃ
মোট সংগ্রহঃ ১৪,০৫০ টাকা
একজন বিদেশ ফেরত ভাই অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বিকাশের মাধ্যমে ৩,০৫০ টাকা পাঠিয়েছেন । তাঁর পিতাও অসুস্থ, আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে সুস্থ করে দেন ।
মিরপুর থেকে এক ভাই বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছেন । রাজশাহীর এক ভাই আজকে হয়তো সাব্বির ভাইয়ের সাথে দেখা করতে যাবেন । আমারও মনে হয় রাজশাহীর স্থানীয় মানুষের পক্ষে সাব্বির ভাইকে মানসিক এবং অর্থনৈতিক সাপোর্ট দেয়াটা সবচেয়ে সহজ ।
২৪ জানুয়ারি পর্যন্ত সাব্বির ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে ১০,৫০০ টাকা (১০,০০০+৫০০) জমা হয়েছে । এক ভাই ২ লক্ষ টাকা পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন, সাব্বির ভাই সেটা পাওয়া মাত্রই আপনাদের জানানো হবে । আমাদের আশা এই পোস্টের মাধ্যমে আমরা ৪ লক্ষ টাকা সাব্বির ভাইয়ের হাতে পৌঁছে ইতে পারবো ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
অক্রুর মাঝি বলেছেন: ইনশা আল্লাহ ! That's all we can do, try.
২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২
খেয়া ঘাট বলেছেন: সবাই সাধ্যমতো এগিয়ে আসা উচিত।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
অক্রুর মাঝি বলেছেন: ধন্যবাদ ।
৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
পথহীন পথিক বলেছেন: দশের লাঠি হতে পারে একের বোঝা'
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
অক্রুর মাঝি বলেছেন: Exactly.
৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
শ।মসীর বলেছেন: পোস্টটি দৃষ্টি আকর্ষনের জন্য নির্বাচিত করা হউক- মডারেটরের সহায়তা কামনা করছি......।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
অক্রুর মাঝি বলেছেন: Please try to spread this news to as many people as possible.
৫|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
মিত্রাক্ষর বলেছেন: এই না হলে মানুষ গড়ার কারিগর?
স্যালুট সাব্বির ভাই।
আশা করি পোস্টটি নির্বাচিত করা হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
অক্রুর মাঝি বলেছেন: সাব্বির ভাই আসলেই খুব শক্ত মনের মানুষ । উনাদের পুরো পরিবারই খুব শিক্ষিত, একমাত্র বোন মাস্টার্স পড়ছেন, স্ত্রীও মাস্টার্স করেছেন ইতিহাসে । এরকম একটা পরিবারের অর্থনৈতিক দশা দেখলে দেশের প্রবৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতি সব মিথ্যা মনে হয় !
৬|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ মডারেটর কে..........।
ব্লগ হউক পরিবর্তনের হাতিয়ার, জীবনের জয়গান গাওয়ার মঞ্চ !!!
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
অক্রুর মাঝি বলেছেন: োকেও অনেক ধন্যবাদ ।
৭|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: বিজয়ী আপনাকে করবই ইনশাআল্লাহ। পাশে আছি। সাহস হারাবেন না।
ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
অক্রুর মাঝি বলেছেন: দুপুরের পর সাব্বির সাথে কথা বলতে পারেন, উনি তাহলে সাহসটা অন্তত ফিরে পাবেন ।
৮|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ব্লগ হউক পরিবর্তনের হাতিয়ার, জীবনের জয়গান গাওয়ার মঞ্চ !!!
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
অক্রুর মাঝি বলেছেন: ব্লগ আসলেই আশ্চর্য একটা মাধ্যম !
৯|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
লাবনী আক্তার বলেছেন:
পথহীন পথিক বলেছেন: দশের লাঠি হতে পারে একের বোঝা'
সহমত।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
অক্রুর মাঝি বলেছেন: সাহায্যের পাশাপাশি সাব্বির ভাইয়ের সাথে কথা বলতে পারেন, উনি তাহলে সাহসটা অন্তত ফিরে পাবেন ।
১০|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
সত্যচারী বলেছেন: এমন একজন মানুষের পাশে দাড়াতে পারলে আত্মার শান্তি পাব। শিক্ষিত লোকের অর্থনৈতিক বিপর্যয় যে মৃত্যুসম। না বেচে থাকা যায়, নাধাত পাতা যায়। আমি আমার সাধ্যমত চেষ্টা করব, আর আশা করি ব্লগারদের কাছ থেকে তিনি নিরাশ হবেন না।
সাব্বির ভাইয়ের উন্নতি কামনা করছি। সেই সাথে পোষ্ট লেখক ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা বিষয় আমাদের জানানোর জন্য।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
অক্রুর মাঝি বলেছেন: সাব্বির ভাইদের পুরো পরিবারই খুব শিক্ষিত, একমাত্র বোন মাস্টার্স পড়ছেন, স্ত্রীও মাস্টার্স করেছেন ইতিহাসে । এরকম একটা পরিবারের অর্থনৈতিক দশা দেখলে দেশের প্রবৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতি সব মিথ্যা মনে হয় !
