নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামের সারথী

আব্দুল কাইয়ুম

আমি মো: আব্দুল কাইয়ুম। গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ে জানার আগ্রহ ও ইচ্ছে প্রবল।

আব্দুল কাইয়ুম › বিস্তারিত পোস্টঃ

তামিম ইকবাল খেলছে না ভারত টেস্ট- আবারো পাপনের দাম্ভিকতা!!

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫২


তামিমের দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ভারত টেস্ট চলাকালীন সময়ে। এতে করে পুরোপুরিই ভারত সিরিজে অংশ নিতে পারবনে না বলে জানিয়েছেন তামিম ইকবাল। তবে তামিম ইকবালের এ সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিমের মতো যদি আর কোনো ক্রিকেটার ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমি অবাক হব না। আপনারা ভারত সফর নিয়ে এখনও কিছুই দেখেননি। শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি যখন বলছি, ভারত সফর নিয়ে সমস্যা আছে।
এদিকে ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কা সিরিজেও কথা বলেনি তাঁর ব্যাট। তিন ম্যাচের সিরিজে বাঁহাতি ওপেনার করেছিলেন২১ (০, ১৯,২) রান। তবে তাঁর ব্যাটিং ব্যর্থতার চেয়ে ভক্তদের বেশি অবাক করছে ক্রিকেট মানসিকতা ও আউটের ধরন! সব মিলিয়ে সময়টা খুবই খারাপ যাচ্ছিলো তাঁর। এই দুঃসময় থেকে বের হতে তামিমকে সাময়িক বিশ্রামে যেতে পরামর্শ দিয়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের এই পরামর্শ ভালোভাবেই গ্রহণ করেছেন তামিম। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাবর চিঠি দিয়েছিলেন তিনি। তাঁর আবেদন বিসিবি গ্রহণও করেছিলো।আপনাদের বিশ্বাস করা উচিত।
বোর্ড প্রেসিডেন্ট আরও বলেন, আমাকে তামিম ইকবাল প্রথমে বলেছিল যে, ও শুধু ভারত সফরে দ্বিতীয় টেস্টেই খেলবে না। তখন ওর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তামিম আমার কাছে এসে বলল ও পুরো সফরেই খেলবে না। জিজ্ঞাসা করলাম, কেন? কিন্তু তার উত্তর পাইনি।
পাঠক, তার উত্তর কি আপনারা জানেন ? জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: সবাই পাপনের দোষ দেয় কেন??
আর কেউ নাই??

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪

আব্দুল কাইয়ুম বলেছেন: রাজীব নুর ভাই, রাষ্ট্রের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা পাপনের ত্রুটি খোঁজে পাবেনা এটাই স্বাভাবিক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সাধারণ আম-পাবলিকও কিন্তু ডিজিটাল হইয়াগেছে। তাদের বিবেক-বুদ্ধিও ডিজিটাল হইয়াগেছে। তারা কিন্তু ঠিকই বুঝে। ;) ধন্যবাদ ভাইজান।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৭

রাশিয়া বলেছেন: বাপ যেরকম ছিল - ছেলে তো সেরকমই হবে, তাই নয় কি?

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

খায়রু৪৫৪৬ বলেছেন: পাপ-ON

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০০

কিরমানী লিটন বলেছেন: তিনটি মন্তব্য কোন লাইক নেই। ১০৭৫ বার পঠিত। আপনি দেখি ক্ষমতাসীনদের মতোই আমার ভোট আমি দেবো- তোমার ভোটও আমিই দিবো.... ভোট কেন্দ্র ভোটার আসুক আর না আসুক- ভোট ১১০% নিশ্চিত।পারেনও বটে!!!

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাই কী শুরু করলেন। এতবার পঠিত কীভাবে সম্ভব

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৮

আব্দুল কাইয়ুম বলেছেন: এই লেখাটি mymensinghlive এখানে পোস্ট করেছি এই ব্লগের লিংকসহ। এই সাইটে যদি এই পোস্টটা ২৭১৮ জন পড়ে থাকতে পারে তবে সেখান থেকে কিছু ভিজিটর হলেওতো আসতে পারে। তাই না আপু? যাইহোক, অন্যরা লিখুন , আমি না হয় নাই বা লিখলাম।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর ভাই, রাষ্ট্রের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা পাপনের ত্রুটি খোঁজে পাবেনা এটাই স্বাভাবিক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সাধারণ আম-পাবলিকও কিন্তু ডিজিটাল হইয়াগেছে। তাদের বিবেক-বুদ্ধিও ডিজিটাল হইয়াগেছে। তারা কিন্তু ঠিকই বুঝে। ;) ধন্যবাদ ভাইজান।


পাপনের বদলে আরেকজন এলেই কিন্তু খুব উন্নতি হবে না।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

নাহার জেনি বলেছেন: পাপনকে হটাতে হবে। কারণ পাপন অনেক বেপরোয়া লোক..।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

তারেক ফাহিম বলেছেন: ১২৮৮ পঠিত!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.