| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল কাইয়ুম
আমি মো: আব্দুল কাইয়ুম। গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ে জানার আগ্রহ ও ইচ্ছে প্রবল।

ইতিহাসের পাতায় লেখা রবে বাংলাদেশ ক্রিকেটের এক রহস্যপূর্ণ অবদান। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান যার ব্যাটে-বলে কাঁপতো বিশ্ব। সেই সাকিব কিনা আজ দেশের হয়ে কাজ করার পরও করেছে অনেক বড় পাপ। সেই পাপে জড়িয়ে মরতে হতে পারে সেই হুঁশিয়ারি দিয়েছিলেন পাপ-ন সাহেবরা কিছুদিন আগেই। বেতন-ভাতা সহ বিভিন্ন দাবিতে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বিসিবির নজিরবিহীন বিরোধের প্রেক্ষাপটে সাকিবকে সেই হুঁশিয়ারী দিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আর সেই হুঁশিয়ারীর বেশ কয়েকদিন পরই শোনা গেলো খুব দারুণ একটা খবর। যেকিনা পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব-সেরা অলরাউন্ডারের সম্মানও পেয়েছেন বেশ কয়েকবার, আর সেই কিনা লোভে পড়েছিলো একবার! ঘটনা কি সত্য? সাকিব কি সত্যিই লোভে পড়েছিলো??? এর কোনো প্রমাণ কি আইসিসি দেখাতে পেরেছে??? আর এর প্রমাণই কি বিসিবি দেখতে চেয়েছে আইসিসির কাছে? একজন ম্যাসেজ করতেই পারে। সেটা তার দায়িত্ব। সাকিব যদি সেই ম্যাসেজ এর কোন রিপ্লাই বা ওই ব্যক্তির চুক্তিতে আবদ্ধ না হন তবে কেন সে দোষী হবে???? ঘটনা কি তাহলে কিছু বোঝার বাকি আছে আম পাবলিকের? সাকিবকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলেই কি আজ সাকিবকে বোল্ড আউট করে দিলো বিসিবি??? এটা করা স্বার্থে করা হলো? এসব প্রশ্নতো সাধারণ মানুষের মনে জাগতেই পারে। যাইহোক। বর্তমান সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলন করে কেউ রেহাই পায়নি। সম্ভবত আর কেউ পাবেও না। কিছুদিন আগে ক্রিকেটারদের হয়ে আন্দোলন সাকিবের জন্য ভুল না হলেও পাপ হয়েছে। বরংচ, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দুরন্তপনা সাহসী এক উজ্জীবিত তরুণের নাম। যে কিনা ক্রিকেটারদের জন্য রাজপথে ছিলো। সেজন্য আইসিসি স্থানীয় গ্যাংদের নিয়ে তার বিরুদ্ধে এ্যাকশনও নিয়েছিলো। যাই হোক, নভেম্বরের ৩ তারিখ থেকে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। অপরদিকে ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে কলকাতায় উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা। তাই, সাকিবের মতো এমন লোভী ও সরকার বিরোধী আন্দোলনকারীর খেলাটা না দেখাই প্রধানমন্ত্রীর জন্য আনন্দময় বৈকি। আর ঐতিহাসিক ২২ নভেম্বর ২০১৯ তারিখটি ভারত-বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ভারত হারবে না বাংলাদেশ হারবে? পরাজয়ের মালাটি কে ধারণ করেবন তা এখন দেখার পালা। যদিওবা সাকিবহীন সিরিজে বাংলাদেশ দল জিতবে এমন ভাবনা নিয়েই দেশ পারি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এমন একজন সাকিবহীন বাংলাদেশ হওয়ায় দেশের রাজনৈতিক ব্যক্তিদের চোখ, মুখ ও ভংগি দেখে মনেই হয় যে, সাকিবরে জন্ম আজন্ম পাপ।
( নোট : আইসিসি যখন আমাদের জানাল তারা এমন একটি বিষয়ে তদন্ত করছে যাতে আইপিএলও জড়িত - তখন আমরা সেই তদন্তে সায় দিই", এমনটিই জানিয়েছেন ভারতীয় বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান।) ভারতের ইচ্ছেটাই কাজে লাগলো। সাকিবকে বলে ব্যাটে আউট না করে বাংলাদেশ-ভারত সিরিজের আগেই সরিয়ে দিলো ভারত। তবে মনে প্রশ্ন জাগে একটাই, ভারতের ওই কথিত ব্যক্তি কেন সাকিবের সাথে চ্যাট করতে আসলো। আর এই বিষয়টা আইসিসি কেমনে জানলো তাহলে নিশ্চিত এটা একটা বড় ষড়যন্ত্র হয়েছে তার প্রমাণ মেলে। ময়মনসিংহ লাইভ এও প্রকাশিত হয়েছে।
২|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬
আব্দুল কাইয়ুম বলেছেন: দু:খিত ভাইজান। আমি আমার ফেসবুকসহ কয়েকটি গ্রুপে লিংকটি শেয়ার দিয়েছি।
৩|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধন্যবাদ ভাইজান। সাকিব আল হাসানকে অফ করা হয়েছে। ভারতের ক্রিকেটারদের খেলা দেখা আনন্দ করুন। বাংলাদেশের ক্রিকেট খেলা বাংলাদেশের ফুটবলের মতো লেংড়া লুলা করা হবে। - কি বুঝলেন।
৪|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭
আব্দুল কাইয়ুম বলেছেন: ভাইজান, আপনার মন্তব্যটি বর্তমান সময়ের জন্য চরম সত্য ও গবেষণাধর্মী। ক্রিকেট নিয়ে আর কিছু আশা করা যায়না।
৫|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: সকল দেশের ক্রিকেট বোর্ড নিজ ক্রিকেটারদের বাচাঁনোর চেষ্টা করে আর বিসিবি স্বয়ং পাঠার বলি দিয়ে দিলো। সাকিবের এই দেশে জন্ম নেয়াটাই ভুল হয়েছে। পৃথিবীর হেন কোনো খেলোয়ার নেই যাদের কাছে অনৈতিক প্রস্তাব আসে না! এটি সাকিব আল হাসান কে অফ করার অপরাজনীতি।
৬|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০২
আব্দুল কাইয়ুম বলেছেন: রাজীব নুর ভাই, এদেশে কেউ উচিত কথা বলে রেহাই পাইছে; এমন নজির আছে!!!! এদেশে জন্ম নেয়া মানেই অপবাদ আর অপরাজনীতির শিকার হওয়া। তবু কিছু করার নেই। বেঁচে থাকার সংগ্রাম তো চারিয়ে যেতে হবেই। ধন্যবাদ ভাই।
৭|
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৮
কিরমানী লিটন বলেছেন: এটা সাকিবের প্রতি অবিচার। পাপন্দা বিসিসিআই আর আইসিসির ত্রিমুখী প্রযোজনায় এই প্রহসন মঞ্চস্থ হয়েছে.....