১১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: অক্রুর মাঝি, আপনাকে অভিনন্দন এই পোস্টের জন্য। আমি যতটুকু পারি ক্ষুদ্র সাহায্য করব, আশা করি সবাই মিলে কিছু একটা হয়েই যাবে, যেতেই হবে ...
সাব্বির রহমান স্যারের জন্য ভালবাসা ও শুভকামনা।
সুস্থ হয়ে উঠুন স্যার ...
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
অক্রুর মাঝি বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ করে দিন ।
১২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
নিয়েল ( হিমু ) বলেছেন: শুভ কামনা থাকল ।
এবং পাশে আছি ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
অক্রুর মাঝি বলেছেন: পাশে আছি । ধন্যবাদ ।
১৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
ইয়াংিক বলেছেন: saddho moto pase thakbo. Insallah
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
অক্রুর মাঝি বলেছেন: ধন্যবাদ ।
১৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
অনীশ বলেছেন: মোহাম্মদ সাব্বির রাহমানের সাথে মোবাইল ফোনে একটু আগে কথা হলো। কথা শুনে মনে হলো, সব সময় হাসি-খুশীতে থাকতে চায়। কিন্তু এই হাসির মধ্যে লুকিয়ে আছে অনেক স্বপ্ন, অনেক কষ্ট।
ডার্চ বাঙলা ব্যাংকের অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট হলে, অনেকের সুবিধা হতো। আমি আগামীকাল ডার্চ বাঙলা ব্যাংকে যোগাযোগ করবো প্রাইম ব্যাংকের কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে কি না।
কয়েক মিনিট কথা হলো। বললাম, ভেঙে পড়বেন না। আমরা আপনার পাশে আছি। আপনি সুন্দরভাবে বেঁচে থাকবেন। তিনি হাসতে হাসতে বললেন, আপনারা আছেন বলেই বাঁচার স্বপ্ন দেখি। দোয়া করবেন।
আমি অবশ্যই তাঁর পাশে দাঁড়াবো। তাকে বেঁচে থাকতেই হবে। তাঁর পাশে আমাদেরকে দাঁড়াতেই হবে। মানুষ মানুষের জন্য, ভালোবাসা অবশ্যই পেতে পারে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
অক্রুর মাঝি বলেছেন: অনীশ ভাই, অনেক অনেক ধন্যবাদ । আমি আসলেই একা আর সাব্বির ভাইকে মানসিকভাবে শক্ত রাখতে পারছিলাম না । ইনশা আল্লাহ টাকা যোগাড় হয়ে যাবে, কিন্তু আমি চাইনা এর আগে সাব্বির ভাই একজন পরাজিত মানুষে পরিণত হন ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
অক্রুর মাঝি বলেছেন: ডাচ-বাংলা ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খোলা হলঃ নামঃ সাব্বির রহমান, অ্যাকাউন্ট নম্বরঃ ১৩৫.১০১.২৬৭৬৮১
১৫|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ! তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের সবার ছোট ছোট সাহায্য একটা পরিবার একটা স্বপ্ন নতুন করে আবার গড়ে উঠবে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
অক্রুর মাঝি বলেছেন: ইনশা আল্লাহ ।
১৬|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
আমিনুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ্। সাব্বির ভাইয়ের পাশেই আছি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
অক্রুর মাঝি বলেছেন: পাশেই আছি ।
১৭|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
ইসমাইল_১ বলেছেন: দোয়া করি আল্লাহ তায়ালা সাব্বির ভাই কে ভাল করে তোলেন । ইনশাল্লাহ ভাই আমরা সবাই আপনার পাশে আছি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৮|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
এস. এম. কামরুল আহসান বলেছেন: রাখে আল্লাহ মারে কে! প্রতি মানুষ কখন কোথায় থাকবে এবং কি অবস্থায় থাকবে তা মহান আল্লাহ কর্তৃক আগেই নির্ধারিত হয়ে আছে। তাই সাব্বির ভাইয়ের প্রতি অনুরোধ উনি যেন কখনও এ নিয়ে টেনশন না করেন। অল্লাহ তাকে আগে যে ভাবে সাহায্য করেছেন এখনও সে ভাবে সাহায্য করবেন, ইনশাআল্রাহ। সাবির ভাইয়ের জীবনের সকল অপূর্ণতা কানায় কানায় পূর্ণ হোক এই কামনায়.........
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
অক্রুর মাঝি বলেছেন: আমিও এভাবেই ভাবার চেষ্টা করি, সাব্বির ভাইকেও বলার চেষ্টা করি । পারলে আপনিও একটু কথা বলবেন তাঁর সাথে ।
১৯|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
সপ্নাতুর আহসান বলেছেন: হেরে যাবে কেন রে ভাই?
