| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল কাইয়ুম
আমি মো: আব্দুল কাইয়ুম। গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ে জানার আগ্রহ ও ইচ্ছে প্রবল।

প্রিয় ব্লগারবৃন্দ। আসসালামু আলাইকুম। ১১ বছর ১ মাস আগে এই ব্লগে যুক্ত হয়ে আজ আমি অন্যান্য প্রিয় ব্লগার ভাইদের সমালোচনায় পড়ছি। তার কারণ, আমি পোস্ট দেয়ার পরই নাকি আমার পোষ্টে পাঠক সংখ্যা বেড়ে যায় অল্প সময়ের মধ্যেই! যাইহোক, আমি কিভাবে পোস্ট করি ও পোস্টেরপর কি করি তা সবার উদ্দেশ্যে প্রকাশ করছি।
প্রিয় ব্লগারবৃন্দ। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়্যার ইন ব্লগ) সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে কাজ করছে। আমি চাই এই ব্লগটির কথা দেশের মুক্ত মতের কোটি মানুষ জানুক। আমি এই ব্লগটির নাম সবার কাছে পৌছে দিতে সর্বাত্তক চেষ্টা করছি।
আমি পোস্টের পূর্বে কি করি :
১) পোস্টের পূর্বে ব্লগটি একবার ঘুরে নেই। আমি যে বিষয়ে লিখব সেই বিষয়টি নিয়ে কেউ লিখছে কিনা? যদি না লিখে থাকেন কেউ তবেই লিখা শুরু করি।
২) পোস্টটি লেখার পর একটি আকর্ষণীয় ছবি আপলোড করি। যা সকলের নজর কাড়ে। এতে পাঠক আসতে পারে।
৩) টপিকস এর সাথে মিল রেখে পোস্টে ট্যঅগ ব্যবহার করি।
৪) পোস্টটি পাবলিশড করার পর পুরো পোস্টটি পড়ি। কোথাও বানানসহ অন্য কোনো ভুল থাকলে তা এডিট করে নিই।
পোস্টটি প্রকাশের পর কি করি :
পোস্টটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের মতামত জানার চেষ্টা করি। সামজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে পোস্টটি শেয়ার করি যার উদ্দেশ্য ক) যাতে বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়্যার ইন ব্লগ) সম্পর্কে মানুষ জানতে পারে। উদ্দেশ্য খ) যাতে আমার লেখাটি পড়ে অন্য কেউ সমসাময়িক বিষয়টি নিয়ে একটু ভাবেন। উদ্দেশ্য গ) মুক্ত ব্লগিং সম্পর্কে জানানো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে শেয়ার করি?
উত্তর : ১) প্রথমে নিজের টাইমলাইনে শেয়ার করি।
২) নিজে এডমিন এমন কোনো পেজে পোস্টটি শেয়ার করি।
৩) ম্যাসেঞ্জারে পোস্টটি সকল বন্ধুকে দেয়ার চেস্টা করি।
৪) বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার দেয়ার চেস্টা করি।
যেমন : ৪০ মিনিটে একটি পেজে রিচ হয়েছে ৮০০ এর উপরে ও ২০০ এর উপরে এংগেইজড হয়েছে।
৫) আমার প্রকাশিত পোস্টটি অন্যান্য অনলাইনে পোস্ট করে সামহোয়্যার ইন ব্লগ এ ইতোপূর্বে প্রকাশিত হয়েছে লিখাটি তা লিখে সামহোয়্যার ইন ব্লগ এর লিংকটি যোগ করে দেই।
যেমন :
। প্রকাশিত পোস্টের লিংক হচ্ছে তামিম ইকবাল খেলছে না ভারত টেস্ট- আবারো পাপনের দাম্ভিকতা!!
এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তবে নির্দিধায় লিখুন। আমি উত্তর দেয়ার চেস্টা করবো। ব্লগিং হউক আনন্দময়। জয় সামো
২|
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: পোস্টে ভিউ বেশি হওয়ার মোটামুটি গ্রহণযোগ্য কিছু কারণ দেখিয়েছেন।
ভালো।
শুভকামনা। শুভ ব্লগিং
৩|
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:২৭
কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা ভাই। ব্লগে ভিউ বাড়লে ব্লার ব্লগ- সবার জন্যই ভালো। এ বিষয়ে আমি পোষ্ট দেয়ায়( পরে সরিয়ে নিয়েছি) যদি কষ্ট পেয়ে থাকেন। তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকুন। শুভ ব্লগিং.....
"আমি অধম বলিয়া- আপনি উত্তম হইবেন না কেন...." শুভরাত্রি.....
৪|
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্টে পাঠক বেড়ে গেছে? এটা তো বিশাল সমস্যা! পাঠক কমানোর পদ্ধতি শিখতে হবে আপনাকে
৫|
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বুঝলাম।
সামুতে অনেক কম দরকারী পোস্ট আলোচিত অংশে যায়, এর মধ্যে আপনার পোস্টও যদি আসে খারাপ কিছু দেখি না। আফটার অল ওসবের চাইতে আপনার পোস্টে ভাবার মত কিছু থাকে।
২য় ছবিতে 'Boost Post' অপশনের কাজ কী??
৬|
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬
তরুন ছিল রংগিন বলেছেন: প্রচারে প্রসার হয়েছে উনার লেখা ,, এটা নিয়ে রাজনীতি করিবার কিছু নাই।
৭|
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ বিষয়ে গাজীসাবকে টেক্কা দিতে পারবেন নাভ
তার কাছ থেকে পানি পড়া-টরা নিতে পারেন।
৮|
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: পুরান চাল ভাতে বাড়ে।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আব্দুল কাইয়ুম ভাই,
আপনার এই ব্যাখ্যায় আশা করি ব্লগে সবাই প্রশ্নের উত্তর খোঁজে পাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগ নীতিমালা পড়ে নেওয়ার জন্য আবারো অনুরোধ করছি। এক পৃষ্টায় একের অধিক পোষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। আরো বিস্তারিত জানার জন্য বা বিজ্ঞাপণের জন্য ব্লগ এডমিনের সাথে যোগাযোগ করুন। ব্লগ এডমিন ব্লগার “কাল্পনিক_ ভালোবাসা” ভাই।