৮|
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সবুজ বাটনে ক্লিক করে (যেখানে লেখা আছে মন্তব্যটির উত্তর দিন) প্রতিউত্তর লিখুন তাহলে মন্তব্যকারী আপনার উত্তর দেখতে পাবে।
ধন্যবাদ।
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫
আব্দুল কাইয়ুম বলেছেন: ধন্যবাদ। ভাই
৯|
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৭
রাশিয়া বলেছেন: ভারতীয় বাজিকরেরা দক্ষিণ আফ্রিকার চটপটে অধিনায়ক হ্যানসে ক্রনিয়েকে শেষ করে দিল, পাকিস্তানের আকরামের ক্যারিয়ার ধুলায় মিশিয়ে দিল, জয়াসুরিয়াকে অপমানের চূড়ান্ত করাল - কেবল বাংলাদেশের কেউ বাকি ছিল তাদের নোংরা অভিরুচি থেকে। আজকে সেটাও পূর্ণ হল।
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২
আব্দুল কাইয়ুম বলেছেন: চরম সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।
১০|
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আব্দুল কাইয়ুম ভাই,
আামি আপনার পোষ্টে প্রথম এই বিষয়টি লক্ষ্য করি এবং আমি পরবর্তীতে আপনার উত্তরেের পর এটি লক্ষ্য করেছি আপনি লেখাটি অন্যান্য নেটেও দিয়েছেন। আমার পরবর্তী মন্তব্য নং: ০২ তে “ধন্যবাদ” দেওয়া আছে হয় তো লক্ষ্য করেছেন।
মন খারাপ করবেন না। আপনি লিখুন। আর আমার কথায় প্লিজ মনে কষ্ট নিবেন না। ব্লগে অনেক পোস্টে এমনটি হয় বলে এই কথা বলা। আপনি ব্যাতিক্রম - আপানর ভিউ আসার কারণ বিভিন্ন নেটে লিংক করা থেকে।
আমি ব্লগের এডমিন কেউ নই। আমি সামান্য একজন ব্লগার মাত্র। আপনাকে অনুরোধ করছি লিখুন। আপনার লেখায় কোনো সমস্যা হলে এডমিন আপনাকে জানাবেন। ততোদিন নিজের মতো নিজের কথা লিখতে থাকুন।
ধন্যবাদ।
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
আব্দুল কাইয়ুম বলেছেন: ঠাকুরমাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয়জনের সারিতে আরেকটি নাম যোগ হলো, যেকিনা সামোর. ঠাকুরমাহমুদ ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন ভাইজান।
১১|
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আব্দুল কাইয়ুম ভাই,
ব্লগার কিরমানী লিটন ভাই এখন অনলাইনে নেই। আমি অনুরোধ করবো তাঁর পোষ্ট যেনো তিনি সরিয়ে নেন। আব্দুল কাইয়ুম ভাই, ব্লগে পাগলা আক্রমণ হয় আর এগুলো তো কিছুই না। আমি অনেকবার রাইটিং ব্লক হয়ে পুরোপুরি লেখা বন্ধ করে দেওয়ার চিন্তা করেছি। লেখা বন্ধ করিনি কারণ ব্লগ আমাকে বন্ধ করেনি, আর মানুষের আঘাতে লেখা বন্ধ হবে কেনো ?
আপনি লিখুন। সবাই লিখতে জানেন না। আর আমার প্রথম মন্তব্যটি সময়ে মুছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর মজার মন্তব্য মনে হলে রেখে দিন।
আবারো বলছি প্লিজ মন খারাপ করবেন না। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
পোষ্ট করেছেন ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫ ৩১৬ বার পঠিত আপনার পোষ্টে মেশিন ফিট করা আছে। নয়তো ১০০০ বার পঠিত হয়ে ফেলু মামার রেকর্ড ভঙ্গ করবে।