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
অক্রুর মাঝি বলেছেন: হারবো না ইনশা আল্লাহ ।
২০|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
রিমন রনবীর বলেছেন: আশা করি আমরা ব্লগাররা সবাই আবার তার পাশে দাড়ানোর চেষ্টা করব।
জেতার আশা দেখিয়ে তো তাকে হেরে যেতে দিতে পারিনা।
পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু পারি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
অক্রুর মাঝি বলেছেন: 'জেতার আশা দেখিয়ে তো তাকে হেরে যেতে দিতে পারিনা।' সেটাই আমারও কথা !
২১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
নস্টালজিক বলেছেন: আছি!
প্রচেষ্টা সফল হোক!
আপডেট জানাবেন!
শুভেচ্ছ আপনাকে!
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
অক্রুর মাঝি বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
২২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
নস্টালজিক বলেছেন: বাই দ্যা ওয়ে,
খুব ভালো হতো যদি কোনো বিকাশ নম্বর দিতেন!
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ নম্বর খোলার ব্যবস্থা করছি ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
২৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
অদৃশ্য বলেছেন:
পাশে দাড়ানোর চেষ্টা থাকবে...
শুভকামনা....
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
অক্রুর মাঝি বলেছেন: লেখক বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
২৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
ভেজাল* বলেছেন: কত টাকা জমা হচ্ছে বা আর কতটুকু হলে সাহায্য বন্ধ হবে সেটাও আপডেট করবেন প্লিজ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
অক্রুর মাঝি বলেছেন: আমি সাব্বির সাথে এখনও কথা বলতে পারি নাই, অবশ্যই আপডেট জানাতে থাকব ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
অক্রুর মাঝি বলেছেন: পোস্টের নিচে আপডেট দিয়েছি ।
২৫|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
আন্ধা পোলা বলেছেন: কি দারুন জীবনীশক্তি! খুব শিঘ্রই আর্থিক ভাবে পাশে দাড়ানোর চেষ্টা করবো ইনশাললাহ!
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ।
২৬|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ তার সদ্গতি করুন , আমরাও যথাসাধ্য সাহায়্যর হাত প্রয়াসারিত করি
শুভকামনা
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ।
২৭|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
আমি ইহতিব বলেছেন: অবশ্যই সাথে আছি, পাশে আছি। অনীশ ভাইয়ের সাথে একমত, ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট নম্বর হলে অনেকের সুবিধা হতো।
আপডেট জানাবেন দয়া করে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
অক্রুর মাঝি বলেছেন: ডাচ-বাংলা ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খোলা হলঃ নামঃ সাব্বির রহমান, অ্যাকাউন্ট নম্বরঃ ১৩৫.১০১.২৬৭৬৮১
২৮|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাআল্লাহ্। সাব্বির ভাইয়ের পাশেই আছি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
অক্রুর মাঝি বলেছেন: লেখক বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
২৯|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইনশাল্লাহ সবার সহযোগিতার উছিলায় আল্লাহর রহমতে সাব্বির ভাই ঘুরে দাড়াবেন...
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
অক্রুর মাঝি বলেছেন: লেখক বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৩০|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
মামুন,চৌ:হাট বলেছেন: বিকাশ নাম্বার দিন। টাকা পাঠাতে আরো সহজ হবে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
৩১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
আন্ধার রাত বলেছেন:
ইনশাল্লাহ সবার সহযোগিতার উছিলায় আল্লাহর রহমতে সাব্বির ভাই ঘুরে দাঁড়াবেন...
সহযোগিতার চেষ্টায় আছি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
অক্রুর মাঝি বলেছেন: লেখক বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৩২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
সাব্বির ভাইয়ের জন্যে অনেক অনেক শুভকামনা।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
অক্রুর মাঝি বলেছেন: ধন্যবাদ ।
৩৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
ইখতামিন বলেছেন: নস্টালজিক বলেছেন: বাই দ্যা ওয়ে,
খুব ভালো হতো যদি কোনো বিকাশ নম্বর দিতেন!
তার পূর্ণ সুস্থতা ও শুভ কামনা করছি.
