| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেন্সিল
..গণিতে অনেক কাঁচা। আটপৌরে জীবনের হিসাব আজো মেলাতে পারিনি। হয়তো চেষ্টাও করিনি কখনও। স্বভাবে পুরোদস্তুর ছা-পোষা কেরানি। শুধু বেঁচে থাকতে ভালো লাগে। নিসর্গ ভালো লাগে। আর ভালোবাসি নস্টালজিক হয়ে যেতে। ভালোবাসি শেষ বিকেলের বিষন্ন আলোয় আকাশের রং বদল দেখতে...
এখন রাত প্রায় বারোটা। জোছনা ঝলসানো একটা রাত। চাঁদের দিকে বেশীক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না। কেমন জানি ঘোর লাগা একটা অনুভূতি। গিয়েছিলাম অক্সফোর্ডে। ফিরতি ট্রেনে পুরোটা সময় চাঁদটা আমার সংগেই ছিল। ট্রেনের জানালায় চাঁদ কিন্তু অদ্ভুত সুন্দর। এখানকার ট্রেনগুলো কেমন জানি নিঃশব্দ। পু ঝিক ঝিক শব্দ নেই। কেমন জানি অনুভূতিহীন। হা..হা..ট্রেনের আবার অনুভূতি কি? তবুও বাংলাদেশের ট্রেন গুলোতে যেন একধরনের ভালোলাগা দুলুনি থাকে। এখানে যেন সবকিছুই প্রানহীন, চারিদিকে স্বপ্নহীন চোখের সারি। জিজ্ঞেস করলে, এরা উত্তর দেবে, 'ইয়াপ,অল রাইট'। কিন্তু আমি জানি কিছুই রাইট না,সব রং। এদের কৃত্রিম হাসিতেই ধরা পড়ে এদের নিঃসঙ্গতা।
ড্রেস চেন্জ করে এইমাত্র বিছানায় এলাম। পানি পিপাসা পাচ্ছে কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। টেবিলে দুটো পানির বোতল। একটাতেও পানি নেই। কিচেনে গিয়ে পানি ভরতেও ইচ্ছা করছে না। দিন দিন কি আরো অলস হয়ে যাচ্ছি? নাকি বয়স হয়ে যাচ্ছে?
ভাবছি, কি নিয়ে ভাবা যায়। ল্যাপটপে পবন দাস বাউলের একটা গান চলছে। ডিনারটা বেশী আগে করে ফেলেছি। ধুর...
কালকে সকালে অফিস আছে। এক্ষুনি ঘুমিয়ে পড়া উচিৎ। যদিও নিকট অতীতে কোন উচিৎ কাজ করেছি বলেতো মনে পড়ে না। তাই যথারীতি একটা মুভি নিয়ে বসলাম। দ্যা লাস্ট লিজিয়ন। মোটামুটি নতুন মুভি। কভারে ঐশ্বরিয়ার সুডৌল শরীরের ছবি।
সকালে অফিসের কি হবে কে জানে? জানি না এইভাবে আর কতদিন। রবিন্দ্রনাথের 'বাঁশী' কবিতার হরিপদ কেরানির ঘরে থাকতো একটা টিকটিকি। আমার ঘরে কিন্তু একটা টিকটিকিও নেই। এই হলো আমার সাথে তার মুল পার্থক্য। অবশ্য তার মতো আমার ঘরে সিদ্ধিদাতা গনেশের ছবি নেই, সেখানে আছে ভ্যান গগের 'ক্যাফে টেরেস'। তবে কবিতাটার আবৃত্তিটা আমি প্রায়ই শুনি। আকবর বাদশার সাথে নিজেকে তুলনা করে মজা পাই, গর্ববোধ হয়। সান্তনা পাই ঐ লাইনটা শুনে, 'ঘরেতে এলোনা সেতো, মনে তার নিত্য আসা যাওয়া...'।
(পুরনো ডাইরি থেকে।)
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১২
পেন্সিল বলেছেন: ছবিটা আমারো পছন্দ...ধন্যবাদ।
২|
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৭
ফিফথ্নিক বলেছেন: ছবিটা ভালোলাগ্লো
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৩
পেন্সিল বলেছেন: শুনে আরো ভালোলাগ্লো...
৩|
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৮
এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন: ![]()
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৪
পেন্সিল বলেছেন: ইউ ওয়েলকাম।
৪|
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৩
হাসান মাহবুব বলেছেন: ছবিটা অসম্ভব সুন্দর!
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৬
পেন্সিল বলেছেন: শুধু ছবিটাই সুন্দর?? লেখাটা?
থ্যাংকস।
৫|
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৪
হাসান মাহবুব বলেছেন: লেখাটাও সুন্দর বরাবরের মতই। + দিয়েছি।আপনার ব্লগেতো নিয়মিত কমেন্ট করি, কিন্তু আপনি একটু কিপটা আছেন ![]()
১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৬
পেন্সিল বলেছেন: শেষ পর্যন্ত কিপটা অপবাদ!!! ইহা অন্যায়...বরই অন্যায়..আমি কিন্তু আপনার নিয়মিত পাঠক। অনেকদিন ধরেই আপনার ব্লগ পড়ছি। মন্তব্য করি আর না করি প্লাস দিতে কিপটামো করিনাই। এরপর থেকে প্লাস দিয়েই একটা কমেন্ট করে দেব...
৬|
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৮
রাকিব বলেছেন: চারিদিকে শুধু নেমেছে আঁধার,
অপলকেই দৃষ্টি আমার....