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
৩৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সহপথিক বলেছেন: আমি ব্লগে নতুন। এই দিন কয়েক হল ব্লগ এ আসলাম। লেখাটি পড়ে আবেগাপ্লুত হয়েছি। ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করবো।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
৩৫|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
জামিল হাসান বলেছেন: ইনশা আল্লাহ তিনি আবার জিতে যাবেন এই কামনা করি সৃষ্টি কর্তার কাছে । ওনার আম্মাকে স্যালুট আসলে দুনিয়াতে মায়ের থেকে আপন কেউ নাই ।
কিছু করার চেষ্টা করবো ওনার জন্য ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
অক্রুর মাঝি বলেছেন: ধন্যবাদ। বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
৩৬|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আশীষ কুমার বলেছেন: আশা করছি একটা ব্যবস্থা হয়ে যাবে
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
অক্রুর মাঝি বলেছেন: ইনশা আল্লাহ ।
৩৭|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
আজমান আন্দালিব বলেছেন: এ ধরনের লড়াই করা মানুষগুলোর বেঁচে থাকাটা জরুরী। তাই সবাই সাধ্যমতো এগিয়ে আসুন সাব্বির ভাইয়ের লড়াইয়ে অংশগ্রহণের জন্য।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
অক্রুর মাঝি বলেছেন: লেখক বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাকতেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৩৮|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
পুলক ঢালী বলেছেন: যত তাড়াতাড়ী সম্ভব বিকাশ একাউন্ট খুলে নম্বরটা জানান । আমরা এখনও মরে যাইনি বেচে আছি সবাইকে নিয়ে বেচে থাকার জন্য ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
৩৯|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
রোদেলা দুপুর বলেছেন: টাকা না দিতে পারলেও উনার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
অক্রুর মাঝি বলেছেন: আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন ।
৪০|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আসুন আমরা সবাই, এই মানুষটার পাশে দাড়াই । আমি আমার সাধ্যমতো ওনার একাউন্টে পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ্
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
অক্রুর মাঝি বলেছেন: লেখক বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাকতেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৪১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
সবুজ সাথী বলেছেন: সাথে আছি। আপাতত এটুকুই বলে গেলাম।
৪২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
তানিয়া হাসান খান বলেছেন: অবশ্যই সাথে আছি, পাশে আছি। ইনশাল্লাহ থাকার চেষ্টা করব।
৪৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ইনশাল্লাহ পাশে আছি।
৪৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
মাহিরাহি বলেছেন: তার এই জীবন যুদ্ধে পাশে দাড়াবার চেষ্টা চালাব।
আল্লাহ তাকে পরিপূর্ন সূস্থতা দান করুন।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৪৫|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
ঘুড্ডির পাইলট বলেছেন:
পোষ্ট স্টিকি হয়েছে। কিছু করার ইচ্ছা আছে এব্যাপারে ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৪৬|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ... কৃতজ্ঞতা অক্রুর মাঝি ভাই। আপনি এতদিনও সাব্বির ভাইয়ের সঙ্গে আছেন। হ্যাঁ, রোখসানা তাজিন আপার পোস্ট এর মাধ্যমে সামান্য পরিমানে যুক্ত হতে পেরেছিলাম। যেহেতু ফার্মেসি শুরু করে দেয়ার পরিকল্পনা এখন, হয়ত পরিচিত দু'একজন ডাক্তার আর পরিচিতজনদের মাধ্যমে কোনভাবে কিছুটা এগিয়ে আসা যায় কিনা চেষ্টা করি।
এই দেড় বছর যখন পার হয়েছে, বাকি সময়টা নিষ্চয় ভালভাবেই এগোবে সাব্বির ভাইয়ের পরিবারের জন্য। আপনাকে, তাজিন আপাকে, অন্যান্য সহব্লগার ও এ. কে. ফাউেন্ডশনের জন্য ধন্যবাদ ও দোয়া।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
অক্রুর মাঝি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
৪৭|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন: আশা রাখি সামর্থ্যবান ব্যক্তিবর্গ এগিয়ে আসবে। সবার সহযোগীতায় বেঁচে যাবে একটি আলোকিত প্রাণ।
৪৮|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: উনার সাথে আমার কথা হয়েছিল উনার আপারেশনের আগে - উনার অপারেশন সাকসেসফুল হওয়ার পর খুব খুশি হয়েছিলাম - আবার কথা বলব আশা করছি - দেখি উনার জন্য কিছু করতে পারি কিনা
৪৯|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন:
পোষ্ট স্টিকি হয়েছে। কিছু করার ইচ্ছা আছে এব্যাপারে ।
সাথে আছি।
৫০|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
কি করব বলেছেন: Emon manus beche thaka dorkar.... in shaa allah taka jogar hoe jabe
৫১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
এপসাইন বলেছেন: শেয়ার করলাম। ার পাশে asi...ami amr jotodur shomvob help korbo....jodi akta manush aro beche thake je shomaj take shundor korbearo tahole r ki e ba lage..jibontake bolte parbo ami monushotto harai ni !! ![]()
৫২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
একুশে২১ বলেছেন: কথা বলব অবশ্যই। আল্লাহ আবার মিরাকেল দেখাক আমাদের মাধ্যমে।
৫৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
আশফাক সুমন বলেছেন: অক্রুর মাঝি ভাই সালাম ।
আপনাকে ধন্যবাদ আমাদের একজন ভাই(ক সাহায্য করার সুযোগ দেওয়ার জন্য।।
বিকাশ নম্বর টা জানান যত তাড়াতাড়ি সম্ভব। ইনশা আল্লাহ সাধ্যমতো সাব্বির ভাই-এর জন্য কিছু টাকা পাঠাবো। দোয়া রইল ওনার জন্য । ইনশাআল্লাহ সাব্বির ভাই সুস্থ হয়ে যাবেন।। আল্লাহ আমদের সবাই(ক তাওফিক দিন এই ভাই(ক সাহায্য করার।
আপডেট জানাবেন নিয়মিত- সম্ভব হলে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
৫৪|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
মোঃ আব্দুল্লাহ বলেছেন: ইনশাল্লাহ পাশে আছি
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
অক্রুর মাঝি বলেছেন: ইনশা আল্লাহ ।
৫৫|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
এম এ লতিফ লিমন বলেছেন: Yes! We have to do it. Not from sympathy, from empathy.
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৫৬|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
হাসান মুহিব বলেছেন: ইনশাল্লাহ পাশে আছি
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
অক্রুর মাঝি বলেছেন: ইনশা আল্লাহ ।
৫৭|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
দুরন্ত সাহসী বলেছেন: পাশে আছি, সফলতা কামনা করি
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
অক্রুর মাঝি বলেছেন: লেখক বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাকতেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৫৮|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পাশে আছি সবসময় ।
একটা বিকাশ নাম্বার দিলে ভালো হতো,টাকা পাঠাতে সুবিধা হতো ।
দেখেন তো দেয়া যায় কিনা ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
অক্রুর মাঝি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
৫৯|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
অলওয়েজ ড্রিম বলেছেন: ধ্যাত্তেরি যাকে কোনোদিন দেখি নাই, শুনি নাই তার জন্য চোখে পানি আসে কেন?
আসলে বাঙালীকে জাগাতে পারলে সবকিছুই সম্ভব। স্রেফ জায়গামত একটা খোঁচা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
অক্রুর মাঝি বলেছেন: আপনার কথা শুনে আমিও অনেক সাহস পেলাম ।
৬০|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭
১১স্টার বলেছেন: শুভ কামনা সাব্বির ভাইয়ের জন্য।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ ।
৬১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
ফেলুদার চারমিনার বলেছেন: আপনাকে ধন্যবাদ এই পোস্টটির জন্য, সামুকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য। সাব্বির ভাইয়ের পাশেই আছি, সবার চেষ্টায় সাব্বির ভাই আবারো সুস্থ হয়ে উঠুক, এই পো্ড়া বাংলাদেশে সাব্বির ভাইদের বড্ডো দরকার
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
অক্রুর মাঝি বলেছেন: আমাদের দেশে অসহায় মানুষের তো কোন অভাব নেই, তাই মাঝে মাঝে মনে হয় যে একজন কে নিয়ে এত মাতামাতি করার কি দরকার । সাব্বির ভাইয়ের ব্যাপারটা শেয়ার করার সময় মনে হচ্ছিল কেউ যদি এভাবে ভাবেন তাহলে তাকে খুব একটা দোষ দেয়া যাবে না । আপনাদের সাড়া পেয়ে মনে হচ্ছে ব্যপারটা শেয়ার না করাটাই অপরাধ হত । আর কিছু না হোক সাব্বির ভাই মানসিক ভাবে আজকে অনেক চাঙ্গা, অনেক আশাবাদী । ধন্যবাদ সবাইকে ।
৬২|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
স্বপ্নের মানুষ বলেছেন: ইনশল্লাহ হেল্প করার চেষ্টা করব
বাংলাদেশের ব্লগি ং জগতে নতুন মাত্রা
http://banglafamily.com/
https://www.facebook.com/BanglaFamily
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
অক্রুর মাঝি বলেছেন: ইনশা আল্লাহ ।
৬৩|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
দানবিক রাক্ষস বলেছেন: ইনশাল্লাহ! তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনুগ্রহ করে চেষ্টা করবেন 'দৃষ্টি আকর্ষণে' এই পোস্টটি থাকতে থাক্তেই যেন আমরা এই উদ্যোগটার সফল পরিসমাপ্তি টানতে পারি ।
৬৪|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
অক্রুর মাঝি বলেছেন: আমাদের দেশে অসহায় মানুষের তো কোন অভাব নেই, তাই মাঝে মাঝে মনে হয় যে একজন কে নিয়ে এত মাতামাতি করার কি দরকার । সাব্বির ভাইয়ের ব্যাপারটা শেয়ার করার সময় মনে হচ্ছিল কেউ যদি এভাবে ভাবেন তাহলে তাকে খুব একটা দোষ দেয়া যাবে না । আপনাদের সাড়া পেয়ে মনে হচ্ছে ব্যপারটা শেয়ার না করাটাই অপরাধ হত । আর কিছু না হোক সাব্বির ভাই মানসিক ভাবে আজকে অনেক চাঙ্গা, অনেক আশাবাদী । ধন্যবাদ সবাইকে । আমি আপডেট জানা মাত্রই (সব ধরনের) আপনাদের জানাবো । আশা করছি আজকের মধ্যে সাব্বির ভাইয়ের বিকাশ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে । আপনাদের সাথে সাথেই সেটা জানিয়ে দেব ।