চলেছে রাতের ট্রেন,
নীরবতা ভেঙে দিয়ে...।
১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:২৭
পেন্সিল বলেছেন: দারুনতো...
৭|
১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৫২
মিলটনরহমান বলেছেন: সুখপাঠ্য হলো
১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০১
পেন্সিল বলেছেন: সুখশ্রুত মন্তব্য।
৮|
১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০২
সোহানা মাহবুব বলেছেন: লেখাটায় মন খারাপের সুধা মাখা।
ভ্যানগগের ছবিগুলো আমার খুব পছন্দের।
+++
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১০
পেন্সিল বলেছেন: মন্তব্যের জন্য সাধুবাদ।
৯|
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আবারও একাকীত্ব।
আমার তো অভ্যাস খারাপ করে দিচ্ছেন হে! মোটামুটি রাতের অনুভূতি মিলে যাচ্ছে আপনার সাথে... প্রিয় রাত, আমার একাকী রাত!
ভ্যান গগের ছবিটা কুহকের মত আটকে রাখে চোখ।
আপনি বাইরে থাকেন নাকি? এখন?
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৫
পেন্সিল বলেছেন: হা..হা..দারুন বলেছেন...আমার লেখা তাইলে কারোর অভ্যাসও খারাপ করতে পারে? শুনে প্রীত হলাম।
হ্যা,লন্ডনে থাকি। আচ্ছা,আপনি কি বুয়েটে ছিলেন?
১০|
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৪
মানবী বলেছেন: চাঁদ, সমুদ্র আর বৃষ্টি নিয়ে লেখা দেখলে সন্মোহিতের মতো পড়তে আসি মনে হয়! এসে ভুল হয়নি, চমৎকার একটি পোস্ট!
"এখানকার ট্রেনগুলো কেমন জানি নিঃশব্দ। পু ঝিক ঝিক শব্দ নেই। কেমন জানি অনুভূতিহীন। "
-ইউরোপে ট্রেন ভ্রমনে আমার অনুভূতি এমনটিই ছিলো। সবাই কেমন ক্লান্ত ভঙ্গীতে বই পড় যাচ্ছে! মনে হচ্ছিলো টাইম মেশিনে করে এক বোবা সময়ে পৌঁছে গেছি, যেখানে কোন আনন্দ নেই, মানুষগুলো সব অনুভূতি শূণ্য!!!
সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ পেন্সিল।
১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৮
পেন্সিল বলেছেন: হে..হে..গ্রেট ম্যান থিংকস এলাইক।
থ্যাংকস।
১১|
১৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৩
আশরাফ মাহমুদ বলেছেন: আমার শিরোনামটাই বারবার পড়তে ইচ্ছে করছে!
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৪
পেন্সিল বলেছেন: তাইলে মনেহয় শিরোনামটা ভালোই হয়েছে...
আপানার উচ্চমার্গীয় লেখাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে...
১২|
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:২৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হ্যাঁ, বুয়েটে ছিলাম। আপনিও বুয়েটের নাকি?![]()
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৮
পেন্সিল বলেছেন: না। আমার প্রোফাইলে দেখেন নাই, আমি গনিতে আনেক কাঁচা! আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্রে...
১৩|
১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হ্যাঁ, তাইতো লিখে রেখেছেন, আমি খেয়াল করিনি আগে।
আইন পড়ছেন, ভাল তো। আমার সহায়তা লাগলে আপনার দ্বারস্থ হবো। ![]()
দেশে ফিরবেন পড়া শেষে, নাকি ওখানেই থাকবেন?
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
পেন্সিল বলেছেন: দেশে ফিরবো।
১৪|
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: নতুন লেখা কই হে?
১৫|
২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
পেন্সিল বলেছেন: আসিতেছে...পুরনো ডাইরিতো শেষ...তাই এবার সময় নিয়ে লিখতে হচ্ছে...
১৬|
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬
রিমি (স. ম.) বলেছেন: 'ঘরেতে এলোনা সেতো, মনে তার নিত্য আসা যাওয়া...'
কেন জানি না মন খারাপ করা লেখাগুলোই বেশি ভাল লাগে। কাছাকাছি লাগে।
১৭|
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪০
পেন্সিল বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
১৮|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫১
শফিউল আলম ইমন বলেছেন: আপনি অসম্ভব সুন্দর লিখেন, এমনকি বিষণ্ণ লেখাতেও অসম্ভব বিষণ্ণতা।+++++
১৯|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২
পেন্সিল বলেছেন: এগুলো আমার ডাইরির লেখা...কাছের কয়েকজন শুধু পড়েছিল...এখন সবার সাথে শেয়ার করলাম...কারন আপাতত কাছের কেউ আছে বলে মনে হয় না।
ধন্যবাদ।
২০|
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯
বিষুন বলেছেন: ভাবনা গুলো ছড়িয়ে দিলে আল্পনা ,
ছড়িয়ে গেলে আর গুছিয়ে আনব না।
আমাদের ডাইরির অংশীদার করে নেবার জন্য অসংখ্য ধণ্যবাদ। আপনার লেখা যেন নির্মল সকালের মত।ভাল থাকুন।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩০
পেন্সিল বলেছেন: ভালোইতো লিখেছেন..ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০১
পারভেজ বলেছেন: ছবিটা চমৎকার লাগে।
লেখাটা খুব নিঃসঙ্গতার।