৬৫|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
আমিনুর রহমান বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট খোলা হল, ০১৭১৯৯৩৩০৯৬ সাব্বির ভাইয়ের এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
অক্রুর মাঝি বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
৬৬|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
শরিফ নজমুল বলেছেন: আপনাদের উদ্যোগের জন্য ধন্যবাদ।
চেষ্টা করব আপনাদের উদ্যোগে যতটুকু পারি শরিক হতে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
অক্রুর মাঝি বলেছেন: সাহস যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
৬৭|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: কিছু টাকা পাঠালাম। আশা করি কাজে লাগবে। ভালো হয় সবাই যদি বিক্যাশ এ পাঠান। সহজে উঠিয়ে নেয়া যাবে। কিভাবে পাঠাবেন তার একটা লিংক দিয়ে দিলাম।:
বিক্যাশে টাকা পাঠানোর তরিকা
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
অক্রুর মাঝি বলেছেন: সাব্বির ভাইয়ের সাথে কথা হল । তিনি বিকাশে টাকা পেয়েছেন । আপনাকে অনেক ধন্যবাদ । দয়া করে তাঁর সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিন ।
৬৮|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
সাহিদা আশরাফি বলেছেন: সায়েম মুন বলেছেন: আশা রাখি সামর্থ্যবান ব্যক্তিবর্গ এগিয়ে আসবে। সবার সহযোগীতায় বেঁচে যাবে একটি আলোকিত প্রাণ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
অক্রুর মাঝি বলেছেন: ইনশা আল্লাহ ।
৬৯|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
আশফাক সুমন বলেছেন: ধন্যবাদ
২।৩ দিনের ম(ধ্য কিছু টাকা পাঠাব ইনশা আল্লাহ
সাব্বির ভাই আল্লাহ্র রহমতে ভালো হোয়ে যাবেন। দুয়া রইলো ওনার জন্য
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
অক্রুর মাঝি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আবেদনে সাড়া দেবার জন্য । দয়া করে সাব্বির ভাইয়ের সাথে কথা বলে নেবেন ।
৭০|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
আসফি আজাদ বলেছেন: ইনশাল্লাহ আমার সহধর্মিনী ২/৩ দিনের মধ্যে ২লক্ষ টাকা পাঠাবেন। সাব্বির ভাইয়ের একাউন্টে ক্রেডিট হতে ৫/৬ দিন লাগতে পারে। অনুগ্রহ করে প্রাপ্তির পরে নিশ্চিত করতে অনুরোধ করছি। সাব্বির ভাইয়ের সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
অক্রুর মাঝি বলেছেন: অভাবনীয় ! আমি অবশ্যই এটার আপডেট আপনাকে জানাবো । দয়া করে সাব্বির ভাইকে জানাবেন কোন ব্যাঙ্কে কিভাবে পাঠাবেন । অনেক ধন্যবাদ ।
৭১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
পুলক ঢালী বলেছেন: আজ সকালে সাব্বির সাহেবের প্রাইম ব্যাংক একাউন্টে কিছু টাকা পাঠালাম সন্ধ্যায় ওনার সাথে ফোনে কথা বললাম সবার ভালোবাসায় ওনাকে উদ্দিপীত মনে হলো খুব ভালো লাগলো ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
অক্রুর মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপডেট দিয়ে যাচ্ছি ।
৭২|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন: খুবই দু:খ জনক ঘটনা। ![]()
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
অক্রুর মাঝি বলেছেন: কথা বলে সাহস যুগিয়ে যাবেন আশা করি ।
৭৩|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
ইউসুফ আলী রিংকূ বলেছেন: আর্থিক এবং শারীরিক ২ ভাবেই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি ।
আমার বাড়ি রাজশাহী কাল আমরা কয়েক জন ব্লগার মিলে সাব্বির ভাইয়ের সাথে দেখা করতে যাব ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
অক্রুর মাঝি বলেছেন: এটা খুব ভালো একটা ব্যাপার হবে । দয়া করে আমাদেরকে আপডেট জানাবেন দেখা করে ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
অক্রুর মাঝি বলেছেন: ইউসুফ ভাই, যোগাযোগ কি করতে পেরেছিলেন সাব্বির ভাইয়ের সাথে ?
৭৪|
২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭
মেহেদী হাসান স্বপ্ন বলেছেন: আমি চাই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
অক্রুর মাঝি বলেছেন: আল্লাহ আমাদের এই প্রার্থনা পূরণ করুন ।
৭৫|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
ভেজাল* বলেছেন: আসফি আজাদ ভাইয়ের স্ত্রী ২ লক্ষ টাকা দিলে অনেকটাই পূরণ হয়ে যাবে আশা করি। তাই টাকার পরিমাণ পূরণ হলে সহায়তার পরিসমাপ্তি করতে হবে। অন্যদেরও সুযোগ দিতে হবে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
অক্রুর মাঝি বলেছেন: আমি একটু শংকিত, আসফি আযাদ ভাইয়ের প্রতিশ্রুত অর্থ প্রাপ্তি নিয়ে নয়, বরং এই ভেবে যে অনেকে যদি এখন ভেবে থাকেন তাহলে আর আমার ৫০০-১০০ টাকা পাঠানোর কি দরকার ২ লক্ষ তো চলেই আসছে ।
গতকাল বিকেল (২৪ জানুয়ারি) পর্যন্ত সাব্বির ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে ১০,৫০০ টাকা (১০,০০০+৫০০) জমা হয়েছে । আসফি ভাইয়ের টাকা সাব্বির ভাই পাওয়া মাত্রই আপনাদের জানানো হবে । আমাদের আশা এই পোস্টের মাধ্যমে আমরা ৪ লক্ষ টাকা সাব্বির ভাইয়ের হাতে পৌঁছে ইতে পারবো । সেই লক্ষ পূরণ হওয়ার সাথে সাথেই এই উদ্যোগের পরিসমাপ্তি ঘোষণা করা হবে ।
৭৬|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
পাগলমন২০১১ বলেছেন: ভাল উদ্যোগ।
শুভকামনা থাকলো।
৭৭|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
এম এস আই জুেয়ল বলেছেন: ব্লগ হউক পরিবর্তনের হাতিয়ার, জীবনের জয়গান গাওয়ার মঞ্চ ।
৭৮|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
কিংশুক নীল বলেছেন: আপনার উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার যোগ্য।
৭৯|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
মনে নাই বলেছেন: শুভকামনা থাকলো।
৮০|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
অথর্ব সামি বলেছেন: আল্লাহ এই মানুষ টির সহায় হন। সেই সাথে সবাইকে তার সাহায্যার্থে এগিয়ে আসার অনুরোধ করছি
৮১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
ত্রিভুবন বলেছেন: ইনশাল্লাহ,আল্লাহ উনার সহায় হোন।আমাদের সবার উচিত উনার জন্য কিছু না কিছু করা।আর কিছু না হলেও,অন্তত এক ওয়াক্ত নামাজ বা পূজায় উনার জন্য আমরা দোয়া করবো।জাযাকাল্লাহ ভাই।
৮২|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
টাইটান ১ বলেছেন: সাব্বির ভাই আমরা আছি আপনার পাশে।
৮৩|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: আল্লাহ উনার সহায় হোন।
৮৪|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কলা পাতা বলেছেন: আমার দোয়া থাকল উনার প্রতি
৮৫|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আশফাক সুমন বলেছেন: @অক্রুর মাঝি,
সাববির ভাই-এর সাথে কথা হল! কিছু টাকা বিকাশ করেছি ১৫ মিনিট আগে ! কিন্তু বুঝলাম যে সাড়া তেমন হচ্ছেনা। ব্লগ ছাড়া অন্য কোন সোর্স কি বের করা যায় টাকা কালেকশনের জন্য?
আল্লাহ ভরসা
আপনাদের অনেক ধন্যবাদ এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
অক্রুর মাঝি বলেছেন: আপনাকে ধন্যবাদ জানানো হয়নি। দুঃখিত। টাকাটা আর পুরো যোগাড় করা গেল না। দেখা যাক, কি হয় । মোট সংগ্রহ ২ লক্ষ ৫০ হাজারের চেয়ে কিছু বেশি ।
৮৬|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ফরিদ আলম বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
ভারতীয় মুসলিমরা কেমন আছে, কি অবস্থায় আছে জানতে হলে তথ্যবহুল এই লেখা পড়ুন
৮৭|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
অড়বরই বলেছেন: সাব্বির ভাইয়েরা মরে না কখনও। মৃত্যু বার বার তার পায়ে মাথা কুটে মরবে। অনেক শুভ কামনা রইল।
৮৮|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
বুদ্ধিমান বলেছেন: আশা রাখি সামর্থ্যবান ব্যক্তিবর্গ এগিয়ে আসবে। সবার সহযোগীতায় বেঁচে যাবে একটি আলোকিত প্রাণ।
৮৯|
২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
দিশার বলেছেন: @পরিবেশ বন্ধু , আপনে কি মানুষ না? পীরের মুরিদ্গিরি ধরলে এমন যে হয় জানা কথা . পীরের পায়ে টাকা ঢেলে আসেন . এক দিনার খরচ করলে তো বেহেস্ত মিলাদুন্নভ্বি উপলক্ষে।
৯০|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
অক্রুর মাঝি বলেছেন: সহব্লগারদেরকে অনেক ধন্যবাদ এই পোস্টে তাদের সমর্থন ও সাব্বির ভাইয়ের পাশে এসে দাঁড়াবার প্রত্যাশা ব্যক্ত করে যাবার জন্য ।
অফিসের ব্যস্ততায় সবার মন্তব্যের জবাব দিতে পারছি না বলে আসলেই আন্তরিক দুঃখ প্রকাশ করছি । তবে পোস্টের শেষে প্রতিদিনের আপডেট দেয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কিছু জিজ্ঞাসার উত্তর সেখান থেকে পাবেন ।
৯১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
প্রদীপ কুমার চক্রবত্তী বলেছেন: শুভ কামনা সাব্বির ভাইয়ের জন্য............
৯২|
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
গরিব বলেছেন: শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: আল্লাহ উনার সহায় হোন।
৯৩|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
পুলক ঢালী বলেছেন: আমি খুব অবাক হচ্ছি ২৪ তারিখ সকালে প্রাইম ব্যাংকের একাউন্টে আমি কিছু টাকা পাঠাই এবং সৌভাগ্য আমার যে আমিই প্রথম প্ররনকারী । কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই ব্লগে প্রায় লক্ষাধিক ব্লগার আছেন প্রত্যেকে মাত্র ১০০ টাকা করে পাঠালেও চাহিদা পূরন হয়ে যায় । কিন্তু দুর্মূল্যের নিষ্পেশনে আমাদের কি এমন অবস্থা দাড়িয়েছে যে আর্তমানবতার সেবায় উপযুক্ত সাড়া দিতেও আমরা ব্যর্থ হচ্ছি ? অথচ জানি খোদা না করুন কোন দূর্ঘটনা ঘটে গেলে সমবেদনার বন্যায় এই ব্লগ হয়তো ভেসে যাবে । কাউকে আঘাত করার জন্য লিখিনি তারপরও কেউ যদি মনোকষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
অক্রুর মাঝি বলেছেন: আপনার মন্তব্যের জন্য এবং পাশে এসে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ । আসফি আজাদ ভাই কাল ২ লক্ষের মত টাকা পাঠিয়েছেন । ওটা সাব্বির ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলে আমাদের লক্ষ্য পূরণে আর মাত্র ১.৫ লক্ষ টাকার দরকার হত ।
৯৪|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
htusar বলেছেন: কালকেই বিকাশ করার চেষ্টা করবো ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
অক্রুর মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ ।
৯৫|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
অক্রুর মাঝি বলেছেন: আপডেট ২৭ জানুয়ারিঃ সিঙ্গাপুর প্রবাসী আজাদ ভাই ফোন করেছিলেন সাব্বির ভাইকে । তিনি দুয়েকদিনের মধ্যেই ২ লক্ষ টাকা পাঠিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন । এর আগে আজাদ ভাইয়ের স্ত্রীর বড় ভাই (রাজশাহীর স্থানীয়) যোগাযোগ করেছিলেন সাব্বির ভাইয়ের সাথে তাদের খবর নেয়ার জন্য । আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ । এখন প্রয়োজন আর ২ লক্ষ টাকা ।
৯৬|
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
শরিফ নজমুল বলেছেন: সাব্বির ভাইয়ের ডাচ বাংলা একাউন্টে আজ ১০,০০০/= টাকা পাঠিয়েছি (ঢাকা বসুন্ধরা শাখা থেকে)।। উনাকে চেক করতে বলবেন।
আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ। আশা করি অন্যরাও এগিয়ে আসবেন এবং সাব্বির ভাই স্বনির্ভর হবেন।
আল্লাহ আপনাদের উদ্যোগ কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন, আমিন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
অক্রুর মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আল্লাহ আপনার দোয়া কবুল করুন ।
৯৭|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
আসফি আজাদ বলেছেন: আজকে টাকা পাঠানো হয়েছে প্রাইম ব্যাঙ্কের অ্যাকাউন্টে; পুরোপুরি ২ লক্ষ হয়নি, কিছুটা কম হয়েছে। সাব্বির ভাইকে জানিয়ে দিয়েছি। ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
অক্রুর মাঝি বলেছেন: আসফি আজাদ ভাই, আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই । আপনার জীবন অর্থপূর্ণ হোক ।
৯৮|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
বিশ্বাস করি 1971-এ বলেছেন: লাষ্ট অবস্থা কি?
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
অক্রুর মাঝি বলেছেন: সাব্বির ভাই এখন ভালই আছেন, বিভিন্ন শারীরিক সমস্যা যদিও উনার নিত্যসঙ্গী হয়েই আছে। নিজে একটা ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
তারান্নুম বলেছেন: Will try inshaAllah..